আজ টিভিতে যা দেখবেন




১৪ দলকে দলগতভাবে জায়গা না দিলে ঐক্যবদ্ধ থাকা সম্ভব নয় : মেনন




কেমন থাকবে আজকের আবহাওয়া?

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর পাশাপাশি দেশের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।




ভারতের লোকসভা নির্বাচনের ১২১ প্রার্থী অশিক্ষিত




পবিপ্রবিতে পাওয়ারিং দ্য ফিউচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘পাওয়ারিং দ্যা ফিউচার’ শিরোনামে ‘ওভারকামিং এনার্জি ক্রাইসিস উইথ সাসটেইনেবল সলিউশন’ বিষয়ক আলোচনাসভা আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়টির কৃষি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ও শক্তি উপদেষ্টা (সিএবি) অধ্যাপক ড. শামসুল আলম, পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, মার্কেটিং বিভাগের অধ্যাপক আফজাল হোসাইন, অধ্যাপক তৌফিকুল ইসলাম, অধ্যাপক ইমরানুল ইসলাম, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো পড়ুন : দুমকি উপজেলা নির্বাচনে আনারস মার্কার সমর্থনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী “মেহেদী হাসান মিজান”

অধ্যাপক ড. শামসুল আলম তার আলোচনায় এনার্জেটিক এফিসিয়েন্সি এবং ইকোনমিক এফিসিয়েন্সি নিয়ে কথা বলার সময় বাংলাদেশের এনার্জি সেন্টার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন।

আলোচনায় তিনি শক্তির সাসটেইনেবল সলিউশন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আলোচনা করার সময় তিনি বলেন, এই সমস্যা সমাধানে এগ্রিকালচার, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, বিজনেস এডমিনিস্ট্রেশন, আইন বিভাগের শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে। ’ডলারের ব্যবহার হ্রাস করার জন্য জোর আহ্বান জানান তিনি।

সভা শেষে প্রশ্নোত্তর সভার আয়োজন করা হয়।




কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে?

চন্দ্রদ্বীপ ডেস্ক: এখনও মরদেহ উদ্ধার না হলেও ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ভারতে গিয়ে যে খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া গেছে দুই দেশের পুলিশের কথায়।




ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে অনুরোধ বিরোধীদলীয় নেতার

 




পটুয়াখালীতে উপজেলা নির্বাচনে এমপি সমর্থিত প্রার্থীদের ভরাডুবি

পটুয়াখালী প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে একজন এমপি সমর্থক প্রার্থী ও অন্য দুইজন নতুন মুখ বিজয়ী হয়েছেন।

বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান পটুয়াখালী ২ সংসদীয় আসনের এমপি আ স ম ফিরোজের সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান। তিনি (আনারস) প্রতীকে ৪২ হাজার ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১০১ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫০ হাজার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের মো. আনিচুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদ রাহাত তালা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭১৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কার প্রার্থী মোসা: মরিয়ম বেগম ৫০ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীক প্রার্থী ঝরনা বেগম পেয়েছেন ৩৮ হাজার ৮৫২ ভোট।

দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে ১২ হাজার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীকের প্রার্থী মো. ইকবাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.বশির উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৮৮ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২১ হাজার ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন। তার নিকট প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন ১৪ হাজার ৪০৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী সামসুন্নাহার ডলি। তিনি ৩৩ হাজার ০৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের প্রার্থী মনিরা বেগম পেয়েছেন ১২ হাজার ৮১২ ভোট।

আরো পড়ুন : দুমকি উপজেলা নির্বাচনে আনারস মার্কার সমর্থনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী “মেহেদী হাসান মিজান”

এছাড়া পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ওয়ানা মার্জিয়া নিতু আনারস প্রতীকে ৪৫ হাজার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা সমর্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন শাহ্ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৭৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ নিয়ে ৪১ হাজার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদ আহসান কচিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রিফাত হাসান সজীব (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৭৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল নিয়ে ৩১ হাজার ৮০৭ ভোটে নির্বাচিত হয়েছেন তহমিনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলেনা বেগম কলস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৩৩ ভোট।

উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপিরা তাদের প্রার্থীদের সমর্থন করায় ভোটারদের উপস্থিতি কম ছিল বলে মনে করছেন স্থানীয়রা।




রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব বিয়ে স্থগিত




গ্রেপ্তারি পরোয়ানা: আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে ‘আপত্তিকর’ বলেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরদের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা জারির বিষয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেই বিষয়ে তিনি মার্কিন আইনপ্রণেতাদের সাথে একত্রে কাজ করবেন।

কংগ্রেসের এক শুনানিতে ব্লিঙ্কেন বলেন, ‘সম্পূর্ণ ভুল এই সিদ্ধান্তের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ‘প্রতিজ্ঞাবদ্ধ’।

তার এই ঘোষণা এলো এমন সময় যখন আইসিসি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য রিপাবলিকানদের চাপ বাড়ছে। খুব তাড়াতাড়ি, হয়তো এই সপ্তাহে এ বিষয়ে ভোট হতে পারে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য দেশ নয়। কিন্তু ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সিদ্ধান্তের সময় আইসিসির কৌঁসুলীদের সমর্থন করেছে দেশটি।

মঙ্গলবার শীর্ষ রিপাবলিকানদের একজন জেমস রিশে, সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে ব্লিঙ্কেনকে প্রশ্ন করেছেন, তিনি আইসিসির ‘একটি দেশের স্বাধীন, বৈধ এবং গণতান্ত্রিক বিচারিক প্রক্রিয়া থাকা সত্ত্বেও তাদের বিষয়ে নাক গলানোকে’ সমর্থন করবেন কি না।

জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে আপনাদের সাথে কাজ করতে চাই। এটা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্তের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কোনও প্রশ্নেরই অবকাশ নেই’।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারি জারির আবেদন করেছেন বলে ঘোষণা দিয়েছেন।

হামাসের তিন কর্মকর্তা গাজার নেতা ইয়াহিয়া সিনওয়ার, হামাসের কাশেম ব্রিগেড মিলিটারি উইংয়ের কমান্ডার মোহাম্মদ দাইফ এবং হামাসের পলিটিকেল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন করিম খান।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করাটা ‘আপত্তিকর’। তিনি আরও বলেন, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে কোনও সমতা নেই’।

ইসরায়েলের গাজা যুদ্ধ পরিচালনার বিষয়ে এই আদালতের তদন্তের পরিধি বাড়ায় কংগ্রেসে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অন্তত দুইটা কারণ চিহ্নিত করা হয়েছে। এই মাসের শুরুতে টেক্সাসের রিপাবলিকান চিপ রায়ের উত্থাপন করা একটি বিলের সমর্থনে ক্যাপিটাল হিলে এর সমর্থন বাড়তে শুরু করে।

সেই বিলে বলা হয়েছে, আইসিসির যেসব কর্মকর্তা এই মামলার সাথে জড়িত, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে বর্তমানে তাদের যে কোনো ভিসা প্রত্যাহার এবং দেশের ভেতরে তাদের যে কোন সম্পত্তি লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করে।

রিপাবলিকান হাউসের অন্তত ৩৭ জন আইন প্রণেতা এই প্রস্তাব সমর্থন করেছেন। এদের মধ্যে রিপাবলিকান চেম্বারের তৃতীয় সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের এলিস স্টেফানিকও রয়েছেন। স্টেফানিক নতুন করে ইসরায়েল সফর করেছেন। সেখানে নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন, নেসেটে বক্তব্য দিয়েছেন এবং গাজায় বন্দিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।

বিবিসির এক প্রতিবেদনে তিনি বলেছেন, ‘গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে নিজের অস্তিত্ব রক্ষায় এই আদালত একটি শান্তিপূর্ণ জাতিকে তিরষ্কার করেছে।’

এই বিলটি সমর্থনকারী আরেকজন রিপাবলিকান কেন্টাকির অ্যান্ডি বার বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির এই মামলাটি আরও বেশি লক্ষ্য রাখতে হবে, এটাকে নিষেধাজ্ঞা দিতে পরিপূর্ণভাবে কাজ করতে হবে।’

যদিও ডেমোক্রেটিক আইন প্রণেতারা এই প্রচেষ্টার পেছনে থাকবেন কিনা তা স্পষ্ট নয়।

গত কয়েক মাস ধরেই বাইডেনের ইসরায়েল পলিসির সাথে দলটির মডারেট এবং উদারপন্থি উইং বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ তরুণ উদারপন্থি ভোটাররা নেতানিয়াহুর সরকারের গাজায় অভিযানের আরও কঠোর সমালোচনা করতে প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করেছে।

বাইডেনের গত সপ্তাহে ইসরায়েলে অস্ত্রের চালান দেওয়া বন্ধের সিদ্ধান্তের পক্ষে খুব কম ডেমোক্রেট ভোট দিয়েছেন তাদের একজন ওহাইওর গ্রেগ ল্যান্ডসম্যান। বিবিসিকে তিনি বলেছেন, ‘আইসিসিকে একটি যথাসম্ভব শক্ত বার্তা দেয়ার লক্ষ্যে’ কংগ্রেস দলমত নির্বিশেষে তিরষ্কার করবে বলে আশা করেন তিনি।

‘এই গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত উত্তেজনা ও বিভাজন আরও বাড়িয়ে দেবে এবং ইসরায়েল বিরোধী ষড়যন্ত্র আরও বাড়িয়ে তুলবে এবং সর্বোপরি এটা আইসিসির বিশ্বাসযোগ্যতাকে আরও প্রশ্নবিদ্ধ করবে’ বলে এক বিবৃতিতে বলেন তিনি।

নেতানিয়াহুকে কংগ্রেসের এক বৈঠকে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন সিনেটের শীর্ষ ডেমোক্রেটদের একজন চাক শুমারকে একটি চিঠিতে স্বাক্ষর করতে আহ্বান জানিয়েছেন।

মার্চে শুমার ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান করেছিলেন কিন্তু সোমবার তিনি আইসিসির মামলাকে ‘নিন্দনীয়’ বলেছেন।

সিনেটর ক্রিস কুনস, ডেলাওয়্যারের একজন ডেমোক্রেট এবং সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য বিবিসিকে বলেছেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না সে বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে।