বিদায় মুম্বাই ইন্ডিয়ান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্লেঅফের দৌড়ে এবারের আইপিএল থেকে সবার আগে বাদ পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার (৮ মে) সানরাইজার্স হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বাহিনীর বিদায় নিশ্চিত হয়।

১০ ওভারের মধ্যেই লখনৌর ১৬৫ রানের জবাব দেয়া হায়দরাবাদ ১৪ পয়েন্ট নিয়ে এখন আছে টেবিলের তিন নম্বরে। ১৬ পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

১২ পয়েন্ট করে আছে চারে থাকা চেন্নাই সুপার কিংস, পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস ও ছয়ে থাকা লখনৌর। ২ ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্টধারী মুম্বাইয়ের পক্ষে এই তিন দলকে ধরা সম্ভব। এদের মধ্যে লখনৌ ও দিল্লির মুখোমুখি একটি লড়াই রয়েছে। অর্থাৎ এখানে যে কোনো একদল অন্তত ১ পয়েন্ট পাবেই।

১৩ পয়েন্টধারী কোনো দলকে ধরা সম্ভব হবে না মুম্বাইয়ের। অর্থাৎ মুম্বাই বাকি ২টি ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১২। তখন শেষ চার দলের একটি হিসেবে প্লেঅফে নাম লেখাতে পারবে না তারা।




ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় রাশিয়ার ব্যাপক বিমান হামলা




জোট গড়ছে ইরান-উত্তর কোরিয়া




প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা




শখের বসে কোয়েল পালনে সফল নাহিদ

পটুয়াখালী প্রতিনিধি :: তরুণ উদ্যোক্তা নাহিদ। শখের বসে কোয়েল পালন থেকে এখন চাষি। পটুয়াখালী পৌর শহরের উপজেলা সড়কের হেতালিয়া বাধঘাট এলাকার বাসিন্দা মো. নাহিদ ইসলাম একজন সফল কোয়েল চাষি। নাহিদ ৩ বছর আগে শখের বসে ৮ জোড়া কোয়েল পাখি দিয়ে যাত্রা শুরু করেন।

বর্তমানে যখন অনলাইন গেমস আর মাদকের সাথে মিলেমিশে যাচ্ছে যুব সমাজ ঠিক সে সময়ে টগবগে যুবক মো. নাহিদ ইসলাম নিজ বাড়িতে পরিত্যক্ত জমিতে গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার। শখের বসে বাজার থেকে প্রথমে কিছু কোয়েল পাখি কিনে বাসায় একটি খাঁচায় রেখে পালন করতে শুরু করলেও বর্তমানে তার রয়েছে ২টি খামার। তাতে তিন হাজারেরও বেশি কোয়েল পাখির দেখাশুনা করছেন। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে পাখিদের খাবার দেয়া, পরিচর্যা এবং ডিম সংগ্রহের কাজ করে দিন পার হয় এই যুবকের । বর্তমানে কোয়েল পাখিগুলো ডিম দেয়াতে ব্যস্ত সময় পার করছেন তরুণ এ উদ্যোক্তা। প্রতিদিন এ সব পাখি থেকে ২৪০০ থেকে ২৫০০ ডিম সংগ্রহ করা হয় তাতে গড়ে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা আয় হচ্ছে বলে জানান তরুণ উদ্যোক্তা নাহিদ।

নাহিদ জানান, আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। শখের বসে কোয়েল পালন শুরু করে এটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে দেখলাম কোয়েল পালন সহজ ও লাভজনক। তাই ব্যাপকভাবে এর লালন পালন শুরু করি। আজ আমার খামারে তিন হাজারেরও বেশি কোয়েল পাখি আছে।

আরো পড়ুন : ধর্ষণের পর হত্যা, ঝুলিয়ে রাখা হয় লাশ, গ্রেপ্তার যুবক

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল হক সরদার বলেন, কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা। হাঁস মুরগির তুলনায় জায়গা এবং খাবার কম লাগে। এলাকায় তেমন বেশি কোয়েল পালন হয় না। দু’চার জনে কোয়েল পালন করে এবং তারা লাভজনক পর্যায়ে আছে। কোয়েলের ডিম হাঁস মুরগির ডিমের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ করতে পারে।

পোলট্রিতে এগারোটি প্রজাতি রয়েছে, তারমধ্যে কোয়েল একটি ছোট আকারের গৃহপালিত পাখি। অন্যান্য পোলট্রির তুলনায় কোয়েলের মাংস এবং ডিম গুণগতভাবে উৎকৃষ্ট। আনুপাতিক হারে কোয়েলের ডিমে কোলেস্টেরল কম এবং আমিষ বেশি। একটি মুরগির পরিবর্তে ৮টি কোয়েল পালন করা সম্ভব। কোয়েল পাখি প্রতিপালন করে পারিবারিক পুষ্টি জোগানের সাথে সাথে অতিরিক্ত কিছু আয় করাও সম্ভব। স্বল্প মূল্যে, অল্প জায়গায়, অল্প খাদ্যে কোয়েল পালন করা যায়। কোয়েল পালনের সুবিধা কোয়েল দ্রুত বাড়ে। ৬-৭ সপ্তাহে ডিমপাড়া শুরু করে এবং বছরে ২৫০-২৬০ পাড়ে ডিমে দেয়। কোয়েল ১৭-১৮ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়, রোগবালাই খুব কম এবং খাবার খুবই কম লাগে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী। বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালন দেশের পুষ্টি ঘাটতি মেটাতে এবং জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।




ধর্ষণের পর হত্যা, ঝুলিয়ে রাখা হয় লাশ, গ্রেপ্তার যুবক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় ১০ বছরের শিশু সানিয়াকে প্রথমে ধর্ষণ ও পরে তার লাশ গলায় ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার গলাচিপা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মেহেদী হাসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

এছাড়া পুলিশের উদ্যোগে ওই শিশুর লাশ ময়নাতদন্ত করা ছাড়াও ধর্ষণের আলামত জব্দ করা হয়েছে। নির্মম এ ঘটনা ঘটেছে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সোমবার (৬ মে) সকালে সানিয়া, তার মা সাহিদা বেগম (৩৫) ও ছোট বোন সারামনির (৫) সঙ্গে সকালে বাড়ির কাছের বিলে মরিচ তুলতে যায়। সকাল নয়টার দিকে সানিয়া ভাত খাওয়ার জন্য বাড়িতে যায়।

এর ঘন্টাখানেক পরে সাহিদা বেগম বাড়ি ফিরে তার মেয়ে সানিয়াকে বসতঘরের মাঝখানের কক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। সাহিদা বেগমের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং লাশ নামায়। ওইদিনই পুলিশ সানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

আরো পড়ুন : দুমকী নির্বাচনে অবৈধ ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

মামলায় আরো উল্লেখ করা হয়, ঘটনার পর পরই একই বাড়ির আবুল কালাম বিশ্বাসের ছেলে মেহেদী হাসানকে বসতঘরের পিছন দিয়ে জমির দিকে হেটে যেতে দেখা গেছে।

সানিয়ার মা সাহিদা বেগম ও বাবা মো. মফিজুল বিশ্বাস অভিযোগ করেন, মেহেদী হাসান তার মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশের গলায় ওড়না পেচিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় মফিজুল বিশ্বাস তার মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় হাসানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গলাচিপা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, সানিয়ার বাবার অভিযোগের ভিত্তিতে বুধবার হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। একই বাড়ির হাসান (২২) নামে এক যুবককে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।




ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন:প্রধানমন্ত্রী

 

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিদের দুঃখ-কষ্ট লাঘবসহ মুসলিমদের জন্য আরও ভালো অবস্থানে পৌঁছানো সহজ হতো। মুসলিম দেশগুলো একযোগে কাজ করতে পারলে আমরা আরও অগ্রগামী হতে পারতাম।’

বুধবার (৮ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ কার্যক্রম ২০২৪’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মধ্যে তিনি নিজেকে একমাত্র বোন (সরকারপ্রধান) হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমার এখানে একটাই কথা- সবাই এক হন এবং এ ধরনের অন্যায় অবিচার যেন আমাদের ওপর না হয়, সেজন্য সবাইবে লক্ষ্য রাখবেন।’

আন্তর্জাতিক যে ফোরামে কথা বলেছেন সেখানেই ফিলিস্তিনিদের জন্য তার কণ্ঠ সোচ্চার ছিল উল্লেখ করে তিনি বলেন, আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ ফিলিস্তিনিরা আরব ভূ-খণ্ডে তাদের জায়গা পাবে, এটা তাদের অধিকার। এ অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজেই সেই অধিকার তাদের দিতে হবে।

তিনি হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে বলেন, তার সরকার হাজিদের জন্য যে সুযোগ-সুবিধা রেখে হজ ব্যবস্থাপনা করতে পেরেছে, সেটা যেন আরও উন্নত করতে পারে। সে জন্য দোয়া আপনারা করবেন, দেশের মানুষের জন্যও দোয়া করবেন।

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী ও বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বক্তব্য দেন।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারও বক্তব্য দেন।দু’জন হজযাত্রী অনুষ্ঠানে নিজস্ব অভিব্যক্তিও ব্যক্ত করেন।

এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ বছর বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা

 




দুমকী নির্বাচনে অবৈধ ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের স্থাপিত অবৈধ নির্বাচনী ক্যাম্পগুলো ভেঙে দিয়েছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার থানা ব্রিজ, নতুন বাজার, পাগলার মোড় এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থাপিত ওই ক্যম্পগুলো ভেঙে দেন।

আরো পড়ুন : গলাচিপা উপজেলা নির্বাচনে জেলা প্রশাসকের মতবিনিময়

এ ছাড়া বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় এলাকার বিভিন্ন প্রার্থীর অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। এর আগে গত সোমবার বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার নির্বাচনী কাজে সরকারী গাড়ি অবৈধভাবে ব্যবহার করায় গাড়ি জব্দ করেন ইউএনও।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা ক্যাম্প স্থাপন করতে পারবেন।




বঙ্গোপসাগরে ডুবেছে লবণবাহী ২০ ট্রলার, নিখোঁজ অর্ধশতাধিক

 

 

 চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে ঝড়ের কবলে পড়ে অন্তত ২০টি লবণবাহী ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ড ও নৌ পুলিশ এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশতাধিক মাঝি-মাল্লা।

বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে এসব ট্রলার ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলো কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও চট্টগ্রামে বাঁশখালী থেকে লবণবোঝাই করে চট্টগ্রামে আসছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।

তিনি বলেন, ‘সকালে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া শুরু হলে ট্রলারগুলো উল্টে ডুবে যায়। স্থানীয় লোকজন, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ট্রলারের সংখ্যা অন্তত ২০টি। প্রতিটি ট্রলারে পাঁচ থেকে সাতজন মাঝি-মাল্লা ছিলেন। সব মিলিয়ে এখনো অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। নৌ-পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।’

‘এমভি বার আউলিয়া’ নামের এক ট্রলারের মালিক আবুল কাশেম বলেন, ট্রলারটি ৬০ টন লবণ নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। ঝড়ের একপর্যায়ে কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে আরও ১৫-২০টি লবণবাহী ট্রলার আনোয়ারার গহিরা উপকূলে সাগরে ডুবে যায়। আমার ট্রলারের মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের মূল্য অন্তত ২০ লাখ

 




গলাচিপা উপজেলা নির্বাচনে জেলা প্রশাসকের মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি :: গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

আজ (বুধবার) ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

আরো পড়ুন : লেবুখালি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ নিয়ে আ’লীগ নেতার বক্তব্যে দুমকীতে তোলপাড়!

এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, নির্বাচনে কোন প্রার্থী প্রভাব বিস্তার করতে পারবেনা। সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বচনী দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন জিরো টলারেন্স।