জনগণের সেবক হতে চান তরুণ প্রজন্মের আইডল “মেহেদী হাসান মিজান”

পটুয়াখালী প্রতিনিধি :: গণমানুষের নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান পটুয়াখালীর দুমকী উপজেলার তুখোড় রাজনীতিবীদ। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি (সোহাগ-নাজমুল কমিটি)।

উপজেলা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। পরিবেশবান্ধব অটোব্রিক কারখানা ‘পায়রা সিরামিক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড’-এর তিনি চেয়ারম্যান। পাশাপাশি লেবুখালী ব্রিজের সন্নিকটে ‘পায়রা পয়েন্ট শপিং কমপ্লেক্স’-এর যৌথ উদ্যোক্তা। এছাড়া ঢাকার কেরানিগঞ্জে আবাসন প্রকল্পের অন্যতম রূপকার ‘নিউভিশন গ্রুপ’-এর সম্মানিত ডিরেক্টর। এভাবে বহুমুখী ব্যবসার সাথে জড়িত থাকার ফলে উপজেলার মানুষের কর্মসংস্থানে দারুণ ভূমিকা রেখেছেন।

দুমকির গরীব ও মেহনতী মানুষের পাশে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন মেহেদী হাসান মিজান। তাছাড়া উপজেলার শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। যেসব পরিবারের সন্তানরা অর্থাভাবে লেখাপড়া চালাতে পারেন না, তাদের পাশে অবলীলায় দাঁড়ান তিনি। এছারা তিনি সামাজিক, ধর্মীয়, ও নাগরিক সংগঠনের সাথে নিজেকে সর্বদা জড়িয়ে রেখে গরীব, অসহায়, দুস্থ মানুষের পাশে থেকে সবধরনের মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান নিজের মেধা, যোগ্যতা, সততা, আন্তরিকতা ও মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে দুমকি উপজেলা বাসীর সকল স্তরের সাধারণ মানুষের ভালোবাসার আস্থা অর্জন করেছেন।

বর্তমানে তরুণ সমাজ পরিবর্তন চায় রাজনীতিতে, চায় শিক্ষিত ও নীতিবান সৎ যোগ্য ব্যক্তিদের, যাদের হাত ধরে এগিয়ে যাবে সমাজ এবং প্রতিষ্ঠিত হবে মানবিক বাংলাদেশ। তারুণ্যের প্রতীক অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। সাধারণ মানুষের কাঙ্খিত ব্যক্তিত্বদের একজন।  তিনি জনগনের প্রতিনিধি হলে এগিয়ে যাবে সমাজ, কাঙ্খিত উন্নয়ন হবে উপজেলার।

অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান আসন্ন দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী। ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে দুমকি উপজেলাবাসীর বেশ সমর্থন পাচ্ছেন। শিক্ষানুরাগী, ভদ্র, নীতিবান ব্যক্তি হিসেবে সাধারণ নাগরিকদের পছন্দের নাম অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান ।

ক্লিন ইমেজের এই তরুণ স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের সেবা করার। সুযোগ পেলে শাসক নয়, জনগণের সেবক হয়ে সবার পাশে দাঁড়াতে চান সাধ্যমতো। তিনি নির্বাচিত হলে সমাজের অসচ্ছল, বিধবা, অসহায়, গরীব, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবেন। মাদক নির্মূল এবং শিক্ষা বান্ধব সমাজ উপহার দিবেন। সর্বোপরি মানুষের কাছে থেকে নাগরিক সেবা নিশ্চিতের সব চেষ্টা করবেন তিনি।

আসন্ন দুমকি উপজেলা নির্বাচন বিষয়ে অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান বলেন, “আমি যদি মহান আল্লাহর রহমতে নির্বাচিত হই, তাহলে আমার দেওয়া সকল প্রতিশ্রুতি অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। সেই সাথে অন্যান্য উপজেলা থেকে পিছিয়ে পড়া দুমকি উপজেলাকে এগিয়ে নিয়ে যাব এবং একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়তে সবাইকে নিয়ে কাজ করে যাব।”

পরিশেষে, দুমকি উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছে আনারস মার্কায় ভোট এবং দোয়া চেয়েছেন তিনি।




