ইসরায়েলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিসরের




বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষিত হচ্ছে আজ




২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ের আঘাত

চন্দ্রদ্বীপ ডেস্ক : পৃথিবীতে দুই দশকের বেশি সময়ের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী’ সৌরঝড় আঘাত হেনেছে শুক্রবার। এতে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি (অরোরা) দেখা যায়। সপ্তাহজুড়ে চলতে পারে এ সৌরঝড়। যার প্রভাবে স্যাটেলাইটের কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের

পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তনের কারণে সম্ভাব্য বিঘ্ন সৃষ্টির প্রেক্ষাপটে স্যাটেলাইট অপারেটর, বিমান পরিবহন সংস্থা ও বিদ্যুৎ গ্রিডগুলোকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) মহাকাশীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মানসময় (জিএমটি) ১৬০০টার (বাংলাদেশ সময় রাত ১০টা) পর বেশ কয়েকটি ‘করোনাল ম্যাস ইজেকশন (সিএমই)’ বা ব্যাপকভাবে জ্যোতির্বলয় নির্গমনের প্রথম দফার ঘটনা ঘটে। এর ফলে সূর্য থেকে পৃথিবীতে প্লাজমা ও চৌম্বকক্ষেত্রের উদ্‌গিরণ হয়।

এর আগে ২০০৩ সালের অক্টোবরে কথিত ‘হ্যালোইন স্টর্ম’-এর পরে পৃথিবীতে এত শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা এটিই প্রথম।




কুয়েতে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত




এসএসসির ফল প্রকাশ রোববার, জানবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামিকাল রোববার (১২ মে) সকাল ১১টায় প্রকাশিত হবে। প্রার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ মে সকাল ১০টায় গণভবনে চলতি বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল ও পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাসার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) অ্যান্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2024, লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, ১২ মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের তত্ত্বীয় পরীক্ষা ১৪ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ২১ মার্চ শেষ হয়। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ১২ এবং ব্যবহারিক পরীক্ষা ২১ মার্চ শেষ হয়।




যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলেই এগিয়ে যাচ্ছে দেশ’

চন্দ্রদ্বীপ ডেস্ক : যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মে) সকালে দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সরকারপ্রধান সাফল্য ও ব্যর্থতা বিশ্লেষণ করে দ্রুত উন্নতির কৌশল খুঁজে বের করার আহ্বান জানান।

পরিবেশবান্ধব, টেকসই ও সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে পরিকল্পনাই হোক, সেটা হতে হবে পরিবেশবান্ধব। কারণ জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি পরিকল্পনাগুলো যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে।’

বেশি বেশি গবেষণার তাগিদ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, প্রকৌশলীদের গবেষণা করা দরকার। কৃষিখাতে আমাদের উৎপাদন বেড়েছে, গ্যাস, জ্বালানি এসব বিষয়ে গবেষণা বাড়াতে হবে। কৃষিকে যান্ত্রিকীকরণে প্রকৌশলীদের নতুন নতুন উদ্ভাবনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

স্বল্প খরচের টেকসই উন্নয়নের ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ এলাকা, সেই দিকে লক্ষ্য রেখে সব স্থাপনা তৈরি করতে হবে।

‘পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়ে গবেষণা বাড়াতে হবে। হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সেটা গবেষণা করা দরকার। স্বল্প খরচে যন্ত্রপাতি নির্মাণ এসব বিষয়ে দৃষ্টি দিতে হবে। কীভাবে বিকল্প জ্বালানি উৎপাদন করতে পারি, যোগাযোগ ব্যবস্থা আরও কীভাবে উন্নয়ন করতে পারি এসব বিষয় নিয়ে গবেষণা হওয়া দরকার।’ -বলেন প্রধানমন্ত্রী।

বৃষ্টির পানিতে যেন জলাবদ্ধতা না হয় সেভাবে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, যখনই যেই পরিকল্পনা করবেন, খেয়াল রাখবেন পানি যেন জমে না থাকে সেই ব্যবস্থা করা।

শেখ হাসিনা বলেন, অনেকে স্যাটেলাইটের কী প্রয়োজন এমন প্রশ্ন করে, আজকের স্যাটেলাইট আছে দেখেই বিদেশিদের কোনো ডলার দিতে হচ্ছে না। নিজেদের স্যাটেলাইট দিয়ে টেলিভিশন চলছে।

এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’। কনভেনশনের মূল আকর্ষণ ‘দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফরমিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার।

পাঁচ দিনব্যাপী আয়োজিত ৬১তম কনভেনশনে সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনারের উদ্বোধনী ও সমাপনী পর্ব, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, চারটি স্মৃতি বক্তৃতাসহ বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।




বঙ্গোপসাগরে এমভি আবদুল্লাহ, কুতুবদিয়া পৌঁছাবে চট্টগ্রাম ব্যুরো

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির ঠিক এক মাস পর সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়তে চলেছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ।

কুতুবদিয়ায় পৌঁছানোর পর দুদিন পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভেড়ার কথা রয়েছে; সেখানে বাকি পণ্য খালাস করা হবে।

২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ এখন বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করেছে জানিয়ে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম বলেন, “গতকাল (বৃহস্পতিবার) বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছেছে। এখন বাংলাদেশ অভিমুখে চলছে।”

তিনি বলেন, “১৩ মে বিকাল নাগাদ আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছাতে পারে। সেখানে কিছু পণ্য খালাস করবে। এতে দুই দিন সময় লাগতে পারে। তারপর চট্টগ্রাম বন্দরে আসবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বাকি পণ্য খালাস করবে।”

এমভি আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছানোর পর নাবিকরা জাহাজে করেই চট্টগ্রামে পৌঁছাবে, নাকি আগেই জাহাজ থেকে নেমে চট্টগ্রাম যাবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মিজানুল ইসলাম।

জাহাজের মালিকপক্ষ এর আগে জানিয়েছিল, এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারে ১২ মে। জাহাজে ৫৬ হাজার মেট্রিক টন পাথর রয়েছে।

জাহাজ চলচাল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিটাইম ট্রাফিক এর ওয়েবসাইটের তথ্য মতে, বৃহস্পতিবার রাতে এমভি আবদুল্লাহ শ্রীলঙ্কার কাছেই বঙ্গোপসাগরে অবস্থান করছিল। ভারতের পূর্ব উপকূলে জাহাজের অবস্থান দেখানো হয় মেরিটাইম ট্রাফিকের ওয়েব ম্যাপে।




টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (১০ মে) সকাল ১০টার পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

এর আগে একদিনের সফরে সকাল ৭টার পর গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।




জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ দেশের ভোট




গলাচিপা উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে

পটুয়াখালী প্রতিনিধি :: গলাচিপায় গরু চুরির হিড়িক, ১০ দিনে ১৭ চুরির অভিযোগ।

এলাকাবাসীর অভিযোগ, গত ১০ দিনে অন্তত ১৭টি গরু চুরি হয়েছে। এরই মধ্যে দুই জনকে চোর সন্দেহে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলখালি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রাম থেকে দুই জনকে আটক করা হয়েছে।

তারা হলেন- ডাকুয়া গ্রামের দেলোয়ার হোসেন ও পাশের উপজেলা চরমোন্তাজের মেনাজ বয়াতী। এসময় একটি ট্রলারও আটক করেছে স্থানীয়রা।

আরো পড়ুন : হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার

এদিকে শুক্রবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার সংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। এসময় চোরের দল গরুর মালিক বাহাদুর মৃধা নামে একজনকে পিটিয়ে আহত করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য মো. সহিদুল প্যাদা।

স্থানীরা জানান, বৃহস্পতিবার রাতে চোরের একটি সংঘবদ্ধ দল নলুয়াবাগী গ্রামের সিদ্দিক ফকিরের বাড়িতে গরু শেকল কাটছিল। এসময় ‍গৃহস্থ টের পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান। রাত দুইটার দিকে চোর সন্দেহে দুই জনকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন : রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১১ জনের মনোনয়ন দাখিল

তারা জানান, গত ১০ দিনে হাকিম ফকির, বাহাদুর মৃধা ও সোহেলের দুটিসহ অন্তত ১৭টি গরু চুরি হয়েছে।

ইউপি সদস্য সহিদুল জানান, গরু চুরি ঠেকাতে ইতিমধ্যে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, গরু চোর সন্দেহে স্থানীয়রা দুই জনকে পুলিশে সোপর্দ করেছে। অন্য একটি জিডির ঘটনায় দুইটি গরু উদ্ধার করা হয়েছে।