পটুয়াখালী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী – কুয়াকাটায় দুই খাবার হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পরিবেশন এবং পরিবেশ দূষণের দায়ে দুই খাবার হোটেল মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার শেষ বিকালে সৈকত লাগোয়া বৈশাখী হোটেল এন্ড বিরিয়ানী হাউজকে দেড় লাখ এবং গাজী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানী হাউজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন : চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে ওই দুই হোটেল থেকে ময়লা পানি সরাসরি পাইপের মাধ্যমে সমুদ্রে ফেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন।




পবিত্র আশুরা ১৭ জুলাই 




20 lakh people affected by flood in 15 districts: Mohibbur

barishal office :: State Minister for Disaster Management and Relief Mohibbur Rahman today said nearly 20 lakh of people in 15 districts have been affected by flood triggered by heavy rainfall and onrush of water this year.

“We have distributed adequate amount of relief material including rice, dry food and cash incentives among flood-hit people in 15 districts of the country,” he told a meeting at his ministry,” Jahid Hossain Khan, public relation officer of the ministry told BSS.

According to the Ministry of Disaster Management and Relief, the flood-hit districts are Sylhet, Sunamganj, Netrakona, Moulvibazar, Habiganj, Rangpur, Jamalpur, Gaibandha, Feni, Rangamati, Bogura, Kurigram, Sirajganj, Lalmonirhat and Cox’s Bazar.

The state minister said the government has allocated a total of 8,700 tonnes of rice, Taka 3.10 crore in cash, 58,500 sacks of dry food, Taka 60 lakh for baby food and Taka 60 lakh for fodder for flood-hit districts.

Flood affected people took refuge in 36,223 shelters, he added.

No casualty was reported during the three spell of flood, Mohibur said adding 20 lakh people were badly affected by the flood in north and northern districts.

“There is a possibility of another spell of flood in the month of August or September, the minister said, “We are taking preparation as per the directives of the Prime Minister.”

All necessary items were given to the local lawmakers, deputy commissioners and upazila nirbahi officers as per their demand and there is no reason for lack of relief, he added.




রোগী ও ডাক্তার উভয়কেই সুরক্ষা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বরিশাল অফিস :: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন রোগী ও ডাক্তার উভয়কেই সুরক্ষা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, রোগী যাতে যথাযথ চিকিৎসাসেবা পায় সেটা দেখা যেমন সরকারের দায়িত্ব তেমনি ডাক্তাররাও যাতে চিকিৎসাসেবা দিতে গিয়ে সুরক্ষা পায় সেটা দেখাও তাদের দায়িত্ব।

চটগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে কর্তব্যরত ডাক্তারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চটগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বিদ্যমান সকল ধরনের সমস্যার সমাধান করা হবে। এ হাসপাতালে এমআরআই মেশিন, সিটি স্ক্যান নষ্ট এটা শুনতে খারাপ লাগে। ঢাকার পর চট্টগ্রাম বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম শহর। তাই জরুরি ভিত্তিতে সকল সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, দেশে উন্নতমানের চিকিৎসাসেবা থাকা সত্ত্বেও মানুষ চিকিৎসার জন্য বিদেশ চলে যায়। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই দেশে চিকিৎসাসেবা গ্রহণ করেন। একইভাবে সংসদ সদস্যরা যার যার স্থানীয় হাসপাতালে গিয়ে যদি চিকিৎসাসেবা নেন তাহলে দেশের সকল হাসপাতালে চিকিৎসার মান উন্নত হবে এবং চিকিৎসার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। ফলে মানুষ চিকিৎসা সেবার জন্য আর বিদেশ যাবে না।
মন্ত্রী প্রাইভেট হাসপাতালের উদ্দেশ্যে বলেন, একটা হাসপাতালে যদি ইমার্জেন্সি ডাক্তার না থাকে, অক্সিজেন সিলিন্ডার খালি থাকে তাহলে তারা রোগীকে কি সেবা দেবে? প্রাইভেট ক্লিনিক অবশ্যই চলবে, আমি তার বিরুদ্ধে নই। কিন্তু তাদেরকে সব নিয়মকানুন মেনে চলতে হবে।

