ঈদের দ্বিতীয় দিনে প্রাণ ফিরেছে সমুদ্র সৈকত কুয়াকাটায়

পটুয়াখালী প্রতিনিধি :: ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। মঙ্গলবার সকাল থেকে সৈকতে পর্যটকের উপস্থিতি বাড়তে থাকে। বিকালের দিকে ভ্রমণপিপাসু মানুষের ঢল নামে। আর সন্ধ্যার পরে তো বিনোদন প্রিয় মানুষের আনাগোনায় রীতিমতো মুখর হয়ে উঠে সাগরকন্যা কুয়াকাটা।

প্রিয়জনকে সাথে নিয়ে সৈকতের বেলাভূমিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন অনেকেই। কেউ কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে অথবা প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের মেলাভূমিতে হেঁটে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। ঝাউবাগান, শুটকি পল্লী ও গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের উপস্থিতি বেড়েছে। এতে কুয়াকাটার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রিও বেড়েছে।

সৈকতের ছাতা বেঞ্চ ও স্পিড বোট ব্যবসায়ী মো. খলিফা বলেন, আজকে অনেক পর্যটক বেড়েছে। এ সপ্তাহে আরও বাড়বে।

আরো পড়ুন : ছুটি শেষে বুধবার খুলছে সরকারি অফিস, চলবে নতুন সময়সূচি অনুযায়ী

হোটেল-মোটেল ওর্নাস এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, আজকে ভাল পর্যটক আসছে এবং ফোনেও রুম বুকিং হচ্ছে। গরমটা কমলে আরও পর্যটকের আগমন ঘটবে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পর্যটকের নিরাপত্তারয় আমরা উপজেলা প্রশাসন ও মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছি।




পাকিস্তান বিচ্ছিন্ন দল, কোন ঐক্য নেই: কারস্টেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর বিশ্বকাপের ঠিক আগে হেড কোচের দায়িত্ব পাওয়া গ্যারি কারস্টেনের বিস্ফোরক এক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে রেখেছে।

তিনি পাকিস্তান দল নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, ‘পাকিস্তান দলের মধ্যে কোন ঐক্য নেই। এটাকে একটা দল বলা হলেও এটা আসলে কোন দলের প্রতিচ্ছবি নয়। তারা কেউ কাউকে সমর্থন করে না, প্রত্যেকে একে অপরের থেকে বিচ্ছিন্ন। এক জন ডানে তো অন্য জন বাঁয়ে।’

তিনি আরও বলেছেন, ‘আমি এখন পর্যন্ত অনেক দলের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন পরিস্থিতি আগে দেখিনি।’ গ্যারি কারস্টেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের কোচ। এছাড়া নিজ দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে কাজ করেছেন তিনি। আইপিএলে গুজরাট টাইটান্সের হেড কোচও।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি জানিয়েছেন, বিস্ফোরক এই মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে বা জনসম্মুখে করেননি কারস্টেন। তিনি নাকি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে ওই মন্তব্য করেছেন। যা ড্রেসিংরুমের কোন সদস্য মিডিয়ার কাছে ফাঁস করে দিয়েছেন।

পিসিবির একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ড্রেসিংরুমের কিছু কথা ফাঁস করা হয়েছে। তবে তারা বিশ্বাস করেন, কারস্টেন ঐক্য নেই, বিচ্ছিন্ন বা আরও কড়া কড়া যেসব কথা সংবাদ মাধ্যমে এসেছে তা বলেননি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন।

বিষয়টি নিয়ে কারস্টেনের সঙ্গে যোগাযোগ করেছিল ক্রিকবাজ। তবে প্রোটিয়া কোচ জানিয়েছেন, তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করেন না। সামাজিক মাধ্যমে তার বরাতে কী হচ্ছে তার জানা নেই। এছাড়া তিনি কিছু বললে সংবাদ সম্মেলন করে বলবেন বলেও জানিয়েছেন।




বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং, কম খরচ পাকিস্তান-নাইজেরিয়ায়

