পটুয়াখালীতে মাছ ও সবজি বাজার আগুন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কাঁচা বাজারে আগুন, নাভিশ্বাস ক্রেতাদের। হাতের নাগালে বেগুন, শশা,আলু, পটল, ঢ়েড়স, মিষ্টি কুমড়া, লাউ, সহ সবরকম সবজির দাম দিনের পর দিন বেড়েই চলেছে কাঁচা বাজারের পাশাপাশি মাছ মাংস দুধ ডিমের দাম। এতে নিম্ন আয়ের মানুষের যেন বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে।

অনেকে বাজারে এসে কাঁচা বাজার না করেই খালি ব্যাগ হতে নিয়ে বাড়ি ফেরত চলে যাচ্ছেন। আবার কেউ বাধ্য হয়ে বেশি দামেই বাজার করে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

তবে ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন।

সরজমিনে পটুয়াখালী নিউ মার্কেটে দেখা যায়, কাঁচা বাজারে সবজির দাম শুনতেই নাভিশ্বাস নিচ্ছে ক্রেতারা। বাজারে করল্লা ১০০ টাকা কেজি, ঢেড়স ৯০ টাকা কজি, বেগুন ৯০ টাকা কেজি, আলু ৭০ টাকা কেজি, ঝিঙে ১০০ টাকা কেজি, পটল ৪০ টাকা কেজি, পেঁপে ৫০ টাকা কেজি,শশা ১০০ টাকা কেজি, জালি কুমড়া ৭০ টাকা কেজি, তরাই ৪০ টাকা কেজি, পিঁয়াজ ১০০ টাকা কেজি, আদা ২৮০ টাকা কেজি, রোসন ২২০ টাকা কেজি, কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, কচু ৮০ টাকা কেজি , মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, পুইশাক ৩০ টাকা কেজি, শশা ১০০ টাকা কেজি।

আরো পড়ুন : কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: মূলহোতা ‘পিস্তল বাবু’ র‌্যাবের জালে

অন্যদিকে রুই মাছ ৩০০ টাকা কেজি, পাঙ্গাশ ২৫০ টাকা কেজি, কাতলা মাছ ৩৫০ টাকা কেজি, সিলভারকাপ মাছ ৩০০ টাকা কেজি, টেংরা মাছ ৬০০ টাকা কেজি, চিংড়ী মাছ ৬০০/৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মহিপুর বাজারে।

সবকিছুর দাম উর্দ্ধগতির জন্য মধ্যেবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষের বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে।

নিউ মার্কেট বাজার করতে আসা নিম্ন আয়ের মানুষ মোঃ অনিক সাহা জানান, তিনি বাজার করতে এসে তরি-তরকারির দাম শুনে হতাশ হয়ে বাজার না করে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফেরত যাচ্ছেন। তিনি সারাদিনে কাজ করে পারিশ্রমিক পান মাত্র ৬’শ টাকা, আর বাজারে এক কেজি বেগুনের দাম ৮০ টাকা, এক কেজি পাঙ্গাশ মাছের দাম ২৫০ টাকা, আমরা গরীব মানুষ এতটাকা দিয়ে মাছ ও সবজি কিভাবে কিনে খাব বলে চরম হতাশা হয়ে পড়েন তিনি।

বাজার করতে আসা মোঃ জাকির নামের আরেকজন ব্যক্তি বলেন, মাছের বাজারে গিয়ে হাঁপ কেজি চিংড়ী মাছ কিনেছি ৩৫০ টাকা দিয়ে, এক কেজি আলু কিনেছি ৭০ টাকা দিয়ে। যেভাবে দিন দিন তরিতরকারির দাম বাড়ছে তাতে মানুষের বাজার করে খাওয়া দায় হয়ে পড়েছে

গলাচিপা বাজারের মোঃ মহিউদ্দিন নামের ব্যবসায়ী জানান, তারা পাইকারি বাজার থেকে বেশি দামে মাল কিনে খুচরা দামে বিক্রি করছেন। তাদের কাছে পাইকারি বাজারে বেগুনের দাম ধরা হচ্ছে ৮০ টাকা আর সেই বেগুন খুচরা বাজারে বিক্রি করছি ৮৫/৯০ টাকা দরে।

পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তারা বেশি দামে মাল কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান।




কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: মূলহোতা ‘পিস্তল বাবু’ র‌্যাবের জালে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবু গ্রেফতার হয়েছেন।

শনিবার (৬জুলাই) রাতে র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল ঢাকা কদমতলী থেকে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি পিস্তল বাবুকে গ্রেফতার করে। তাকে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন :পটুয়াখালী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী – কুয়াকাটায় দুই খাবার হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১২ জুন বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা করেন ভুক্তভোগী ওই ছাত্রী।

মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হলেও দীর্ঘ তিন সপ্তাহ ধরাছোঁয়ার বাইরে ছিলেন পিস্তল বাবুসহ দুজন। পিস্তল বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে এই আসামি।




Research and Development should get priority in universities: speakers

barishal office :: Speakers at a roundtable today said Research and Development (R&D) should get more priority both in the public and private universities to get skilled graduates for meeting both the local and global
market demand.

Moreover, they also stressed the need to focus on how to mitigate the requirements and the skill gap. Academicians and industry owners said this at a roundtable discussion titled “Strengthening Collaboration between the Private Sector & Academia: The Way Forward” organised by Dhaka Chamber of Commerce and Industry (DCCI) in the
capital today.

Academicians from different renowned public and private universities took part in the discussion to identify the challenges of industry-academia collaboration.

DCCI President Ashraf Ahmed said every year around two million graduates are entering into the job market, but it is not possible to accommodate all of them. “According to BIDS, unemployment among graduates in the country is 66 percent,” he said.

Furthermore, he said a World Bank (WB) survey reveals that 46 percent of employers struggle to find job seekers with the necessary skills while 69 percent report shortages of skilled manpower for technical and managerial
roles.

Ashraf said experts are being hired from outside for key positions to run the industry and billions of dollars are flowing out of the country. “On the other hand, due to lack of skills, our manpower is not getting highly paid
jobs abroad.”Industry-academia needs to work together to develop both soft and hard skills
of the graduates, he added.

Besides, shared efforts and contributions by universities and private sector on research of contemporary matters can enrich and create new learning on macroeconomic matters, the DCCI president continued. Dr. Muhammad Anisuzzaman Talukder, Professor of BUET, said there should have been a strong trust between the industry and academia sector.

In Bangladesh, the university curriculum is quite good, but in some cases few good things can be included, he said, adding: “But frequent changes in curriculum will not bring any good result for the students.”

Vice-Chancellor (VC) of University of Liberal Arts Bangladesh (ULAB), Professor Imran Rahman said around 40 percent of young graduates are still unemployed while there is a need to do something for them. He therefore suggested for apprenticeship for better learning out of the theoretical background.

Imran also urged for popularizing ICT and science-based education more to compete with the rapidly moving world. Moreover, he said private funding in the university Research and Development or students’ projects should get tax
benefits.

Prof of North South University (NSU) Dr. AKM Waresul Karim, Dean of Bangladesh University of Professionals (BUP) Brigadier General Mohammad Saadat Hossain, its Director of International Affairs Lieutenant colonel
(retd) Khondoker Zahirul alam, Prof Dr. Mohammad Zahedul Alam, Assistant Director of FBS Md. Yeashir Arafat, Dean of Dhaka International University (DIU) Prof Dr. Mohammed Masum Iqbal, Pro-VC of American International
University-Bangladesh (AIUB) Dr. Md. Abdur Rahman, its Prof Dr. Partha P. Chowdhury, Prof of United International University (UIU) Dr. Salma Karim, its Associate Prof Dr. Md. Quamruzzaman, Dean of Northern University Bangladesh (NUB) Prof Nazmul Ahsan Khan, its Assistant Prof Khairul Alam and Prof of
Institute of Business Administration (IBA) University of Dhaka (DU) Dr. Khaled Mahmud also took part in the discussion.