পরিদর্শনের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিটের সাইট পরিদর্শন করেন। পরে তিনি ইউরোলজি, পেডিয়াট্রিক, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এ বিভাগে ভর্তিকৃত শিশু ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন। এছাড়া এ বিভাগের কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথেও তিনি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কথা বলেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।




ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থি পেজেশকিয়ানের জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থি পেজেশকিয়ান। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে অতি রক্ষণশীল সাঈদ জালিলির বিপক্ষে জয়লাভ করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল অনুসারে, এখন পর্যন্ত ৩ কোটির বেশি ভোট গণনা শেষ করেছেন কর্মকর্তারা। এর মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোট এবং এক কোটি ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন জালিলি।

শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী তেহরানে ভোট দিয়ে সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

সর্বোচ্চ নেতা বলেন, আমি আশা করবো ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ায়।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, তিনি সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন।

 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, আমরা সবার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো। আমরা সবাই এই দেশের মানুষ, আমাদের দেশের অগ্রগতির জন্য সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা প্রয়োজন।

 




চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

পটুয়াখালী প্রতিনিধি :: সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) একাংশের।

গতকাল শুক্রবার (৫ জুলাই) পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘সরকার দলীয় নেতাকর্মীর দ্বারা সাংবাদিকদের বিরুদ্ধে হামলা-মামলার ঘটনা নতুন কিছু নয়। যখনই সাংবাদিকরা সত্য কথা লেখে, সমাজের অনিয়ম তুলে ধরে তখনই তারা ক্ষমতাসীনদের হামলা-মামলার স্বীকার হন। পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতা কর্তৃক চার সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা এর ব্যতিক্রম নয়।’

নেতারা বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, এসব মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করবে। একইসঙ্গে আমরা এই ন্যক্কারজনক এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

আরো পড়ুন : পটুয়াখালীতে স্বর্ণের দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ

গত ৩ জুলাই সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান ওরফে রিয়াদ খান (৪৩)।

মামলায় আসামিরা হলেন–দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি জি এম মশিউর রহমান, বাউফল প্রতিদিন ডটকমের সম্পাদক মো. এনামুল হক, সময় টিভির স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো. ফিরোজ।

আদালত বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েনকে মামলা তদন্ত করার দায়িত্ব দিয়েছেন।

এর আগে পরকীয়ার জেরে এক গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগে মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মামলা হয়। ২৬ জুন ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার সূত্র ধরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন এই যুবলীগ নেতা।




পটুয়াখালীতে স্বর্ণের দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে চাঁদার টাকা না পেয়ে সেঁজুতি গোল্ড প্লেট হাউজে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে নতুন বাজার একেএম কলেজ রোড এলাকায়। ঘটনার সঙ্গে জড়িত অমল দাস (৪০), অনিল দাস (৪২) ও শুভ দাস (২০)কে আসামি করে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকানি সেঁজুতি গোল্ড প্লেট হাউজের স্বত্বাধিকারী সজল কর্মকার।

আরো পড়ুন : কলাপাড়ায় সবজিতে আগুন – মাছে নাভিশ্বাস

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় পূর্ব বিরোধের জেরে অমল, অনিল ও শুভ সেঁজুতি গোল্ড প্লেট হাউজে প্রবেশ করে চাঁদার টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় দোকানে থাকা শিপলু কর্মকারকে (সজল কর্মকারের শ্যালক) ও খোকনকে মারধর করে এবং ভাঙচুর করে। এ সময় আশপাশের দোকানের লোকজন ও পথচারীরা চিৎকার শুনে ঘটনাস্থলে আসলে অমল গং হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে বীরদর্পে চলে যায়। ভাঙচুরে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক সজল কর্মকার।




হৃদয়-মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে খেলার সূচি




মিসরের শিক্ষামন্ত্রীর পিএইচডি ডিগ্রি ভুয়া




পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিতে ফ্রান্স