টিভিতে যেসব খেলা দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: শুক্রবার আইপিএলে একটি ম্যাচ রয়েছে। রাতে লা লিগায় খেলবে রিয়াল মাদ্রিদ।

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
রূপগঞ্জ টাইগার্স–সিটি ক্লাব
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

আইপিএল
কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শেখ রাসেল–ঢাকা আবাহনী
বিকেল ৩–৪৫ মিনিট, টি স্পোর্টস

রহমতগঞ্জ–ফর্টিস এফসি
বিকেল ৩–৪৫ মিনিট, বাফুফে ইউটিউব চ্যানেল

লা লিগা
রিয়াল সোসিয়েদাদ–রিয়াল মাদ্রিদ
রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১

সৌদি প্রো লিগ
আল হিলাল–আল ফাতেহ
রাত ৯টা, সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা
বোখুম–হফেনহাইম
রাত ১২–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

 

 

 




খানাখন্দে ভরা কলাপাড়া-কুয়াকাটা সড়ক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা থেকে মৎস্যবন্দর মহিপুর পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়কের অংশের পিচ উঠে গিয়ে অসংখ্য ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়ক পথে চলাচলকারী গাড়িগুলো একবার রাস্তার এপাশ আবার ওপাশ দিয়ে চলাচল করতে হচ্ছে।

বিআরটিসির বাসচালক ইউনুস মুন্সী বলেন, ‘গাড়ি যে চালামু, রাস্তায় হেই রহম অবস্থা নাই। রাস্তায় গর্ত আর গর্ত। একটা ট্রিপ দেলেই গাড়ি মেরামত করাইতে হয়। এই রাস্তাডা যে মানুষজন ব্যবহার করে, এই রাস্তা দিয়া যে গাড়ি চলে, হেইডা মনে হয় উপরের মহলের খেয়ালে নাই।’

স্থানীয় বাসিন্দারা বলেন, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে মহিপুর ইউনিয়নের শেখ রাসেল সেতু পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজেহাল। বছরের পর বছর ধরে এই সড়ক এভাবে পড়ে আছে। এর সংস্কার আদৌ হবে কি না, তা কেউ জানে না।

আরো পড়ুন : কুয়াকাটার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল মাছ

সরেজমিনে দেখা যায়, সড়কের সাড়ে ১১ কিলোমিটার অংশে পিচঢালাই উঠে গিয়ে ইট-সুরকি বেরিয়ে গেছে। সড়কটিতে ছোট বড় অসংখ্য গর্ত রয়েছে। কোথাও কোথাও সড়কের একপাশ দেবে গেছে। অথচ সড়কে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, পিকআপ ভ্যানসহ অসংখ্য যানবাহনের ভিড়। গাড়িগুলো হেলে দুলে চলছে।

পাখিমারা এলাকার কলেজ শিক্ষক সোহরাব হোসেন বলেন, প্রতিদিন আমাকে এ সড়ক দিয়ে কলেজে যেতে হয়। মোটরসাইকেল চালিয়ে ঠিকই কলেজে যাই, কিন্তু ধুলাবালুতে হাত-পা-মুখ আর কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। গত কয়েক বছর ধরে এ সড়কটি মেরামত করার দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে মহিপুর মৎস্য বন্দরের শেখ রাসেল সেতু পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার অংশের উন্নয়ন কাজ করে খুলনার দ্য রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তখন এর নির্মাণ ব্যয় ছিল ২০ কোটি টাকা। কাজটি মানসম্মত না হওয়ায় তখন ঠিকাদারের আট কোটি টাকার বিল আটকে দেয় পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষ।

সূত্রটি আরো জানায়, বিল আটকে দেয়ার ঘটনায় দ্য রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিনিধি রাশেদুল ইসলাম চূড়ান্ত বিল দাবি করে ২০১৪ সালে আদালতে মামলা করেন। আদালত মামলার কারণে সংস্কারকাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এরপর আর বড় কোনো কাজ হয়নি এ সড়কে।

পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিকুল্লাহ বলেন, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের সাড়ে ১১ কিলোমিটার সড়কটি নিয়ে আদালতে মামলা থাকায় এত দিন এর সংস্কার কাজ করা যায়নি। তবে উচ্চ আদালত মামলার শুনানি শেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। এখন আর এ সড়কের নির্মাণ বা মেরামতের জন্য কোনো বাধা নেই। আশা করছি, আগামী মাসের মধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া যাবে।




ফোন রিস্টার্ট নাকি পাওয়ার অফ কোনটি ভালো?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফোন নতুন অবস্থায় ব্যবহার করা খুবই আরামের। কিন্তু কিছুদিন যেতেই দেখা যায় ফোন স্লো হয়ে গেছে এবং আরও নানান সমস্যা। ফোনে এমন কিছু সমস্যা আসতে শুরু করে যার কারণে ফোন হ্যাং হয়ে যায়। এর সমস্যা সমাধানের জন্য আমরা সঙ্গে সঙ্গে ডিভাইসটি বন্ধ করে দিই এবং আবার চালু করি, যাতে ফোনটি সঠিক ভাবে কাজ করা শুরু করে।

ফোনে আমাদের পাওয়ার অফ এবং রিস্টার্ট উভয় অপশন দেওয়া হয়। পাওয়ার বন্ধ করলে ফোনটি বন্ধ হয়ে যায় এবং এটি আবার অন করতে হয়। রিস্টার্ট করা হলে, ফোন স্বয়ংক্রিয় ভাবে বন্ধ এবং চালু হয়।

কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেননি যে, দুটি অপশনের একই কাজ, তা সত্ত্বেও ফোনে এই দুটি অপশন দেওয়ার প্রয়োজন কী। প্রতি সপ্তাহে ফোন রিস্টার্ট করলে তা মেমোরি লিক প্রতিরোধেও সাহায্য করে। ব্যাটারি প্লাস দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, যখন একটি অ্যাপের কাজ করার জন্য প্রচুর পরিমাণে মেমোরির প্রয়োজন হয় তখন মেমোরি লিক হয়, কিন্তু অ্যাপ ব্যবহার না হলে মেমোরি লিক হয় না।

এক্ষেত্রে ফোন রিস্টার্ট করা কানেক্টিভিটি সমস্যায় সাহায্য করতে পারে। পুরনো স্মার্টফোনগুলো কখনো কখনো ডাটা এবং ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযোগ করতে অক্ষম হলে ফোন পুনরায় চালু করা যেতে পারে। ফোনের পাওয়ার অফ করলে এটি ক্যাশে ডাটা সাফ করতে সাহায্য করবে, যাতে আমাদের ফোন আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

ফোন বন্ধ এবং রিস্টার্ট করা ছাড়াও, আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো পরিষ্কার করা উচিত। এটি ফোন চলাকালীন ব্যাটারির স্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করতে পারে।

ফোন সাধারণত তখনই রিস্টার্ট করা যখন ফোন হ্যাং হয়ে যায় বা অ্যাপগুলো সঠিকভাবে চলে না বা সফটওয়্যারের সমস্যা দেখা দেয়। তবে এটিও একটি ভালো অভ্যাস, এর কারণে ফোনটি মসৃণভাবে চলতে থাকে।

সূত্র: মেক ইউজ অব




থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ ডেস্ক : থাইল্যান্ডের রাজা ও রাণী মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুসিট প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা এবং রানীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা কুশলবিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডে যান।

এর আগে সকালে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন।

২৪ থেকে ২৯ এপ্রিল সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।




পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক :ভালো সংগ্রহ নিয়েও স্বস্তিতে ছিল না নিউজিল্যান্ড। কারণ প্রতিপক্ষ পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারানো সহজ নয়।

পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে এগিয়ে গেল কিউইরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ সিরিজের চতুর্থ ম্যাচে ৪ রানে জয় তুলে নিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে ১৭৮ রানের ভালো সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

১৫ বলে ২৮ রানের ইনিংস খেলে রানের গতি ঠিক রাখেন টম ব্লান্ডেল। টিম রনিনসনও কম যাননি।

দুজনে মিলে পাওয়ার প্লেতে তুলে ফেলেন ৫৬ রান।

ব্লান্ডেলকে বিদায় করেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন জামান খান। তবে রবিনসন এরপর ডিন ফক্সক্রফটকে নিয়ে ফের জুটি গড়েন। এর মধ্যে ফক্সক্রফট তিন ছক্কায় ঝড় তোলেন। রবিনসন ৫১ রান করে আব্বাস আফ্রিদির শিকার হলেও ফক্সক্রফটের ব্যাটে ভর করে ১৫০ ছাড়ায় কিউইরা। মাঝের ওভারগুলোতে আফ্রিদি পরে আরও দুইবার আঘাত হানেন। তবে মাইকেল ব্রেসওয়েলের ২৭ রানে ভর করে ১৭৯ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড।

জবাবে শুরুতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। পাওয়ার প্লেতেই শীর্ষ দুই ব্যাটারের উইকেট হারায় তারা। অধিনায়ক বাবর আজম মাত্র ১ রান করে বিদায় নেন। তবে মাঝের ওভারগুলোতে ফখর জামানের ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ভালোভাবেই ছুটতে থাকে পাকিস্তান। তাকে সঙ্গ দেন ২৩ রান করা ইফতিখার আহমেদ। কিন্তু ১০ বলের ব্যবধানে ফখর ও ইফতিখার দুজনেই বিদায় নিলে ফের চাপে পড়ে যায় স্বাগতিকরা।

শেষ দুই ওভারে ২৮ রান দরকার ছিল পাকিস্তানের। জেকব ডাফির ওভারে দুই বাউন্ডারি সহ আসে ১০ রান। ফলে শেষ ওভারে লাগতো ১৮ রান। জিমি নিশামের ওই ওভারে উসামা মীর প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। কিন্তু পরের বলে দারুণ ইয়র্কারে এক রান দেন নিশাম। ক্রিজে তখন ওয়াসিম। এক ওয়াইড ও বাউন্ডারির পর শেষ বলে দরকার ছিল ৫ রান। নিশামের বল ওয়াসিমের কাছ থেকে দূরে গেলেও কোনোমতে এক রান আসে। আর তাতে নিশ্চিত হয়ে যায় কিউইদের জয়।




২৪ দিন দাবদাহ, ইতিহাসে সর্বোচ্চ

চন্দ্রদ্বীপ  ডেস্ক:  চলতি মৌসুমে সর্বোচ্চ ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে যশোরে। এই মৌসুমে তাপপ্রবাহ সইতে হলো ২৪ দিন; এর আগে কোনো বছরই এতো সময় দাবদাহ দেখেনি বাংলাদেশ। এরই মধ্যে চলমান তাপপ্রবাহ আরও সপ্তাহখানেক চলার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

এবার দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ শুরু হয় ৩১ মার্চ। মাঝে ৯ ও ১০ এপ্রিল দেশের কোথাও তাপপ্রবাহ ছিল না।

বৃহস্পতিবার পর্যন্ত দেশে রেকর্ড ২৪ দিন দাবদাহ হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা  বলেন, “প্রতি এপ্রিল মাসেই আমাদের তাপপ্রবাহটা আসে। কিন্তু এ বছরের স্থায়িত্বটা একটু বেশি।”

শাহনাজ জানান, এর আগে সবচেয়ে বেশি দিনের তাপপ্রবাহের রেকর্ড হয়েছিল ২০১৯ সালে। ওই বছর ২৩ দিন দাবদাহ ভুগতে হয় মানুষকে। আর গত বছর তাপপ্রবাহ চলে ১৮ দিন।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক  বলেন, “৩১ মার্চে দুয়েক জায়গায় তাপপ্রবাহ ছিল। এখনও চলছে, এটা আরও দীর্ঘায়িত হতে পারে।”

বৃহস্পতিবার ৪১ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার মধ্যে সর্বোচ্চ ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন ঢাকার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থায় দুই দফায় টানা ছয় দিনের সতর্কবার্তার পর এদিন নতুন করে আরও তিন দিনের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার বুলেটিনে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও যশোর জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুরসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান ও নোয়াখালী জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

চলমান এ তাপপ্রবাহ মে মাসের ৪/৫ তারিখ পর্যন্ত চলতে পারে বলে  জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।

চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ এপ্রিল; সেদিন যশোরে তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।




০ রানেই ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড




আমতলীতে সওজের ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলীর একেস্কুল চৌরাস্তা মোরে বুধবার দুপুরে সওজের জমি দখল করে গড়ে তোলা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, আমতলী একেস্কুল চৌরাস্তা মোরে সওজের জমি দখল করে স্থানীয় প্রভাবশালী মনির পঞ্চায়েত আলম পঞ্চায়েত,জাকির হাওলাদার, গফফার হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার, মাসুম পঞ্চায়েত, ইউনুছ ফকির ও খলিল ফকিরসহ বিভিন্ন ব্যাক্তিরা সওজের জমি দখল করে ১৫টি ঘর তুলে বিভিন্ন ব্যাক্তির নিকট ভাড়া দিয়ে আসছিলেন।

দীর্ঘদিন ধরে তাদের এ অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা না সরোনোয় বুধবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। আমতলী উজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।




তাপদাহ থেকে বাঁচতে বেতাগীতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

তাপদাহ থেকে বাঁচতে বেতাগী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বৃষরোপন কর্মসূচির আয়োজন করেন। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বেতাগী সরকারি কলেজ মাঠ, সাব-রেজিস্টার মাঠে বনজ, ফলদ এবং ওষুধি বৃক্ষের চারাসহ শতাধিক বৃক্ষের চারা রোপন করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন হাওলাদার, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান আসাদ, ইমন, আবুল হোসেন, আসিকসহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গ্রীষ্মের তাপদাহের সময় কেন এই বৃক্ষ রোপন এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন হাওলাদার বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপন কর্মসূচি। যথারীতি পানি দেওয়া, বেড়া দেওয়া এবং আগাছা নিড়ানীসহ সকল ধরণের পরিচর্যা করবে উপজেলা ছাত্রলীগের কর্মীরা। উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি কামাল হোসেন খান বলেন,’ ছাত্রলীগের নেতৃবৃন্দের এই মহতি কাজকে স্বাগত ও অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এই শুভ কামনা।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
whatsapp sharing button
messenger sharing button



ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকৃত রড উদ্ধার

ট্রাক ড্রাইভার আল আমিন (৩৩) হত্যাকান্ডের ঘটনায় ছিনতাইকৃত ৯ টন রড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাউফলের দাসপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একতা এটারপ্রাইজের গোডাউন থেকে রডগুলা উদ্ধার করে বাউফল থানা পুলিশ। একতা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি মাসুদ রানা রডগুলি আত্মগোপনে থাকা ট্রাকের হেলপার হাসানের কাছ থেকে ক্রয় করেছিলেন বলে জানা যায়। ছিনতাইকৃত রড ক্রয়-বিক্রয়ের মধ্যস্ততা করেন দশমিনার মজিবর নামের এক ঠিকাদার।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত ১৭ এপ্রিল চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাট্রিজ এর কারাখানা থেকে ঢাকা মেট্রা-ট-১৬-৫১৩৮ নম্বরের ট্রাকটি ১৩ টন রড নিয়ে বাউফলের কালিশুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরের দিন ১৮ এপ্রিল কালিশুরীর খান এটারপ্রাইজ রডগুলি আনলোড করার কথা। কিন্তু ১৮ এপ্রিল ট্রাকের ড্রাইভার আল আমিনকে ফোন করে বন্ধ পান তার মামা মোঃ সবুজ। ২০ এপ্রিল দশমিনার নদীত হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ। পরে মামা সবুজ খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই লাশ তার ভাগিনা আল আমিনের।

ময়নাতদন্ত শেষে আল আমিনের লাশ পরের দিন চাঁদপুর নিয়ে দাফন করা হয়। এ ব্যাপার দশমিনা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন আল-আমিনের মামা সবুজ। এরপরই ঘটনার রহস্য উদঘাটন নামে পুলিশের একাধিক টিম। মামলার তদন্তকারী কর্মকর্তা দশমিনা থানা পুলিশের এসআই আল মামুন বলেন, ট্রাকের ড্রাইভার আল আমিনকে খুন করে ঘাতকরা রডগুলা কালাইয়া বাজারের একতা এটারপ্রাইজের মালিক মাসুদ রানার কাছে নগদ টাকায় বিক্রি করে দেয়।

মাসুদ রানা ওই রডগুলি গুদাম রেখে দেন। তদন্তের একপর্যায় নিশ্চিত হয়ই রডগুলি মঙ্গলবার রাতে ওই গুদাম থেকে জব্দ করা হয়। আর আল আমিন হত্যাকান্ডের মুল নায়ক আত্মগোপনে থাকা ট্রাকের হেলপার হাসানকে আটকের জন্য অভিযান চলছে। এদিকে রড পরিবহনের কাজ নিয়োজিত ট্রাকটি পুলিশ বাকেরগঞ্জের বোয়ালিয়া বাহাদুরপুর এলাকা থেকে উদ্ধার করছে। আল আমিনের মামা সবুজ বলেন, ছোট বেলায় আল আমিনের বাবা মা মারা যান। এরপর থেকে তার কাছেই বড় হন আল আমিন। মামা সবুজর বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার লামছড়ি গ্রামে। বর্তমান তিনি থাকেন নারায়নগঞ্জের ফতুল্লা বউবাজার এলাকায়। সবুজ তার ভাগিনাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয় একটি ট্রাক কিনে দেন।

মামার ট্রাক চালিয় আল আমিন আয়রোজগার করতেন। ১৭ এপ্রিল চট্টগ্রামের ট্রান্সপোর্ট ম্যানেজার রনজিৎ মজুমদারের সঙ্গে চুক্তি করে রডগুলা বাউফলের কালিশুরী বন্দর পৌঁছে দেয়ার জন্য আবুল খায়ের ইন্ডাট্রিজ এর ফ্যাক্টরী থেকে রওয়ানা দেয় আলআমিন। সঙ্গে ছিলেন ট্রাকের হেলপার হাসান । হাসানের বাড়ি পটুয়াখালী হওয়ায় এই রুট তার চেনা ছিল। আল আমিন প্রথম এই রুট ট্রাক নিয় আসেন। সবুজ বলেন, আমার এতিম ভাগিনাকে নির্মমভাব খুন করা হলো। আমি খুনিদের উপযুক্ত বিচার চাই।

এদিক কালাইয়া গুদাম থেকে ছিনতাই হওয়া রড জব্দ করা হলেও রহস্যজনক কারনে একতা এটারপ্রাইজর মালিক মাসুদ রানাক আটক করেনি পুলিশ। ছিনতাইকৃত রড ক্রয়ের ব্যাপারে মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আমি মজিবর নামের এক ঠিকাদারর কাছ থেকে রডগুলা ক্রয় করছি। তিনি (মজিবর) আমার পূর্ব পরিচিত। রডগুলা ছিনতাইকৃত কিনা তা আমার জানা ছিল না। আল আমিন হত্যাকান্ডের বিষয় আমি কিছুই জানি না।

আমি নির্দোষ। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, আল আমিনকে পরিকল্পিতভাবে খুনের পর রড ছিনতাই করা হয়েছ। আর ছিনতাইকৃত রড পাওয়া গেছে একতা এটারপ্রাইজে। সুতরাং একতা এটারপ্রাইজের মালিক মাসুদ রানা কোন ভাবেই দায় এড়াতে পারেন না। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিষয়টি দশমিনা থানার। রড উদ্ধারের সময় আমরা সহযোগীতা করছি মাত্র। এর বাইরে আর কিছুই বলতে পারছি না। এ প্রসঙ্গে পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন, মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি। তদন্তে যারা অপরাধী প্রমানিত হবে তাদের প্রত্যককেই আইনের আওতায় আনা হবে।