বরিশালে বিপুল পরিমান ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল অফিস :: জেলা ডিবি পুলিশের অভিযানে দুই হাজার চারশ’ পিচ ইয়াবাসহ মিরাজ মৃধা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার ডিবির ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরাজ মৃধাকে আটকের পর তার দেহ তল্লাশী চালিয়ে দুই হাজার চারশ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মিরাজ পিরোজপুরের ভান্ডারিয়া থানার মাটিভাংগা গ্রামের তোকাচ্ছের আলী মৃধার ছেলে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল ভয়ংকর রাসেলস ভাইপার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ। চার ফুট লম্বা সাপটি দেখতে ভিড় জমান স্থানীয় অনেক মানুষ। পরে সাপটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন বন বিভাগ ও এনিমেল লাভারস অব পটুয়াখালী টিমের সদস্যরা।

বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের টুকু মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে সাপটি ধরা পড়ে।

কৃষক মিলন বলেন, গতকাল রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির সামনে ডোবায় জাল ফেলা হয়। সকালে দেখি সাপটি আমাদের জালে আটকে আছে। সাপটি জীবিত থাকায় জাল থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারিনি। এরপর বন বিভাগ ও এনিমেল লাভারসের সদস্যদের খবর দেওয়া হয়।

লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. রুবেল হোসেন বলেন, আমরা মনে করেছিলাম, রাসেলস ভাইপার হয়তো আমাদের এলাকায় নেই। তবে বাড়ির পাশে রাসেলস ভাইপার সাপ দেখে হতবাক হলাম। অনেকেই সাপটিকে এক নজর দেখতে এসেছে। রাসেলস ভাইপার সাপ আমাদের এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছি।

আরো পড়ুন : উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

এ বিষয় এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করার জন্য ইতোমধ্যে রওনা দিয়েছে। আমরা সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের অথবা বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাপে কাটলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাপ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। সাপ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, সাম্প্রতিক সময়ে কলাপাড়া উপজেলা থেকে এটি নিয়ে মোট চারটি সাপ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

এ বিষয়ে বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, লতাচাপলি ইউনিয়নের তুলাতুলি এলাকায় একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে বলে খবর পেয়েছি। ইতোমধ্যে সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে।




উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

পটুয়াখালী প্রতিনিধি :: প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর উপকূল জুড়ে গত এক সপ্তাহ ধরে হচ্ছে টানা ভারী বৃষ্টিপাত। ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে আকাশ। এতে জনজীবনে নেমে এসছে চরম ভোগান্তি। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ আর মৌসুমী সবজি চাষীরা।

অধিকাংশ এলাকার নিচু স্থানে পানি জমে সৃস্ট হয়েছে জলবদ্ধতা। তলিয়ে গেছে অধিকাংশ রাস্তাঘাট। রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে খানাখন্দ। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। অধিকাংশ দোকানপাট বন্দ করে রাখায় ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। কুয়াকাটা পর্যটন শিল্পে পড়েছে এর প্রভাব। পর্যটকদের উপস্থিতি না থাকায় অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ রযেছে খালি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইটভাটা মালিকরা।

আরো পড়ুন : পটুয়াখালীতে বিএনপির সমাবেশে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। উত্তাল হয়ে আছে কুয়াাকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড় হওয়া বয়ে যেতে পারে এমন শংকায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।




২০২৬ টি-২০ বিশ্বকাপ : জায়গা নিশ্চিত পাকিস্তানের, বাকি দল কারা?




কর্মবিরতিতে অচল ঢাবি, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি




পটুয়াখালীতে বিএনপির সমাবেশে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: বিএনপির সমাবেশে লাঠিসোঁটা নিয়ে হামলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের হোটেল আল কায়সারের পেছনে এই হামলার ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা করে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।

আরো পড়ুন : দুমকিতে জেলেদের চাল আত্মসাৎকারী চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এর আগে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত ছিলেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, ‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।




কেমন থাকবে আজ দিনের আবহাওয়া




দুমকিতে জেলেদের চাল আত্মসাৎকারী চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ-এর ১৭ টন সরকারি চাল আত্মসাৎকারী আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (২ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এই দাবি জানায়। দুপুরে দুমকি জনতা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশে চাল আত্মসাতের ঘটনার তীব্র নিন্দা জানানোসহ অভিযুক্ত চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

আরো পড়ুন : বাউফলের শতাধিক স্থানে হাত বাড়ালেই মিলছে মাদক

শ‌নিবার (২৯ জুন) রাত সা‌ড়ে ১০টার সময় দুমকি থানা পু‌লি‌শের সহায়তায় উপ‌জেলা নির্বা‌হী অফিসার মো. শা‌হিন আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থেকে সাড়ে ১৭ মেট্রিকটন চাল জব্দ ক‌রেন। এ ঘটনায় রোববার (৩০ জুন) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদার বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




বাউফলের শতাধিক স্থানে হাত বাড়ালেই মিলছে মাদক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় সহজলভ্য হয়ে উঠেছে মাদকদ্রব্য। হাত বাড়ালেই মিলছে মাদক। এতে কিশোর ও যুবকদের বড় একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে এই এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের প্রায় শতাধিক স্থানে চলে মাদকের কেনা-বেচা। সন্ধ্যার পড়ে এসব স্থানগুলোতে জমে ওঠে মাদকের আড্ডা। কনকদিয়া, মদনপুরা, কেশবপুর, নাজিরপুর, কালাইয়া, কালিশুরি ও পৌরসভার কয়েকটি ঘরে রাত থেকে ভোর পর্যন্ত চলে মাদক সেবন ও জুয়ার আসর।

প্রায় অধিকাংশ মাদক সেবনের ঘরগুলোই নিয়ন্ত্রণ করেন সরকারদলীয় ও বিরোধী দলীয় ছাত্র এবং যুব সংগঠনের নেতা-কর্মীরা। যার ফলে চাইলেই এসব স্থানে অভিযান পরিচালনা করতে পারছে না পুলিশ। কিছু মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের অভিযানে গ্রেফতার হলেও মূলহোতারা থাকছেন ধরাছোয়ার বাইরে। যার ফলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মাদকের সহজলভ্যতা।

আরো পড়ুন : গলাচিপায় প্রথম নারী উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

গোয়েন্দা সংস্থার তথ্য ও সরেজমিন দেখা গেছে, উপজেলা পৌর শহরের মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, কাগুজিরপুল মল্লিক পাড়া, এমপির ব্রিজ, ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া লঞ্চঘাট, ধুলিয়া স্কুল, মঠবাড়িয়া চৌরাস্তা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কালিশুরী ইউনিয়নের কালিশুরী ব্রিজ এলাকা, পোনাহুরা, বাহেরচর, নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাট, ধানদী বাজার, বাংলাবাজার, বড়ডালিমা এলাকা, কালাইয়া ইউনিয়নের কবরস্থান রোড, মুড়িঘর, খাদ্য গুদাম, কালাইয়া কলেজ ক্যাম্পাস, ডকইয়ার্ড, দাশপাড়া ইউনিয়নের কাঠের পোল, চৌমুহুনী, চরআলগী, বোর্ড অফিস, নওমালা ইউনিয়নের বাবুর হাট, নগরের হাট, আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার, মাদবপুর, বগা ইউনিয়নের বগা লঞ্চঘাট, কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজার, মমিনপুর বাজার, ভরিপাশা খেয়াঘাটে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা কেনা-বেচা চলে দিনভর।

অন্যদিকে, পৌরসভার গুলশান পাড়া, মহিলা কলেজ রোড ও সরকারি কলেজ রোডের কয়েকটি বাসায়, কনকদিয়া ইউনিয়নের জয়ঘোড়া এলাকার একটি বাসা, কালিশুরি ইউনিয়নের বাজার রোডের দুইটি বাসা, কেশবপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান, কালাইয়া ইউনিয়নের কবর স্থান রোড এলাকার একটি বাসা ও টেম্পুস্ট্যান্ড এলাকার কয়লার ভাটার অফিস কক্ষ, ধুলিয়া ইউনিয়নের ব্রিজের ঢাল এলাকার কয়েকটি বাসায় রাতভোর মাদক ও জুয়ার আড্ডা বসে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, সাংবাদিক বা পুলিশকে তথ্য দিলে সেটা যে ব্যবসায়ীরা জানবে না তার গ্যারান্টি নাই! আপনারাতো ২৪ ঘণ্টা আমাদের পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন না। বিপদে পড়ার ভয় সকলের আছে। মাদকের নিয়ন্ত্রণকারীরা সবাই সরকারদলীয় নেতাদের কাছের লোক বলেও জানান এসব ভীতসন্ত্রস্ত মানুষ।

গোয়েন্দা তথ্য বলছে, মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট ঢাকা-কালাইয়া নৌ রুট। ঢাকা সদরঘাট, ফতুল্লা ও চাঁদপুর থেকে লঞ্চযোগে মাদকের চালান আসে এই উপজেলায়। এছাড়াও চট্টগ্রাম থেকে নোয়াখালী ও ভোলা জেলা হয়ে গভীর রাতে তেঁতুলিয়া নদী পারি দিয়ে মাদকের চালান আসে বাউফলে। অবৈধ মদের বোতলের চালান আসে কুরিয়ার সার্ভিসের পার্সেলের আড়ালে।

উপজেলার সচেতন নাগরিকরা বলছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এগিয়ে আসতে হবে মাদকাসক্ত ব্যাক্তির পরিবারের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের।

আরো পড়ুন : পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল

এ বিষয়ে বাউফল থানার অফিসার ওসি শোনিত কুমার গায়েন বলেন, পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এটি আমাদের রুটিন ওয়ার্ক। মাদকের সাথে জড়িত ব্যাক্তি যত ক্ষমতাবান হোক তাকে আইনের আওতায় আনা হবে। আমরা ইতোমধ্যে মাদক ব্যবসার সাথে জড়িতদের তালিকা তৈরি করেছি এবং তাদের নজরদারিতে রেখেছি। মাদকের বিরুদ্ধে সবসময় পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে বলেও মন্তব্য করেন তিনি।




গলাচিপায় প্রথম নারী উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত ওয়ানা মার্জিয়া নিতু দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, নারী ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।

আরো পড়ুন : পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল

এ সময় উপজেলা চেয়ারম্যানকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ভবনে বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত ২১ মে অনুষ্ঠিত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ওয়ানা মার্জিয়া নিতু।