বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ প্রার্থী

বরিশাল অফিস :: প্রথম ধাপে জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মঙ্গলবার দুপুরে প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনায় মাঠে নেমেছেন। তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুল ইসলাম মুন্সি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২২ এপ্রিল শেষ কার্যদিবসে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে বাকেরগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদের প্রার্থী মিজানুর রহমান ও নেওয়ামত আবদুল্লাহ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একই উপজেলার কামরুল ইসলাম এবং বরিশাল সদর উপজেলা থেকে মোহম্মদ ফাইজুল হক সজীব তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সূত্রমতে, চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বরিশাল সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং বাকেরগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন।




আবহাওয়ার পূর্বাভাসে সুখবর নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক : এ মাসের মধ্যে ভারি বৃষ্টি বা গরম কমার কোনো সম্ভাবনা নেই, বলছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

দেশের বিস্তীর্ণ এলাকায় চলমান তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও শিগগিরই কোনো সুখবর মিলছে না।

আগের দুইদিন থার্মোমিটারে পারদ খানিকটা নিচে নামলেও মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে।

সেইসঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে ঢালাওভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি কিংবা গরম কমারও কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

মঙ্গলবার  তিনি বলেন, “আজকে তাপমাত্রা বাড়বে। সামনে এ ধারাটা অব্যাহত থাকবে৷ এই মাসের মধ্যে ঢালাওভাবে বৃষ্টি বা গরম কমার কোনো সম্ভাবনা নেই।”

চলমান তাপপ্রবাহের মধ্যেই সোমবার আরো তিন দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সবশেষ বুলেটিনে বলা হয়েছে, “দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।”

রোববার তাপমাত্রা সামান্য কমলেও তাপপ্রবাহের বিস্তার বেড়ে ছড়ায় ৫১ জেলায়। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা আরো কমে। এদিন খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কৃষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

“সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।”

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সোমবার  বলেন, “সপ্তাহখানেক পর বড় ধরনের ঝড়বৃষ্টি হলে জনজীবনে স্বস্তি মিলতে পারে৷”

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।

তীব্র গরমের কারণে স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

 




পটুয়াখালীতে হিট স্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে হিট স্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

জানা গেছে, গত শনিবার (২০ এপ্রিল) তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়৷ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন : দুমকী উপজেলা পরিষদ নির্বাচন – প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা

নিহতের মেয়ে শিমু আক্তার জানান, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে তাদের জানিয়েছেন ডাক্তার।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয় বলেও জানান তিনি।




ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা হিজবুল্লাহর

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালায় তারা মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।




বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই

চন্দ্রদ্বীপ ডেস্ক :  কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার।




প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।




ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ট্রেনের যাত্রীদের ৩২ বছর ধরে রেয়াত সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। তবে সেই সুবিধায় ট্রেনে ভ্রমণ করা যাবে আর মাত্র ১০ দিন। এরপরই বাতিল হচ্ছে রেয়াত সুবিধা।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




নজিরবিহীন তাপদাহের মধ্যে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা !

বরিশাল অফিস :: নজিরবিহীন তাপ প্রবাহের মধ্যেও বরিশাল অঞ্চলে বিদ্যুতের যাওয়া-আসা থেমে নেই। এ অঞ্চলের ৬টি পল্লী বিদ্যুৎ সমিতি এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী-ওজোপাডিকো’র বরিশাল বিভাগ ও জেলা সদর সহ কয়েকটি উপজেলা সদরের অন্তত ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে চরম ভোগান্তির শিকার। এমনকি গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে সরবরাহ শহরের তুলনায় কম হওয়ায় ভোগান্তি কয়েকগুন।

শহর এলাকায় ওজোপাডিকো’র বিতরণ ব্যবস্থার লাগাতার গোলযোগেও গ্রাহকরা প্রতিনিয়ত নাকাল হচ্ছেন। প্রতিদিনই বরিশাল বিভাগীয় সদর সহ জেলা ও উপজেলাগুলোতে গড়ে ৪-৫ বার পর্যন্ত ১১ কেভি ফিডারগুলো হয় ‘ট্রিপ’ করছে, অথবা গোলযোগের কারনে ‘ফোর্স শাটডাউন’ দিয়ে জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষন করতে হচ্ছে। নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষন সহ প্রতিটি ফিডারের ১১ কেভি এবং .০৪ কেভি লাইনগুলো নিবিড় পর্যবেক্ষন করলে সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরো উন্নত করা সম্ভব ছিল।

এরসাথে বরিশাল অঞ্চলে ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে সান্ধ্যপীক আওয়ারে প্রায় ১ হাজার মেগাওয়াট এবং ডে-পীক আওয়ারে প্রায় ৮শ মেগাওয়াট চাহিদার ১০-১৫ শতাংশ পর্যন্ত ঘাটতি পরিস্থিতিকে প্রায়শই নাজুক করে তুলছে। বিগত রমজানের মধ্যভাগ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এ অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি চাহিদার ৩৩-৩৫ ভাগেও উন্নীত হওয়ায় সুস্থ জনজীবন প্রায় অচল হয়ে পড়েছিল। ঈদের পর চাহিদা হ্রাসের ফলে ঘাটতি কিছুটা কমলেও নজিরবিহীন তাপ প্রবাহে সাধারন মানুষর জীবন অনেকটাই ওষ্ঠাগত।

ইতোমধ্যে বরিশালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রীর কাছাকাছি। যা এ সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় ৭.৭ ডিগ্রী সেলসিয়াস বেশী। সাগরপাড়ের খেপুপাড়াতে তাপমাত্রার পারদ ইতোমধ্যে স্বাভাবিকের ৮ডিগ্রীরও বেশী, ৪০.২ ডিগ্রী ছুঁয়েছে। দুঃসহ এ তাপ প্রবাহের মধ্যে বিদ্যুৎ ঘাটতির সাথে সরবরাহ ও বিতরণ ব্যবস্থার ত্রুটি সুস্থ জনজীবনকে আরো দুর্বিসহ করে তুলছে।

এসব বিষয়ে ওজোপাডিকোর বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে আলাপ করা হলে তিনি জানান, পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল। আরো ভাল করতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।




বরিশাল দুই উপজেলার ভোটে ২১ প্রার্থী

বরিশাল অফিস :: উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন চারজন। সোমবার শেষ দিনে দুই উপজেলা থেকে চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।

তিনি জানান, আগামী ৮ মে প্রথম দফার নির্বাচনে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ভোট। নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুই উপজেলায় ২৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে। বাছাইতে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থী শাখাওয়াত হোসেন বাদ হয়। সোমবার সদরে এক ভাইস চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের দুই এবং ভাইস চেয়ারম্যান পদের এক প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। বর্তমানে দুই উপজেলায় তিন পদের ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।  (মঙ্গলবার) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর থেকে প্রচারনা শুরু হবে।

মনোয়ন ফরম প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন-বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাইয়াজুল ইসলাম সজিব, বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী নিয়ামত আব্দুল্লাহ ও মিজানুর রহমান এবং ভাইস চেয়ারম্যান কামরুল হোসেন।
প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সদর উপজেলায় চেয়ারম্যান পদে মাহমুদুল হক খান মামুন, মনিরুল ইসলাম ছবি, মাহবুবুর রহমান মধু, আব্দুল মালেক ও জাকির হোসেন। ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম, জসিমউদ্দিন, শহীদ মো. শাহনেওয়াজ ও হাদীস মীর। নারী ভাইস চেয়ারম্যান এ্যাড. হালিমা বেগম, নেহার বেগম ও মারিয়া বেগম।

বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিশ্বাস মতিউর রহমান, কামরুল ইসলাম সজিব, ফিরোজ আলম খান, রাজিব তালুকদার। ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সালাম মল্লিক, শাহবাজ মিঞা, সাইফুর রহমান। নারী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম ও তহমিনা বেগম মিনু।