ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মেল

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মেলকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ডেভিড স্লেটন মেল বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে রয়েছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডেভিড স্লেটন মেল স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব ছিলেন। তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক পরামর্শদাতা ছাড়াও চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে নানা দায়িত্ব পালন করছেন।




ইসরায়েলের তীব্র হামলার মুখে রাফা ছাড়ল ৮০ হাজার ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের গাজার রাফার পূর্বাঞ্চলে বিরামহীন গোলাবর্ষণ করেছে ইসরায়েল। আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে দেশটি। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছেড়েছেন ৮০ হাজার ফিলিস্তিনি। খবর বিবিসির

গাজার স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে, ইসরায়েলি সেনারা রাফার পূর্বাঞ্চলকে আক্রমণ করেছে। এতে রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে।

এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় পানি এবং খাবার ফুরিয়ে এসেছে। কারণ, রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরায়েল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, গত ২৪ ঘণ্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত দুই সপ্তাহে চালানো হামলার সমান।

এদিকে গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ৯০৪ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই শিশু ও নারী।

রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাংক। পরদিন মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা।




আমরা মানুষের কল্যাণে কাজ করি : সংসদে প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় সংসদে আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। তবে একটি মহল সরকারের উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৯ মে) রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের কল্যাণে যে কাজগুলো আমরা করেছি, তার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়, হ্যাঁ তাতে কী করতে পারবে, জনগণের কাছ থেকে তো আমাকে দূরে সরাতে পারবেন না।’




পটুয়াখালীতে স্ত্রী চলে যাওয়ায় ফাঁস নিলেন স্বামী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন আলী পন্ডিত (৩০) নামের এক যুবক।

বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : দুমকী নির্বাচনে অবৈধ ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলী প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। বৃহস্পতিবার সকালে হঠাৎ দু’জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষন পরে নিহতের বড় বোন তাঁকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল নিয়ে আসলে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

আরো পড়ুন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে কর্মশালা

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




৪৬তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ ১০৬৩৮

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়।

পিএসসি সূত্র জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫।

এ বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ১৬ জন। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া




বাইডেনের হুঁশিয়ারি তোয়াক্কা না করে রাফায় হামলা চালালো ইসরায়েল

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাইডেনের হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাফায় হামলা চালানো হয়েছে। এর আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা ছিল।

কিন্তু বাইডেনের এই সতর্কবার্তা কানে তোলেনি ইসরায়েল। তারা ইতোমধ্যেই রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু হয়েছে। রাফাকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেখানে অভিযান শুরু করেছে ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রাফায় ভারী গোলাবর্ষণ হয়েছে। পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে রাফায় হামলা না চালানোর বিষয়ে বাইডেনের সতর্কবার্তাকে হতাশাজনক বলে উল্লেখ করেছে ইসরায়েল। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনারও নিন্দা জানান বাইডেন।

মিশরীয় সীমান্তের কাছে অবস্থিত রাফা শহরে আশ্রয় নিয়েছে লাখ লাখ অসহায় ফিলিস্তিনি। তাদের এখন আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এখন যদি ইসরায়েল রাফায় পূর্ণ মাত্রায় হামলা চালায় তবে আশ্রয়হীন এসব মানুষ কোথায় যাবে?

রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করার পরেই নতুন করে সতর্কবার্তা দেওয়া হলো।

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, যদি তারা রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ করবো না। রাফায় হামলা চালানোর জন্য যেসব অস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করব না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, তিনি রাফায় আক্রমণ করবেন। ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন। তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতি নন।

মঙ্গলবার শুরুর দিকে রাফার সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার ওই সীমান্ত ক্রসিং দিয়েই ত্রাণ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু এখন সেখানকার নিয়ন্ত্রণও ইসরায়েলের হাতে চলে যাওয়ায় ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হবে। ফলে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন




চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত




আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামির যাবজ্জীবন, ৬ জন খালাস




পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছ রোপণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ।

আরো পড়ুন : দুমকী নির্বাচনে অবৈধ ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেক, শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক গাজী সবুজ আহম্মেদ, প্রভাষক এনামুল হক, সহকারী অধ্যাপক ইদ্রিস বেপারী, সাইদুল আলম, কাজী দেলোয়ার হোসেন, প্রভাষক সানজিদা ইসলাম, নাজমুন্নাহার লাভলী, জহিরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়কারী সাইমুন রহমান, বসুন্ধরা শুভসংঘ মহিলা কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য মেহজাবিন ঐশী প্রমুখ।

আরো পড়ুন : পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ বলেন, দেশের পরিবেশ আরো সুন্দর, সবুজ ও উন্নত হয়—সে জন্য বৃক্ষ রোপণ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।




পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

পটুয়াখালী প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪’র ৩য় ধাপে ২৯শে মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলায় যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৮ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন– বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব।

ভাইস চেয়ারম্যান পদে মো. আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মো. ফারুক হোসাইন, মো. শহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. আনিচুর রহমান, মো. সালাউদ্দিন হীরা, ও মো. কামরুল ইসলাম।

আরো পড়ুন : ধর্ষণের পর হত্যা, ঝুলিয়ে রাখা হয় লাশ, গ্রেপ্তার যুবক

মহিলা ভাইস চেয়ারম্যান পদে– বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি, মোসা. নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসা. ফৌজিয়া ইয়াসমিন।

প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গণসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন।