রাইসিকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল ইরান

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ উচ্চপদস্থ আরও কয়েকজন কর্মকর্তা।




উৎসবমুখর পরিবেশে ভোট চলছে পটুয়াখালীর ৩ উপজেলায়

পটুয়াখালী প্রতিনিধি :: দ্বিতীয় ধাপে পটুয়াখালীর ৩ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাউফল উপজোয় ভোটার রয়েছে ২ লাখ ৯৭ হাজার ৬শ’ ০৭ জন, দশমিনা উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৪৪ জন এবং গলাচিপা উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৮শ’ ৭০ জন। তিন উপজেলার ৩৪টি ইউনিয়নের ২শ’ ৪৭টি কেন্দ্রে ৬ লাখ ৫৫ হাজার ৫ শত ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে বজ্রপাতে ইমারত শ্রমিকের মৃত্যু

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে একজন এএসআই চার জন পুলিশ ও ১৬ জন আনসার সদস্য রয়েছে। এছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের দুটি ও বিজিবি তিন প্লাটুন ও কোস্টগার্ড ১৭ জন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও পুলিশের নেতৃত্বে ১৬টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।




তৃণমূলের সংবাদকর্মী থেকে নাজিরপুর উপজেলার চেয়ারম্যান হলেন শাহীন

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন একজন তৃণমূলের সংবাদ কর্মী ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজের নাজিরপুর উপজেলা প্রতিনিধি এবং বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভি ও পরে ইনডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, বুধবার (০৮ মে) প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯২৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

নুরে আলম সিদ্দিকী শাহিন একজন প্রকৌশলী। তিনি বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। তার বাবা বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ছিলেন আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সংগঠক।

এসএম নুরে অলম সিদ্দিকী শাহিন জানান, তিনি সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নাজিরপুর উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।




বরিশালের তিন উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে এসব প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। প্রতীক পেয়েই তিন উপজেলায় প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

এর মধ্যে বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতীক পেয়েছেন। উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এছাড়া বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনকে প্রার্থীকে প্রতীক তুলে দেওয়া হয়।

বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী প্রতীক পেয়েছেন। এ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোলাম ফারুক পেয়েছেন দোয়াত কলম ও মাওলাদ হোসেন সানা মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। ছয়জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আজিজুল ইসলাম পেয়েছেন মাইক প্রতীক। বাকি চার প্রার্থীর মধ্যে ইকবাল হোসেন বই, নুরুল হুদা উড়োজাহাজ, রাহাত হোসেন টিউবওয়েল, সুলতান সিকদার চশমা ও শরীফ উদ্দিন পেয়েছেন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন পাঁচজন প্রার্থী। এর মধ্যে ঝুমুর খানম পেয়েছেন প্রজাপতি ও নাজনিন হক ফুটবল প্রতীক পেয়েছেন। এছাড়া নাজমিন জাহান পলি হাঁস, বিলকিস পদ্মফুল ও সাবিনা ইয়াসমিন পেয়েছেন কলস প্রতীক পেয়েছেন।

উজিরপুর উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতীক পেয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ সিকদার বাচ্চু পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। এছাড়া আবুল কালাম আজাদ আনারস, হাফিজুর রহমান কাপ পিরিচ ও সুখেন্দ শেখর বৈদ্য দোয়াত কলম প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে অপূর্ব কুমার বাইন পেয়েছেন টিউবওয়েল প্রতীক। এছাড়া বাকি দুই প্রার্থীর মধ্যে এ বি এম মিজানুর রহমান সবুজ পেয়েছেন মাইক ও রফিকুল ইসলাম পেয়েছেন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে মোর্শেদা পারভিন ফুটবল ও সীমা রানি শীল কলস প্রতীক পেয়েছেন।

বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন সাতজন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ফারজানা বিনতে ওহাব আনারস ও সর্দার মো. খালেদ হোসেন কাপ পিরিচ প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে ওবায়দুল হক জুয়েল তালা, ইকবাল আহমেদ টিউবওয়েল ও হাদিসুর রহমান খান পেয়েছেন লাঙল প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যানের দুই প্রার্থীর মধ্যে মৌরিন আক্তার আশামনি হাঁস ও রিফাত জাহান তাপসী ফুটবল প্রতীক পেয়েছেন।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে আমরা অতীতের মতো বদ্ধপরিকর।

প্রসঙ্গত: এবার নির্বাচনে বানারীপাড়ায় আটটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪২ হাজার ৩৬০ জন, পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪ জন, নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। উজিরপুরে নয়টি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ২২ হাজার ২৫৭ জন, পুরুষ ভোটার এক লাখ ১৩ হাজার ৩৮৭ জন, নারী ভোটার এক লাখ আট হাজার ৮৬৯ জন ও একজন হিজড়া। বাবুগঞ্জে ছয়টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪১ হাজার ৯৫১ জন। পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১ জন, নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন ভোটার রয়েছেন।

বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় নির্বাচন চতুর্থ বা শেষ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




দেশ ছাড়িয়ে বিদেশেও কাউখালীর ঐতিহ্যবাহী শীতলপাটির কদর

বরিশাল অফিস :: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের শীতলপাটির সুনাম ছিল সারাদেশে। প্রায় ২০০ বছর ধরে এই গ্রামের পাটিকররা কোনোমতে ওই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু যথাযথ স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার অভাবে দৃষ্টিনন্দন এ শীতল পাটির বিপন্ন দশা। দেশের যে কয়টি জেলায় শীতল পাটি তৈরি হয় তার মধ্যে পিরোজপুরের কাউখালী অন্যতম।

পিরোজপুরের কাউখালী উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দক্ষিণে সুবিদপুর গ্রামের অবস্থান। যে গ্রামের ৬০টি পরিবার আজও পাটি শিল্পকে তাদের বাঁচার একমাত্র অবলম্বন হিসেবে আঁকড়ে রয়েছে। এখানকার তৈরি শীতলপাটি পাইকারদের হাত ঘুরে চলে যায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, যশোর ও খুলনার বাজারে।

রপ্তানি পণ্য হিসেবে স্বীকৃতি না পেলেও শৌখিন ব্যবসায়ী ও বেড়াতে আসা অতিথিদের মাধ্যমে শীতলপাটি যাচ্ছে ভারত, নেপাল, ভূটান, মালয়শিয়া, মধ্যপ্রাচ্য, ব্রিটেনসহ অনেক দেশে। অনেকে আবার ঘরের শোভাবর্ধনে নকশা করা শীতলপাটি দেয়ালে টাঙিয়ে রাখেন।

সুবিদপুর গ্রামের রবিন পাটিকর জানান, কালের বিবর্তনে কাউখালীর পাটি শিল্প আজ বিলীনের পথে। অভাব তাদের তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। রাত-দিন পরিশ্রম করেও দু’বেলা দু’মুঠো আহার জোগাতে পারছেন না আবার বাপ দাদার পেশা তাই এ পেশা ছাড়তেও পারছেন না তারা। উচ্চশিক্ষা দূরের কথা নাম দস্তখত শেখারও সুযোগ পায় না তাদের ৭০ ভাগ শিশু।

পাটিকর সীমা রানি জানান, পাঁচ ফুট প্রস্থ ও সাত ফুট দৈর্ঘ্যের ভালো মানের একটি শীতলপাটি কাউখালীর বাজারে দুই হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। মধ্যম মানের একটি পাটির দাম ৮০০ থেকে ১২০০ টাকা। এ ছাড়া ৪০০-৫০০ টাকায়ও কিছু শীতলপাটি মেলে।

তিনি আরও জানান, একটি শীতলপাটি তৈরি করতে সাধারণত তিন-চারদিন লাগে। একজন বয়স্ক পাটিকর সাত দিনে একটি পাটি তৈরি করতে পারেন।

গড় হিসেবে দেখা যায়, একটি পরিবারের তিন সদস্য মিলে কাজ করলেও মাসে ১০টিরও বেশি পাটি তৈরি সম্ভব নয়। ১০টি পাটি বিক্রি করে মাসে সর্বোচ্চ ছয়-সাত হাজার টাকা আয় হয়। এই আয়েই চলে পাটিকরদের সংসার। পাটি শিল্পের বিকাশে বড় সমস্যা হলো অর্থনৈতিক সংকট। শীতলপাটি তৈরির জন্য পাটিকরদের সরকারি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো ঋণ দেয় না। সরকার শীতলপাটি রপ্তানির উদ্যোগ নিলে পাটিকরদের সুদিন আসতো।

জেলা পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মামুন হোসাইন বাবলু জমাদ্দার বলেন, পাটি শিল্পটি আমাদের ঐহিত্য, এই শিল্পটি বাঁচিয়ে রাখতে সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদার বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ দেশি-বিদেশি পর্যটক এলাকাটি পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজনল মোল্লা আশ্বাস দিয়ে বলেন, এই শিল্পকে টিকিয়ে রাখতে যা কিছু দরকার তার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করবো।




এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক




মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা




রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ




নেতানিয়াহু-হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আইসিসিতে




কলাপাড়ায শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ১ম বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা।

সোমবার (২০ মে) দুপুরে বেলুন উড়িয়ে এ শিল্প মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে বজ্রপাতে ইমারত শ্রমিকের মৃত্যু

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, মেলা ঘিরে তাঁতের দোকান, খাবার দোকান ও কসমেটিক্সের দোকানসহ ৫৪টি স্টল বসেছে। বিভিন্ন বাহারী পণ্য পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।

এ সময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল আহসান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।