পায়রায় প্লান্ট বিকল, বিদ্যুৎ বিপর্যয় বরিশালে

বরিশাল অফিস :: পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি প্লান্ট বিকল হয়ে যাওয়ায় গত দু’দিন ধরে বরিশালে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটেছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ও বিদ্যুৎ থাকছে না। গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে এমন অবস্থা চলছে। শহর-গ্রাম সর্বত্রই একই অবস্থা।

চলমান তীব্র ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আগামী এক সপ্তাহেও অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বরিশালের গ্রিড স্টেশনের দায়িত্বশীলরা।

তারা জানান, এ গ্রিডের আওতাধীন বরিশাল ও ঝালকাঠিতে চাহিদার বিপরীতে অর্ধেকের কিছু বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ২০ ভাগ হারে লোডশেডিং দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। যদিও বাস্তবে লোডশেডিং অনেক বেশি হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

গ্রিড স্টেশনের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ বলেন, পায়রার দুটি বিদ্যুৎকেন্দ্রের একটি বন্ধ রয়েছে। দুটি থেকে ৬৬০ মেগাওয়াট করে মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এ বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে বরিশাল, ঝালকাঠি, গোপালগঞ্জসহ কিছু কিছু জায়গায় সরবরাহ করা হয়। একটি প্লান্ট বন্ধ থাকায় পায়রায় উৎপাদন অর্ধেক কমেছে। এ জন্য বরিশালে প্রায় ৫৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট সরবরাহ করা যাচ্ছে। আগামী মাসের ৩-৪ তারিখে বিকল প্লান্টটি সচল হতে পারে বলে জানান তিনি।

বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১ এর উপবিভাগীয় প্রকৌশলী দীপক মিস্ত্রি বলেন, তাদের আওতাধীন (বরিশাল, ঝালকাঠি, নলছিটি) বিদ্যুতের চাহিদা ৮২ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাচ্ছেন ৫৬ মেগাওয়াট। বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে।

বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-২ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, গত দু’দিন চাহিদার অর্ধেকের বেশি বিদ্যুৎ তারা পেয়েছেন।

এদিকে গত কয়েক দিনের ভ্যাপসা গরম ও লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে গভীর রাতে বিদ্যুৎ বন্ধ হওয়ায় নির্ঘুম কাটাতে হয়। লোডশেডিংয়ে নগরের আদালতপাড়া, সরকারি দপ্তর, বিসিক শিল্পনগরে সংকট দেখা দিয়েছে। পশ্চিম কাউনিয়ার গৃহিণী শাম্মী জাহান বলেন, গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, তখন বিদ্যুৎ চলে যায়। এতে বয়স্ক ও শিশুদের বেশি কষ্ট হচ্ছে। কাশিপুরের বাসিন্দা সুজন চৌধুরী বলেন, লোডশেডিংয়ের যন্ত্রণায় অর্ধেক রাতও ঘুমাতে পারি না।




দেশজুড়ে হঠাৎ আলোচনায় বগুড়া

* ফাঁসির ৪ আসামি পলায়ন
* ২১ দিনে ৯টি হত্যাকাণ্ড
* ব্যাংক ডাকাতি

বরিশাল অফিস :: বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে ৪ কয়েদি পলায়ন, ২১ দিনের ব্যবধানে দুই জোড়াসহ ৯টি হত্যাকাণ্ড ও এক নারীর দুই হাতের কবজি উদ্ধার, ব্যাংক ডাকাতিসহ চলতি মাসে চাঞ্চল্যকর একাধিক ঘটনা সারাদেশে আলোচিত হয়েছে। এমন সব চাঞ্চল্যকর ঘটনা স্বাধীনতার পর বগুড়ার মানুষ আগে কখনো দেখেননি। এসব ঘটনা বগুড়ার মানুষকে ভাবিয়ে তুলছে। একের পর এক নির্মম হত্যাকাণ্ডে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বগুড়াবাসী।

সর্বশেষ বুধবার (২৬ জুন) বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পলায়নের ঘটনা ঘটেছে। ঘটনায় একাধিক তদন্ত কমিটি করা করা হচ্ছে। এসব ঘটনা শুধু বগুড়ায় না সারাদেশে এমনি বিদেশেও আলোচিত হচ্ছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- স্কুলছাত্র নাঈম হত্যা মামলার আসামি জেলার কাহালু পৌর মেয়র ও বিএনপি নেতা আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (কয়েদি নম্বর ৩৬৮৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (কয়েদি নম্বর ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নম্বর ৫১০৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নম্বর ৪২৫২)। এ চাঞ্চল্যকর ঘটনা সুপরিকল্পিত এবং কারা কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলা রয়েছে বলে সুশীলসমাজ মনে করছে।

বুধবার সকালে নিজ কার্যালয়ে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টায় জানতে পারেন বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর দিয়ে রশি তৈরি করে প্রাচীর টপকিয়ে চারজন ফাঁসির আসামি পালিয়েছেন। তাৎক্ষণিকভাবে ডিউটিরত সব পুলিশকে তাদের গ্রেফতারের জন্য বলা হয়। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলমের নেতৃত্বে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে। এরপর তাদেরকে পুনরায় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এ ব্যাপারে জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন কোনো কথা বলতে রাজি হননি। তবে ডিআইজি (প্রিজন) কামাল হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে। তবে কয় সদস্য বিশিষ্ট তা আপাতত জানা নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টি দেখতে অতিরিক্ত আইজি (প্রিজন) আসছেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক বলেন, দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে এডিএমকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক আরো জানান, এ ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- এডিএম, পুলিশের একজন কর্মকর্তা, র‌্যাবের একজন, গণপূর্ত বিভাগের একজন, ফায়ার সার্ভিসের একজন এবং জেলা কারাগারের একজন থাকবে।

কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে আসামিরা পালিয়ে যায়::

কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে আসামিরা পালিয়ে যায়
এছাড়া চলতি বছরের জুনের ২ তারিখে বগুড়ার বনানীতে আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা করেন স্বামী। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তিনটি হত্যাকাণ্ড হয়, এর মধ্যে একই রাতে সন্ত্রাসী ব্রাজিল ও ইজিবাইক ছিনতাই করে চালককে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর সারিয়াকান্দিতে এক স্কুলছাত্রকে মারপিটে হত্যা করা হয়। তারপর জেলার শিবগঞ্জে একজনকে মারপিটে হত্যা করা হয়। ঈদের রাতে পুলিশ সুপারের বাংলো থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু তার ছোট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাজিল আহমেদ টিপুর নেতৃত্বে শহরের নিশিন্দারা এলাকায় দুই যুবককে গুলি ও উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গুলি করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এরপরও শনিবার (২২ জুন) রাতে মুরগির খামারি ইউনুছ আলীকে ড্রেনে চুবিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এছাড়াও কয়েক মাস আগে বগুড়া নিউ মার্কেট এলাকায় একটি জুয়েলার্সে ডাকাতি, মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকে ডাকাতি এবং শাজাহানপুর থানায় হামলার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা অবনতি। এসব হত্যাকাণ্ডের মধ্যে ব্রাজিল হত্যাকাণ্ডে একজনকে র‌্যাব গ্রেফতার করেছে, নিশিন্দারায় দুই যুবককে হত্যাকাণ্ডে তিনজনকে পুলিশ গ্রেফতার করে এবং প্রধান আসামি জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে র‌্যাব-১২ গ্রেফতার করেছে।

সর্বশেষ ইউনুছ হত্যাকাণ্ডে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। স্কুলছাত্র এবং ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যাকারীদের গ্রেফতার বা কোনো রহস্য উদঘাটিত হয়নি।

এদিকে, ১২ জুন দিন গত রাতে বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৫ জুন লুণ্ঠতি ১০ লাখ টাকা উদ্ধার করেছে এবং জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মাসে বগুড়া শাজাহানপুর থানায় হামলার ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এর আগে, গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল।

অবসরপ্রাপ্ত কলেজের সাবেক উপাধ্যক্ষ তবিবর রহমান সিদ্দিকী জানান, বগুড়ায় একের পর এক হত্যাকাণ্ড বগুড়ায় আগে কখনো দেখা যায়নি। এর মধ্যে দুই জোড়া হত্যাকাণ্ডও ঘটেছে। এছাড়াও ব্যাংক ডাকাতি, পুলিশের থানায় হামলা, সর্বশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি কারাগার থেকে পলায়নের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু প্রশাসনের সেরকম তৎপরতা দেখা যাচ্ছে না। যদিও কয়েকটি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করেছে। তারপরও আরো প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন।

বগুড়া বারের প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট সদরুল আনাম রঞ্জু জানান, সাম্প্রতিক সময় হত্যাকাণ্ড বেশি ঘটছে। আর খুন খারাপিতে সমাজের সাধারণ মানুষ নিরাপত্তাহীন ভাবতে থাকবে এটা স্বাভাবিক। তবে ভালো খবর হলো আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং অপরাধীরা আটকও হয়েছেন। যতটুকু জানি তারা কোর্ট থেকে রিমান্ডে রয়েছেন। আমি আশাবাদী মূল ঘটনা উদ্ধার হবে এবং খুনের শাস্তি হবে।




জনপ্রতিনিধিদের প্রান্তিক জনগণের বন্ধু হয়ে পাশে থাকতে হবে: এমপি শাওন

বরিশাল অফিস :: স্থানীয় জনপ্রতিনিধিদের প্রান্তিক জনগণের বন্ধু হয়ে সব সময় পাশে থাকার আহ্বান জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

বৃহস্পতিবার (২৭ জুন )কালে  ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত করেছেন। যার সুফল এখন শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ভোগ করছেন। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ নিরাপদে ও শান্তিতে রয়েছে।

ধলীগৌরনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




Operations of catering company are suspended

barishal office :: The Railways has suspended the activities of SA Corporation, the company providing food on the train, in connection with the gang-rape of a young woman in the Chattogram-bound Udayan Express train. The company has been conducting catering services in Udayan and Paharika Express running on the Chattogram-Sylhet route. Now the operation of this catering company has been suspended in both the trains.

This decision was taken on Wednesday night. The owner of the company is Mohammad Shah Alam of Laksam, Cumilla. He has a catering service and contracting business in various railway trains. Apart from this, Shah Alam’s company has been running commercial activities and hotels on the lease of railway space.

Earlier, a 20-year-old girl was allegedly raped by staffers of a catering company on the Chattogram-bound Udayan Express train in the early hours of yesterday. Police arrested three employees of SA Corporation, the catering company that supplies food to trains, in connection with the incident. The railway authorities suspended Abdur Rahim, a guard on the train.

Yesterday night, an order was issued from the office of the chief commercial manager of the eastern region of the railways to suspend the activities of the SA Corporation. According to the office order signed by Assistant Chief Commercial Manager of Railways Mohammad Abu Bakkar Siddiqui, preliminary information has been received that a crime has been committed by the employees of SA Corporation, a company engaged to provide catering services on the Chattogram-bound Udayan Express train that left Sylhet station last Tuesday night. In this situation, until further instructions, all activities related to the operation of catering services provided by SA Corporation in Paharika and Udayan Express trains have been suspended.

A senior railway official confirmed the suspension of SA Corporation’s catering operations. He said that they came to know about the rape of the young woman in the moving train after Wednesday evening. After that, it was decided to suspend the operation of the company in Paharika and Udayan Express.




শিক্ষকতার পাশাপাশি ছাদ বাগান করে সফল শামীম

বরিশাল অফিস :: বর্তমানে সারাদেশে ফসিল জমি কমছে বাড়ছে বসতি। তাই অল্প জায়গায় অধিক ফল-ফসল উৎপাদন করা যায় তা নিয়ে সরকারের নানা উদ্যেগ রয়েছে। তাই দেশের বিভিন্ন শহরে বড় বড় বিল্ডিংয়ের বাড়ির ছাদে বাগান করতে ঝুঁকেছন বিভিন্ন শ্রেণির মানুষ।

বেশিরভাগ বাড়ির ছাদের দিকে তাকালেই বিভিন্ন ধরনের ফল ও সবজির বাগান দেখা যায়। যেসব বাগান দেখা যায়, তার বেশিরভাগ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পরিকল্পিতভাবে উদ্যোগ নেয়া হলে বাড়ির ছাদে যেকোনো গাছ, এমনকি শাকসবজিও ফলানো সম্ভব। এসব বাগান করে সফলতাও পাচ্ছেন অনেকে। শখ থেকে হয়ে উঠছে বাণিজ্যিক চিন্তাধারাও।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী বাজার এলাকায় এম. শামীম আহমেদ নাসিরের ভবনের ছাদে নিজ উদ্যোগে গড়ে তোলা অরিজিনাল থাই ড্রাগন লাল, সাদা, হলুদ তিন প্রজাতির গাছ। এছাড়া বিভিন্ন প্রজাতির আমগাছ, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, বারোমাসি পেয়ারা ইত্যাদি এবং বিভিন্ন প্রকার মৌসুমি শাক সবজি রয়েছে।

তবে নানান জাতের ফল, ফুল ও সবজির বাগান দেখতে ওই ছাদে ভিড় করছেন অনেকে। তিনি পেশায় একজন আদর্শ শিক্ষক। তিনি উপজেলার ৩৫ নম্বর এন এস আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার ছাদ বাগান দেখে এলাকার অনেকেই ছাদ বাগান করতে আগ্রহ প্রকাশ করেছেন।

শামীম আহমেদ পেশায় একজন শিক্ষক হলেও বাগান করার প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই। ছোটবেলায় বাড়ির আঙ্গিনা কিংবা আশপাশ যেখানে জায়গা পেতো সেখানেই তিনি বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করতেন। ছোটবেলার শখকে তিনি একটি মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ বসতবাড়ির আঙ্গিনায় কিংবা আশপাশ তেমন ফসলি জায়গা না থাকায় ছাদে দু’একটা গাছা লাগিয়ে বাগান করা শুরু করেন। নিজ বসতবাড়ির তিনতলা ভবনের ছাদকে এখন তিনি জীবন্ত বাগানে পরিণত করেছেন। ছাদের কোথাও তিনি থাই ড্রাগন, কমলা, আম্রপালি, হাঁড়িভাঁঙ্গা, মাল্টা, বেদানা, লিচু, লেবু, বারোমাসি আমড়া, পেয়ারাসহ বিভিন্ন প্রকার ফলের গাছ লাগিয়েছেন। কোথাও আবার পেঁপে, বেগুন, শসা, লাল শাক, পালংশাক এবং মরিচা গাছ-সহ অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছেন। এছাড়াও আবার কোথাও হাসনাহেনা, গোলাপ, জবা, গাঁধা, রজনীগন্ধাসহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগিয়েছেন। সবজি, ফল আর ফুলে ভরে গেছে ছাদের সমস্ত অংশ। দেখে বোঝার উপায় নেই এটি কোনো ছাদ, নাকি সবুজ ফসলের মাঠ। সব ধরনের সবজি ও ফল কীটনাশক ব্যবহার না করেই এবং জৈবসার ব্যবহার করে উৎপাদন করছেন আদর্শ শিক্ষক শামীম আহমেদ।

উৎপাদিত সবজি ও ফল নিজের পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত ফল ও সবজি আত্মীয় স্বজনের মাঝে বন্টন করেন বলেও তিনি জানান। শামীম আহমেদ শিক্ষকতা, ব্যবসা ও ছেলে-মেয়ের যত্ন নেয়ার পাশাপাশি অতিরিক্ত সময় তিনি বাগান পরিচর্যার কাজে ব্যবহার করেন।

শিক্ষক এম. শামীম আহমেদ নাসির জানান, ‘২০২০ সালের করোনাকালীন সময়ে বিদ্যালয়ে ছুটি থাকায় ড্রাগন ফলের গাছ লাগিয়ে ছাদ বাগান শুরু করি। ছোটবেলা থেকেই বাগান করা আমার শখ। আমার বাড়ির সাথে তেমন ফসলি জায়গা না থাকায় ছাদে বাগান করা শুরু করি।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং স্কুল থেকে ফিরে বিকালে এক ঘণ্টাব্যাপী করে বাগানের পরিচর্যার কাজ করি। বর্তমানে আমার ছাদ বাগানে ১০০টি অরিজিনাল থাই ড্রাগন (লাল, সাদা ও হলুদ) এই তিন ধরনের গাছ রয়েছে এবং এছাড়া বিভিন্ন প্রজাতির আমগাছ, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, বারোমাসি পেয়ারাসহ দুই শতাধিক গাছ রয়েছে ও বিভিন্ন প্রকার মৌসুমি শাক সবজি রয়েছে।’

শামীম আরো বলেন, ‘শহরে ছাদ বাগানের কদর থাকলেও মফস্বল এলাকায় ছাদ বাগান তৈরী করার কেউ চিন্তাও করে না। কারণ এতে অনেক পরিশ্রম ও খরচও বেশি এবং তবে এখানে বাগান থাকেও নিরাপদ। কারণ এখানে গরু, ছাগল কিংবা মানুষের দ্বারা বাগানের ক্ষতি হওয়ার কোনোরকম সম্ভাবনা নেই। বেশিরভাগ অবসর সময়টা বাগানের মধ্যেই কাটিয়ে দিই।’

তিনি আরো জানান, ‘সৌন্দর্য পিপাসু ব্যাক্তি অনেকে বাগান দেখতে ছাদে আসেন এবং তাদের আমি ছাদ বাগান করার পরামর্শ দেই। অনেকে আমার বাগান দেখে উৎসাহিত হচ্ছেন। তবে আমার মতো মির্জাগঞ্জের সুবিদখালীতে আরো দু’জন ছাদ বাগান করে সফলতা পেয়েছেন।’

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবদু্ল্লা আল-মামুন জানান, শিক্ষকতার পাশাপাশি শামীম আহমেদের ন্যায় দেশের প্রত্যেক নাগরিকের ছাদে বাগান করার দিকে গুরুত্ব দেয়া উচিৎ।’

উল্লেখ্য, গত কয়েক বছরে মির্জাগঞ্জে ছাদ বাগানের সংখ্যা বেড়েছে। কর্ম জীবনের পাশাপাশি ছাদ কৃষি করছেন অনেকে। পরিবারের পুষ্টি চাহিদা মিটাতে সহযোগিতা করেন ছাদ কৃষি। এ সকল কাজে কৃষি বিভাগের পক্ষ থেকে সবাইকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। এতে করে নিজে ও তার পরিবারসহ সমাজ উপকৃত হচ্ছে।




৮০টির বেশি পশ্চিমা সংবাদমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া




ভারত-ইংল্যান্ড সেমিফাইনালসহ টিভিতে যত খেলা




দুমকী জনতা কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ – আহত-৫

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী সরকারি জনতা কলেজ ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় ৫ জন আহত হয়েছে।

বুধবার বেলা ১.০০ টার সময় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, গত ১৫ জুন সানাউল্লাহ হিরাকে সভাপতি ও মো: মঈন সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ১ বছরের জন্য সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পরে গত ২৪ জুন পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে দু’গ্রুপ।

গত ২৪ জুন (সোমবার) সকাল ১০টার দিকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অস্বীকৃতি জানিয়ে সহ সভাপতি মোঃ আবু সাইদ হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুধা’র নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে মিষ্টি বিতরণ করা হয়।

অপরদিকে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে এ কমিটির সভাপতি সানাউল্লাহ হিরা ও সাধারণ সম্পাদক মোঃ মঈন সিকদারের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে মিষ্টি বিতরণ করা হয়।

আরো পড়ুন : মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর -আত্মহত্যার হুমকি

পরবর্তীতে কমিটি নিয়ে বিরোধের জেরে বুধবার (২৬ জুন)কলেজ অধ্যক্ষের সামনে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ১। মোঃ নুরে আলম (২১),২। আরাফাত হোসেন(১৬), ৩। মোঃ রিফাত সৃধা(২১), ৪। মোঃ ইমরান হোসেন(২২) ও ৫।মোঃ মুসা(২১) নামের ৫জন ছাত্র আহত হয়। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।

সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি তাৎক্ষণিক দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। ঘটনা তদন্তে ৩ সদস্যর কমিটি গঠন করা হবে এবং থানায় অভিযোগ দায়ের করা হবে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ক্যাম্পাসে গিয়েছি। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কর্তৃক একটি লিখিত অভিযোগ দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা




জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ১ জুলাই