বরিশালে উপজেলা পরিষদ নির্বাচন প্রচন্ড দাপদাহ দমাতে পারেনি প্রার্থীদের

বরিশাল অফিস :: চলমান অসহনীয় দাপদাহ দমাতে পারেনি জেলার বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও তাদের সমর্থকদের। ইতোমধ্যে প্রথমধাপের নির্বাচনে জেলার বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদারের কাপ পিরিচ মার্কার সমর্থনে গণসংযোগের সময় গত ২৭ এপ্রিল হিটস্ট্রোকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম (৪২) মৃত্যুবরণ করেছেন। তারপরেও থেমে নেই প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারনা। প্রচন্ড দাপদাহের মাঝেই দিন-রাত একাকার করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন প্রার্থীরা।

প্ রথমধাপের নির্বাচনে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেনের মোটরসাইকেল মার্কার সমর্থনে প্রায় শতাধিক টিম গত একমাস ধরে পুরো উপজেলাজুড়ে গণসংযোগ ও প্রচার-প্রচারনার মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

বরিশাল মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে ক্লিন ইমেজের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু’র দোয়াত কলম মার্কার সমর্থনে তার কয়েক হাজার কর্মী সমর্থকরা শতাধিক টিমে ভাগ হয়ে গণসংযোগ করে আসছেন।

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনতার চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচন্ড দাপদাহকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারনা করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক মেধাবী ছাত্র মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আদনান আলম খান বাবু। বাবুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও অসহায়দের আশার আলো আলোচিত নারী নেত্রী মৌরিন আক্তার আশা আহমেদের পক্ষে কয়েক হাজার নারী-পুরুষ ও তরুন ভোটাররা শতাধিক টিমে ভাগ হয়ে ব্যতিক্রমধর্মী প্রচারনার মাধ্যমে সবার মনজয় করেছেন।

বরিশাল হিজলা উপজেলার সদ্য প্রয়াত চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর ছেলে তরুন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর চিংড়ি মাছ মার্কার সমর্থনে প্রচন্ড দাপহাদের মাঝেও নেতাকর্মী ও সমর্থকরা প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, একইভাবে জেলার উজিরপুর, বানারীপাড়া, বাকেরগঞ্জ ও আগৈলঝাড়া উপজেলায় প্রতিদ্বন্ধীতা
করা প্রার্থীরা প্রচার-প্রচারনায় মহাব্যস্ত সময় কাটাচ্ছেন।

পাশাপাশি কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের সমন্ময়ে শতাধিক টিমের মাধ্যমে প্রচার- প্রচারনা ও উঠান বৈঠকের মাধ্যমে দুমকি উপজেলাকে নির্বাচনী উৎসবের পরিনত করেছেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান মিজান। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পায়রা সিরামিক ইন্ডাজট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও পায়রা শপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান জানিয়েছেন, দেশের সর্বদক্ষিণের পায়রাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবে রূপদিতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

ভোটের আগেই রক্তাক্ত গৌরনদী \ তৃতীয়ধাপের নির্বাচনে ভোটের আগেই রক্তাক্ত উপজেলা হিসেবে পরিচিতি পাওয়া গৌরনদী উপজেলার প্রার্থী ও তাদের সমর্থকরা গত চারদিন থেকে অনেকটা আত্মগোপনে রয়েছেন। ওই উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তার আপন বড়ভাইসহ তিনজন প্রার্থী একসাথে অবস্থান নিয়েছেন।

এ নিয়ে রক্তপাতের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন গুরুত্বর জখম হয়েছেন। ওই ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি মামলায় এক উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও একত্রিত হওয়া তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গুরুত্বর আহত ইউপি চেয়ারম্যানসহ ক্ষমতাসীন দলের ১০৪ জন নেতাকর্মী আসামি হয়েছেন।

সংঘর্ষের পর থেকেই পুরো উপজেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের মহড়া অব্যাহত রয়েছে। ফলে গ্রেপ্তার আতঙ্কে উভয় প্রার্থীর কর্মী সমর্থকরা অনেকটা আত্মপোগনে রয়েছেন। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করায় গৌরনদীতে নির্বাচনী উৎসবের আমেজ অনেকটা ¤øান
হতে চলেছে।




টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। উড়তে থাকা স্বাগতিকদের সামনে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।




আল জাজিরার সম্প্রচার বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের




বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা

বরিশাল অফিস :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে তার মা ও স্বজনরা চলে গেছেন। শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে।

হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবা কেন্দ্রে শনিবার ভোরে ওই মেয়ে শিশুটিকে ভর্তি করা হয়।এরপর থেকে রোববার পর্যন্ত তার স্বজনদের কোনো সন্ধান মিলছে না কেন্দ্রের সেবিকা ইনচার্জ জয়নব বিবি জানিয়েছেন।

জয়নব বলেন, “শনিবার রাতে কোনো একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। মাত্র ৬শ’ গ্রাম ওজনের শিশু কন্যাকে রোববার রাতের দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়।

“শনিবার সকালের পর থেকে শিশুটির সঙ্গে কাউকে না পেয়ে ভর্তির সময় দেওয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করা হয়।তারা আসবে বলে জানালেও দুপুর পর্যন্ত কেউ আসেনি।রোববার সকাল থেকে ওই নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেনি।”

শিশুটিকে ভর্তির সময় ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা চম্পার সন্তান হিসেবে উল্লেখ ছিল জানিয়ে ওই সেবিকা বলছেন, “বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।তার শারীরিক অবস্থাও বেশি ভালো না। শিশুর চিকিৎসা ব্যয় হাসপাতাল থেকে করা হচ্ছে।”

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, “খবরটি শুনেছি। আমি যাচ্ছি, শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।”




ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল অফিস :: প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রবিবার সকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানা গেছে, উপজেলা নির্বাচনের জেরধরে গৌরনদী

উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুকে হত্যার উদ্দেশ্যে চিহ্নিত সন্ত্রাসীরা উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার প্রতিবাদে ৪ মে বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদ্ধসঢ়;যাপন কমিটির কেন্দ্রীয় সদস্য সুরঞ্জিত দত্ত লিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, বরিশাল শশ্মান রক্ষা কমিটির আহবায়ক নারায়ন চন্দ্র দে নাড়–, অ্যাডভোকেট শুভাশিষ ঘোষ বাপ্পি, বরিশাল ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, মহিলা ঐক্য পরিষদের নেত্রী সুচিত্রা রানী, শংকর মঠ কমিটির সম্পাদক ভাষাই কর্মকার, বরিশাল যুব ঐক্য পরিষদের সভাপতি অমিত রায় প্রমুখ।

বক্তারা অতিদ্ররুত হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিসহ গুরুত্বর আহত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উল্টো দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি করেন।

উল্লেখ্য, ক্ষমতাসীন দলের এক নেতার একক আধিপত্য বিস্তারের প্রতিবাদ করায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর ছেলে চার বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও তার ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা সলিল গুহ পিন্টুকে চারবার হত্যা চেষ্টা করা হয়। সর্বশেষ গত ২ মে সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার সাথে বাটাজোর এলাকায় ভোট চাইতে গেলে ইউপি চেয়ারম্যান পিকলু ও তার দুই সমর্থককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা উপজেলা হাসপাতালে ছুটে গেলে আহত ইউপি চেয়ারম্যানের ভাই সলিল গুহ পিন্টু, মা তাপসী রানী গুহকে বেদম মারধর করে মোটরসাইকেল ও টাকা-পয়সা লুটপাট করে
নেয়া হয়।




প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে : শিক্ষামন্ত্রী




পটুয়াখালী তিন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার জাদব সরকার মনোনয়ন পত্র যাছাই বাছাই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ঋন খেলাপী হওয়ায় মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবদুস সালাম খান এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাদব সরকার জানান তিন উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও এদের মধ্যে মির্জাগঞ্জ উপজেলায় একজন প্রার্থী ছাড়া বাকী সকলের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন পত্র যাছাই বাছাই অুনষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজ¦ল, জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি সাহনুর খান সহ বিভিন্ন উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা উপস্থিত ছিলেন।




দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা




টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড 




নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদের সাথে উপজেলার সদরের যোগাযোগের প্রধান সড়কের নির্মাণকাজ ফেলে ঠিকাদার উধাও। ফলে ভোগান্তিতে ওই ইউনিয়নের হাজারো মানুষ। সড়কে নিম্নমানের খোয়া ব্যবহার করায় ওই খোয়া এখন লালচে ধুলোয় পরিণত হতে শুরু করেছে। ওই ধুলার কারণে সড়কসংলগ্ন স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ২০২২-২০২৩ অর্থবছরে ৯২ লাখ চার হাজার ৩৭৫ টাকা ব্যয়ে দুই কিলোমিটার সড়কের কাজের দায়িত্ব পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান সেতারা এন্টারপ্রাইজ। ওই অর্থবছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন উপজেলার কনকদিয়া ইউপি সদস্য কাজী মিজানুর রহমান।

সরেজমিন দেখা যায়, উপজেলা সদর থেকে নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদের দুই কিলোমিটারের অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে মাটি বের হয়ে আছে। সড়কটির এক পাশ থেকে আরেক পাশে পানি নামার জন্য মোল্লা বাড়ি ও দেওয়ান বাড়ির মাঝখানে নির্মাণ করা কালভার্টটি নির্মাণের ছয় মাস যেতে না যেতেই মাঝখানের ঢালাইয়ের পাথর উঠে যাচ্ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও সিমেন্ট কম দেওয়ায় এমনটি হচ্ছে বলে অভিযোগ করেছেন আবুল বশার নামে স্থানীয় এক বাসিন্দা।

ওই সড়কটির পাশে রয়েছে নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, ধানদী কামিল মাদরাসা, ধানদী নুরানী মাদরাসা ও ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদী বাজার।

আবদুস ছালাম মিয়া (৭৯) নামে এক ব্যক্তি বলেন, এই সড়ক দিয়ে যাতায়াত করলে শরীরের পরিধেয় পোশাক ধুলায় লালচে হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়। এ কারণে তিনি অন্য এলাকা দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে আসা-যাওয়া করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৩৭০৫ পিস ইয়াবাসহ আটক ৪

নাজিরপুর ছোট ডালিমা প্রাথমমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, খোয়ার ধুলোর কারণে শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীদের পাঠদান বিঘিœত হচ্ছে। এ কারণে পানি ছিটিয়ে পাঠদান করাতে হচ্ছে।

উপসহকারী প্রকৌশলী এ বি এম হুমায়ন কবির কাজে ধীরগতির কথা স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাগিদ দেয়া হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মিজানুর রহমান বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক না। দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন বলে জানান।

উপজেলা প্রকৌশলী মানিক হোসেন বলেন, আমি সম্প্রতি যোগদান করেছি। কয়েক দিন আগে সড়কটি সরেজমিন পরিদর্শন করেছি। কালভার্টের খোয়া উঠে গিয়েছে এটা সত্য। ভালো মানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ দ্রুত শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।