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে চীনের হংকং শহর। এর আগে ২০২২ এবং ২০২৩ সালেও এই তালিকার শীর্ষে ছিল চীনের বিশেষ প্রশাসনিক এই অঞ্চলটি।

সোমবার (১৭ জুন) প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। খবর সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনা, আবাসন খরচ বৃদ্ধি, স্থানীয় কর এবং শিক্ষাক্ষেত্রে উচ্চ খরচের কারণে হংকং ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ডের চারটি শহর- জুরিখ, জেনেভা, বাসেল এবং বার্ন। অর্থাৎ শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডেই চারটি শহর রয়েছে।

ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয়বহুল আবাসন বাজার এবং পরিবহন ব্যবস্থা, পণ্য ও পরিষেবার জন্য শহরগুলোতে বসবাসের খরচ বিশেষভাবে বেশি।

এছাড়া মুদ্রাস্ফীতি, বিনিময় হারের ওঠানামা এবং প্রবাসী কর্মীদের বেতন এবং সঞ্চয়ও এই তালিকা নির্ধারনের ক্ষেত্রে প্রভাবিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালিকায় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ক রয়েছে সপ্তম স্থানে। গত বছর এই তালিকায় লন্ডন ছিল ১৭তম স্থানে কিন্তু এই বছর লন্ডন রয়েছে অষ্টম স্থানে। নবম স্থানে রয়েছে যৌথভাবে বাহামার রাজধানী শহর নাসাউ ও বাহামা শহর। সর্বশেষ দশম স্থানে রয়েছে লস এঞ্জেলেস।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার সবশেষ অবস্থানে অর্থাৎ তুলনামূলক কম খরচের শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের ইসলামাবাদ এবং নাইজেরিয়ার লাগোস এবং আবুজা।




হু হু করে বাড়ছে পানি, সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারী বৃষ্টি ও উজান থেকে নোম আসা ঢলে সিলেটের ছয়টি পয়েন্টের নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে।

ঈদের দিন দুটি নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার ওপর থাকলেও মঙ্গলবার (১৮ জুন) সকালে সিলেটে চারটি নদীর পানি ছয় পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় জানায়, সকালে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির সিলেট পয়েন্টে পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর রয়েছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে, সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার এবং নদীর সারিগোয়াইন পয়েন্টে পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত ২৪ ঘন্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুইদিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।




ছুটি শেষে বুধবার খুলছে সরকারি অফিস, চলবে নতুন সময়সূচি অনুযায়ী




আজ টিভিতে যা দেখবেন




চামড়া কেনাবেচায় সরকারের বেঁধে দেওয়া দাম ছিল কাগজে-কলমে 




দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া খেয়ে ফেলছেন দক্ষিণাঞ্চলের অনেকেই

পটুয়াখালী প্রতিনিধি :: কোরবানির পশুর চামড়ার দাম পাচ্ছেন না দক্ষিণাঞ্চলের মানুষ। দাম না পেয়ে চামড়া নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে খেয়ে ফেলছেন তারা। সরকার চামড়ার দাম বেঁধে দিলেও সে দামের প্রভাব নেই উপকূলীয় পটুয়াখালীসহ আশপাশের অঞ্চলে।

সোমবার (১৭ জুন) পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কোরবানি দিয়ে নিজেরাই পশুর চামড়া ছাড়িয়ে নিয়েছেন। যারা ভাগে কোরবানি দিয়েছেন তারা অংশীদারদের মধ্যে চামড়া ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন। কেউ কেউ চামড়া ছাড়িয়ে মাদরাসা ও এতিমখানায় দান করে দেন।

স্থানীয়রা জানান, মৌসুমি চামড়া ব্যবসায়ীরা আকারভেদে একটি গরুর চামড়ার দাম দিচ্ছেন ১৫০ থেকে ৩০০ টাকা। যা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম।

সোমবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উদযাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

পটুয়াখালীর দশমিনার মাছুয়াখালী গ্রামের দফাদার বাড়িতে দুটি গরু কোরবানি করা হয়েছে। প্রতিটি গরুতে সাতজন করে ভাগীদার রয়েছেন। দুটি গরুর ভাগীদাররাই চামড়ার দাম না পেয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।

এক গরুর অংশীদার দফাদার বাড়ির মো. লিয়াকত মৃধা বলেন, চামড়ার দাম ওস্তারা (যারা চামড়া ছাড়ানোর কাজ করেন) দেড়শ টাকা বলেছেন। যে চামড়া ছাড়াবে তার মজুরি ৪০০ টাকা। তাই আমরা নিজেরাই চামড়া ছাড়িয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। সবাই চামড়া রান্না করে খাবে।

আরো পড়ুন : বাউফলে বোরকা পরে ঘোরাফেরা করা পুরুষের সন্ধ্যানে পুলিশ

আরেক কোরবানির গরুর অংশীদার মো. ইউসুফ মৃধা বলেন, গত কয়েক বছর ধরেই আমরা কোরবানির পশুর চামড়ার দাম পাই না। আগে সাধারণত যারা চামড়া কিনতেন তারা চামড়াটা নিজেরাই ছাড়িয়ে নিতেন। এবার ৮৭ হাজার টাকা দিয়ে কেনা গরুর চামড়ার দাম বলছেন ২০০ টাকা। অন্যদিকে চামড়া ছাড়ানোর মজুরি ৪০০ টাকা। তাই আমরা চামড়া বেচা-বিক্রির ঝামেলায় যাইনি। আমরা নিজেরাই চামড়া ছাড়িয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি।

পার্শ্ববর্তী আলিপুরা, নেহালগঞ্জ, বড় গোপালদী, আদমপুরা, বেতাগী এলাকায়ও কোরবানির পশুর চামড়ার ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র।

মাছুয়াখালী গ্রামের মো. মনিরুল ইসলাম বলেন, আগে দেখেছি কোরবানির আগে চামড়া নেওয়ার জন্য ব্যাপারীরা ঘোরাঘুরি করতেন। অগ্রিম টাকাও দিয়ে রাখতেন। এখন আর কেউই চামড়ার খোঁজ নেয় না। ৭০ হাজার টাকা দামের গরুর চামড়ার দাম দেড়শ টাকা দিতে চাইছিল একজন। আমরা দেইনি, যেভাবে পারছি নিজেরাই কষ্ট করে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। যারা খায় তাদেরকে চামড়া দিয়ে দেওয়া হয়েছে।

একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনও কোরবানি দিয়েছেন। তিনি বলেন, আমরা ছয় ভাগে কোরবানি গিয়েছি। চামড়ার এত কম দাম কোনোদিন দেখিনি। চামড়াটা নিজেরা খাওয়ার জন্য ভাগ করে নিয়েছি। চামড়া গরিবের হক, তাই নিজে একটা দাম ধরে সেই টাকা গরিবদের দান করে দেবো।

দশমিনা এলাকায় প্রতি বছরই মৌসুমি ব্যবসায়ী হিসেবে চামড়া কেনেন নিজাম উদ্দিন। তিনি বলেন, চামড়ার দাম নেই। দেড়শ থেকে ৩০০ টাকায় চামড়া কিনছি। তবে বেশিরভাগ মানুষই এই দামে চামড়া দিচ্ছে না। চামড়া কিনে দাম পাওয়া যায় না, তাই বেশি দাম দিয়ে কেনার ঝুঁকি কেউ নেয় না।

আগে শত শত চামড়া কিনলেও এবার দশটা চামড়াও কিনতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

গত ৩ জুন বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার মূল্য ঠিক করে দেয়। এবার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৫ থেকে ৬০ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫০ থেকে ৫৫ টাকা।

এছাড়া খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়। সরকার নির্ধারিত দাম অনুযায়ী একটি গরুর চামড়ার দাম এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা হওয়ার কথা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত’ বিরতির নিন্দা নেতানিয়াহুর

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় ত্রাণের সরবরাহ স্বাভাবিক করতে উপত্যকার দক্ষিণাঞ্চলে যে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।




সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত