কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী-কুয়াকাটা সড়ক সংস্কারের উদ্যোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায়, ” সড়কের বেহাল দশা – পর্যটক হারাচ্ছে কুয়াকাটা ” শিরোনামে চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডটকম সংবাদ প্রকাশের পর পর্যটক ও স্থানীয়দের চলাচলের জন্য সাময়িকভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা প্রশাসন সড়ক সংস্কার কাজ শুরু করেন। এতে পর্যটকসহ জনসাধারণের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে আলীপুর শেখ রাসেল সেতু পর্যন্ত দীর্ঘ ১১ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পাখি মারা বাজারের মূল কেন্দ্রসহ মৎস্য বন্দর আলিপুর থ্রি পয়েন্টে বড় বড় গর্তে কয়েক ফুট পানি জমে থাকে। এতে করে কুয়াকাটাগামী বিভিন্ন পরিবহনকে চরম ভোগান্তি পোহাতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের পাখিমারা বাজার এবং আলিপুর থ্রি পয়েন্ট এলাকায়। এ নিয়ে গত ২৯ জুন চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডটকম এ ” সড়কের বেহাল দশা – পর্যটক হারাচ্ছে কুয়াকাটা ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় সাংসদের নজরে এলে সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সাময়িক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে পাখিমারা বাজার এবং আলীপুর বাজারের থ্রি পয়েন্টে বড় বড় গর্তের ইট দিয়ে সাময়িক উপযোগী করায় উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। এতে পর্যটক ও এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা লাগব হবে বলে জানান স্থানীয়রা।

আরো পড়ুন : দুমকিতে রাস্তার বেহাল দশা – চলাচলের ভোগান্তি

তারা জানান, সংবাদ প্রকাশের দুই দিন পরই স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমান মহিবের নির্দেশনায় সড়কটি সাময়িক সংস্কারের কাজ শুরু করেন কলাপাড়া উপজেলা প্রশাসন।

তবে সাময়িক সংস্কার নয়, দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে সড়কের সাময়িক সংস্কার কাজ শুরু হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্নভাবে প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, পাখিমারা বাজারসহ মহিপুর শেখ রাসেল সেতুর আলীপুর থ্রি পয়েন্টের বেশ কিছু বড় বড় গর্ত তৈরি হওয়ায় ভোগান্তি আমাদের নজরে আসে। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সড়কের সাময়িক সংস্কারের কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৯-২০১৪ অর্থ বছরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে মহিপুর মৎস্য বন্দরের শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কি. মি. অংশের উন্নয়ন কাজ বাস্তবায়ন করে খুলনার দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তখন এর নির্মাণ ব্যয় ছিল ২০ কোটি টাকা। কাজটি মানসম্মত না হওয়ায় তখন ঠিকাদারের বিল আটকে দেয় পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ নিয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে ভিন্ন ভিন্ন সময়ে দুটি দল সরেজমিন তদন্তও করেন। তদন্তকারী দলের পক্ষ থেকেও কাজের গুণগত মান ভালো হয়নি বলে প্রতিবেদন দেওয়া হয়। নিম্নমানের কাজের কারণে তখন সড়ক ও জনপথ বিভাগ ৮ কোটি টাকার বিল আটকে দেয়। তবে এ কাজ বাবদ ১২ কোটি টাকার বিল পরিশোধ করা হয়। এ ঘটনার পর দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিনিধি রাশেদুল ইসলাম চূড়ান্ত বিল দাবি করে ২০১৪ সালে আদালতে মামলা করেন। আদালত মামলার কারণে ১১ কি. মি. সড়কের ওপর সংস্কার কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। যার ফলে গত দশ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকে পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত এ অংশের সড়কটি। তবে কুয়াকাটা পর্যটন এলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার কারণে সওজ কর্তৃপক্ষ এ অংশে জরুরি মেরামতের কাজ করে সচল রাখে সড়কটি।




দুমকিতে রাস্তার বেহাল দশা – চলাচলের ভোগান্তি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের “সেকান্দার আলী দফাদার বাড়ির দরজার সামনের আবাসন থেকে ডাকাতিয়া খাল ভায়া তালুকদার বাজার পর্যন্ত” পানি উন্নয়ন বোর্ডের মাটির রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মেরামত, সংস্কার বা পাকা করনের অভাবে ভেঙে বড় বড় খানাখন্দে পরিনত হয়েছে।

এ রাস্তাটি শ্রীরামপুর, মুরাদিয়া ও মৌকরন এ তিন ইউনিয়নের হাজার হাজার জনসাধারনের যোগাযোগ মাধ্যম। উপজেলা শহর দুমকিতে নিত্যনৈমিত্তিক কার্যসম্পাদন, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ জনসাধারণের কেনাকাটা করতে যাতায়াতের একমাত্র ভরসা।

এছাড়াও দুমকি, মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে তালুকদার বাজার হয়ে পটুয়াখালী যাতায়াতের বিকল্প হিসেবে এ রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করে।
স্থানীয় তালুকদার বাজার, কলবাড়ি বাজারসহ বিভিন্ন ব্যবসায়ী মালামাল, নির্মাণ সামগ্রী পরিবহনের একমাত্র ভরসা এ রাস্তাটি। মুরাদিয়া মহিলা মাদ্রাসা, লতিফ মোহসেনা মাধ্যমিক বিদ্যালয়, জামলা দাখিল মাদ্রাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয়, ২টি নুরানী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হয়। অনেক সময় জরুরি ভিত্তিতে মুমূর্ষু রোগী নিয়ে যাতায়াতে আরো ভোগান্তিতে পড়তে দেখা যায় হরহামেশা।

আরো পড়ুন : বাউফলে তীব্র লোডশেডিং – দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

গত ৩ দিনের বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে পানি জমে কাঁদায় পরিনত হয়েছে। এছাড়াও রাস্তাটি দিয়ে ইট বালু বোঝাই অবৈধ মাহেন্দ্রা, ট্রলি পার্শ্ববর্তী মুরাদিয়া ও মৌকরন ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করায় আরো নাজুক হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশ্বের রোল মডেল। সর্বক্ষেত্রে সাফল্য গাঁথা ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। অভুতপূর্ন কাজ করা সত্ত্বেও পিছুটান ছাড়ছেনা এ রাস্তাটি পাকা করনের। বিভিন্ন সময় এলাকার তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এমনকি সাংসদ পর্যন্ত গড়িয়েছে এ অবহেলিত জনপদের একমাত্র যোগাযোগ মাধ্যম রাস্তাটির পাকাকরণনের দাবি। রাস্তার পাশে অবস্থিত দক্ষিণ সালামপুর মঈনুল উলুম কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ইউসুফ আলী খান বলেন, এ রাস্তাটির বেহাল দশার কারণে ছোট ছোট শিশুদের মাদ্রাসায় যাতায়াতে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মোশারেফ হাওলাদার নামের এক স্থানীয় বৃদ্ধ বলেন, দীর্ঘ ২০ বছর পূর্বে এ রাস্তাটির মেরামতের কাজ হয়েছে। বর্তমানে রাস্তাটি দিয়ে চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি পাকাকরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো: সাদ জগলুল ফারুক জানান, রাস্তাটির আইডি নাম্বার ৫৭৮৯৬৪১৩৫ পড়েছে অনেক পূর্বেই কিন্তু সংস্কার বা পাকাকরণনের কোন পদক্ষেপ এখন পর্যন্ত আমার স্কিমে নাই। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, রাস্তাটির জরাজীর্ণ , বেহাল দশা নিয়ে কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পরেও অজানা কারণে জনপ্রতিনিধি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়নি।




বাউফলে তীব্র লোডশেডিং – দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়া এবং ভোল্টেজ ড্রোপ থাকায় পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুতের তীব্র লোডশেডিং শুরু হয়েছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। এদিকে এই লোডশেডিংয়ের কারণে উপজেলার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তাদের পরীক্ষা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।

গত ১ সপ্তাহ ধরে তীব্র লোডশেডিংয়ের এর কবলে উপজেলার বাসিন্দারা। এদিকে ৩০ জুন থেকে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে।

লোডশেডিংয়ে অতিষ্ঠ বাসিন্দারা বলেন, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ৩টা থেকে সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা থেকে ৮টা এবং রাত ১২টা থেকে ২টা পর্যন্ত সিডিউল অনুযায়ী লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ও তীব্র গড়মে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে মাছের ঘেরের মাছ লুট ও সবজি বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

এছাড়াও, এতে বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরাও বিপাকে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা ফার্মেসির ওষুধ, ফিজিং নির্ভর খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মজিবুর রহমান বলেন, ভোল্টেজ ড্রোপের কিছু সমস্যা রয়েছে এবং জাতীয় গ্রীড থেকে চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। চাহিদা ১৫ মেগাওয়াট বিদ্যুতের থাকলেও ৭ থেকে ৮ মেগাওয়াট পাওয়া যাচ্ছে। কাজ চলমান রয়েছে। ২-১ দিনের ভিতর লোডশেডিং স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।




পটুয়াখালীতে মাছের ঘেরের মাছ লুট ও সবজি বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে মোঃ মিলন খানের একটি মাছের ঘেরের মাছ লুট ও সবজি বাগানের বিভিন্ন প্রজাতের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বালিয়া চাঁদপাল গ্রামে শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের চাঁদপাল গ্রামে মৃত্যু আয়নাল খানের ছেলে মোঃ মিলন খানের সাথে একই এলাকার মৃত্যু কাদের হাওলাদের ছেলে আলতাফ হোসেন হাওলাদার (৬৫), আহাম্মদ হাওলাদারের মোঃ হারুন হাওলাদার (৫০) গংদের সাথে পূর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যার দিকে মোঃ মিলন খানের ভোগ দখলীয় জমিতে মোঃ আলতাফ হোসেন হাওলাদার (৬৫), মোঃ হারুন হাওলাদার (৫০) এবং মোঃ আলতাফ হোসেন হাওলাদারের ছেলে ইব্রাহমি হাওলাদার (৩৬) জোরপূর্বক মাছের ঘেরের মাছ লুট ও সবজি বাগানে সবজি গাছ কেটে ফেলা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মোঃ মিলন খান প্রতিবাদ করলে তাকে মারধর করে মাছ নিয়ে যায় এবং সবজি গাছ কেটে ফেলে রেখে যায়।

আরো পড়ুন : পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় ১৭২ জন অনুপস্থিত

এ বিষয়ে মো. মিলন খান বলেন, আমি প্রায় ১বছর আগে অভিযুক্ত মো. আলতাফ হোসেনের প্রথম স্ত্রী’র মনোয়ারা বেগমের কাছ থেকে ৮ লক্ষ টাকায় ৩০ শাতাংশ জমি ক্রয় করিয়াছি। এবং মনোয়ারা বেগম আমাকে জমি বুঝিয়ে দিয়েছে। তখন থেকে আমি জমিতে ধান চাষ ও সবজির চাষ ও মাছের ঘের করে মাছ চাষ করে আসছিলাম। কিন্তু সম্প্রতি মনোয়ারা বেগম মারা জাবার পরে তারা আমাকে জমি ছেড়ে দিতে বলে। এতে আমি রাজি না হওয়ায় অভিযুক্তরা জমি দখলে নেওয়ার জন্য জোর করে মাছ ধরে নিয়ে যায় এবং পুকুরের পারে লাগানো বিভিন্ন প্রজাতির সবজি গাছ কেটে ফেলে। এ সময় আমি প্রতিবাদ করলে আমাকে মারধর করলে আমার ডাক-চিৎকারে আলাল খান আসিলে, আলতাফ হোসেন হাওলাদার, হারুন হাওলাদার এবং ইব্রাহিম হাওলাদার দৌড়ে পালিয়ে যান।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম হাওলাদার বলেন, সব মিথ্যা কথা সাজানো নাটক। আমরা ওই সবজি গাছ কাটিনাই। তার (মিলন) দখলের জমি আমাদের। আমাদের জমি আমার বুঝে নিতে পটুয়াখালী জজ কোট আদালতে মামলা করেছি তা এখন চলমান । ওই মামলা থেকে রেহাই পেতে নিজেরা নিজে সবজি বাগান কেটে আমাদের ফাঁসানোর পায়তারা করছে।




পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় ১৭২ জন অনুপস্থিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে প্রশাসনের কঠোর নজরদারীতে ২৪টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ম দিনে বাংলা বিষয়ে এইচএসসি পরীক্ষার ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রবিবার (৩০ জুন) এইচএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলায় ২৪টি কেন্দ্রে ১০হাজার ছয়শত ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার আটজন অংশগ্রহণ করেন। এতে ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জেলার পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে এবং পটুয়াখালী সরকারী কলেজ কেন্দ্রে একজন ছাত্রী বহিষ্কার হয়েছে।

আরো পড়ুন : দশমিনায় স্বামীর টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া স্ত্রীকে আদালত চত্বরে মারধর

উক্ত সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলায় ২৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ১০ হাজার ছয়শত আটজন ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নিয়েছেন ১০ হাজার ৪৩৬ জন। ১৭২ জন অনুপস্থিত রয়েছে। যা গতবছরের চেয়ে ৯১ জন বেশী অনুপস্থিত রয়েছে। পটুয়াখালী সদর উপজেলায় পাঁচটি কেন্দ্রে ২৭৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪২ জন, বাউফল উপজেলায় ছয়টি কেন্দ্রে ২৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৪৩ জন, গলাচিপা উপজেলায় তিনটি কেন্দ্রে ১৪৪২ জনের মধ্যে অনুপস্থিত ২২ জন , কলাপাড়া উপজেলায় পাঁচটি কেন্দ্রে ১১৫২ জনের মধ্যে অনুপস্থিত ২৪ জন, মির্জাগঞ্জ উপজোয় একটি কেন্দ্রে ৮০৫ জনের মধ্য অনুপস্থিত ৯ জন, দশমিনা উপজেলায় একটি কেন্দ্রে ৫৯৫ জনের মধ্যে অনুপস্থিত ১৩ জন, দুমকি উপজেলায় দুইটি কেন্দ্রে ৭৬৭ জনের মধ্যে অনুপস্থিত ৭ জন ও রাঙ্গাবালী উপজেলায় একটি কেন্দ্রে ৪৯৩ জনের মধ্যে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

আরো পড়ুন :পটুয়াখালী সদরসহ ১৩ টি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহন

এইচএসসি পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক নুর কুতুবুল আলম এর নেতৃত্বে একটিসহ পাঁচটি ভিজিলেন্স টিম গঠনসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে বলে উক্ত সূত্রে জানাগেছে ।




হিজবুল্লাহ আর ‘সন্ত্রাসী গোষ্ঠী’ নয়, ঘোষণা আরব লীগের




ডিজেল ও কেরোসিনের দাম কমলো

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে পঞ্চমবারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এ দফায় কেবল ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।

রোববার (৩০ জুন) স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা ১ জুলাই (সোমবার) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে গত বছরের ২ অক্টোবর ঘোষিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য কাঠামো সমন্বয় করা হলো।

 

 




পটুয়াখালী সদরসহ ১৩ টি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন আজ ৩০ জুন রবিবার বিকাল ৪ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন ৯ জুন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।
এ নির্বাচনে ২,৯৫,১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২ টি ভোট বাতিল হয়েছে বলে যানান সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগ নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট।

আরো পড়ুন : দশমিনায় স্বামীর টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া স্ত্রীকে আদালত চত্বরে মারধর

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক প্রার্থী মোসা. কামরুন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী মোসাঃ নাসিমা আক্তার পেয়েছেন ২৯,২২৩ ভোট। এ নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

১৯ জুন গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় উপজেলা পরিষদ আইন -১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন -২০১১ দ্বারা সংশোধিত ৯ ধারার ক্ষমতাবলে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী (অতিরিক্ত সচিব)।

উক্ত আইনের ধারা ১০ অনুযায়ী উল্লেখিত নির্বাচিতগণ হলফনামার মাধ্যমে শপথ গ্রহনের পূর্বে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরন দাখিল করেন নির্বাচিত প্রার্থীরা। এবং শপথ গ্রহন করেন।

প্রকাশ, একই দিন একই সময় একই স্থানে গৌরনদী, আগৈলঝাড়া, তজুমদ্দিন, লালমোহন, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটা, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহন করেন ।




অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত




দশমিনায় স্বামীর টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া স্ত্রীকে আদালত চত্বরে মারধর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় আদালত চত্বরে স্ত্রীকে মারধরের ঘটনা ঘটেছে।

স্বামীর করা মামলায় আজ রোববার দুপুরে আদালত থেকে জামিন নিয়ে বের হলে তাঁকে গালাগাল করা হয়। এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন তাঁর স্বামী।

ভুক্তভোগীর নাম মোসা. রুনা লায়লা। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কাশেম আলী শিকদারের মেয়ে। দুই বছর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের মো. মিজানুর রহমানের সাথে বিয়ে হয়। একপর্যায়ে স্ত্রীর বিরুদ্ধে তিনি দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ লাখ টাকা আত্মসাতের মামলা করেন। আজ রোববার সকালে আদালতে হাজির হয়ে জামিন নেন রুনা লায়লা। পরে আদালতের সামনের রাস্তায় তাঁকে গালমন্দ করেন মিজানুর। এর প্রতিবাদ করলে তাঁকে বেদম মারধর করা হয়।

রুনা লায়লা বলেন, ‘আদালতের সামনের রাস্তায় মিজানুর আমাকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়। এ সময় আমি এক উকিলের চেম্বারে গিয়ে উঠলে সেখানেও আমাকে মারধর করে। আমি আমার উকিলকে বিষয়টি জানিয়ে আদালতে বিচার প্রার্থনা করব।’

আরো পড়ুন : রাঙ্গাবালিতে সাইক্লোন শেল্টারের দেড় বছরের কাজ শেষ হয়নি ৪ বছরেও

এ বিষয়ে রুনা লায়লার আইনজীবী সহিদুল ইসলাম বলেন, ‘আদালতে মামলা হয়েছে। বিচারক বিষয়টি দেখবেন। আমার মক্কেল জামিনে মুক্ত হওয়ার পর রাস্তায় প্রকাশ্যে মারধর করার বিষয়টি দুঃখজনক। আমি এ বিষয়ে আদালতের শরণাপন্ন হব।’

মারধরের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘যা দেখার তো দেখেছেনই, আর কী বলব।’ এই কথা বলে চলে যান তিনি।