টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন




সৌদির নাইটক্লাবের ভেতর কী কী আছে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রক্ষণশীল আইন ভেঙে ইসলামের সূতিকাগার সৌদি আরবে খোলা হয়েছে নাইটক্লাব। যেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও প্রবেশ করতে পারবেন।



ঘূর্ণিঝড় রেমালে পটুয়াখালীতে ক্ষয়-ক্ষতি ২৮ কোটি টাকার বেশি

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার হিসেবে এই ক্ষতির পরিমাণ ২৮ কোটি টাকারও বেশি । পানিবন্দি অবস্থায় এখনো রয়েছে অনেক পরিবার।

রেমালের তাণ্ডবে গত দুই দিনে জেলায় মৃত্যুর সংখ্যা ৩ জন। কলাপাড়ায় স্রোতের তোড়ে ভেসে গিয়ে শরিফুল ইসলাম নামে এক যুবক, বাউফলে ঘরচাপা পড়ে করিম আলী খান নামে এক বৃদ্ধ ও দুমকিতে গাছচাপা পড়ে জয়নাল হাওলাদার নামের অপর এক বৃদ্ধ মারা যান।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মতে, জেলায় ৯১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া জেলায় ৩৫০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা।

আরো পড়ুন : আজ কলাপাড়া আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার এবং কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে অনেক স্থানের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রয়েছে। গত দুইদিন ধরে বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা আজই মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। আশা করছি ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবেন। এদিকে জেলার বিভিন্নস্থানে পড়ে থাকা গাছ অপসারণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।




আজ কলাপাড়া আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করতে আজ বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালী আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আসবেন।

আরো পড়ুন : দুমকিতে মাল্টা কাওসারের প্রধান সহযোগী মাদক সম্রাট শফিক আটক

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১১৪, পটুয়াখালী -৪ (এমপি) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কলাপাড়া উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। মাঠে মোতায়েন করা হয়েছে ৩ হাজার পুলিশ সদস্যসহ র‍্যাব, সেনাবাহিনী, কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের।




তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা




দুমকিতে মাল্টা কাওসারের প্রধান সহযোগী মাদক সম্রাট শফিক আটক

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী মাল্টা কাওসারের প্রধান সহযোগী ও নির্বাচনে একনিষ্ঠ কর্মী মাদক সম্রাট শফিক খানকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের মাল্টা কাওসারের নির্বাচনী কার্যালয় থেকে শফিকুল ইসলাম খাঁনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত দিনে শফিক খানের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়াও বেশ কিছুদিন আগে তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে নিন্দা ও প্রচন্ড ক্ষোভের জন্ম হয়। একজন প্রার্থীর প্রধান সহযোগীর এমন কর্মকান্ডে সাধারণ মানুষ বিশেষ করে অভিভাবকদের মাঝে ভয় ও উৎকন্ঠা ছড়িয়ে পরে।

একাধিক সূত্র জানায়, শুধু সেবন না তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ আছে।

দুমকি থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোঃ সফির উর রহমান বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে জি আর ৫৭/২০ মাদক মামলার ওরেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়েছে।




বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী




এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন কারিকুলামে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে একের পর এক বৈঠক করছে বিশেষজ্ঞ কমিটি। চলতি মে মাসেই এ পদ্ধতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নতুন এ পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে ফেল করলেও তাকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে।

মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী- ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন এ নিয়মে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও সে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। ওই শিক্ষার্থীকে পরের দুই বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বুধবার সকালে  বলেন, ‘হ্যাঁ, এমন নিয়ম রয়েছে। প্রতিবেদনটা এখন চূড়ান্ত হওয়ার পর্যায়ে। এখনো যেহেতু চূড়ান্ত অনুমোদন হয়নি, তাই এ নিয়ে এখন কথা বলা উচিত নয়। যদি এতে পরিবর্তন আসে, তখন বিভ্রান্তির সৃসৃষ্টি হয

গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হবে।

 




গাজায় তাঁবু ক্যাম্পে আবারও হামলা, ১২ নারীসহ নিহত অন্তত ২১




রাফায় ইসরায়েলি হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক