হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকিয়া (১৮) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন।

মঙ্গলবার তাকিয়ার লাশ বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় তার স্বামী মিরাজ।

মৃত তাকিয়া উপজেলার সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের হোসেন হাওলাদারের মেয়ে ও সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের মো. মিরাজ হোসেনের স্ত্রী।

আরো পড়ুন : লেবুখালি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ নিয়ে আ’লীগ নেতার বক্তব্যে দুমকীতে তোলপাড়!

তাকিয়ার ভাবী ঝুমুর বলেন, বিয়ের পর থেকে তাকিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মিরাজ। যৌতুকের জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতো শ্বশুর ও শাশুড়ি। গত তিন দিন ধরে তাকিয়াকে প্রচুর মারধর করে মিরাজ। বিষয়টি মুঠোফোনে তাকিয়া তার ছোট ভাইকে জানায়। মঙ্গলবার সকালে শ্বশুর বাড়ি থেকে ফোন করে তাকিয়ার অসুস্থতার খবর দেওয়া হয়। বেলা ১১টায় তাকিয়ার মা হনুফা বেগম বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর জোরপূর্বক তার স্বাক্ষর নেয় কয়েকজন যুবক। পরে হনুফা বেগমকে বলা হয় তাকিয়া আত্মহত্যা করেছে। এরপরই তাকিয়ার স্বামী মিরাজ হাসপাতাল থেকে পালিয়ে যায়। মেয়ের মৃত্যুর খবর জেনে মা হনুফা কান্নায় ভেঙে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স বলেন, তাকিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরো পড়ুন : ঢেউয়ে হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার কুয়াকাটা

তাকিয়ার মা হনুফা বেগম বলেন, মিরাজ মাদকাসক্ত। সে যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করেছে। আমি বিচার চাই।

অবশ্য মারধর করে হত্যার অভিযোগ অস্বীকার করেন তাকিয়ার শ্বশুর ফজলু গাজী।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলেই হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।




ঢেউয়ে হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঢেউয়ের তোড়ে হারিয়ে অজ্ঞান হয়ে থাকা মিঠুন হালদার নামের এসএসসি পরীক্ষা দেয়া এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতে থাকা জিহাদ নামের এক স্থানীয় যুবক ঢেউয়ের সাথে গড়াগড়ি খেতে দেখে অন্যদের নিয়ে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়।

ওই যুবককে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

প্রাথমিকভাবে চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে তিনি জানায়, গোসলে নেমে ঢেউয়ের তোড়ে হারিয়ে যায় তিনি। তবে তার সাথে কেউ ছিল না।

উদ্ধার হওয়া যুবক জানায়, তার নাম মিঠুন হালদার। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদের আদমকাঠী এলাকার। তিনি ভিমরুলী ডি.এন. মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছে। তার বাবার নাম মনেন্দ্র হালদার। তিনি একা কুয়াকাটায় এসেছে তবে তার সাথে মোবাইল কিংবা সাথে কেউ নেই।

আরো পড়ুন : লেবুখালি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ নিয়ে আ’লীগ নেতার বক্তব্যে দুমকীতে তোলপাড়!

ঢেউয়ে ভাসতে দেখা যুবক জিহাদ জানায়, আমি সৈকতে হাঁটাহাঁটি করছিলাম এমন অবস্থায় একটা লোককে দেখতে পাই সমুদ্রের গড়াগড়ি খাচ্ছে। সাথে সাথে আমি স্থানীয় কয়েকজনকে ডেকে তাকে তুলে নিয়ে পুলিশকে খবর দেই। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম জানান, বেশ কয়েকজন যুবক একজন যুবককে অজ্ঞাত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে আমি তাকে প্রাথমিক চিকিৎসা এবং অক্সিজেন লাগিয়ে দেই। পরে তার জ্ঞান ফেরে, এখন তাকে প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে রেফার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, কয়েকজন যুবকের ডাকাডাকি শুনে আমরা গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এখন খোঁজখবর নিচ্ছি।




অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ করা হবে




রাত পোহালেই প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট 




৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন




গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন 




সংসদে জনপ্রশাসনমন্ত্রী : সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই বলে জানান তিনি।

সোমবার (০৬ মে) জাতীয় সংসদের অধিবেশনে দুটি সম্পূরক প্রশ্নের উত্তরে জনপ্রশাসনমন্ত্রী এসব কথা জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য ফরিদা ইয়াসমিন এ সংক্রান্ত প্রশ্ন করেন।

রফিকুল ইসলাম তার প্রশ্নে বলেন, সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে, তা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে আমাদের দেশের মানুষের আয়ুষ্কাল ৬২ বছর থেকে ৭২ বছরে পৌঁছেছে।

এখন এটি অত্যন্ত যৌক্তিক, সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা শিথিল করে অন্তত ৩৫ বছরের কাছে নিয়ে যান।

তিনি বলেন, বয়সসীমা বাড়ালে কর্মসংস্থানের অভাবে আমাদের হতাশাগ্রস্ত তরুণ ও যুবসমাজ প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে।

আমি সরকারকে অনুরোধ করব, বয়সসীমা শিথিল করার সময় এসেছে। সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টির সময় হয়েছে। আমাদের ‘না’ মনোভাব থেকে বেরিয়ে এসে ‘হ্যাঁ’-তে আসতে হবে।

এ প্রশ্নের উত্তরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গত ১৫ বছরে সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। চাকরির বয়স ছিল ২৭ বছর, সেখান থেকে বৃদ্ধি করে ৩০ বছরে উন্নীত করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩২ বছর করা হয়েছে। চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় যুগের সঙ্গে তাল মিলিয়ে জনবল কাঠামো ও নিয়োগ প্রক্রিয়ার আধুনিকায়ন করে থাকি। যুগের সঙ্গে সম্পর্ক রেখে আমরা পরিবর্তনও করে থাকি। চাকরিতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার (অবসর) বয়সটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি চাকরিতে এখন বেশ আকর্ষণ তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ক্যাডার সার্ভিসে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারি চাকরির পরিবেশ থেকে শুরু করে বেতন কাঠামো, নতুন প্রজন্মের কাছে বড় আকর্ষণ তৈরি করেছে। সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ততা একটি সম্মানের বিষয়। আবার চাকরির নিরাপত্তা থেকে শুরু করে বেতন কাঠামোও অত্যন্ত সুন্দর হয়েছে, কাজের পরিবেশও সুন্দর হয়েছে।

মন্ত্রী বলেন, এটি (চাকরির বয়সসীমা বাড়ানো) নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা সবসময় বলে আসি, ফ্রেশ গ্রাজুয়েটদের রিক্রুট করতে চাই। এটি সরকারের একটি পলিসি। ২২-২৩ বছর বয়স থেকেই শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। তারা ৬-৭ বছর সময় পান। তারা যোগদানের যথেষ্ট সময় পাচ্ছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সংসদে জানিয়েছেন।

তিনি বলেন, আমরা সব সময় যুগের প্রয়োজনে, নতুন যা করলে ভালো হবে, তা চিন্তা করে থাকি। তবে মনে করি, এটি নীতিগত সিদ্ধান্ত- চাকরির বয়স আগামীতে বাড়াব কি বাড়াব না। বাড়ালে ভালো হবে কি না, তা আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে ভবিষ্যতে আরও আলাপ-আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

ফরিদা ইয়াসমিন তার প্রশ্নে বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য শিক্ষামন্ত্রী একটি ডিও লেটার দিয়েছেন। এ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে?

জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে এ ধরনের একটি পত্র আমরা ইতোমধ্যে পেয়েছি। আগেই বলেছি এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আরও আলাপ-আলোচনা করব। তবে আপাতত চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেই। এটি নিয়ে আরও আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো




যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস, ইসরায়েল বলছে ‘এই চুক্তি আমরা করিনি’

চন্দ্রদ্বীপ ডেস্ক : কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই চুক্তি করেনি।

সোমবার আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের এক কর্মকর্তা বলেন যে, যুদ্ধবিরতির চুক্তিতে তারা সম্মত হয়েছেন, তা তিন ধাপে সম্পন্ন হবে।

হামাসের ডেপুটি চিফ খলিল আল-হাইয়া বলেন, চুক্তির প্রতিটি পর্যায় ৪২ দিনের।

প্রথম ধাপে ইসরায়েলি-ফিলিস্তিনিদের মধ্যে বন্দি বিনিময় হবে, যার মধ্যে ইসরায়েলি বেসামরিক নাগরিকরাও অন্তর্ভুক্ত থাকবে।

দ্বিতীয় ধাপে গাজায় ইসরায়েলি উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

হামাস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, তাদের প্রধান ইসমাইল হানিয়াহ কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গাজায় বন্দি-জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হবে, যদিও গাজায় অভিযান অব্যাহত থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, হামাস যে চুক্তিতে সম্মতি জানাচ্ছে, সেটি মিশরের প্রস্তাব এবং এতে এমন কিছু আছে যা ইসরায়েল গ্রহণ করবে না।

ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার হামলার হুমকি দিয়ে রাফাহ থেকে বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যাওয়ার’ আহ্বান জানানোর পর, গাজা থেকে সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা পূর্ব রাফাহ ছেড়ে যেতে শুরু করেন।

গত ৭ অক্টোবর থেকে প্রায় সাত মাস যুদ্ধের মধ্যে অন্তত ১০ লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন।

মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনা গত শনিবার ‍শুরু হয়।

আল জাজিরা জানায়, এই চুক্তি সম্পাদন হলে গাজায় ইসরায়েলি অভিযান সাময়িকভাবে বন্ধ হবে এবং বিনিময়ে জিম্মিরা মুক্তি পাবেন।




চার জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের