মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর -আত্মহত্যার হুমকি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। প্রেমিক কাউসার খানের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ জুন) সকালে মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালি গ্রামে প্রেমিকের বাড়িতে ওই তরুণীকে অবস্থান নিতে দেখা যায়। তবে প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক ও তার পরিবার।

প্রেমিক কাউসার খান একই গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

জানা গেছে, প্রেমিক কাউসার খানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরিচয় হয় ওই তরুণীর। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল। বিয়ের আশ্বাস দিলে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। পরে বিয়ের কথা কাউসারকে জানালে তিনি বিভিন্নভাবে এড়িয়ে যান।

সোমবার (২৪ জুন) রাতে আলিম পড়ুয়া ওই তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। এ সময় মেয়ের অবস্থান টের পেয়ে প্রেমিক কাওসার ও তার বাবা-মা সটকে পড়েন।

আরো পড়ুন : ২৪ ঘণ্টার ব্যবধানে কলাপাড়ায় ফের ধরা পড়ল রাসেলস ভাইপার

প্রেমিকার অভিযোগ, আমাদের এলাকায় আসা-যাওয়া ছিল কাউসারের। সেখান থেকে পরিচয়। পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ৩ বছর থেকে আমরা কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে গেছি। সেখানে বিয়ের আশ্বাসে এক প্রকার আমাকে জোর করে ধর্ষণ করে সে। পরে আমাকে কাউসার বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক করত।
সে বলে, এ বিষয়ে যদি তাকে আমি বাধা দেই, তাহলে সে আমার গোপন ভিডিও ভাইরাল করে দেবে। তাকে বিয়ের জন্য চাপ দিলে সে এড়িয়ে যায়।

তিনি আরও বলেন, পরে এ বিষয়টি কাউসারের দুলাভাই বশির মেজদাকে জানালে প্রথমে তিনি আশ্বাস দিলেও পরে আমাকে সবকিছু ভুলে যেতে বলেন এবং এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। এরপর বাধ্য হয়ে আমি কাউসারের বাড়িতে অকস্থান নেই। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব বলে জানান ওই তরুণী।

এলাকাবাসী জানান, এমন একটি ঘটনা দুঃখজনক। বর্তমানে মেয়েটি কাউসারের বাড়িতে অবস্থানে রয়েছেন।

এ বিষয়ে বক্তব্য নিতে প্রেমিক কাউসার ও তার দুলাভাই বশির মেজদার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে পটুয়াখালী মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমি মৌখিকভাবে বিষয়টা শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।




পটুয়াখালীতে জিংক সমৃদ্ধ ধান-চাল সংগ্রহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি উপ-পরিচালকের সম্মেলন কক্ষে গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর সহায়তায় জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজিত বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বায়োফর্টিফাইড ধান-চাল সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব ধান ও মসুর ডাল উৎপাদন বিষয় প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন গেইন এর প্রজেক্ট ম্যানেজার আহমেদ শিহাব জামান।

আরো পড়ুন : ২৪ ঘণ্টার ব্যবধানে কলাপাড়ায় ফের ধরা পড়ল রাসেলস ভাইপার

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এসএম নুরুল আখতার নিলয়, মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান, ব্রি- বরিশালের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এইচ এম রেজাউল করিম, গলাচিপা উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আল মামুন, এসডিএ নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিন, কারিগরি পরিদর্শক মো. নাঈম হোসেন, কৃষক সুমন চন্দ্র মিস্ত্রী, কৃষানি মাকসুদা প্রমুখ।

কর্মশালায় জেলা খাদ্য ও কৃষি বিভাগের উপজেলা সমূহের কর্মকর্তা, কৃষক, কৃষানি, মিলারসহ বিভিন্ন শ্রেনী পেশার ৬০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।




২৪ ঘণ্টার ব্যবধানে কলাপাড়ায় ফের ধরা পড়ল রাসেলস ভাইপার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক এলাকায় ঘরের দরজায় ও জালে আটকে পড়া দুটি ৫ ফুট লম্বা বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ও ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামে ওই সাপ দুটি দেখে স্থানীয়রা জরুরি কল সেন্টারে ফোন দিলে বন বিভাগ অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের মো. আব্দুল বারেকের বাড়ির জালে আটকা পড়ে রাসেল ভাইপার‍। ওই বাড়ির এক নারী লাকরি আনতে গিয়ে দরজার সামনে জালে আটকে পড়া ওই সাপটি দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমান ওই এলাকার উৎসুক জনতা। পরে সাপটি উদ্ধার করে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

আরো পড়ুন : দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

একই বাড়ির বাসিন্দা মো. সবুজ বলেন, বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে সোমবার (২৪ জুন) রাতে জালে আটকা পড়ে সাপটি। সকালে মা সাপটি দেখতে পেয়ে আমাকে ডাক দেন। পরে খবরটি ছড়িয়ে পড়লে অনেক লোক একনজরে সাপটি দেখতে ভিড় জমান। সাপটি এখনো জীবিত আছে। আমরা এটাকে আঘাত করিনি। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যদের সংবাদ দেয়া হয়েছে।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য আরিফুর রহমান শাওন জানান, বন বিভাগের কাছে তথ্য পেয়ে আমরা নলাপাড়া গ্রাম থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করি। বালিয়াতলীতেও আমাদের সদস্যরা পৌঁছেছে। সাপ দুটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করা হবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফোন পেয়ে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা ঘটনাস্থলে সদস্য পাঠিয়েছি। অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব বলে জানান তিনি।




আলমারি খুলতেই সাপের ছোবল, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

বরিশাল অফিস :: বরগুনার বামনায় বিষধর সাপের ছোবলে বেবী বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে কোন প্রজাতির সাপে ছোবল দিয়েছে সেটা নিশ্চিত করতে পারেননি পরিবারের লোকজন।

সোমবার (২৪ জুন) বিকেলে বামনা উপজেলার যাদবপুরে এ ঘটনা ঘটে। নিহত বেবী বেগম ওই গ্রামের মো. আফজাল মাতুব্বরের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, খাবার খাওয়ার উদ্দেশ্যে আলমারিতে প্লেট নিয়ে আসতে গেলে আলমারির ভেতরে থাকা সাপ তাকে ছোবল দিলে চিৎকার দেন বেবী বেগম। পরে স্বামী আফজাল তাকে ছটফট করতে দেখে দ্রুত ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক দিয়ে তার বিষ নামানোর চেষ্টা করেন। পরে ওঝা রোগীকে বামনা হাসপাতালে নিয়ে যেতে বলেন।

বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতিমা আক্তার এ্যানী বলেন, রোগীকে দেরিতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ততক্ষণে তিনি মারা গেছেন। তবে ধারণা করা হচ্ছে- বিষাক্ত সাপে তাকে ছোবল দিয়েছে। ফলে দ্রুত তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছে।

এদিকে, অজ্ঞাত সাপের ছোবলে মৃত্যুর ঘটনায় বামনা উপজেলাসহ আশেপাশের এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে।




বরিশালে সাপের কামড়ে প্রাণ গেলে গৃহবধূর

বরিশাল অফিস :: বরিশালের হিজলা উপজেলায় সাপের কামড়ে এক নারী মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর জমাদ্দার জানান।

মৃত ফাহিমা বেগম (৫০) ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর ঘরামীর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী। ইউপি সদস্য জাহাঙ্গীর বলেন, সকালে ওই গৃহবধূ ঘর ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় গর্ত থেকে একটি সাপ বের হয়ে তাকে কামড় দেয়।

দুর্গম ওই গ্রাম থেকে হাসপাতালে আনতে আনতে পথে মারা যান তিনি। এ ঘটনার পর ওই গ্রামে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে তাকে কোন সাপ কামড় দিয়েছে তা জানেন না বলে জানান এই ইউপি সদস্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদুল হক কাওসার বলেন, সাপের কাটা এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছে। এরপর তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে বলে জানান এই চিকিৎসক।




বরিশাল কলেজ মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ

সরকারি বরিশাল কলেজ মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ এবং কলেজটির মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা। মঙ্গলবার সকালে কলেজটির সামনে এ মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া বরিশালে আর মাঠ নেই, নগরের শিশু-কিশোররা এবং কলেজের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করেন। ভবন তুলে সে মাঠ ধ্বংস করতে পারি না। আমাদের একাডেমিক উন্নয়ন হোক, কিন্তু মাঠ ধ্বংস করে শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করে নয়।

কলেজের ভবন প্রয়োজন হলে দ্বিতল ভবনগুলোকে সংস্কার করে বিকল্প পরিকল্পনা করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, দেহ-মনে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে তার যেমন একাডেমিক ব্যবস্থা দরকার তেমনি তার জন্য খেলার মাঠও প্রয়োজন। কলেজের একমাত্র ফেলার মাঠে ভবন করলে তাতে কলেজের পরিবেশ নষ্ট হবে।

এ সময় কলেজের শিক্ষার্থীরা বক্তব্যে বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ না করার আহ্বান জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক বলেন সুজন আহমদ বলেন, বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়া এখন আর মাঠ নেই বললেই চলে। অথচ একটা সবুজ মাঠের মৃত্যু ঘটাচ্ছি, এটা মেনে নেয়া যায় না। মাঠ রক্ষায় আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী দৈনিক আমাদের বার্তাকে বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে একটা শারীরিক মানসিক বিকাশের যে শিক্ষাপ্রতিষ্ঠান সে কনসেপ্ট থেকে বিরুদ্ধে গিয়ে যে ভবন নির্মান করছে, এটা শিক্ষার চেতনা বিরোধী। এই মাঠে ভবন নির্মাণের মতো উদ্ভট পরিকল্পনা বাতিলের দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে মাঠ রক্ষায় স্লোগান দিয়ে বরিশাল কলেজে অধ্যক্ষ অধ্যাপক মো. আলী হোসেন হাওলাদার এর কাছে স্মারকলিপি দিতে গেলে অধ্যক্ষকে তার কক্ষে পাওয়া যায়নি এমনকি তার পক্ষে স্মারকলিপি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি।

উল্লেখ্য, বরিশাল কলেজের একটি পুকুর কয়েকবার ভরাট করার চেষ্টা করেও নগরবাসীর প্রতিবাদে ভরাট করতে পারেনি কর্তৃপক্ষ। কলেজের মাঠে ছয় তলা ভবন তৈরি হলে নান্দনিক সৌন্দর্য ও ঐতিহ্য হারাবে বরিশাল কলেজ।




বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

বরিশাল অফিস :: দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ এবং খেলাপী ঋণ আদায়সহ পাঁচ দফা দাবীতে নগরীতে মঙ্গলবার বেলা এগারোটার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কমিটির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু।

সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য টিএম শাজাহান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।




মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ  বলেন, আজ সাক্ষীদের জেরার দিন ধার্য ছিল। সাক্ষীরা এসেও ছিলেন। কিন্তু মামুনুল হক অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ার জারি করেছেন।

এর আগে গত ৪ এপ্রিল ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন মঞ্জুর করেছিলেন আদালত। সেইসঙ্গে মামলাটির সাক্ষীদের জেরা চলমান ছিল। তারই অংশ হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলামকে চতুর্থ দফায় জেরার দিন ধার্য ছিল আজ।

আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন জাগো নিউজকে বলেন, মামুনুল হক অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার কথা বলেছেন। তাই আমরা আদালতে সময় আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ  বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছেন। রায় তাদের বিপক্ষে যাবে এজন্য তারা দেরি করছেন। আজ সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আসামি আসেননি। তাই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওইসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করে আসছিলেন।

এরপর ২০২১ সালের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুলকে। পরে এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

 




চরম উত্তেজনার মধ্যদিয়ে গৌরনদী পৌরসভায় ভোটগ্রহণ

বরিশাল অফিস  :: নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে টানটান উত্তেজনা এবং বিভিন্ন ধরনের হুমকির মধ্যদিয়ে বুধবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

পাশাপাশি যেকোনধরনের সংঘাত, হুমকি ও বহিরাগতদের মোকাবেলায় পুরো পৌর এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন। তবে প্রতিদ্বন্ধী দুইজন প্রার্থীর আশঙ্কা যেহেতু প্রথমবারের মতো এ পৌরসভায় ইভিএম’এ ভোটগ্রহণ করা হবে, তাই ভোটকেন্দ্রে মোবাইল ফোন ও জগ মার্কার প্রার্থীর এজেন্টরা একত্রিত হয়ে সাধারণ ভোটারদের ভোট জোরপূর্বক মোবাইল ফোনে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা প্রদানের জন্য বহিরাগতদের ভাড়া করা হয়েছে।

সেমতে প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কঠোর অবস্থান গ্রহণ করার দাবি করেছেন নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ
আলাউদ্দিন ভূঁইয়া। একই দাবি করেছেন চামচ মার্কার মেয়র প্রার্থী সিকদার সফিকুর রহমান রেজাউল। এসব অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচএম জয়নাল আবেদীন বলেন, আমার সাথে পৌরবাসী রয়েছেন। সুষ্ঠু ভোট হলে আমার শতভাগ বিজয় নিশ্চিত। জগ মার্কার প্রার্থী মফিজুর রহমান মিলন কৌশলে মোবাইল ফোন মার্কার
প্রার্থীকে তার সমর্থন জানিয়েছেন।

তবে নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তারা বলেছেন, ভোটগ্রহণ শতভাগ সুষ্ঠু হবে। আর এতে কেউ কোনধরনের ব্যত্যয় ঘটাতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জেষ্ঠ নির্বাচন অফিসার। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পদত্যাগ করা পৌর মেয়র হারিছুর রহমান মোবাইল ফোন মার্কার প্রার্থীকে সমর্থন দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।




শুদ্ধাচার পুরস্কার

বরিশাল অফিস :: সোনার বাংলা গড়ায় প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলামের হাত থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহন করেন ইউএনও আবু আবদুল্লাহ খান। মঙ্গলবার দুপুরে ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব

পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। এ স্বীকৃতি সরকারি দায়িত্ব পালনের গতিকে আরো ত্বরান্বিত করবে।