ঢাকা-রাজশাহীসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ




দুমকীতে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রামে পড়ে মুনতাহা নামের দুই বছরের একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুনতাহা স্থানীয় ইউনুস মোল্লার ছোট ছেলে সুমন মোল্লার মেয়ে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ভেসে এসেছে টর্পেডো সাদৃশ্য বস্তু

জানা যায়, ফজরের নামাজের পরে মুনতাহাকে ঘুমে রেখে বাবা-মা বাড়ির পাশেই নিজ জমিতে মুগডাল তুলতে যায়। এসময় দাদা-দাদীর চোখের আড়ালে মুনতাহা ঘুম থেকে উঠে বসত ঘরের পেছনে পুকুর পাড়ে চলে যায়। বাড়ির লোকজন ডেকে এনে মুনতাহাকে বাসায় দিয়ে যায়। এঘটনার কিছুক্ষন পরেই মুনতাহাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে রিফাত নামে মুনতাহা’র ফুফাতো ভাই ওই বাসার বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে পানি তুলতে গিয়ে দেখতে পায়। সাথে সাথে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনতাহকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্বার

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, এ ধরনের খবর আমরা পাইনি।




নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্বার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী (২৩) নামের এক নিখোঁজ শ্রমিকের লাশ ১৭ ঘন্টা পর উদ্ধার করা করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় কলরাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় আন্ধারমানিক নদী থেকে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোজ শাকিল গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

আরো পড়ুন : কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশর অফিসার ইলিয়াস হোসাইন জানান, শনিবার রাতে তিশা-তাপসি নামের বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌছায়।
এসময় বলগেটটি নোঙ্গর করতে গিয়ে ডান্ডি চুকানের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোজ হন। পরে রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।




বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত




শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী




পটুয়াখালীতে ভেসে এসেছে টর্পেডো সাদৃশ্য বস্তু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভেসে এসেছে একটি টর্পোডে সাদৃশ্য বস্তু। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। রবিবার দুপুরে বঙ্গোপসাগর থেকে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে এ টর্পেডোটি ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে এই টর্পেডোটি ভাঙ্গার খালে প্রবেশ করতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোষ্টগার্ডের সদস্যরা ছবি দেখে এটি প্রাথমিকভাবে টর্পেডো বলে জানিয়েছেন।
টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটি জলের নিচে বা উপরে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে।

আরো পড়ুন : মুখ ঢেকে জাল ভোট দিতে গিয়ে ছয় মাসের কারাদণ্ড



মুখ ঢেকে জাল ভোট দিতে গিয়ে ছয় মাসের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার ভুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে শাহানাজ বেগম (২৫) নামের এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮এপ্রিল) দুপুর ১টার দিকে ভুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ১৬৪ নং পশ্চিম ভায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আসামি শাহানাজ বেগম ভায়লা এলাকার নুরুল ইসলাম ফরাজির মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী।

আরো পড়ুন : নাতির হাত ধরে ভোট দিতে এলেন ১০৫ বছর বয়সী আব্দুল মজিদ

এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ছদ্মবেশে দ্বিতীয় বারের মতো ভোট দিতে আসেন শাহানাজ বেগম। তখন অনেক এজেন্টদের তাকে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে তিনি জাল ভোট দেওয়ার কথা স্বীকার করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন আইনের ১৮৬০ এর ১৭১এর চ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শাহানাজ বেগম একজন ইউপি সদস্য প্রার্থীর পক্ষে দ্বিতীয় বার ভোট দিতে এসে ধরা খেয়েছেন বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন।




নাতির হাত ধরে ভোট দিতে এলেন ১০৫ বছর বয়সী আব্দুল মজিদ

পটুয়াখালী প্রতিনিধি :: বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। জোর নেই হাতে-পায়ে। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। তবুও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে ছুটে এসেছেন ১০৫ বছরের বৃদ্ধ ক্বারি আব্দুল মজিদ।

তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণ ভোটাররা। ভোট কেন্দ্রে থাকা মানুষ বলছে, এমন প্রবীণ ভোটারদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টায় কমলাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর বলাইকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে দেখা যায় ক্বারি আব্দুল মজিদ তার নাতির সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন ভোট দিতে। তার পরনে সাদা পাঞ্জাবি, লুঙ্গি ও টুপি।

স্থানীয়রা বলেন, ক্বারি আব্দুল মজিদই এই ওয়ার্ডের সব থেকে প্রবীণ ভোটার।

আরো পড়ুন : পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়নে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু

ভোট দিতে আসা এই প্রবীণ ভোটার বলেন, ভোট ব্যবস্থা আগের থেকে কঠিন হয়ে গেছে। আগে তো আমরা গণভোট দিতাম। আর এখন ভোটার স্লিপ খোঁজা লাগে, টিপ সই দেওয়া লাগে, সিল মারা লাগে এরপর ব্যালট ভাজ কইরা বাক্সে ফেলতে হয়। তবে আমি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

পটুয়াখালী জেলায় সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ দুই ইউনিয়নে ১৮টি ভোটকেন্দ্রে প্রায় ২৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি নির্বাচনী মাঠে কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে আটজন পুলিশ সদস্য, ১৭ আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।




পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়নে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পযন্ত।

সকাল থেকেই ভোটাররা উৎসহব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে চলে আসেন। প্রচন্ড গরম ও রৌদ্র উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ভোটারদের।
দুটি ইউনিয়নে ব্যালোট এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন দুটিতে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ২শ’ ৯০ জন।
এর মধ্যে কমলাপুর ইউনিয়নে ১৯ হাজার ৮৪৫ জন এবং ভূরিয়া ইউনিয়নে ৮ হাজার ৪৪৫ জন।

কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।

অন্যদিকে পাশের ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।

আরো পড়ুন : কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

ভোটের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন রেব, ৯ টি স্টাইকিং ফোর্স, ও ৪ টি মোবাইল টিম মাঠে থাকবে। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত আছেন।

এদিকে নির্বাচন সূষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে প্রশাসন।




কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পানিতে পড়ে মো. শাকিল (২৩) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার গরুর বাজার সংলগ্ন আন্দারমানিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

দুর্ঘটনার সময় কলাপাড়া পৌরসভার কেরামত আলী খান মালিকানাধীন এমভি তিশা-তাপসী জাহাজে চারজন শ্রমিক কর্মরত ছিলেন।

আরো পড়ুন : এক ফসলি জমি চার ফসলিতে রূপান্তর

ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, পায়রা বন্দর থেকে বালু নিয়ে কলাপাড়ায় পৌঁছে জাহাজটি নোঙ্গর করার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিক ছিটকে পানিতে পড়লে বাকি তিনজন শ্রমিক তাকে খোঁজার চেষ্টা করে, না পেয়ে আমাদের খবর দেয়।

তিনি আরো বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের একটি টিম অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিস পায়নি। রাত হওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা বিঘ্নতা ঘটেছে। তবে সকালে পটুয়াখালী থেকে ডুবুরি আসছে, তাদের সহযোগিতা নিয়ে আবার উদ্ধার কাজ শুরু হয়েছে।