পাথরঘাটায় চাকরি বহালের দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস  সৎবরগুনার পাথরঘাটায় উপজেলা পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মীদের চাকরি বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের দায়িত্বপ্রাপ্ত ৫৯ নারী কর্মী মানবন্ধনে অংশ নেন।

পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মী সিক্তা রানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম কিবরিয়া পিয়ার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, ঝর্না রানী, মীরা রায়, জাহানারা জেমী ও সানিয়া জাহান লাকসু প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মীরা বলেন, আমরা ২০১৮ সালর এপ্রিল মাসে পাথরঘাটা উপজেলায় পরিবার পরিকল্পনা কাজে পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মী হিসাবে ৬১ জন নারী কর্মী নিয়োগ পাই। পরবর্তীতে ২ কর্মী চাকরির ছেড়ে দেন। তবে আমরা ৫৯ জন কর্মী গত সাত বছর ধরে পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে পরিবার পরিকল্পনার কাজ করে আসছি। আমাদের কিছু না জানিয়ে হঠাৎ করে গত ২৩ জুন পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপপরিচালক ডা. ফরিদ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক চিঠিতে ওই ৫৯ জন নারী কর্মীকে চাকরিচ্যুত করা হয়। যা আগামীকাল ৩০ জুন ২০২৪ থেকে কার্যকর হবে।

নারী কর্মীরা আরও বলেন, সাত বছর আগে ৮ হাজার ৫০০ টাকা দিয়ে চাকরি শুরু করে বর্তমানে ১০ হাজার ২০০ টাকা বেতন পাঁচ্ছি। এই কয় টাকা বেতন দিয়েই আমাদের আয় রোজগারের পরিবার চলে। এখন আমরা চাকরিচ্যুত হওয়া পরিবারের সদস্যদের মুখে কয়টা ভাত তুলে দেওয়ারও আর সুযোগ রইল না।

এ ব্যাপারে পরিবার পরিকল্পনা বরগুনা কার্যালয়ের উপণ্ডপরিচালক মাহমুদুল হক বলেন, প্রত্যন্ত অঞ্চল হিসাবে পাথরঘাটায় তাদের ভলান্টিয়ার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে তাদের চাকরিও শেষ। তবে ওই ভলান্টিয়ার কর্মীদের কাজ খুবই ভাল ছিল। তাদের দ্বারা পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কাজ ভালোভাবেই চলছিল। তবে তাদের পূর্ণবহালের দাবির বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত।




ফেরিতে উঠতে গিয়ে অল্পের জন্য রক্ষা মোটরসাইকেল আরোহীর

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় চলমান ফেরিতে উঠতে গিয়ে পিকুল হাসান নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২৯ জুন) বিকাল সোয়া ৪টার দিকে বন্দরবাজার সংলগ্ন ঘাট থেকে ফেরিতে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তি বুকে, হাতে ও পায়ে মারাত্মক চোট পান।

জানা যায়, পিকুল হাসান মোটরসাইকেল যোগে বরিশাল থেকে বানারীপাড়া হয়ে ঔষধের স্যাম্পল নিয়ে খেয়া পার হয়ে বাইশারী টু আউয়ার যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন সন্ধ্যানদীর ফেরিঘাটে আসে। এ সময় ফেরিও ছেড়ে যাচ্ছিল। ফেরিটি ঘাট থেকে তিন ফুট দূরত্বে চলে যাওয়ার পর পিকুল রানিংয়ে থাকা মোটরসাইকেল নিয়ে ফেরিতে উঠতে গেলে সামনের চাকা চলমান ফেরির উপরে পড়ে এবং পেছনের চাকা শূন্যে থাকে।

এ সময় ফেরির অন্য যাত্রীরা মোটরসাইকেল আরোহী পিকুল হাসানকে টেনে তুললেও মোটরসাইকেলটি পানিতে পড়ে ডুবে যায়। এরপর খেয়া চালকের সহযোগিতায় মোটরসাইকেলটি তাৎক্ষণিক দড়ি দিয়ে বেঁধে ফেরির ওপর টেনে তোলা হয়।




পটুয়াখালী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

মোঃ মহাসিন রেজা ইমরুলকে আহবায়ক এবং মোঃ নুরুল আমিন লিটন গাজীকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৩৩সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছেন জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন ও সাধালণ সম্পাদক মোঃ শিপলু খান।

উক্ত কমিটিকে আগামী ৪৫ কার্ম দিবসের মধ্যে সদর উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন যুবদলের কমিটি গঠন ও সদর উপজেলার সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়। কমিটির আহবায়ক ও সিনিয়র যুগ্ন আহবায়ক এর সম্মিলিত স্বাক্ষরে উক্ত কমিটি অনুমোদিত হবে।

জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।

কমিটিতে মোট ১৪জনকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। তারা হলেন-এডভোকেট মোঃ শাকিল মিয়া, মোঃ সাইফুল ইসলাম মৃধা, নিয়াজ মোর্শেদ শুভ, মাহমুদুল হাসান মাহমুদ, মোঃ মজিবর সরদার, মোঃ মোকসেদুল মৃধা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ফারুক গাজী, এ্যাডভোকেট সিকদার মোঃ আল ইমরান, মোঃ বশির উদ্দিন বিশ্বাস, মোঃ কবির সিকদার, মোঃ সাইদুল ইসলাম গাজী, মোঃ আনোয়ার হোসেন এবং মোঃ রিয়াজ মির।

আরো পড়ুন : লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

কমিটিতে সদস্য হিসাবে যাদেরকে রাখা হয়েছে তারা হলেন- মোঃ গোলাম রব্বানী, মোঃ নুরুল আমিন আল-মামুন, জামাল হোসেন মিন্টু মৃধা (মেম্বার), মোঃ রেজাউল করিম (মেম্বার), মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, আবুল কালাম গাজী, মোঃ নেছার উদ্দিন সিকদার, মোঃ নাসির, মোঃ সুমন মিয়া, মোঃ ফোরকান সিকদার, মোঃ রেজাউল করিম, মোঃ হারুন, মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, মোঃ বাচ্চু মৃধা, মোঃ সুমন আকন, মোঃ মহশিন প্যাদা এবং মোঃ মহশিন আকন।




লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

পটুয়াখালী প্রতিনিধি :: লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এ এলাকার অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্রতার সঙ্গে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতাও।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহাবুবা সুখী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে জেলা আবহাওয়া অফিস। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অধিকাংশ মাছধরা ট্রলার মহিপুর-আলীপুর শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।




দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার দাবিতে নাগরিক ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলা

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়ায় দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার দাবিতে নাগরিক ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার নিন্দা এক যুক্ত বিবৃতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডাঃ মনীষা চক্রবর্তী এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়ায় দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার দাবিতে টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন,শনিবার (২৯ জুন ) দুপুর ২ টার দিকে টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে সাহেবের হাট কবি নজরুল ক্লাবের সামনের সড়কে টুংগিবাড়িয়াসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার দাবিতে এক মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালীন চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আবদুর রহমান টিটুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী হামলা করে ব্যানার ছিনিয়ে নিয়ে যাওয়া হযেছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ব্যানার ছাড়াই নেতৃবৃন্দ কর্মসূচি চালিয়ে গেলে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী এসে আবারও হামলা করতে উদ্যত হলে পুলিশ এসে তাদের বাধা দেয়।

নেতৃবৃন্দরা আরও বলেন, টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক পরিষদের নকল ও দুর্নীতিমুক্ত পরীক্ষার দাবিতে কর্মসূচিতে এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই হামলা দুর্নীতিবাজ ও নকলবাজদের পক্ষে করা হয়েছে এতে কোন সন্দেহ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক পরিষদের নকলবিরোধী কর্মসূচিতে হামলাকারীদের শাস্তি দাবি করেন ও টুংগিবাড়িয়াসহ সকল পরীক্ষার কেন্দ্রে দুর্নীতি ও নকলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচির সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আহসান হাবীব অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমানের মদদে মানববন্ধন কর্মকসূচিতে হামলা চালানো হয়েছে। অভিযোগের ব্যাপারে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান বলেন, হামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।




বরিশালের গৌরনদীতে দিনব্যাপী কর্মশালা

বরিশাল অফিস :: বরিশাল জেলার গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার প্রমুখ।




বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত দুই জনপ্রতিনিধির শ্রদ্ধা নিবেদন

বরিশাল অফিস  :: শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং পৌরসভার উপ-নির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র
আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তারা জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ লিটন বেপারী, উপজেলা ছাত্রলীগের
সহসভাপতি ইমরাত খান প্রমুখ।




বরিশালে নবনির্বাচিত মেয়রকে গণসংবর্ধন

বরিশাল অফিস :: বরিশাল জেলার গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুলবাসীর আয়োজনে শুক্রবার দিবাগত রাতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

গেরাকুল সাইক্লোন শেল্টার এন্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ ইখতিয়ার হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক খোকন
আহম্মেদ হীরা।

মোঃ জাসেম আকনের সঞ্চালনায় সভার শুরুতে নবনির্বাচিত মেয়রকে গেরাকুলবাসীর পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম হেলাল মিয়া, আওয়ামী লীগ নেতা মজিবর সরদার, যুবলীগ নেতা লুৎফর রহমানসহ অন্যান্যরা সংবর্ধনা প্রদান করেন। পরে নবনির্বাচিত মেয়রকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র বলেন, সাবেক মেয়রের আমলে পৌরবাসী চরম ভোগান্তিতে ছিলো। নাগরিক সেবা তলানিতে পৌঁছেছে। আমি পৌরবাসীর জন্য শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবো। পাশাপাশি পৌরসভা থেকে প্রাপ্য সম্মানি ভাতা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেওয়া হবে। সংবর্ধনা সভায় প্রধানশিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্না, গোলাম আহাদ মিয়া রাসেল, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন সিকদার, বিশিষ্ট সমাজ সেবক জিএম আলাউদ্দিন, আব্দুল মজিদ শরীফ, ব্যবসায়ী মজিবর আকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে
অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন মুফতী আব্দুর রশিদ।




বরিশালে শিশুদের জন‍্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের দাবীতে সংবাদ সম্মেল

বরিশাল অফিস :: বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে শিশুদের জন‍্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করার দাবীতে শনিবার (২৯ জুন) দুপুরে ১ টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর ২৪ তম ব্যাচের বরিশাল তরুণ ফেলোদের ফেলোশিপ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টি-এর তিন তরুণ নেতৃবৃন্দ শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের জন্য এডভোকেসি করছে। তারই ধারাবাহিকতায় তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ৷

তারা হলেন, ২৪ তম ব্যাচের ইয়ং লিডার ফেলো মো: তারিকুল ইসলাম (নয়ন), যুগ্ম আহবায়ক, জাতীয় ছাত্র সমাজ, বরিশাল জেলা শাখা; মহুয়া মান্নান আইভী, ছাত্রী বিষয়ক সম্পাদক, জাতীয়তাবদী ছাত্রদল, বরিশাল জেলা শাখা এবং মাসরূফ আল নাফিজ, সদস‍্য, বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল মহানগর।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনবহুল বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শিশুদের জন‍্য মাতৃদুগ্ধ পানের স্থান অতীব জরুরী। এখানে প্রতিদিন ৫হাজার এর অধিক নারী ও শিশুদের যাতায়াত রয়েছে। এখানে যাতায়াত কালীন সময়ে নারী এবং শিশুরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়। যেহেতু বাস টার্মিনালে আসা যাত্রীরা দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন, তাই এই সময়ে মাতৃদুগ্ধপানকারী শিশুদের খাদ্যচাহিদা পূরণে ব্রেস্ট ফিডিং কর্ণার অতীব জরুরী। কিন্তু তা না থাকায় মায়েরা তাদের নবজাতক শিশুদের সময়মত খাওয়াতে পারছেন না যার ফলে শিশুরা খাদ্যাভাবে নানা রকম জটিলতায় ভোগে।

৫শত এর অধিক জনসাধারনের গণস্বাক্ষর নিয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের জন্য একটি পিটিশন কেন্দ্রীয় বাস মালিক সভাপতি অসীম দেওয়ান বরাবর দাখিল করা হয়। সভাপতি মহোদয় এই ব‍্যাপারের গুরুত্ব বিবেচনায় তার আন্তরিক সম্মতি জ্ঞাপন করেছেন এবং দ্রুতই মাতৃ দুগ্ধ পান কেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন। স্থান নির্ধারন করে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তরুণ ফেলোরা আরও বলেন, আমরা তিন জন তিনটি ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হলেও জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে একই সাথে অবস্থান করতে সক্ষম হয়েছি। আমরা রাজনৈতিক নেতারা যদি মতাদর্শের পার্থক্যকে রাজনৈতিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখে জনগণের কল্যাণে একত্রিত হয়ে কাজ করি তাহলে অনেক নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারি। সেভাবে একটি সম্মিলিত উদ্যোগে দীর্ঘ দিনের নাগরিক সমস্যার সমাধান হওয়ার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে আজকের এ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়দাবাদী দল এবং জাতীয় পার্টির মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এর নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো. মিজানুর রহমান, মিলন ভূইয়া, শাহনাজ পারভিন মিতা; বাংলাদেশ জাতীয়দাবাদী দল মো: মাহমুদ হোসেইন আল মামুন, মো. হাফিজ আহমেদ বাবলু, মারিয়া মুন্নি; জাতীয় পার্টি থেকে এ,কে,এম মোস্তফা, মাসুমা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান ।

উল্লেখ্য যে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর এইএসএআইডি-এর অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় তরুণ রাজনৈতিক নেতাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফেলোশীপ প্রদান করা হয় ৷




সংসদে আজ পাস হবে অর্থবিল, বাজেট কাল