The speakers also suggested for utilizing corporate CSR funds for university research and development work.

Speakers also recommended a faster approval process of the new curriculum by the University Grants Commission (UGC). They also requested the private sector to come forward for students’ project funding.

DCCI Vice-President Md. Junaed Ibna Ali, Director Mohammad Saifur Rahman Saif and Convenor Ismet Zerin Khan were also present at the discussion.




Holy Ashura on July 17

barishal office :: The holy Ashura, commemorating the martyrdom of Prophet Hazrat Muhammad’s (PBUH) grandson Hazrat Imam Hossain Ibn Ali (RA), will be observed in the country on July 17 (Wednesday) as the Muharram moon was not sighted in the sky today.

So, the month of Muharram of 1446 Hijri will start on Monday (July 8, 2024) while the 30th day of Zil Hajj month will be tomorrow, said a press release of Islamic Foundation (IF) today.
Therefore, the holy Ashura will be celebrated on July 17, the release added.

The decision was taken at a meeting of the National Moon Sighting Committee at Islamic Foundation (IF) conference room in Baitul Mukarram National Mosque here this evening.
Additional Secretary for Religious Affairs Ministry Md Awal Hawlader chaired the meeting.




আট বছর পর জিম্বাবুয়ের কাছে হারলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

বরিশাল অফিস :: ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হেরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে চ্যাম্পিয়ন দলের সদস্যদের ছাড়া খেলতে নামা টিম ইন্ডিয়া। মাত্র এক সপ্তাহে আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা জিতেছিলো রোহিত-কোহলির ভারত।

হারারেতে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে ভারতীয় বোলারদের সামনে সুবিধা করতে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান করে জিম্বাবুয়ে।

দলের পক্ষে ৪টি চারে ২৫ বলে সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন ক্লাইভ মাদান্দে। এছাড়া ডিওন মায়ার্স ২৩, ব্রায়ান বেনেট ২২ ও ওয়েসলি মাধভেরে ২১ রান করেন। ভারতের পক্ষে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন স্পিনার রবি বিষ্ণোই। ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই খালি হাতে ফিরেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। মিডল অর্ডার ব্যাটাররাও যাওয়া আসার মিছিল শুরু করলে ১১তম ওভারে ৪৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় ভারত। এরমধ্যে অধিনায়ক শুভমান গিল ২৯ বলে সর্বোচ্চ ৩১ রান করেন।

লোয়ার অর্ডারে দলের হাল ধরার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান। কিন্তু বড় ইনিংস ও জুটি না হবার কারনে ১৯ দশমিক ৫ ওভারে ১০২ রানে অলআউট হয়ের লজ্জার হার বরণ করে নেয় ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান টিম ইন্ডিয়ার।

সুন্দর ২৭ ও আবেশ ১৬ রান করেন। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা ৩টি করে উইকেট নেন।
টি-টোয়েন্টিতে দশবারের দেখায় এই নিয়ে চতুর্থবার ভারতকে হারালো জিম্বাবুয়ে। সর্বশেষ ২০১৬ সালে সর্বশেষ জিম্বাবুয়ের সফরে তিন ম্যাচের সিরিজ হার দিয়ে শুরু করেছিলো ভারত। ঐ সিরিজের প্রথম ম্যাচের জয়টি ভারতের বিপক্ষে এতোদিন সর্বশেষ জয়ের নজির ছিলো জিম্বাবুয়ের। ব্যাট হাতে ১৭ রান এবং বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।




রপ্তানিতে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টেক্সটাইল মালিকদের

বরিশাল অফিস :: সব ধরনের রপ্তানিতে দ্বিতীয়বারের নগদ সহায়তা কমিয়ে গত ৩০ জুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে তৈরি পোশাক, চামড়া, পাট, কৃষিসহ ৪৩ খাতে নগদ সহায়তা কমবে রপ্তানিকারকদের। প্রণোদনা কমানোর এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

সংগঠনটি জানায়, অনতিবিলম্বে বাংলাদেশ ব্যাংকের জারি করা এফই সার্কুলার নং ১২ প্রত্যাহার করে নগদ প্রণোদনা আগের অবস্থায় আনতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে টেক্সটাইল শিল্পর জন্য একটি যুগোপযোগী টেক্সটাইল পলিসি প্রণয়ন এবং ব্যাংক লোন পরিশোধের জন্য এক বছরের গ্রেস পিরিয়ড রাখার দাবি জানিয়েছে বিটিএমএ।

শনিবার ঢাকায় বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী খোকন। এসময় বিটিএমএর সহসভাপতি মো. ফজলুল হক, মোহাম্মদ ফায়জুর রহমান ভুঁইয়াসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী খোকন বলেন, যে কোনো শিল্প শক্তিশালী বা টেকসই করার জন্য নীতি সহায়তা বা প্রণোদনা প্রয়োজন, বিশ্বের উন্নত দেশগুলোও যা দিয়ে আসছে। যে কোনো দেশের জন্য টেকসই শিল্প প্রতিষ্ঠায় প্রয়োজন শক্তিশালী নীতি সহায়তা ও প্রণোদনা। আমাদের দেশে কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না রেখে নগদ প্রণোদনা যেভাবে কমানো হয়েছে, তাতে টেক্সটাইল খাতে সক্ষমতা কমবে। এর প্রভাবে ক্রমান্বয়ে এই সেক্টরের ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া এ খাতে প্রতিযোগী অন্যান্য দেশের সঙ্গে আমরা কোনোভাবেই টিকতে পারবো না। কোনো কারণে প্রাইমারি টেক্সটাইল বন্ধ হল পরবর্তীতে তৈরি পোশাক শিল্পও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এতে দেশের অর্থনীতিতে ধস নামার আশঙ্কা তৈরি হবে।

তিনি বলেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ এবং টেক্সটাইল টেকনোলজিতেও বিশ্বে দ্বিতীয়। ভারত বর্তমানে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ এবং ২০০৪ সালে এলডিসি গ্র্যাজুয়েটেড হওয়া সত্ত্বেও টেক্সটাইল শিল্পকে নানানভাবে নগদ প্রণোদনার বিকল্প সুবিধা দিয়ে আসছে। সুতরাং এলডিসি গ্র্যাজুয়েশনের নামে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রণোদনা ও নীতি সহায়তা ব্যাপকভাবে কমানো হচ্ছে, তাতে এ শিল্প আচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।
বিটিএমএ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরে টেক্সটাইল এবং অ্যাপারেল খাতের জন্য রপ্তানির বিপরীতে ২৫ শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা করেছিলেন। এটি দেশের টেক্সটাইল এবং অ্যাপারেল খাতের অগ্রযাত্রায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে এ খাতে রপ্তানি আয় ২ বিলিয়ন থেকে ৪৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।




জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি

বরিশাল অফিস :: জামালপুরে কমতে শুরু করেছে যমুনা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি। কিছুটা পানি কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিস্তীর্ণ জনপদে বন্যার পানি ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলার ৪৫ ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে প্রশাসন বলছেন ২৩ হাজার পরিবারের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়েছেন।

জামালপুর জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যার পানিতে জেলার প্রাথমিক ও মাধ্যমিকের ২১৪টি বিদ্যালয় প্লাবিত হয়েছে। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ইসলামপুর উপজেলায় ৩০টি, দেওয়ানগঞ্জে ২৫টি, মাদারগঞ্জে ৭টি ও বকশীগঞ্জে ১টি।

সদর উপজেলা ছাড়া জেলার চারটি উপজেলায় ১৫১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন বন্যার্ত এলাকায় সরেজমিনে বানভাসি মানুষের সাথে কথা বলে জানা গেছে, সবচেয়ে দুর্ভোগে পড়েছেন যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের মানুষ। এসব অঞ্চলের অধিকাংশ মানুষ হতদরিদ্র। যমুনার ঢলে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ দিন ধরে পানিবন্দি হয়ে থাকায় অনেক দিনমজুরের আয়রোজগার বন্ধ হয়ে গেছে।

দুর্গম প্রজাপতিরচর এলাকার হতদরিদ্র আবু সাইদ বলেন, গত মঙ্গলবার সকাল থেকে আমাদের বাড়িতে পানি উঠতে শুরু করে। সন্ধ্যার দিকে ঘরের মেঝেতে উঠে। পরের দিন চারদিকে অথৈ পানি আর পানি। আমি পরের জমিতে কাজ করে সংসার চালাই। এখন জমিসহ ঘরবাড়ি পানির নিচে থাকায় সকল আয়রোজগার বন্ধ হয়ে গেছে।

তার মতো অনেক হতদরিদ্র দিনমজর রয়েছেন, সবারই একই অবস্থা।

শরিফ নামে একজন বলেন, দিন কাজ করে সংসার চালাই। বানের পানি উঠায় সকল ইনকাম বন্ধ। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পাড় করছি কেউ খোঁজ খবরও নিতে আসে না।

এদিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেছে বন্যার পানি।

দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী আঞ্চলিক সড়কের ৩০ মিটার অংশ বন্যার পানিতে ভেঙে যাওয়ায় এখনো বন্ধ রয়েছে ওই এলাকার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টয় যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯০সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখন জেলার বানভাসিদের জন্য ৬ উপজেলায় ১৯০ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৪০০ প্যাকেট শুকনো খাবার বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।




এসিআই নিয়োগ ২০২৪, প্রতি মাসে ৪ দিন ছুটি




গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করবেন যেভাবে




সেমিফাইনাল ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় স্পেন

বরিশাল অফিস :: চলতি ইউরো আসরে স্পেন দারুণ সময় পার করছে। এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালেও। শুক্রবার রাতে আরেক ফেবারিট ও আয়োজক জার্মানিকে বিদায় করে লা ফুয়েন্তের দল কেটেছে সেমির টিকিট। তবে তাতেও স্বস্তির নেই তাদের। কারণ কার্ড ও ইনজুরিজনিত সমস্যায় ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না স্পেন।

গতকাল জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাত্র অষ্টম মিনিটেই অনাকাঙ্ক্ষিত এক ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন পেদ্রি। এবারের ইউরো থেকেই ছিটকে গিয়েছেন তিনি এমনতাই জানা গেছে। বাঁ পায়ের চোট থেকে সেরে উঠতেও সময় লাগবে, তাই সেমিতে দলে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

উয়েফার নতুন নিয়ম অনুযায়ী ইউরোর সেমিফাইনালের আগে কেউ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে, তিনি সেমিফাইনাল খেলায় নিষেধাজ্ঞা পাবেন। আর তাতেই কপাল দানি কারভাহাল ও রবিন লা নরম্যান্ডের। জার্মানির জামাল মুসিয়ালাকে শেষ মিনিটে বিশাল ফাউল করে তো লাল কার্ডই দেখতে হয়েছে কারভাহালকে।

এছাড়াও স্পেনের অধিনায়ক আলভারো মোরাতারও সেমিতে খেলা নিয়ে শঙ্কা আছে। জয়সূচক গোলের পর মাত্রাতিরিক্ত উদযাপনের সময় তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও রেফারি অ্যান্থনি টেলর তাকে কার্ড দেখিয়েছিলেন কি না সেটি এখনও নিশ্চিত করেনি উয়েফা। যদিও সম্প্রচারকারী চ্যানেলে মোরাতাকে হলুদ কার্ড দেখানো হয়েছে বলে বলছেন অনেকে।

বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১০ জুলাই রাত ১টায় ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।