স্কুল ব্যাগে গাজার চালান, ২ মাদক কারবারি আটক

বরিশাল অফিস :: অভিনব পদ্ধতিতে ফাঁকি দিয়ে স্কুল ব্যাগে করে গাঁজা বহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে আমতলী পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

আটক মাদক কারবারি মিলন মোল্লা (৪০) বরিশালের রুপাতলী এলাকার মৃত সিকান্দার মোল্লার ছেলে ও অপর মাদক কারবারি গোলাম রাব্বি (২৫) বরিশাল কোতোয়ালি থানার ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত আইউব আলীর ছেলে।

বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগেই ডিবি পুলিশের কাছে তথ্য ছিলো আজ (৫ জুলাই) সকালে আমতলীতে বড় ধরনের মাদকের চালান পাচার হবে। তথ্য মোতাবেক (৪ জুলাই) গভীর রাতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম তার সাথে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম হোসেন সোহাগ, সহকারী পরিদর্শক রুবেল হাওলাদারসহ ডিবি পুলিশের একটি দল আমতলী অবস্থান নিয়ে মাদক চোরাচালানের তথ্যের বিষয়ে খোঁজ খবর নিতে থাকে। শুক্রবার সকালে আমতলী চৌরাস্তা এলাকায় ওই দুই যুবকের গতিবিধি একটু সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ডিবি। এসময় তাদের সাথে থাকা স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বার্তা২৪.কম-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি (৫ জুলাই) সকালে আমতলী উপজেলায় বড় ধরনের মাদকের চালান বিক্রি হবে। একারনে ফোর্স নিয়ে আমতলীতে অভিযান পরিচালনা করি। সন্দেহভাজন হিসেবে মিলন মোল্লা (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) তাদের সাথে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করি।

তিনি আরো বলেন, উদ্ধার করা গাঁজার বাজার মূল্য দেড় লাখ টাকা। গাঁজাসহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।




ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

বরিশাল অফিস :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফাঁকা জায়গায় এই দূর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুই জন নিহত হয়।

তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারনে যানজটের সৃষ্টি হয়। রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।




বরিশালে আটক কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশাল অফিস :: কিশোর গ্যাং দমনে সরকার কঠোর অবস্থানে থাকলেও তার প্রভাব পড়েনি বরিশালের গৌরনদীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা গৌরনদীতে কিশোর গ্যাংয়ের উপদ্রবের বিষয়টি বিভিন্ন সভা সমাবেশে বলে আসলেও দমনের পরিবর্তে কিশোর গ্যাং সদস্যদের ধারালো অস্ত্র সহ আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।

বরিশাল গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাদ মিয়া রাসেল জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর থেকে ইমন সরদার ও হাফিজুল নামের দুই কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি আমি থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলামকে জানিয়েছি।

পরবর্তীতে রহস্যজনক ভাবে তাদের ছেড়ে দেয় গৌরনদী মডেল থানার এএসআই সুজন জানান, দক্ষিণ বিজয়পুর এলাকা থেকে ধারালো ক্ষুর সহ দুইজনকে আটকের পর এসআই দেলোয়ার হোসেনের জিম্মায় দিয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি। এরপর কি হয়েছে তা জানা নেই। এসআই দেলোয়ার হোসেন জানান, সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছিলো। তাদের কাছে কিছু পাওয়া যায়নি। ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছিলো। তাদের কাছে কিছু পাওয়া যায়নি। পরে মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।




ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ

 




যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এখন পর্যন্ত ৫৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩৬৭ আসনে জয় পেয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৮৫ আসনে। ৫১ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন।

এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি ৩২৬টির বেশি আসনে এরই মধ্যে জয় পেয়েছে। ফলে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। যদিও এখনো ১১৪ আসনের ফলাফল প্রকাশিত হয়নি।

লেবার পার্টির জয়ের ফলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। হলবর্ন ও সেন্ট প্যানক্রাসে জয়ের পর লেবার পার্টির নেতা স্টারমার বলেন, পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের সময় কিছু দেওয়ার জন্য।

২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন

বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা থেকে সাধারণ নির্বাচনের ভোট শুরু হয়। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলে রাত ১০টা পর্যন্ত।

সূত্র: বিবিসি




এমি মার্টিনেজে ভর করে সেমিফাইনালে আর্জেন্টিনা




৪ শতাধিক আসনে জিততে চলেছে লেবার পার্টি, ঋষির বিদায়ের ইঙ্গিত




পরীক্ষার হলে অনিয়ম করায় অধ্যক্ষসহ ৭ শিক্ষক বহিষ্কার

বরিশাল অফিস :: বরগুনার দারুল উলুম নেছারিয়া কামিল (আলিয়া) মাদ্রাসায় এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে অধ্যক্ষসহ ৪ মাদ্রাসার ৭ শিক্ষককে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাদের বহিষ্কার করেন হল সুপার।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সদরের আলিয়া মাদ্রাসার ৬, ৭ ও ৯ নম্বর হলে ৮০ জন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য নৈর্ব্যক্তিক’র কোড পরিবর্তন করে প্রশ্নপত্র দেওয়া হয়।

বহিষ্কারকৃত শিক্ষকরা হলেন- বদরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফ আলী, কেওড়াবুনিয়া ইসহাকিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, পূর্ব গুদিঘাটা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সগির হোসাইন ও সহকারী অধ্যাপক বেলাল হোসাইন এবং চরকগাছিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক বেলাল হোসেন, খাকবুনিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ ইসমাইল এবং কেওড়াবুনিয়া ইসহাকিয়া মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, তথ্য পেয়ে ৩টি কক্ষে দায়িত্বরত ৭ শিক্ষকের অনিয়মের প্রমাণ পেয়ে তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছি। এরপর তাদের স্থায়ীভাবে বহিষ্কার করেন হল সচিব।

আলিয়া মাদ্রাসার হল সচিব ও অধ্যক্ষ মো. মামুনুর রশিদ বলেন, আদেশ পেয়ে তাদের বহিষ্কার করেছি। চাকুরি জীবনে তারা আর কোনোদিন পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে পারবেন না।

তবে, অনৈতিক সুবিধা নেওয়া ৮০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তারা। অনৈতিক সুবিধা নেওয়া শিক্ষার্থীদের বিষয়ে কেনো ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে বরগুনা সদর সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দিয়েছি। হল সচিবের কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




অবশেষে মুখ খুললেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী




প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৫

বরিশাল অফিস :: পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিজয় (২৩), একই গ্রামের কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ (১৪), সিরাজুল ইসলামের ছেলে শিহাব, আব্দুর রাজ্জাক প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম ও সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শিশির (১৫)।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্যাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হন‌। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

ওসি আশিষ কুমার স্যান্যাল আরো জানান, এখনো হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।