পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।

সোমবার (১ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

গত ৫ দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। উপকূলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে গেছে। এর ফলে দুশ্চিন্তায় পড়েছে মৌসুমী সবজি চাষিরা।

আরো পড়ুন : দশমিনায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে আহত ৪

এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমাল তৈরি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




দশমিনায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল সড়কের সামনে বাংলাবাজার থেকে গাছবাহী ট্রলি পৌঁছায়। এ সময় আটোরিকশাটি মূল সড়কে ওঠার সময় সংঘর্ষ হয়। এতে করে ট্রলি উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে ট্রলিটির চালক জাকির, সহযোগী জাহির, হেল্লাল ও বশার আহত হন। পরে আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়।

আরো পড়ুন : এক সপ্তাহ পর ফের উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার বিষয় শুনে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।




এক সপ্তাহ পর ফের উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালী প্রতিনিধি :: এক সপ্তাহ পর ফের চালু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন।

সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে এ ইউনিটটি চালু করা হয়। এ কেন্দ্রটি থেকে এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে ২৪ জুন বিকাল চারটার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে।

আরো পড়ুন : পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি উদ্ধার

এসব তথ্য নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। তিনি জানান, আগামী ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল তাদের। কিন্তু দেশের কথা চিন্তা করে তাদের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকাল সাড়ে চারটায় ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। তারা বর্তমানে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন বলে জানান তিনি।




ফেসবুক-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে চালু হলো মেটা এআই




কে এই ভোলে বাবা, যার অনুষ্ঠানে পদদলনে প্রাণ গেল ১১৬ জনের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। এছাড়া কিছু শিশুও রয়েছে।



৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস




শ্রেণি কক্ষে ছাত্রীর ঝুলন্ত মরদেহ, তদন্ত কমিটি গঠন

বরিশাল অফিস :: ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের একটি কক্ষ থেকে আফিয়া জাহান নামের নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করে এর কারণ অনুসন্ধান করা হচ্ছে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার (১ জুলাই) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের গণেশ দাস স্মৃতি ভবনের চতুর্থ তলার পূর্বদিকের একটি খালি কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ছাত্রী আফিয়া আক্তার। তবে ওই ছাত্রীর পরিবার স্কুলের শিক্ষক-কর্মচারীদের দায়িত্বহীনতাকে দায়ী করে এর এর বিচার দাবি করেছেন।

নিহত শিক্ষার্থী স্কুলটির প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর নাম আফিয়া জাহান (১৫)। তার শ্রেণি রোল ৪৪। সে জেলা শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এসএম ওবায়দুল্লাহ আমিন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য সহকারী কুরছিয়া খাতুনের মেয়ে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, ঝালকাঠির অন্যতম বিদ্যাপীঠ সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী আফিয়া জাহান। প্রতিদিনের মত গতকাল (সোববার) ভোরে স্কুলে আসে। সকাল সাড়ে ১০টা দিকে টিফিনের সময় শ্রেণিকক্ষের পাশেই স্কুলের একটি চারতলা ভবনের দিকে তাকে যেতে দেখে সহপাঠীরা। পরে তাকে খুঁজতে গিয়ে ওই ভবনের চারতলার একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলতে দেখে তারা। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলের সহপাঠীরা জানায়, সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তনয় নামের একটি ছেলের সাথে আফিয়ার প্রেমের সম্পর্ক চলছিলো। আফিয়ার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা-পয়সাও নিয়েছে। স্কুল ফাঁকি দিয়ে বরিশালে তারা ঘুরতেও গেছে কয়েকদিন। তনয়ের মোবাইলে স্মৃতিস্বরূপ অনেক দৃশ্য ধারণ করা আছে। কিন্তু কিছুদিন ধরে ছেলেটি তাকে এড়িয়ে যাচ্ছিলো। এতে আফিয়া আত্মহত্যা করেছে। তবে মেয়েটির মা তা মানতে রাজি নন।

হাসপাতালের মর্গে বারবার মূর্ছা যাচ্ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের চাকরিরত মা কুরছিয়া খানম। তিনি বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করি। দিনের বেলায় বাসা খালিই পড়ে থাকে। আত্মহত্যা বাসায় বসেও করতে পারত। স্কুলে ক্লাসের ফাকে কিভাবে আরেক রুমে গিয়ে গলায় ফাঁস লাগালো। শিক্ষক-কর্মচারী কারোই কি কোন দায়িত্ব নেই। কি কারণে স্কুলে এমন ঘটনা তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ ঘটনাকে স্কুল শিক্ষক-ও কর্মচারীদের দায়িত্বে চরম অবহেলার অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন শোকাহত মা কুরছিয়া বেগম।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে বিষয়টি কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে ঘটনার খবর শুনে স্কুল ও সদর হাসপাতালের মর্গে ছুটে যান জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম। তিনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেবেন।

প্রসঙ্গত, ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবা ও প্রভাতী শাখা মিলিয়ে ১৭০০ ছাত্রী লেখাপড়া করে।




10 injured in Barishal University clash over pension scheme

Barishal office ::   A clash between two groups took place on the second day of the ongoing agitation program at Barishal University (BU) demanding the withdrawal of the ‘Prayatya’ scheme of the universal pension scheme.

At least 10 people from both groups were injured in the clash in the area adjacent to the administrative building on Tuesday (July 2) afternoon. Four of them have been hospitalized.

Eyewitnesses said that there was a clash between the Officers Association and the Direct Officers Association. After this incident, there is extreme tension between the two groups of university officials.

According to sources, when a newly formed organization of officers in the name of Direct Officers Association wanted to join the University Officers Association, which was agitating under the banner, there was first an argument, then scuffles and clashes between the two groups. At that time, when both groups attacked and counter-attacked with plastic chairs, injuries occurred.

According to a source in the university officials, rivalry between the two groups started when the supporters of the current mayor formed another officers’ association when the former mayor’s supporters were in majority in the officers’ association.

President of Barishal University Teachers Association Md. Baten Chowdhury said that the clash took place between those who became officers directly and those who became officers through promotion. Several members of the Direct Officers Association were injured.

University Accounts Officer SM Iqbal said, we started protesting against the pension scheme peacefully. At this time, the attack happened. Several of us were injured. Among them, Deputy Director Abul Hossain has been admitted to the hospital.

Barishal University Officer Association President Bahauddin Golap said, We have been agitating under the banner of Officer Association for a long time. Suddenly today the agitators came in front of us with a banner in the name of Direct Officers Association and became furious. We are the only recognized organization of officers in the university.

He also said that we were attacked first and then counter-attacked. In this incident, four people including university doctor Tanjim Hossain were admitted to the hospital. At least 6/7 others sustained minor injuries. Bahauddin Golap said that they have planned to stab the ongoing movement from behind.

On the other hand, Subrata Kumar Bahadur, president of the Direct Officers Association, said that the people of the Officers Association attacked them without provocation during the ongoing program.

Officer-in-charge (OC) of Barishal Bandar police station M.R. Mukul said, two groups of officers of Barishal University retaliated against the position. After the situation got a little chaotic, the situation came under control with the intervention of the police and teachers.

The registrar of the university, Monirul Islam, said that the vice-chancellor has already ordered to investigate the incident properly and take necessary measures. We collected videos from CCTV footage and started analyzing them.




বরগুনায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত ২

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মঠবাড়িয়া থেকে পাথরঘাটাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ড্রাইভারসহ ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছেরখাল ও মুন্সিরহাটের মাঝামাঝি বটতলা মন্ডল বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- অটোরিকশার চালক মো. আলি হোসেন (৫৫) এবং যাত্রী নজরুল ইসলাম (৪৮)। দু’জনেরই বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোকলাপাশা ৫ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, বটতলা থেকে মুন্সিরহাট যাওয়ার জন্য অটোরিকশায় রওয়ানা দিলে মঠবাড়িয়া থেকে আসা মেহেদী ক্লাসিক নামের একটি লোকাল বাস হঠাৎ করে রিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালকসহ যাত্রী আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাসির উদ্দিন বলেন, আহত দু’জনের মধ্যে একজন অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অপর জনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে আহতদের জবানবন্দী নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বরিশাল অফিস :: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে কর্মবিরতি পালন করেছে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১ জুলাই) সকাল ৯ টা থেকে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এতে অংশ নেন অফিসের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা, ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না করা, মাঠ পর্যায়ে কর্মচারীদের চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত না করাসহ বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের শিকার হচ্ছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয়ের কারণে গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হওয়ার বিষয়ে প্রতিবাদ করেন তারা।

তারা আরও জানান, অনিয়মের বিষয়ে কথা বললে চাকরিচ্যুত করা হচ্ছে অনেককে। দীর্ঘদিন ধরে চলা এসব শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গঠনের লক্ষ্যে অভিন্ন চাকরি বিধি ও সকল চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরনের দাবি জানান মাঠ পর্যায়ের কর্মকর্তারা। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন তারা।

এ সময় বক্তব্য রাখেন- ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (আইটি) ইয়াছির আরাফাত, সহ: জুনিয়র ইঞ্জিনিয়ার এসএম সামিমুল ইসলাম, মিটার রিডার ম্যাসেঞ্জার মো. মোশাররফ সহ কর্মকর্তা কর্মচারীগণ।