প্রথমবারের মতো যুদ্ধ বন্ধের আগ্রহ দেখালো ইসরায়েল




এক ফসলি জমি চার ফসলিতে রূপান্তর

পটুয়াখালী প্রতিনিধি :: পাল্টে গেছে পটুয়াখালীর উপকূলীয় এলাকার আবাদি জমির চিত্র। থাকছে না কোনো অনাবাদি, পতিত জমি। প্রায় সব জমি আসছে চাষের আওতায়। পরিণত হচ্ছে চার ফসলি জমিতে। প্রশিক্ষণ আর পৃষ্ঠপোষকতা পেলে এসব জমির ফসলের উৎপাদন বাড়বে। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন কৃষক। সমৃদ্ধ হবে কৃষি অর্থনীতি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক দশক আগেও আমন মৌসুমের পর জেলার বিস্তীর্ণ ফসলি জমি পড়ে থাকত অনাবাদি। কিন্তু এখন দৃশ্যপট পাল্টাচ্ছে। এসব জমিতে আমনের পরেই ফলছে বোরো, সূর্যমুখী, গম, ভুট্টা, তরমুজ, বাদাম, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি সবজি। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার, উন্নত চাষ পদ্ধতি, মিষ্টি পানির সংরক্ষণ, উন্নত বালাইনাশক ও লবণসহিষ্ণু উন্নত জাতের বীজের কারণে পটুয়াখালীর উপকূলীয় এলাকার এক সময়ের এক ফসলি জমি পরিণত হচ্ছে চার ফসলি জমিতে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। তরমুজের চাষ হয়েছে ২৮ হাজার ৭০০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় প্রায় ৫ হাজার ৮০০ হেক্টর বেশি। জেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে হয়েছে সূর্যমুখীর চাষ, যা গত বছরের তুলায় দ্বিগুণ। এর মধ্যে শুধু কলাপাড়া উপজেলায় প্রায় ৬০০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। জেলায় প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে হয়েছে মুগডালের আবাদ। এ ছাড়া বাদাম, ভুট্টা, গম, মরিচ, সবজি, বাঙ্গি উৎপাদনেও রেকর্ড করেছে উপকূলের এই জেলা।

কৃষি বিভাগের এমন সমীক্ষায় সংশ্লিস্টরা মনে করছেন, প্রণোদনা, কৃষি উপকরণের সহজ প্রাপ্তিসহ মিষ্টি পানির সংরক্ষণ বাড়ানো গেলে উপকূলীয় এলাকায় চাষের জমি আরও বাড়বে।

উত্তর ঠিয়াখালী গ্রামের কৃষক জামাল হাওলাদার বলেন, ‘আমন ধানের পরে জমি পতিত থাকত। ইরি ও কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় সেই জমিতে বাদাম, সরিষা, আলু চাষ করেছি। এখন সূর্যমুখী ফসল ঘরে তোলার অপেক্ষায়।’

একই গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘ধান চাষ করে সংসারে নুন আনতে পানতা ফুরাত। এখন আমনের পাশাপাশি বারো মাস সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছি।’

কৃষক খলিল মৃধা বলেন, ‘বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে খাল-ডোবা-পুকুর শুকিয়ে যাওয়ায় মিস্টি পানির অভাব দেখা দেয়। মিস্টি পানির সংরক্ষণ বাড়ানো গেলে চাষ সুবিধা পাওয়া যেত।’

আরো পড়ুন : পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি

ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা মানিক দেবনাথ বলেন, ‘আমন চাষের পর জেলার উপকূলীয় এলাকার ৭০ ভাগ জমি পড়ে থাকত অনাবাদি। শুস্ক মৌসুমে লবণের মাত্রা বেড়ে যাওয়ায় কৃষক ফসল চাষ করলেও ভালো ফলন পেত না। পরে আবহাওয়া উপযোগী জাত নির্বাচন, বপনের সঠিক সময় নির্ধারণ ও সঠিক পরিচর্যা সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান, উপকরণ দিয়ে সহায়তা, নিয়মিত মাঠ তদারকি ও কৃষক মাঠ দিবস পালন করায় কৃষকরা আগ্রহী হয়। পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলার এক ফসলি জমিকে চার ফসলি জমিতে উন্নীত করার প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে অধিকাংশ জমি তিন ফসলিতে উন্নীত করা হয়েছে।’

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, ‘কৃষি বিভাগের উৎসাহিতকরণ, নিয়মিত মাঠ তদারকি, সহযোগিতা ও লবণসহিষ্ণু ফসলের ভালো ফলনের কারণে কৃষকরা জমিকে এখন আর অনাবাদি রাখছেন না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগের নিয়মিত প্রশিক্ষণ, আগ্রহীকরণ ও প্রণোদনার ফলে আমন চাষের পরে তরমুজ, মুগ ডাল, মরিচ, সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হচ্ছেন কৃষক। এসব শষ্যে উচ্চমূল্য পাওয়ায় তারা খুশি। উপকূলীয় উপজেলা কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালীতে লবণসহিষ্ণু জাতের বীজ সরবরাহ করায় এসব এলাকার পতিত জমি এখন তিন থেকে চার ফসলি চাষের আওতায় চলে আসছে।




এসএসসির ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯ থেকে ১১ মে এর মধ্যে প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯, ১০ ও ১১ মে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।”

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ১২ মার্চ।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন বা দুই মাসের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ১১ মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করার কথা।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা দেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

কোভিড মহামারীতে এসএসসি পরীক্ষার সূচি এলোমেলো হয়ে পড়েছিল। চলতি বছর অনেকটা আগের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে ফিরেছে এই পাবলিক পরীক্ষা।




আগামীকাল দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবে আজ রোববার। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম।

জাহাজটি দেশে পৌঁছাতে কতদিন লাগতে পারে—সে বিষয়ে জানতে চাইলে মিজানুল ইসলাম বলেন, ‌‘আগামীকাল রওনা হলে মে মাসের মাঝামাঝিতে এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারবে।’

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয়। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা। এরপর কয়লা খালাসের জন্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।




ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল




 গ্রিন কার্ড লটারির ফলাফলের তারিখ ঘোষণা




হজ ফ্লাইট শুরু ৯ মে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওইদিনই প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে। তবে সব ফ্লাইটের সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।



পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও ভারতের কলকাতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

(২৭ এপ্রিল) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বিকাল সাড়ে ৩ টায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের সভাপতিত্বে ও আমিনুর ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার(অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ডিন কনভেনার অধ্যাপক ড. মোজাম্মেল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি পবিপ্রবিতে চলমান শিক্ষা-কার্যক্রম ও বিভিন্ন গবেষণাসহ শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত বিভিন্ন তথ্য বিস্তারিত আলোচনা করেন।

পবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের ভারতের অবদানের ও বঙ্গবন্ধুর সাথে ভারতের সুসম্পর্কের কথা স্মরণ করে বলেন, এই সমঝোতা স্মারক আমাদের একাডেমি ও রিসার্চে কিভাবে উন্নয়ন ঘটাবে এই নিয়ে কাজ করবে। এ চুক্তির মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। কেননা কলকাতা আমাদের সবচেয়ে নিকটে ও সব ধরনের যোগাযোগ ব্যাবস্থা রয়েছে৷

আরো পড়ুন : পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার চক্রবর্তী বলেন, আমাদের কর্মমুখী শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন করতে হবে। প্রয়োজনে স্বল্প সময়ের কোর্স চালু করতে হবে। যাতে যে কোন স্তরের শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে উপকৃত হতে পারে। মেরিন ও ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের যে এক্সপার্ট আছে তা আপনাদের বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত সমঝোতা স্মারক প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরে বলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের গেস্ট টিচার হিসেবে নিয়োগ দিতে পারব। পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্যেমে গবেষণা ও শিক্ষার গুণগতমান আরো উন্নত হবে।

উল্লেখ্য, চুক্তি প্রোগ্রামের শেষে বিকাল ৫ টায় পবিপ্রবি’র কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্স কক্ষ উদ্বোধন করেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার চক্রবর্তীসহ উপস্থিত অতিথিরা।




নির্বাচনে মানুষ এখন ফটোশেষন চায়না, কাজ চায়- ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম

বরিশাল অফিস :: মানুষ এখন আর চাপাবাজি, গলাবাজি আর ফটোশুট পছন্দ করেনা। সাাধারন মানুষ চায় কাজ। এখন মানুষ অনেক সচেতন। তারা বুঝে কোনটা লোক দেখানো আর কোনটা মানুষের জন্য কাজ করা। আমি বরিশাল সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে চেষ্টা করবো লোক দেখানো ফটোশেষন না করে সাধারন মানুষের জন্য কাজ করতে।

যাতে সাধারন মানুষ আমার কাজের দ্বারা উপকৃত হয়। শনিবার (২৭ এপ্রিল) বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে উঠান বৈঠকে এ’কথা বলেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: জসিম উদ্দিন। উঠান বৈঠকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আরো বলেন- নির্বাচনের পূর্বে এক কথা, আর নির্বাচনের পরে ভিন্ন রুপ ধারন করার ব্যাক্তি আমি জসিম নই। আমি যখন যেটা বলি, খুব হিসাব করে বলি।

এবং যেটা বলি সেটা বাস্তবে বাস্তবায়ন করার চেষ্টা করি। এক এক সময় এক এক ধরনের কথা বলার মানুষ আমি পছন্দ করিনা। আমার ভরসা জনগন। আপনাদের উপরে ভরসা করে আমি নির্বাচনে দারিয়েছি। এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে যে পরিমান ভালোবাসা পেয়েছি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা। আপনারা শুরু থেকে আমার সাথে ছিলেন। আশাকরি, নির্বাচনের ফলাফল পর্যন্ত আপনার আমার পাশে থাকবেন। বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনে উঠান বৈঠকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ কাশীপুর ইউনিয়নের সর্বস্থরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনতার মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: জসিম উদ্দিন তালা প্রতিক পেয়েছেন। ২৩ মার্চ (মঙ্গলবার) বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জসিম উদ্দিন’কে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তালা প্রতিক দেওয়া হয়।




শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমু

বরিশাল অফিস :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মু. মুনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। এছাড়া ঝালকাঠি চেম্বার অব কমার্সের তিন শতাধিক ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।