ভোলায় নকল জুুুুস তৈরির কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে নকল জুস তৈরির অভিযোগে কারখানার মালিক আয়াতুল্লাহ বেপারীকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ এপ্রিল) চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার সালেক মূহিদের নেতৃত্বে শশীভূষণ থানা পুলিশ এওয়াজপুর ইউনিয়নের বকুল বেপারী বাড়িতে এ অভিযান চালায়।

এ সময় বিপুল পরিমাণ নকল জুস ও জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়। পরে কারখানার মালিককে তিন মাসের কারাদণ্ড দেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মূহিদ।

কারাদণ্ডপ্রাপ্ত কারখানার মালিক আয়াতুল্লাহ চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম বেপারীর ছেলে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মূহিদ এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশসহ অভিযান চালিয়ে কারখানা মালিককে আটক এবং জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।




ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর

বরিশাল অফিস :: ভোলার পৃথক স্থানে পানিতে ডুবে ইয়াসিন (৬) ও মিনজু আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ভোলা সদর ও দৌলতখান উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

মৃত ইয়াসিন ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের শাহিনের ছেলে। অন্যদিকে, মিনজু আক্তার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের শফিকের মেয়ে।

মৃতদের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ওসি মনির হোসেন ও দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 




আগামীকাল আমতলীর এক ইউপির ভোট

বরিশাল অফিস ::  রোববার আমতলী সদর ইউনিয়ন পরিষদের সধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রস্ততি শেষ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে শনিবার বিকেলে সকল সরজ্ঞামাদি বিতরন করা হয়েছে। ব্যালটের মাধ্যমে ভোট হওয়ায় ভোটের দিন সকলে কেন্দ্রে ব্যালট পৌছে দেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।

ভোটে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১১ জন সংরক্ষিত নারী এবং সাধারন ওয়ার্ডে ৩৪ জন প্রার্থীসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে ২৩ হাজার ৩শ’ ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১১ হাজার ৬শ’ ৬৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ১১ হাজার ৬শ’ ৭৬ জন। ভোটের নিরাপত্তা নিশ্চিতে প্রতি কেন্দ্রে ১ জন করে মোট ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৬৩ জন পুলিশ, ৬৫ জন বিজিবি, ১০ জন র‌্যাব ও প্রতিকেন্দ্রে ১০ জন করে আনছার বিডিবি সদস্য নিয়োগ করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. সেলিম রেজা জানান, শত ভাগ ভোট স্ষ্ঠুু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এজন্য বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।




বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যুতে জেলা প্রশাসনের সহায়তা

বরিশাল অফিস : বরিশাল বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যুতে, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

বরিশাল জেলার বাকেরগঞ্জের উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা ও ২ শিশুর মৃত্যু হয়। মোঃ রিয়াজ মোল্লার স্ত্রী সনিয়া (৩০), কন্যা রেজবি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।

শনিবার ২৭ এপ্রিল সকাল ১১টায় মোঃ রিয়াজ মোল্লার বসতঘরের পাশে বিদ্যুতের তার ছিড়ে জমে থাকা পানিতে পড়ে থাকলে সালমান মোল্লা (৫) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা আর মা ও ভাইয়ের কাছে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজবির মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর শুনতে পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মোহাম্মদ সাইফুর রহমানসহ আরও অনেকে।




পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গুচ্ছভুক্ত ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ‘এ’ ইউনিট বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি কেন্দ্রে সর্বমোট ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুপুর ১২ টা ১০মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত হলসমূহ পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, ভর্তি পরীক্ষার আহ্বায়ক প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এবং জনসংযোগ বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এমরান হোসেন। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার চিফ প্রফেসর চিন্ময় বেপারী উপস্থিতির হার ৯২ শতাংশ নিশ্চিত করেন।

আরো পড়ুন : কাল পটুয়াখালীর দুই ইউনিয়নে ভোট, কেন্দ্রে কঠোর নিরাপত্তা

হলসমূহ পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সারাদেশে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী,পবিপ্রবি সাংবাদিক সমিতি, পবিপ্রবি রোভার স্কাউটস, পবিপ্রবি বিএনসিসি, মেডিকেল টিম,আইন-শৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যসহ সকলের সহযোগিতায় সুষ্ঠু ভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।




কাল পটুয়াখালীর দুই ইউনিয়নে ভোট, কেন্দ্রে কঠোর নিরাপত্তা

পটুয়াখালী প্রতিনিধি :: আগামীকাল পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকল প্রস্তুতি সম্পন্ন করে ভোটগ্রহণের সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে গেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিতরণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার সারমিন সুলতানা।

এর আগে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আরো পড়ুন : কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল – দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

দুই ইউনিয়নে ১৮ কেন্দ্রে প্রায় ২৮ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদসহ মোট ৭৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল মাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।




বরিশালে এক মঞ্চে তিন চেয়ারম্যান প্রার্থী

বরিশাল অফিস :: তৃতীয় ধাপে বরিশাল জেলার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে নির্বাচনী এলাকা। প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় একই মঞ্চে মতবিনিময় সভা করেছেন তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী।

শনিবার ( ২৭ এপ্রিল) দিনভর উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী-বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জামাল গোমস্তা, শিপ্রা রানী বক্তব্য রাখেন। এসময় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সান্টুসহ তিন প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই প্রার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। এসময় প্রার্থীরা গৌরনদীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

উঠান বৈঠক :: প্রথমধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলার মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক নেতা এসএম জাকির হোসেনের সমর্থনে শনিবার বিকেলে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন
বলেছেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী দেশে যেভাবে উন্নয়ন করেছেন তারই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
শামীমের হাতকে শক্তিশালী করতে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করবো।

তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে আপনাদের কেউ বলতে পারবেনা, যে চেয়ারম্যানকে কেউ পাশে পায়না, চেয়ারম্যান কোন কাজ করেনা। বরিশাল সদর উপজেলাবাসীর ইজ্জতহানী হয়, এমন কোন কাজ আমি করবোনা।

চরকাউয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান লিটনের সভাপতিত্বে
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। একইদিন সন্ধ্যায় চরমোনাই ইউনিয়নের বুখাই নগর বাজারে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধণ করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

গণসংযোগ : ব্যতিক্রমধর্মী গণসংযোগের মাধ্যমে বরিশাল সদর উপজেলাবাসীর মনজয় করে নিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের উন্নয়নের রূপকার প্রয়াত মেয়র আলহাজ্ব শওকত হোসেন হিরনের বিশ্বস্ত কর্মী মোঃ জসিম উদ্দিন। ফলে ক্রমেই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের
(তালা) প্রতীকের জয়জয়কার শুরু হয়েছে। প্রথমধাপের নির্বাচনে বরিশাল সদর উপজেলায় পাঁচজন চেয়ারম্যান, চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিনজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।




তারকাবহুল ধারাবাহিক ‘বাহানা’

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পারিবারিক ও কমেডি ঘরানার গল্প জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বাহানা’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প।

জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, জামিল হোসাইন, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তাহমিনা মৌ, সাবিহা জামান, শেলী আহসান, ফারুক আহমেদ, ডা. এজাজ, সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান পাভেল, শহীদ-উন-নবী, আইরিন তানি, এমিলা হক, সামিনা বাশার, জামাল রাজা, হেদায়ত নান্নু, তানিয়া রিতু, রেশমী, সাজু খাদেম, সূচনা সিকদার, রাজা হাসান, শ্রাবন্তী খান, ফারজানা মিথিয়া প্রমুখ।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে—শিমুলতলী গ্রামের একটি বাড়ি তালুকদার বাড়ি। এই বাড়ির গৃহকর্তা মরহুম মোহরম তালুকদার সংসারে ছয় মেয়ে এবং প্রচুর বিষয়সম্পত্তি রেখে গেছেন। বংশ রক্ষার তাগিদে একে একে ছয়টি মেয়ে হয় তার কিন্তু শেষ পর্যন্ত আর পুত্র সন্তানের মুখ দেখা হয়নি। তার আগেই মৃত্যু হয়েছে তার। মোবারক তালুকদারের স্ত্রী আমেনা ছয় মেয়ে জুই, জবা, বেলী, শাপলা আর টগর শিউলীকে নিয়ে দিন কাটান।

ধারাবাহিকটি নিয়ে ফরিদুল হাসান বলেন, নাটকটিতে পরিবারের গল্প বলা হয়েছে। বর্তমানে সেরকম পরিবারের গল্প হয় না বললেই চলে। আমি বরাবরই পারিবারিক গল্পে কাজ করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করি। হাস্যরসের মধ্যে গল্পে রয়েছে সামাজিক বার্তা। আশা করি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ভালো লাগবে।

নির্মাতা জানান, ‘বাহানা’ ধারাবাহিকটি আসছে ৩০ এপ্রিল বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে। এরপর টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।




শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়




কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল – দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল, বন্ধ দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল, দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি।

সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখের জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল। তাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গত এক সপ্তাহ ধরে দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি পাচ্ছে গ্রাহকরা। এ বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

আরো পড়ুন : গলাচিপার সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে

কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ-মহা ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা সাবমেরিন ক্যাবলের বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে কাজ করছে বিএসসিপিএলসি। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজার সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে।