হামলা আরও জোরদার করেছে ইসরায়েল, রাফায় বাস্তুচ্যুত ৬ লাখ মানুষ




ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া : পুতিন




৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি




টিভিতে আজকের খেলার সূচি




পায়রা বন্দরের নতুন জেটিতে ভিড়ল বিদেশি জাহাজ

পটুয়াখালী প্রতিনিধি: দেশের তৃতীয় ও স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রার নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি (মাদার ভেসেল) জাহাজ।

বুধবার দুপুরে বন্দরে নবনির্মিত জেটিতে পানামার পতাকাবাহী জেন নামের একটি বিদেশি জাহাজ নোঙর করেছে।

বন্দর সূত্র জানায়, দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে বাংলাদেশে আসে জাহাজটি। ইনার ও আউটার অ্যাঙ্করে লাইটারেজ করে বন্দরের জেটিতে ২৪ হাজার টন লাইমস্টোন নিয়ে নোঙর করে।

২০০ মিটার দীর্ঘ এ জাহাজটি পায়রা বন্দরের জেটিতে নোঙর করায় বন্দর কর্তৃপক্ষ ও জেটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দে খুশি ছড়িয়ে পড়ে।

পায়রা বন্দের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, পরীক্ষামূলক একটি জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে।

২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়ার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।




জমে উঠেছে পটুয়াখালীর উপজেলা পরিষদ নির্বাচন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২১ ও ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ও ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ২য় ধাপে ২১ মে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা আর ৩য় ধাপে ২৯ মে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। বাসায় ফিরে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন। এর ফলে তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ কৌশল প্রয়োগ করেই ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটারদের কাছে টানার চেষ্টা চলছে।

২য় ধাপে তিনটি উপজেলা বাউফল উপজেলা নির্বাচন

বাউফল উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার (ঘোড়া) প্রতীক, উপজেলা আ. লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান (আনারস) প্রতীক, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও লড়ছেন, অবসরপ্রাপ্ত খ ম মশিউর রহমান লাভলু বিশ্বাস (কাপ-পিরিচ) প্রতীক ও সজল কুমার হালদার (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৭ হাজার ৬০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫২০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৬ জন, হিজরা একজন।

দশমিনা উপজেলা

দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দশমিনা উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজীজ (দোয়াত-কলম) প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শওকত (ঘোড়া) প্রতীক, মো. এনায়েতুল ইসলাম (আনারস) প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক, মো. ইকবাল হোসেন টেলিফোন, আবু বকর সিদ্দিক (কাপ-পিরিচ) প্রতীক, মো. আবু সালেহ শিকদার (চিংড়ি মাছ) প্রতীক ও মাকসুদুর রহমান (হেলিকপ্টার) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৫৮২ জন ও মহিলা ভোটার ৫৭ হাজার ৪৬১ জন, হিজরা একজন।

গলাচিপা উপজেলা

গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিন শাহ্ (ঘোড়া) প্রতীক এবং অপর প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২হাজার ৫০ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৮১৯ জন, হিজরা একজন।

৩য় ধাপেও তিনটি উপজেলা, পটুয়াখালী সদর –

পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার (মোটর সাইকেল)প্রতীক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ কালাম মৃধা (কাপ-পিরিচ) প্রতীক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান (আনারস) প্রতীক এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬৪৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৯০ জন, হিজরা ৯ জন।

মির্জাগঞ্জ উপজেলা

মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ- পিরিচ)প্রতীক, মো. আশ্রাফ আলী হাওলাার (আনারস)প্রতীক ও মো. জহিরুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৩ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৮৮৭ জন।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

দুমকী উপজেলা

দুমকী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান (আনারস) প্রতীক, বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার (মোটরসাইকেল) প্রতীক,সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার (দেয়াত-কলম) প্রতীক, মাওলানা মো. হাম্মদ রুহুল আমিন (ঘোড়া) প্রতীক, কাওসার আমিন হাওলাদার (কাপ-পিরিচ)প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় পাঁচটি ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ জন ও মহিলা ভোটার ৩৫ হাজার ৫৮৫ জন।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ। ছোট-বড় বিভিন্ন রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সমর্থন এবং প্রশাসনিক লোকজনের অবস্থানের ওপর নির্ভর করে নানামুখী সমীকরণ আলোচনায় আসছে। প্রার্থীদের মধ্যে কার পাল্লা ভারি তাও নির্ভর করছে এই সমীকরণের ওপর।

এখন পর্যন্ত পটুয়াখালী উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ ভালো বলে জানান ভোটাররা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে সুষ্ঠু ভোট হলে সকল প্রার্থীই বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। অবশ্য এটিকে ইতিবাচক দিক হিসেবে মনে করছেন অভিজ্ঞ মহল।

আর এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ও প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন বনে নিশ্চিত করেছেন, পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.খান আবি শাহানূর খান।




স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে




১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৭৯৯৮১ জন




ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ মন্ত্রীর




পায়রার প্রথম জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়লো বিদেশি জাহাজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়েছে পানামার পতাকাবাহী একটি জাহাজ।

বুধবার (১৫ মে) দুপুরে বন্দরের নবনির্মিত প্রথম জেটিতে ২৪ হাজার মেট্রিক টন লাইমস্টোন নিয়ে নোঙর করে ‌‘জেন’ নামের জাহাজটি।

এর আগে, গত ১০ মে জাহাজটি দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে বন্দরের আউটারে এসে পৌঁছায়। ২০০ মিটার দৈর্ঘ্যের এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার। পায়রা বন্দরের জন্য এটি একটি মাইলফলক বলে মনে করছেন কর্মকর্তারা। পায়রা বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙর করাতে পারায় উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, আজ পরীক্ষামূলকভাবে একটি জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে জেটি থাকা জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পায়রা বন্দর সফরে আসবেন এবং বন্দরের জেটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা উদ্বোধন করবেন।

২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৬ সালের আগস্টে বন্দরের বহিনোঙ্গরের অপারেশন কার্যক্রম শুরু হয়। সেই থেকে বন্দরে আগত বড় জাহাজগুলো লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতো। এ ছাড়া, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে চলতো কয়লা খালাস কার্যক্রম। জুনে বন্দরের এই প্রথম টার্মিনাল উদ্বোধন করতে চায় কর্তৃপক্ষ। এই টার্মিনালের জেটিতে নিয়মিত পণ্য খালাস কার্যক্রম শুরু হলে পায়রা বন্দর দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।