তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে নিজের সামর্থ্য দেখিয়েছিলেন তানজিদ হাসান তামিম। বিপিএলের পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার অভিষেকটা হলো দারুণ। মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দায়িত্বশীল এক ফিফটির ইনিংস খেলেছেন তিনি। তাওহিদ হৃদয় শেষদিকে তামিমকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন। এতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।

চট্টগ্রামের সাগরিকায় শুক্রবার বৃষ্টির বাগড়া দেওয়ার আভাস আগেই মিলেছিল। যা বারবার বিঘ্ন ঘটিয়েছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল সফরকারী রোডেশিয়ানরা। কিন্তু ৮ম উইকেটে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে জিম্বাবুয়ে শুধু লজ্জাই এড়াল না, সেই সঙ্গে ১২৪ রানের সম্মানজনক পুঁজিও দাঁড় করায়। যা বাংলাদেশ পেরিয়েছে ১৫.২ ওভারে। টাইগারদের হয়ে এদিন একাধিকবার জীবন পাওয়া তামিম সর্বোচ্চ করলেন ৬৭ রান, এছাড়া হৃদয় ৩৩ রান করেন।

জিম্বাবুয়ের ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। ব্যাট হাতে অনেকদিন ধরেই অধারাবাহিক ওপেনার লিটন দাস শুরুটা করেন বাজেভাবে। ব্লেসিং মুজারাবানির করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই বোল্ড তিনি। গুড লেংথে ফেলা বলটি লিটনের ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্টাম্প ভেঙে দেয়। এতে ৩ বলে মাত্র ১ রানেই থামল সর্বশেষ ১৯ ইনিংস আগে ফিফটির দেখা পাওয়া লিটন। যা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্যও বড় চিন্তার কারণ!

দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভার শুরু হতেই বৃষ্টির হানা। ফলে আধাঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্রিজে এসেই একই ওভারে দু’বার ক্যাচ তোলেন তানজিদ। মুজারাবানির বলে প্রথমে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দেন, উইকেটরক্ষক ও বোলারের প্রতিযোগিতায় ক্যাচটি নিতে গিয়ে ফসকে যায়। একই ওভারের শেষ বলে কাভারে তানজিদের ক্যাচ ছাড়েন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাও। যার জন্য ম্যাচটিতে হার দিয়ে বড় মাশুল দিতে হলো সফরকারীদের।

জীবন পেয়ে তামিম খোলস ছেড়ে বের হন। এরপর খেলেছেন পুল শট ও কাউ-কর্নার দিয়ে ছক্কার মার। ৭.২ ওভারে বাংলাদেশ যখন ১ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে, তখনই ফের বৃষ্টির অনাকাঙ্ক্ষিত আগমন। এতে প্রায় ১৫ মিনিট পরে আবার খেলা শুরু হয়। এভাবে বারবার ওঠানামায় হয়তো ক্রিজে ফিরেই মনোযোগ হারান শান্তরা। টাইগার অধিনায়ক ২৪ বলে ২১ রান করে ক্যাচ দেন শন উইলিয়ামসকে। সেখান থেকে বাংলাদেশের বাকি পথটা পাড়ি দিয়েছেন তানজিদ-হৃদয় জুটি। দুজনে মিলে শেষ পর্যন্ত গড়েন ৬৯ রানের জুটি। আর তাতেই স্বাগতিকদের বড় জয় নিশ্চিত হয়ে যায়।

৩৬ বলে অভিষিক্ত তামিম ফিফটি তুলে নেওয়ার পর, শেষ পর্যন্ত তিনি ২ ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার হৃদয় ১৮ বলে ১ ছক্কা ও ৫ চারে ৩৩ রান করেন। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মুজারাবানি ও লুক জঙ্গুই।

এর আগে প্রথম ইনিংসে মেঘলা আকাশের নিচে বয়ে চলা বাতাসের মাঝেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেন শুরু হয়েছিল উইকেট-বৃষ্টি। মুহূর্তেই এলোমেলো হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কায় ছিল সফরকারীরা। কিন্তু ৮ম উইকেটে মাসাকাদজা–মাদান্দের ৬৫ বলে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে শুধু লজ্জাই এড়াল না, সেই সঙ্গে সম্মানজনক পুঁজিও দাঁড় করাল সফরকারীরা। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।




বরিশাালে খালার বাড়িতে বেড়াতে আসা শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: খালার বাড়িতে বেড়াতে আসা ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (০৩ মে) দুপুরে লাশ উদ্ধার করা হয় বলে থানার এসআই আল মামুন জানিয়েছেন। শিশু তামান্না আক্তার (১০) বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের বাসিন্দা আমির ফকিরের কন্যা। নিজ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

এসআই আল মামুন জানান, উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ভবনের সিড়িকোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সম্পর্কে তিনি তামান্নার খালু হন। গত বৃহস্পতিবার বিকেলে ওই বাড়ীতে তামান্না বেড়াতে এসেছিলো। কি কারনে এ ঘটনা ঘটেছে, তা কেউ বলতে পারে না। লাশ উদ্ধার করেন ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্বজনদের দাবি গলায় ওড়না পেচিয়ে তামান্না আত্মহত্যা করেছেন। তবে এত অল্প বয়সে কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।




চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের সময় দিলো ইসরায়েল




ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যা করলো ছোট ভাই

 বরিশাল অফিস ;: ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুজন তালুকদার (৩৫)-কে পিটিয়ে হত্যা করার অভিযোগে ছোট ভাই স্বপন তালুকদার (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শুক্রবার (৩ মে) দুপুরে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করা হয়।

রাতে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব-৮-এর উপ-পরিচালক লে. কমান্ডার মুহতাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই সুজন তালুকদারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে স্বপন তালুকদার। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তখন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে ভর্তি না করে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। ওই দিন রাতেই সুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় সুজনের স্ত্রী রিয়া বেগম ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।




বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির আহবায়ক কমিটি গঠন

বরিশাল অফিস ::  বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ (৩ই) মে, শুক্রবার নগরের হাটখোলা এলাকার হরিমন্দির এলাকায় পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনের মতিবিনিময় সভায় বরিশাল সিটি করপোরেশন এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।

কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পান নারায়ণ চন্দ্র দে (নারু), সদস্য হিসেবে দায়িত্ব পান ভানু লাল দে, ভাষাই কর্মকার, হিরেন সিকদার (মাইজ্যা), এডভোকেট শুভাশিষ ঘোষ বাপ্পি, সুরঞ্জিত দত্ত (লিটু), সম্ভুনাথ সাহা পনা ।

এডভোকেট সুভাষ দাস নিতাই, অপূর্ব দাস অপু, সুব্রত শিকদার বিদ্যুৎ, শুভ সেন, মিন্টু দাস, সুবির দাস (লিটু), তন্ময় কৃমার দে, স্বপন কর, রনজিৎ সেনগুপ্ত, অসিত রায়, রিপন চন্দ্র মালী, মিঠুন গোস্বামী, সুবল দাস, বাপ্পি দে, তাপস কুমার দে, উত্তম বিশ্বাস, অনির্বান বিশ্বাস ও গোপাল ঘোষ।

বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক সহযোগিতা করেন ভানু লাল দে।




এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে




ববিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী ছিলেন।

পরীক্ষা চলাকালীন বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা বাধা-বিপত্তির কারণ দেখা যায়নি।




৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকার কর্মচারীদের




মামুনুল হক কারামুক্ত




পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ জনের মনোনয়ন দাখিল

পটুয়াখালী প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহষ্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা প্রশাসকের দরবার হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর কাছে উক্ত সব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মোঃ গোলাম সরোয়ার ও রেজাউল করিম।

ভাইস চেয়ারম্যান পদে চিন্ময় বণিক, ফারুক হোসাইন, আনিচুর রহমান, হাসান সিকদার, আফজাল হোসেন, সালাউদ্দিন হীরা, সহিদুল ইসলাম, সাইদুর রহমান, কামরুল ইসলাম ও দেলোয়ার হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোহানা হোসেন, ফৌজিয়া ইয়াসমিন, নাসিমা আক্তার ও কামরুন নাহার শিমুল।

আরো পড়ুন : গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

উক্ত প্রার্থীদর মনোনয়নপত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।