পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও সামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: আগামীতে রাঙ্গাবালী উপজেলা হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট, বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রতিটি ইউনিয়নের সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে। চরহেরা, জাহাজমারা, সোনার চরে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে সাইক্লোন সেল্টার নির্মাণ করে দিচ্ছি পর্যটকরা যাতে এই সাইক্লোন সেন্টার ব্যবহার করতে পারে।

পটুয়াখালী রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব।

আরো পড়ুন : পটুয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে কারাগারে বিএনপি নেতা

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২’শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।




সৌদি আরবে তেল-গ্যাসের আরও ৭ নতুন খনি আবিষ্কার




ব্যয়যোগ্য রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলার




আজ টিভিতে যা দেখবেন




খাগড়াছড়িতে পাহাড় ধস, ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বরিশাল অফিস :: খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় পাহাড়ধসে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুপাশে আটকা পড়ে আছে বহু যানবাহন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, খবর নিয়ে দেখছি।

জানা যায়, ভোর সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় পর ১ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মো. জসিমউদ্দীন বলেন, সাপমারা এলাকায় সড়কের মাটি সরানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলাচলের উপযোগী হবে। তবে আলুটিলা সড়কের আরো কিছু স্থানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। খাগড়াছড়িতে বৃষ্টি চলমান রয়েছে। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত তলিয়ে যাওয়া সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না। এছাড়া অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। বসতবাড়িতেও প্রবেশ করছে পানি।

এদিকে টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণের কারণে মাইনী নদীর পানি বেড়ে বন্যর সৃষ্টি হয়। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, সোমবার রাতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মেরুং ইউপির ২০ গ্রাম প্লাবিত হয়েছে। মেরুংয়ের হেডকোয়াটার এলাকায় সড়কে পানি উঠে যাওয়ায় লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়াটার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে মেরুং বাজার।

এদিকে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে সাজেক-খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট বাজার ,মাচালং বাজারসহ একাধিক স্থানে সড়কের ওপরে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পর্যটকবাহী যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।




কেমন থাকবে আজ দিনের আবহাওয়া?




বর্ষাকালে যেসব খাবার এড়িয়ে চলতে হবে




ঢাকায় এসে যা বললেন বাংলাদেশের নতুন কোচ




আজও বৃষ্টির শঙ্কা, বিশেষ সুবিধা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা




পটুয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে কারাগারে বিএনপি নেতা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১ জুলাই) অভিযুক্ত বিএনপি নেতা মো. কামাল হোসেন মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

কামাল মোল্লা পূর্ব সুবিদখালী গ্রামের আসমান আলী মোল্লার ছেলে ও উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে কামাল মোল্লার সঙ্গে বিবাহ হয় ভুক্তভোগী ওই নারীর। কামাল মোল্লার সুবিদখালী বাজারে গার্মেন্টসের দোকান রয়েছে। তাদের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুক দাবি করলে ভুক্তভোগীর ভাই আমেরিকা প্রবাসী হওয়ায় বিভিন্ন সময়ে টাকা দিয়ে আসছে। সর্বশেষ ২০০৮ ও ২০০৯ সালে আবারো ৩০ লাখ টাকার যৌতুক দাবি করলে ভুক্তভোগীর ভাইয়েরা ২২ লাখ টাকা পরিশোধ করেন।

আরো পড়ুন: গলাচিপায় অর্থনৈতিক শুমারিতে অগ্রাধিকার পায়নি বেকার যুবরা

কিছু দিন ধরে আবারো তার ভাইয়ের কাছ থেকে ২০ লাখ টাকা এনে দিতে বলেন। না আনলে আর তার সঙ্গে ঘর সংসার করবে না বলে হুমকি দেয়।

ঘটনার দিন ২৪ জুন দুপুরে ডাইনিং রুমে বসে পুনরায় টাকা দাবি করলে ভাইকে জানাতে অপারগতা প্রকাশ করলে ডাইনিং এ থাকা প্লাষ্টিকের চেয়ার দিয়ে আঘাত করলে বাম হাতের কনুই এবং কব্জি ভেঙে যায়। পরে ছোট মেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।