হিজলায় চেয়ারম্যান দিপু-ভাইস চেয়ারম্যান মাহিম ও সেলিনা

বরিশাল অফিস :: বরিশাল জেলার হিজলা উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আলতাফ মাহমুদ দিপু। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে প্রায় তিন হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত এ ভোটে হিজলা উপজেলায় ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে আলতাফ মাহমুদ সিকদার দিপু, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম মাহিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা ইসলাম তুহিন নির্বাচিত।

চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাহমুদ দিপু ২৫ হাজার ২৫৮ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালী পান ২২ হাজার ৬৬২ ভোট। হিজলা উপজেলা নির্বাচনের মোটর ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬২১ জন। ৪৯ টি কেন্দ্রে ভোট নেয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হয়েছে। এ উপজেলায় ৩৮.০৯ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

 




গলাচিপায় প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

পটুয়াখালী প্রতিনিধি :: প্রথমবারের মতো পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নারী চেয়ারম্যান প্রার্থী ওয়ানা মার্জিয়া নিতু নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

আরো পড়ুন : উৎসবমুখর পরিবেশে ভোট চলছে পটুয়াখালীর ৩ উপজেলায়

আনারস প্রতীক নিয়ে ৪৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী মু. সাহিন পেয়েছে ২৯ হাজার ৮৭৩ ভোট।




হায়দরাবাদকে উড়িয়ে আইপিএলের ফাইনালে কলকাতা




হেলিকপ্টার বিধ্বস্তে রাইসি নিহত: যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মঙ্গলবার কাজাখস্তানে এক বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচলের নিরাপত্তা আরও খারাপ হয়েছে।




দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা




বরিশালে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিন উপজেলার ২৯ প্রার্থী

বরিশাল অফিস :: চতুর্থ বা শেষধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তিনটি উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা ২৯ জন প্রার্থী প্রতীক পেয়েই গত দুইদিন থেকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাবুগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্ধীতা করা মুক্তিযোদ্ধার সন্তান ফারজানা বিনতে ওহাব আনারস ও সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন কাপ পিরিচ। ভাইস চেয়ারম্যান পদে ইকবাল আহমেদ টিউবওয়েল, ওবায়দুল হক জুয়েল তালা ও হাদিসুর রহমান খান লাঙল। নারী ভাইস চেয়ারম্যান পদে আলোচিত নারী নেত্রী মৌরিন আক্তার আশা হাঁস ও সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।

বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক দোয়াত কলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা মোটরসাইকেল। ভাইস চেয়ারম্যান পদে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাত সুমন টিউবওয়েল, আজিজুল ইসলাম মাইক, ইকবাল হোসেন বই, নুরুল হুদা উড়োজাহাজ, সুলতান সিকদার চশমা ও শরীফ উদ্দিন তালা। নারী ভাইস চেয়ারম্যান পদে ঝুমুর খানম প্রজাপতি, নাজনিন হক ফুটবল, বিলকিস পদ্মফুল, সাবিনা ইয়াসমিন কলস ও নাজমিন জাহান পলি হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।

উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আবদুল মজিদ সিকদার বাচ্চু মোটরসাইকেল, আবুল কালাম আজাদ আনারস, হাফিজুর রহমান ইকবাল কাপ পিরিচ ও সুখেন্দ শেখর বৈদ্য দোয়াত কলম। ভাইস চেয়ারম্যান পদে অপূর্ব কুমার বাইন টিউবওয়েল, এবিএম মিজানুর রহমান সবুজ মাইক ও রফিকুল ইসলাম তালা। নারী ভাইস চেয়ারম্যান পদে সীমা রানি শীল কলস ও মোর্শেদা পারভিন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।

বরিশাাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা অতীতের মতো বদ্ধপরিকর। তিনি আরও জানান, এবারের নির্বাচনে বানারীপাড়ার আটটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন। উজিরপুরের নয়টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ২৫৭ জন। বাবুগঞ্জের ছয়টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন।




ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (২৩ মে) একদিনের শোক পালন করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে মঙ্গলবার (২১ মে) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একই সঙ্গে বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।




মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার




সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা