হাসিনা-মোদী বৈঠক আজ




কেমন থাকবে আজ দিনের আবহাওয়া




ছাগলকাণ্ডে ভাইরাল মতিউর সোনালী ব্যাংকেরও পরিচালক




পূর্ব বিরোধের জেরে বাউফলে বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জের ধরে মোঃ সালাম মৃধাকে (৬৫) পিটিয়ে জখম করা হয়েছে। রবিবার (১৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের পশ্চিম ভরিপাশা গ্রামের আহত সালাম মৃধার বাড়ীর কাছে রাস্তার ওপরে এ ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মো. সালাম মৃধা ঘটনার দিন সকালে নিজ বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। কিছু দূরে পৌঁছলে একই এলাকার পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই এলাকার মৃত্যু আকরাম মৃধার ছেলে মো. সাকিল মৃধা (৩২) অতির্কিত ভাবে তার (সালাম মৃধার) ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরো পড়ুন : স্মার্ট খেলোয়ার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে – এস.এম. শাহজাদা

এ ঘটনায় সালাম মৃধার ছেলে আছাদুল ইসলাম বাদি হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক সেনাসদস্য বলেন, সাকিল মৃধা এলাকায় প্রায়ই সন্ত্রসী কার্যক্রম চালায়। তার সন্ত্রসী কার্যক্রমে এলাকার অনেক মানুষ অতিষ্ঠ।

কর্তব্যরত চিকিৎসক বলেন, সালাম মৃধার চিকিৎসা চলছে। তার শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।




স্মার্ট খেলোয়ার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে – এস.এম. শাহজাদা

পটুয়াখালী প্রতিনিধি :: জাতির জনকের স্বপ্ন পূরণে ফুটবল-ক্রিকেট-ক্রীড়া সংস্কৃতিতে স্মার্ট খেলোয়ার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বললেন-এস.এম. শাহজাদা (এমপি)।

গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের দুইবার বিপুল ভোটে নির্বাচিত ও জন মানুষের নেতা এস.এম. শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে দর্শক ক্রীড়ামোদী খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২১ জুন) বিকাল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

আরো পড়ুন : কুয়াকাটায় এলজিএডির প্রধান প্রকৌশলীর প্রটোকলে থাকা অবস্থায় বরগুনার প্রকৌশলীর মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, আ’লীগ নেতা মো. সামসুজ্জামান লিকন, জেলা পরিষদ সদস্য মো. মাঈনুল ইসলাম রনো, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস সহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় সূধী, গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মোট ১৩টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা একাদশ ও গজালিয়া ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু বকর শিবলী সহ সংস্থার প্রতিনিধিরা। উদ্বোধনী খেলা দেখতে শত শত দর্শক ও সমর্থকেরা মাঠের চারপাশে ভিড় জমায়।




২ দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী




বরিশালে পরকিয়ার শেষ পরিনতি ধর্ষন মামলা গ্রেপ্তার

বরিশাল অফিস :: প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীর সাথে পরকিয়ার সম্পর্কে মেলামেশা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে সাইফুল আকন নামের এক যুবক।

আটককৃত যুবককে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাদুরতলা গ্রামের।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা এক দুবাই প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর সাথে দীর্ঘদিন থেকে পরকিয়ার সম্পর্ক করে আসছিলো একই গ্রামের আব্দুল মান্নান আকনের ছেলে সাইফুল। বুধবার রাতে পরকিয়ার সম্পর্কে প্রবাসীর স্ত্রীর সাথে মেলামেশা করতে গিয়ে জনতার হাতে ধরা পরে সাইফুল। খবরপেয়ে পুলিশ তাকে (সাইফুল) উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বরিশাল গৌরনদী মডেল থানার এসআই মোঃ সাহাবুদ্দিন জানান, প্রবাসীর স্ত্রীর দায়ের করা ধর্ষন মামলার আসামি সাইফুল আকনকে বৃহস্পতিবার শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 




বরিশালে মহাসড়কে অভিযান

বরিশাল অফিস :: সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, গাড়ির ফিটনেস, লাইসেন্স এবং ওভার স্পিড নিয়ন্ত্রণে মহাসড়কে ও পরিবহন কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে।

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, গৌরনদী বাসষ্ট্যান্ডে অভিযান
চালিয়ে পরিবহনের কাগজপত্র সঠিক না থাকায় চেয়ারম্যান পরিবহনকে পাঁচ হাজার টাকা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিএমএফ কাউন্টার মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।




বরিশালে বেকারীর গোডাউন থেকে সরকারি চাল উদ্ধার

বরিশাল অফিস :: গরীব, দুঃস্থ ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দেওয়া সরকারি চাল বেকারীর গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের ভাই ভাই বেকারীর গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি বেকারীর গোডাউনে রাখা আছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের সহায়তায় ওই বেকারীতে অভিযান চালিয়েপ্রায় নয় মন সরকারি চাল জব্দ করে নিয়ে আসি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তখন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে নয় মন চাল নিয়ে ভাই ভাই বেকারীর গোডাউনে রাখেন।

গোডাউনের মালিক আব্দুর রহমান জানান, ঈদের আগেরদিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না
পেয়ে এ চাল আমার গোডাউনে রেখেছেন। ইউপি সদস্য সায়েদ বেপারী জানান, গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সেখানে পাঁচজন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল। তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের বেকারীর গোডাউনের মালিক আব্দুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি।

 




বরিশাল গৌরনদী পৌরসভার উপ-নির্বাচন সবকেন্দ্র ঝুঁকিপূর্ন দাবি করে কমিশনে আবেদন

বরিশাল অফিস :: জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের সবগুলোকে অধিক ঝুঁকিপূর্ন দাবি করেছেন প্রতিদ্বন্ধী চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী। অতিসম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ন্যায় এবারও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা প্রতিটি ভোট কেন্দ্রে বিজিবিসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন, স্থায়ীভাবে ম্যাজিষ্ট্রেট নিয়োগসহ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন।

ইতোমধ্যে এ দাবি করে জেলার জেষ্ঠ নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত আবেদন করেছেন নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলহাজ্ব
মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। গত ২০ জুনের ওই আবেদনে আলাউদ্দিন ভূঁইয়া উল্লেখ করেন, নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে তিনি নির্বাচন কমিশন ঘোষিত সকল প্রকার নির্বাচনী আইন কানুন ও আচরণ বিধিমালা সঠিকভাবে পালন করে আসছেন। কিন্তু তার প্রতিদ্বন্ধী মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে তার (আলাউদ্দিন ভূঁইয়া) কর্মীদের এবং ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের পাশাপাশি হামলা চালাচ্ছে। এমনকি সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য প্রতিটি ওয়ার্ডে প্রভাব বিস্তার করা হচ্ছে।

ভোটগ্রহণের দিন প্রতিটি ভোট কেন্দ্র দখল করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ভোটগ্রহণ হবে কিনা তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে। তাই পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ দাবি করা হচ্ছে। যে কারনে আগামী ২৬ জুন ভোটগ্রহণের দিন সকল ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়।

আবেদনের অনুলিপি সরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের কাছে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকালে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া গৌরনদী বন্দরে গণসংযোগকালে বলেন, নির্বাচন কমিশনার আবেদনটি আমলে নিয়ে শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, শুক্রবার সকালে মোবাইল ফোন মার্কার প্রার্থীর সমর্থকরা তার দুইজন কর্মীর ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে।

উল্লেখ্য, পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জেষ্ঠ নির্বাচন কর্মকর্তা। আগামী ২৬ জুনের এ নির্বাচনে আওয়ামী লীগের চারজন প্রার্থী
মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন।