ইইউর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক  : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, ইইউর (ইউ‌রোপীয় ইউনিয়ন) সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলা‌দেশ। যাতে বিশ্বে কোথাও মানুষকে যুদ্ধের ভয়াবহতা সহ্য করতে না হয়। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা যায় এবং বিশ্বজুড়ে মানবতার মূল্যবোধ সমুন্নত রাখা।




এক রানের জন্য ফিফটি হাঁকাতে পারলেন না সাকিব

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাঠের বাইরে সমালোচনার যেন কোনো শেষে নেই। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেসব সমালোচনার উর্ধ্বে সাকিব আল হাসান। ২৮ দিন পর আজ মঙ্গলবার আবাহনী লিমিটেডের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন সাকিব। কোনো ধরনের অনুশীলন ছাড়াই মাঠে নেমে দারুণ এক ইনিংস খেলার পথেই হাঁটছিলেন সাকিব।

তবে এদিন ফিফটি হাঁকাতে না পারার আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে সাকিবকে। মাত্র এক রানের জন্য অর্ধশতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি টাইগার অলরাউন্ডার।

আজ ঢাকা প্রিমিয়ার সুপার লিগের তৃতীয় রাউন্ডে আবাহনীর হয়ে ৪৯ রানের ইনিংস খেলেন সাকিব। প্রচণ্ড গরমের মধ্যে সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে ৩ ছক্কা আর ২ বাউন্ডারিতে ৪৯ রান করে নাহিদুল ইসলামের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ হন তিনি।

সর্বশেষ ২ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। সিরিজ শেষ করে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে চলে যান তিনি।

এরপর গত ২৮ এপ্রিল হুট করেই দেশে ফেরেন সাকিব। পরের দিন যান নিজের জন্মস্থল মাগুরায়। সেখান থেকে গতকাল সোমবার রাতে ঢাকায় ফিরে আজ বিকেএসপির মাঠে ব্যাট হাতে দেখা মেলে সাকিবের।




চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: চুয়াডাঙ্গায় সোমবার (৩০ এপ্রিল) ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ১৯৮৯ সালের পর দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরআগে রোববার (২৯ এপ্রিল) ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়।




স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য : এক সপ্তাহে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : গত সাত দিন সারাদেশে হিট স্ট্রোকে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরেরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে কন্ট্রোল রুমের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে সোমবারই তিনজন মারা গেছেন বলে জানিযেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার হিট স্ট্রোকে মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেলায়।

এছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও পাঁচজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

গত ২২ এপ্রিল থেকে কন্ট্রোল রুম মনিটরিং করে সারাদেশ থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু ও পাঁচ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত সারাদেশে হিটস্ট্রোকে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন মাদারীপুরের। এছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মারা গেছেন।




কুয়াকাটার পর্যটন ব্যবসায় দাবদাহের প্রভাব – বাতিল হচ্ছে বুকিং

পটুয়াখালী প্রতিনিধি :: সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাবে সাগরকন্যা কুয়াকাটায় মন্দা চলছে। তীব্র গরমের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। অনেক পর্যটক তাদের অগ্রিম বুকিং বাতিল করছে। আবার কেউ কেউ দুই-তিন দিন থাকার জন্য এসে গরমের দাপটে ফিরে যাচ্ছেন একদিন থেকেই। এতে কাঙ্ক্ষিত পর্যটক পাচ্ছে না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আবহাওয়া অফিস বলছে আরও একসপ্তাহ অপরিবর্তিত থাকতে পারে বর্তমান অবস্থার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কুয়াকাটার বেশ কয়েকটি হোটেল মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ পরবর্তী সময় কুয়াকাটা পর্যটকদের আগমনে সরগরম থাকে। তবে প্রতিবছরের চেয়ে এবার ঈদের পর পর্যটকের সংখ্যা বাড়লেও হঠাৎ পর্যটকের সংখ্যা কমে গেছে। টানা দাবদাহের কারণে হোটেলের অগ্রিম বুকিং বাতিল করছেন অনেকেই।

হোটেল সাগরের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ সাগর জানান, প্রতিবছর ঈদ পরবর্তী সময় হোটেলের প্রায় ৫০-৬০ শতাংশ কক্ষ বুকিং থাকে। কিন্তু এ বছর মাত্র ২০ শতাংশ বুকিং ছিল। গত দুইদিন আগে বুকিং দেওয়া ৪টি রুম দুইটি পরিবার আজ বাতিল করেছে।
তারা বলছেন, অতিরিক্ত গরমের কারণে শিশু ও পরিবারের লোকজন নিয়ে নিরাপদ মনে করছেন না।

আরো পড়ুন : মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, গরমে পর্যটক এসে অতিষ্ঠ হয়ে পড়ছেন। যে কারণে মানুষ এসে টিকতে পারছেন না। ঈদুল ফিতর উপলক্ষ্যে কিছু পর্যটক আসছিল এরপর থেকে প্রচণ্ড গরমের কারণে বর্তমানে হোটেল-মোটেলের কক্ষগুলো বেশিরভাগই ফাঁকা রয়েছে। লবণাক্ত পানিতে শরীর শুষ্ক হয়ে যাচ্ছে। তবে আবহাওয়া পরিবর্তন হলে আবারও পর্যটক আসবে বলে মনে করছি। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা পর্যটকদের বারবার মাইকিং করে সাবধানে থাকতে বলছি। এছাড়াও আমাদের সদস্যরা বাড়তি নজরদারি রাখছে যাতে কোনো পর্যটক অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

এ বিষয় খেপুপাড়া আবহাওয়া অফিসের ইনচার্জ প্রকৌশলী আ. জব্বার শরীফ বলেন, কুয়াকাটায় তাপমাত্রা আগের চেয়ে বেশি। এখনই পর্যটকদের লাইট জামাকাপড় পড়ে থাকতে হবে। এ পরিস্থিতিতে পর্যটকসহ স্থানীয়দের সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে বলা হয়েছে।




মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পিপঁড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রমিক মো: মামুন আকন (৩২) পিপড়াখালী গ্রামের মো: হাসেম আকনের ছোট ছেলে। মামুন আকনের এক ভাই কিছুদিন আগে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আরো পড়ুন : তীব্র গরমে হাতপাখা বিক্রির হিড়িক

জানা যায়, উপজেলা পিঁপড়াখালী গ্রামের নিজ বাড়ি-সংলগ্ন একটি গাছের ডাল কাটতে যান মামুন। ওই সময়ে অসাবধানতাবশত পা ফসকে গাছ থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




তীব্র গরমে হাতপাখা বিক্রির হিড়িক

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। তার ওপর আবার ঘন ঘন লোডশেডিং। ফলে গরমে হাঁসফাঁস অবস্থায় কলাপাড়া উপজেলার কর্মব্যস্ত মানুষ। অতিষ্ঠ গরম থেকে রক্ষা পেতে শহরে হাত পাখা কেনার ধুম পড়েছে।

শহরের অলিগলিতে বিভিন্ন সিজনাল ব্যবসায়ীদের ঘুরে ঘুরে হাত পাখা বিক্রি করতে দেখা যায়। প্রতি হাত পাখা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন তারা। যদিও গত বছর এই পাখা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হতো।

জানা গেছে, কেওয়া পাতা দিয়ে এক বিশেষ পদ্ধতিতে তৈরি এই হাতপাখা গ্রামীণ জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সুদীর্ঘকাল থেকে বৈদ্যুতিক পাখার বিকল্প হিসেবে তালপাখার জুড়ি নেই। কেওয়াপাতা কেটে রোদে শুকিয়ে বাঁশের শলা ও সুতা দিয়ে এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই হাতপাখা।

পাখা বিক্রেতা আবদুল কাদের বলেন, ‘আমি কাজের ফাঁকে গরমের সিজনে তিন বছর ধরে হাতপাখা বিক্রি করছি। গত কয়েক বছরের চেয়ে এই বছর অনেক বেশি পাখা বিক্রি হয়েছে। এতে আর্থিক বেশ লাভ হয়েছে।’

আরো পড়ুন : এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল পটুয়াখালীর মিলন

নতুন বাজারের বাসিন্দা আহাল উল্লাহ মাওলানা জানান, দিন কিংবা রাতের বেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে আমরা ছেলে-মেয়ে নিয়ে ঘরের ভেতরে থাকতে পারি না। তাই ফ্যানের বিকল্প হিসেবে আমরা নিরুপায় হয়ে হাতপাখা কিনছি।

ব্যবসায়ী বাসুদেব জানান, বৈদ্যুতিক পাখার বিকল্প হিসেবে হাতপাখা ব্যবহার করেন তারা। পাশাপাশি ২০ টাকার পাখা ৪০ টাকায় বিক্রি হওয়ায় সুলভ মূল্যে পাখা কেনা অনেক কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক আবু ইউসুফ বলেন, লোডশেডিংয়ের এই বিরূপ পরিবেশ শীতল করতে হাতপাখার জুড়ি নেই। তাই এই গরমে হতদরিদ্র ও ছিন্নমূল শিশু, রোগাক্রান্ত ব্যক্তিদের স্বস্তি দিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনকে সুলভ বা বিনামূল্যে জনপ্রতি একটি করে হাতপাখা ও খাবার স্যালাইন দেওয়ার আহ্বান জানাই।




যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার




৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস




ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন পিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করেছেন নাটক, সিনেমায়। অভিনয়ের সুবাদে অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এ ছাড়া তিনি পেশায় একজন আইনজীবীও। সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়ার ওই ভিডিওর সঙ্গে বিভিন্ন গান জুড়ে দিয়ে তা পোস্ট করা হচ্ছে। এদিকে ভিডিওতে পিয়ার হাসিতে ঘায়েল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে মূল ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই হাসির ঝলক।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সুমন।তার কথা শুনে হেসে ওঠেন পিয়া। আর ওই হাসির কারণে রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে আসেন পিয়া। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।

বিষয়টি নজরে এসেছে পিয়ার। গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘আমি এটিকে এপ্রেশিয়েট করছি। তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি জানি যারা দুই সেকেন্ডে ওঠাতে পারে, তারা জাস্ট এক সেকেন্ডে নামিয়েও ফেলতে পারে।’

ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুঁদ হয়েছেন। এ প্রসঙ্গে পিয়া বলেন, আমি বুঝতে পেরেছি, যারা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশিরভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটায় দোষের কিছু দেখছি না।

২০০৭ সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জেতেন। ২০০৮ সাল থেকে র্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু। এর পর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া।