দুমকিতে ঘোড়া মার্কার তিন কর্মীকে মারধরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল মার্কার সমর্থক কতৃক ঘোড়া মার্কার ৩ কর্মী সমর্থককে মারধর ও পোষ্টার টানাতে বাঁধা দেয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুমকি-পাতাবুনিয়া সড়কের মীরা বাড়ি সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।

জানা যায়, দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রুহুল আমীনের ঘোড়া মার্কার পোষ্টার টানাতে গেলে জলিশা ব্রিজ সংলগ্ন মিরা বাড়ির সামনে আকাশ (১৪), বায়েজীদ (১৫) ও নাঈম (১৪)নামের কর্মী সমর্থককে বাঁধা দেয় ওই বাড়ির বাসিন্দা মোটর সাইকেল মার্কার সমর্থক সোহরাব মীরার ছেলে শামীম মীরা। এসময় ঘোড়া সমর্থক তিন কিশোরকে চর-থাপ্পর দিয়ে গাছে টানানো পোষ্টার নামাতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।

ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মাওঃ রুহুল আমীন বলেন, টেলিফোনে দুমকি থানার ওসিকে বিষয়টি জানিয়েছি। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান বলেন, অভিযোগ শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার




নির্বাচনের ৪ মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থে‌কে




অনিশ্চিত ৭৫ জনের হজযাত্রা, এজেন্সি মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা




বরিশালে দালালদের খপ্পরে পরে খালি হাতে বিদেশ ফেরত যুবকদের বাঁচার স্বপ্ন দেখাচ্ছে ব্রাক

বরিশাল অফিস :: দালালদের খপ্পরে পরে বিদেশ গিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে দেশে ফেরা যুবকদের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় বরিশালের আগৈলঝাড়ায় স্বাবলম্বী হতে ব্র্যাকের সহায়তা পেল ওমান ও সিঙ্গাপুর ফেরত বেকার দুই যুবক। ওই দুই যুবককে গবাদী পশু পালন ও মৎস্য চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে তাদের গবাদী পশু ও মাছের পোনা এবং তা প্রতিপালনের জন্য বিন্যামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশ গিয়ে অনাকাঙ্খিতভাবে বিদেশ ফেরত ওই দুই যুবককে বৃহস্পতিবার (১৬) মে সকালে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় বিনামূল্যে গবাদী পশু, মাছের পোনা ও তা প্রতিপালনের জন্য খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী-১) মো. সাইফু ইসলাম ও ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী-২) পাপড়ী বাড়ৈ।

এ সময় আগৈলঝাড়া ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. শাহাদাৎ হোসেন খান,বিএন (এসসিডিপি) ম্যানেজার শান্ত কুমার ঘোষ, মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মো. দেলোয়ার হোসেন বাপ্পি, হিসাব রক্ষণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সূত্র মতে, উপজেলা রাজিহার গ্রামের সোনামদ্দিন ফকিরের ছেলে ওমান ফেরত সুরুজ ফকিরকে মৎস্য ঘের চাষের জন্য ৬৫হাজার টাকার মাছের পোনা ও ১৬ হাজার টাকার মাছের খাবার বিতরণ করা হয়েছে।

সুরুজ জানায়, এক বুক স্বপ্ন নিয়ে ধার দেনা করে ২০২৩ সালে সাড়ে তিন লাখ দিয়ে ওমান যায় সে। সেখানে গিয়ে দালাল তাকে কোন কাজ দেয়নি। খেয়ে না খেয়ে আড়াই মাস দুঃসহ জীবন যন্ত্রনা ভোগ করে দেশ থেকে টাকা পাঠিয়ে দেওয়ার পর পুনরায় বিমানের টিকেট কিনে দেশে ফিরতে হয়েছে তাকে। বর্তমানে নিঃস্ব সুরুজ ব্র্যাকের সহায়তায় আবার ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে।

অপর সুবিধাভোগী বাশাইল গ্রামের লালচান বেপারীর ছেলে মিলন বেপারী জানায়- সাড়ে ৮লাখ টাকা খরচ করে স্বপ্নের শহর সিঙ্গাপুর যায় সে। ২৪ দিন সিঙ্গাপুর ছিল।

এই সময়ের মধ্যে দালাল তাকে কোন কাজ না দিয়ে ফেলে রেখে চলে যায়। অন্যর সহায়তায় এক বছর আগে খালি হাতে দেশে ফেরে সর্বশান্ত মিলন। বৃহস্পতিবার ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ৬৫হাজার টাকা মূল্যের গবাদী পশু ও তা
প্রতিপালনের জন্য ১২ হাজার টাকার খাদ্য সহায়তা পেয়েছে সে। এর মাধ্যমে নতুন করে ঘুরে দাড়িয়ে বাচার স্বপ্ন দেখছে মিলন।

ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ও পাপড়ী বাড়ৈ জানান, বিদেশগামী সকলকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় তাদের ভিসা চেক করে কোম্পানীর কাজের নিশ্চয়তা জেনে বিদেশ যাবাবার আহবান জানিয়ে আরও
বলেন- বিদেশ ফেরত যুবকদের জন্য এই কর্মসূচির আওতায় তাদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ বিনামূল্যে তাদের স্বাবলম্বী করতে সহায়তা করা হচ্ছে। সহায়তা প্রাপ্ত এই সকল যুবকদের ফলো আপও করবে ব্র্যাক।




ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা




কলাপাড়ায় বাবার কাছে চিরকুট লিখে মেয়ের আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন খাজুরা গ্রামে বাবার কাছে চিরকুট লিখে রেখে ঘরের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে সাদিয়া।

বুধবার সন্ধায় মহিপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সে মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও খাজুরা গ্রামের মো. সোলাইমানের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরের খাবার খেয়ে নিজ কক্ষে যায় সাদিয়া। কিছুক্ষণ পরে ঘরে থাকা সৎ মা সেফা বেগম সাদিয়া কে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে টিনের চালের ফাঁক দিয়ে সাদিয়াকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘরে ঢুকে তার মরদেহ নামলেও সে আগেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আরো পড়ুন : বাউফলে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্যসহ আহত ২

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার জানান, নিহত সাদিয়ার বালিশের নিচ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। পিতার কাছে লেখা চিরকুটে সাদিয়া লিখেছেন- আব্বু আমারে তুমি মাফ কইরা দিও-প্লিজ.. আমি তোমারে অনেক কষ্ট দিছি। বাবা আমি একা থাকি সব সময়। এদুখো আর নিতে পারি নাই আমি। আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারি নাই কখনো, আমার মরার জন্য কেউই দাই নেই। শুধু এই মিথ্যা দুর্নীয়াটা আমার ভালো লাগে না। আব্বু-আম্মু তোমাদের বোঁজা হয়েই তো ছিলাম এত দিন। আমার বোন টারে দেইখা রাইখো। উড়ে কখনো বাষ্ট দিও না..আর আমার জন্য কোনো কান্না কইরো না, ১০ বছর তো শুধু আমি ছিলাম তোমাদের মেয়ে আর এখন তো রওজ্যও হইছে তাই না এমন বারবা আগের মতো। আগে রওজা ছিল না আমি ছিলাম কিন্তু এখন আমার বোন থাকবে আমি থাকবো না । আল্লাহ হাফেজ।

পুলিশ কর্মকর্তা জানান, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।




বাউফলে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্যসহ আহত ২

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে সাইদুর রহমান নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

আহত সাইদুর রহমান সুমন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

আরো পড়ুন : পায়রা বন্দরের নতুন জেটিতে ভিড়ল বিদেশি জাহাজ

স্থানীয়রা জানান, বুধবার রাতে দুর্বৃত্তরা উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেনের এক সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এর জেরে বৃহস্পতিবার সকালে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেবের ভাগ্নে সাইদুর রহমান সুমনের ওপর হামলার ঘটনা ঘটে।

সাইদুর রহমান সুমনের স্বজনরা জানান, তার অসুস্থ পিতাকে দেখতে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন সুমন। পথিমধ্যে অন্য প্রার্থীর সমর্থকরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।




বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ




২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন