লাউকাঠী নদীর ২ পাড়ে উচ্ছেদ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী লাউকাঠী নদীর তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।

বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে লাউকাঠী নদীর উত্তর পাড়ে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইর্য়াড অপসারণ করা হয়েছে।

এছাড়া লাউকাঠী নদীর দক্ষিণ পাড়ে স্বনির্ভর সড়কে নদীর জায়গায় গড়ে ওঠা বেশ কিছু অবৈধ কাঁচাপাকা স্থাপনা অপসারণ করা হয়।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

আগামী একদিন এ অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনা কালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, বিআইডব্লউিটএ’র সহকারী পরিচালক মামুনুর রশীদসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন।

বিআইডব্লডিটিএ’র পটুয়াখালীর সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ বলেন, আমাদের বিআইডব্লডিটএ ডকইয়ার্ডসহ নদীর দুই ধারে যত অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদ করছি।




দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাগলায় যান চলাচল বন্ধ করে জনসভা, প্রতিদ্বন্ধী প্রার্থীদের কটাক্ষ এবং ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ এনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ হাওলাদারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন।

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার যাদব সরকার জানান, ১৩ মে প্রতীক বরাদ্দের দিন বিকেলে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাগলা চত্বরে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনী সভা করা ও উস্কানীমূলক বক্তব্যে আচরণ বিধি লঙ্ঘণের কারণে তাকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করলে প্রার্থীতা বাতিলসহ পরবর্তি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদার শোকজের চিঠির কথা স্বীকার করে বলেন, বিষয়টি আমি অবহিত আছি আগামী ১৯ তারিখ এর মধ্যে লিখিত জবাব চেয়েছেন আমি দিয়ে দিব।

উল্লেখ্য, আগামী ২৯ মে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।




পেছনে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র




২০ বছর পর ক্ষমতা ছাড়ছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন




কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা




বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ কবে কখন?




ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র




যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা যে বার্তা দিল ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের চাবাহার সমুদ্রবন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে চুক্তি করেছে ভারত। এতে ক্ষেপেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে নিষেধাজ্ঞার হুমকি। তবে এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছে ভারত।

বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা বলেন।

তিনি জানিয়েছেন, এই প্রকল্পের কারণে পুরো অঞ্চল উপকৃত হবে। জনগণেরও এটি সম্পর্কে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত নয়।

মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন, আমি এ নিয়ে কিছু মন্তব্য দেখেছি। আমি মনে করি না যে জনগণের এ নিয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আপনি যদি চাবাহার বন্দরের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব দেখেন, তারাও এ বন্দরের বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে। আমরা এটিতে কাজ করব।

এর আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেন। তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনো কার্যকর। এসব নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে। যেসব পক্ষ ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার কথা ভাবছে, তাদের সম্ভাব্য মার্কিন ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে।

পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে ২০১৬ সালে তেহরানের সঙ্গে চুক্তিতে যায় ভারত। এরপর সোমবার দীর্ঘমেয়াদি ওই চুক্তিতে গেল নয়াদিল্লি। ভারতের নৌপরিবহণমন্ত্রী চুক্তিটিকে ভারত-ইরানের সম্পর্কের ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।




আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেনেড ও রকেট শেলসহ গ্রেপ্তার ২

চন্দ্রদ্বীপ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

আজ বুধবার ভোররাত থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গহিন এ পাহাড়ে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারসহ আরসার ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। তিনি বলেন, অভিযান শেষে বিস্তারিত সংবাদ সম্মেলন মাধ্যমে জানানো হবে।




অ্যাপেক্সে জব সার্কুলার, পাবেন পিক অ্যান্ড ড্রপ সুবিধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি বিজনেস অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, গ্র্যাচুইটি, জীবন বীমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি), নির্বাচিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।