শহরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল-থ্রি হুইলার




ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, আটক ১৬৯




প্রার্থীর পক্ষে গোপন বৈঠক: ৫ প্রিসাইডিং অফিসারসহ ৬ জন কারাগারে

চন্দ্রদ্বীপ ডেস্ক : সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেপ্তারকৃত ৫ প্রিসাইডিং অফিসার এবং বৈঠকের সম্বয়ককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় তাদের সিরাজগঞ্জ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. বিল্লাল হোসাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামা, বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত এবং বৈঠকের সমন্বায়ক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান প্রার্থীর নাম জানা যায়নি।

এসব অভিযোগ অস্বীকার করে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন জানান, ওই বৈঠকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এটা নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র।

প্রসঙ্গত, রোববার সদর উপজেলার কাদাই এলাকায় একটি রিসোর্টে প্রিসাইডিং অফিসাররা গোপন বৈঠক করছিল-এমন অভিযোগে পুলিশ ও নির্বাচন অফিসার অভিযান চালায়। কিন্তু কাউকে না পেলেও পরের দিন সিসিটিভি ফুটেজ দেখে ওই ছয় জনকে আটক করে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে জেলা নির্বাচন অফিসার মামলা দায়ের করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি তদন্ত শেষে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




ভোটের লড়াই চলছে যেসব উপজেলায়

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে বুধবার (৮ এপ্রিল) দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়া চলবে বিকেল চারটা পর্যন্ত।

প্রথম ধাপে আরও পাঁচটি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সেসব এলাকায় ভোট হচ্ছে না। উপজেলাগুলো হলো- নোয়াখালীর হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর, ফেনীর পরশুরাম ও মাদারীপুরের শিবচর। এছাড়া শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় কুমিল্লার নাঙ্গলকোট এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নির্বাচন।

১৩৯টি উপজেলা পরিষদে মোট এক হাজার ৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন।




রিয়াল–বায়ার্ন ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি




প্রধানমন্ত্রী হজ কার্যক্রমের উদ্বোধন করবেন আজ




ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না’




চন্দ্রদীপ নিউজে সংবাদ প্রকাশের পর ববির ক্যান্টিন চালু

বরিশাল অফিস :: চন্দ্রদীপ নিউজে  সংবাদ প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ক্যান্টিন চালু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) থেকে হলটির ক্যান্টিন নতুনভাবে চালু করা হয়৷ হলের ক্যান্টিন চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

এর আগে গত ৩১ মার্চ ঈদুল ফিতরের ছুটি শুরুর হওয়ার পর বঙ্গবন্ধু হলের ক্যান্টিন ছেড়ে দেন তৎকালীন ক্যান্টিন পরিচালক। তবে, ২১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের ছুটি শেষ হয়ে দীর্ঘ ১৫ দিন পার হলেও বন্ধ ছিল হলটির ক্যান্টিন। যার কারণে হলের আবাসিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাইরের দোকানগুলোতে চড়ামূল্যে খাবার কিনে খেতে হচ্ছিল।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী পূণ্যব্রত মণ্ডল বলেন, হলের ক্যান্টিন বন্ধ থাকায় আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল। হল প্রশাসন ক্যান্টিন চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করায় তাদের সাধুবাদ জানাচ্ছি।

এক মাস বন্ধ থাকায় গত ৪ঠা মে চন্দ্রদীপ নিউজেকে ‘হল চালু ক্যান্টিন বন্ধ, বিপাকে ববির আবাসিক শিক্ষার্থীরা’ শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর ৭ মে সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল আবারও চালু করা হয়।




পিরোজপুরে ৯০ পদের সিভিল সার্জন কার্যালয়ে চাকরি

বরিশাল অফিস :: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের, পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে মোট ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে এসব পদে শুধু পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের তাদের যোগ্যতা অনুযায়ী অন লাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৫

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ৫

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, ই-মেইল, টাইপিং, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৭৪

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৬. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ২

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাশ বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এসএসসি পাশ ও অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ মে ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।




দুমকিতে পোস্টারে নাম না থাকা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

বরিশাল অফিস :: পটুয়াখালীর দুমকিতে মাহফিলের পোস্টারে নাম না রাখা নিয়ে আটদিন আগে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৬ এপ্রিল রাত ৮টার দিকে পূর্ব কার্তিক পাশা গ্রামে দুপক্ষের সংঘর্ষে মোশারফসহ ১০ জন আহত হয়েছিলেন। ওই সংঘর্ষের ঘটনায় নিহত মোশারফ মুন্সীর ভাই সুলতান মুন্সী এবং অপরপক্ষে নেসার উদ্দিন বাদী হয়ে ২৯ এপ্রিল দুমকি থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন যা বর্তমানে তদন্তাধীন আছে।

ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান আরও জানান, পূর্ব কার্তিক গ্রামের কারিমিয়া মাদরাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল কমিটিতে এবং মাহফিলের প্রচারের জন্য সাটানো পোস্টারে স্থানীয় সোবাহান মুন্সীর নাম না রাখায় মাহফিল কমিটি ও মুন্সী বাড়ির লোকদের মধ্যে সংঘর্ষে মোশারেফ মুন্সীসহ ১০ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে মোশারফকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মোশারফের মৃত্যু হয়।

নিহতের ভাই সুলতান মুন্সী জানান, আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।