ভাইরাল ভিডিও নিয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রলীগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তে সংবাদ সম্মেলন করা হয়।

এসময় ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু ও মো. বায়জিদ বলেন, “আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দেহ ব্যবসা ও মাদক ব্যবসার বিষয় যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আমরা সত্যি বিস্মিত”।

প্রকাশিত ভিডিও’র অভিযোগ অস্বীকার করে তাঁরা আরো বলেন, এগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দ্বারা মিথ্যা বানোয়াট ভিডিও তৈরী করা হয়েছে যা কুয়াকাটা পৌর ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল এমন কাজ করেছে।

এসময় সাংবাদিকদের বিনীত অনুরোধ করে বলেন, আপনারা উক্ত ঘটনার সঠিকভাবে যাচাই-বাছাই করলেই আসল ঘটনা বের হবে। এবং ষড়যন্ত্রকারীদের পরিচয় আরও স্পষ্ট হবে বলে আমরা মনে করি।

আরো পড়ুন : পটুয়াখালী তীব্র তাপদাহে ফসলের উৎপাদন ব্যাহতের শঙ্কা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌউস মৃধা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনসহ কুয়াকাটা পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২৭ এপ্রিল উৎপল দাস নামক ফেসবুক আইডি থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের শিবলু ও বাইজিদসহ বেশ কয়েকজনের মাদক সেবন ও আবাসিক হোটেল থেকে চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।




মস্কো উৎসবে পুরস্কৃত ‘নির্বাণ’

 

চন্দ্রদ্বীপ ডেস্ক : মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে প্রতিযোগিতা করেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি। পুরস্কার গ্রহণ করেছেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম।সেখানেই পুরস্কার গ্রহণ করেন উচ্ছ্বসিত নির্মাতা। মোবাইলে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি এই পুরস্কার।

সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে।

পুরস্কার পাওয়ার পর ঘোরের মধ্যে ছিলেন নির্মাতা। তা জানিয়ে তিনি বলেন, আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।

সেই অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে এত বড় উৎসবে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শুধু তাই নয়, আমাদের সিনেমা এত বড় বড় দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতায় লড়বে এটাও আনন্দের।

এদিকে পুরস্কার পাওয়ার খবরে সিনেমার অভিনেত্রী প্রিয়াম অর্চি বলেন, আমি ভীষণ আনন্দিত। নির্বাণের পেছনে আমরা যে শ্রম দিয়েছে সেটা সার্থক হলো!

আনোয়ার হোসেন হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন আসিফ। সিনেমায় আরও অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথিসহ কয়েকজন।

এর আগে উৎসবের ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ এবং ৪৫তম আসরে নূরুল আলম আতিক ‘পেয়ারার সুবাস’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়।




দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক :  থাইল্যান্ডে ছয়দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে ২৪ এপ্রিল বিকেলে ব্যাংকক পৌঁছান শেখ হাসিনা। তখন তাকে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়।

শেখ হাসিনা এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন। কারণ, এটি দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, ‘সরকারি এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। আমাদের জনগণ ও দেশের পারস্পরিক সুবিধার জন্য আগামীতেও সম্পর্কের নবায়নের এই গতিকে আমাদের ধরে রাখতে হবে।’

সফর চলাকালীন ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।

নথির মধ্যে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা, শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং ২০২৪ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা সংক্রান্ত অভিপ্রায় পত্রও রয়েছে।

শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রীর দেওয়া আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও যোগ দেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন। এই অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সব বিশ্বনেতাকে যুদ্ধ, আক্রমণ এবং আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেছেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে স্থায়ী শান্তি ও নিরাপত্তা।

তিনি আলাপ-আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিরসনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংলাপ শান্তি আনতে পারে।

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।




রাফাহতে ইসরায়েলি বিমান হামলা, ১৩ ফিলিস্তিনি নিহত




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




পটুয়াখালী তীব্র তাপদাহে ফসলের উৎপাদন ব্যাহতের শঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে প্রায় এক মাস ধরে চলা তাপপ্রবাহে ফসলের উৎপাদন ব্যাহতের আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগের মতে, অতি তাপমাত্রার কারণে বোরো ধানের পরাগায়ণ বিঘ্নিত হওয়ায় ধানে কমপক্ষে ১০ শতাংশ চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও জেলার অন্যতম প্রধান রবি ফসল মুগডালের উৎপাদনও ব্যাহত হচ্ছে। অন্যান্য ফসলের উৎপাদন নিয়েও কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

পটুয়াখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা দেখা গেছে, জেলায় বর্তমানে বোরো ধান, মুগডাল, মরিচ, চিনাবাদাম, তিল, মিষ্টি আলুসহ বিভিন্ন ফসল মাঠে রয়েছে। প্রখর রোদ আর অসহনীয় তাপদাহের কারণে এসব ফসলের বেশিরভাগের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

আরো পড়ুন : দুমকীতে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লাহ গ্রামে গিয়ে দেখা যায় কৃষকরা অনেকেই তাদের খেত থেকে মুগডাল তুলছেন। তাদের একজন আব্দুস সাত্তার হাওলাদার (৬৫) জানান, তিনি এ বছর ১ দশমিক ২০ একর জমিতে মুগডালের চাষ করেছেন। এবছর প্রখর রোদে মুগডালের ফলন কম হয়েছে। বৃষ্টি না হওয়ায় ডালের আকারও ছোট হয়েছে। বেশিরভাগ ডাল অপুষ্ট হওয়ায় ওজনেও হালকা।

তিনি আরো বলেন, গতবছর সমপরিমাণ জমিতে মুগডাল চাষ করে ১২ মণ ডাল পেয়েছিলাম। কিন্তু এ বছর তার অর্ধেক ফলন পেতে পারি। এতে খরচই উঠবে না।

একই এলাকার চাষি শাহজাহান হাওলাদার বলেন, তিনি ৬৫ হাজার টাকা ব্যয়ে এক একর জমিতে মুগডালের চাষ করেছেন। প্রতি বছর তিন বার ডাল তুলতে পারি। কিন্তু প্রচণ্ড গরমের কারণে ফলন কম হয়েছে। এতে একবার বা দু’বারের বেশি ফলন পাওয়া যাবে না।
খেতে ডাল তোলায় ব্যস্ত তার স্ত্রী বিউটি বেগম বলেন, এ বছর ডাল অনেক কম পাওয়া যাবে। সময়মত বৃষ্টি না হওয়ায় খেতের মাটি শুকিয়ে গেছে। একারণে ডালের ফলন কম হয়েছে, আকারেও ছোট হয়েছে।

আরেক কৃষক আলী আশরাফ মুগডালের পাশাপাশি চিনাবাদাম, তিল, সূর্যমুখী ও মিষ্টি আলুর চাষ করেছেন।
তিনি বলেন, সব ধরনের রবি ফসলই আবাদ করি। পাঁচ সদস্যের পরিবারে এ দিয়েই সারা বছরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করি। কিন্তু এ বছর বৃষ্টিপাত না হওয়ায় এবং গরমের কারণে সব ধরনের ফসলের উৎপাদন কম হচ্ছে।

একই গ্রামের কৃষক আব্দুল বারেক গাজী বলেন, আগে সময়মত বৃষ্টিপাত না হলে আমরা খালের পানি দিয়ে সেচ দিতে পারতাম। কিন্তু এখন খালগুলোও ভরাট হওয়ায় সেখানে পানি পাওয়া যাচ্ছে না। ফলে সংকটকালে জমিতে সেচ দেয়াও যায় না। অনেকক্ষেত্রে খাল ভরাট হয়ে কৃষি জমিতে পরিণত হয়েছে।

পটুয়াখালী সদর উপজেলার ছোট আউলিয়াপুর গ্রামের বোরো চাষি মোজাম্মেল হোসেন মৃধা জানান, আমাদের গ্রামের কৃষকরা প্রতিবছর আমন ফসলের পর বোরো ধান চাষ করি। ভালো ফলনও পাই। তবে এ বছর বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং তীব্র গরমে ধান পরিপুষ্ট হতে পারছে না। এতে ফলন কমপক্ষে এক-চতুর্থাংশ কম হতে পারে। প্রখর রোদে খালেও পানিও শুকিয়ে গেছে। ধানখেতে সেচ দিতে পানি সংকটে ভুগছি।

আরো পড়ুন : যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা

পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২০ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধান, ৮৭ হাজার ৩৪১ হেক্টরে মুগডাল, ৭ হাজার ৯৪৬ হেক্টরে চিনাবাদাম, ২ হাজার ১০০ হেক্টরে সূর্যমুখী, ৪৮০ হেক্টরে সরিষা, ১৩৪ হেক্টরে তিল, ১৯ হেক্টরে সয়াবিন, ৮ হাজার ২৪২ হেক্টরে মরিচ, ২ হাজার ১১৮ হেক্টরে মিষ্টি আলু আবাদ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, প্রখর রোদে বোরো ধানের পরাগায়ণ ব্যাহত হচ্ছে। এতে কমপক্ষে ১০ শতাংশ ধানে চিটা হতে পারে। তাছাড়া মুগডালসহ অন্যান্য রবি ফসল উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা করছি। অনাবৃষ্টি আর অধিক তাপমাত্রার কারণে ফসলের খেতে নানা রোগবালাই দেখা দিতে পারে। তবে দ্রুত বৃষ্টিপাত হলে কৃষকরা কিছুটা হলেও তাদের ক্ষতি পোষাতে পারবেন।
তিনি আরো বলেন, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে খালসহ প্রাকৃতিক জলাধারগুলো সংস্কারের উদ্যোগে নেওয়া হবে।




যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬ মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল, গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। তবে ৬ মাস পেরিয়ে গেলেও এখনো তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।



আজ ভয়াল ২৯ এপ্রিল




রাজশাহী অঞ্চলে ভূমিকম্প




৬০ শতাংশের বেশি ভোটার মনে করেন বাইডেনের আমল ব্যর্থ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলতি বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে ক্যাম্পেইন। সিএনএনের এক জরিপে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জরিপে অংশ নেওয়াদের অধিকাংশই মনে করেন ট্রাম্পের আমল ছিল সফল। অন্যদিকে বাইডেনের আমল ব্যর্থতায় ভরা।

নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৯ শতাংশের সমর্থন ট্রাম্পের প্রতি। অন্যদিকে বাইডেনের প্রতি সমর্থন রয়েছে ৪৩ শতাংশের।

ট্রাম্পের প্রেসিডেন্সিকে এখন সফল বলছেন ৫৫ শতাংশ। যদিও ৪৪ শতাংশ বলছেন ট্রাম্পের আমল ব্যর্থ ছিল। তবে ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার কয়েক দিন আগে ও ক্যাপিটল হিলে হামলার কয়েক দিন পরের জরিপে ৫৫ শতাংশ জানিয়ে ছিল ট্রাম্পের আমল ব্যর্থ।

অন্যদিকে ৬১ শতাংশ মনে করছেন বাইডেনের আমল ব্যর্থ এবং ৩৯ শতাংশ বলছেন তার আমল সফল। এর আগের জরিপে বাইডেন প্রশাসনের প্রথম বছরকে ব্যর্থ বলেছিলেন ৫৭ শতাংশ ও সফল বলেছিলেন ৪১ শতাংশ।

মূলত ট্রাম্প প্রশাসন যে সফল ছিল সে ব্যাপারে ঐক্যবদ্ধ রয়েছে রিপাবলিকানরা। ৯২ শতাংশ রিপাবলিকানরা মনে করেন ট্রাম্পের সময়কাল সফল ছিল। অন্যদিকে ৭৩ শতাংশ ডেমোক্রেট মনে করছেন বাইডেন প্রশাসন সফল।

অন্যদিকে দুই প্রেসিডেন্টের অর্জন সম্পর্কে জানাতে চাইলে ১৪ শতাংশ মনে করেন দুইজনই ব্যর্থ। আবার আট শতাংশ মনে করেন দুইজনেই সফল।