দেশের ৫ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস

বরিশাল অফিস :: দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। রোববার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।




মতিউরের ১১৫ ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা পেল দুদক

বরিশাল অফিস :: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাবে পাওয়া গেছে মাত্র ৪ কোটি টাকা। ছেলের ‘ছাগলকাণ্ড’ আলোচনায় আসার পরপরই এসব হিসাব থেকে মোট ৮ কোটি টাকা তুলে নিয়েছেন তিনি। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১১৫টি হিসাবে এই কাস্টমস কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু হিসাব ২ থেকে ৫ বার লেনদেনের পর বন্ধ করে দেওয়া হয়েছে। মতিউরের ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।

গত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশজুড়ে আলোচিত হন। পরে বিভিন্ন গণমাধ্যমে মতিউর ও তার পরিবারের দেশে-বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ করা শুরু করে। এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৫ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু, তাঁর দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, ওই আটজনের ব্যাংক, এমএফএস ও বিও হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ। তথ্য চাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে ব্যাংকগুলো থেকে তাদের ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয় বিএফআইইউর কাছে। তথ্য পেয়ে সংস্থাটি দুদককে ব্যাংক হিসাবের তথ্য পাঠিয়েছে।

তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ১০ জুন আলোচিত মতিউর রহমানের ব্যাংক হিসাবগুলোতে মোট ১২ কোটি টাকা ছিল। ছেলের ‘ছাগলকাণ্ড’ আলোচনায় আসার পর ঈদের আগে ও পরে মিলিয়ে তিনি ব্যাংক থেকে ৮ কোটি টাকা তুলে নেন। এরই মধ্যে বিএফআইইউ থেকে ব্যাংক হিসাব জব্দ করা হলে বাকি অর্থ তুলে নেওয়ার সুযোগ পাননি। এতে তার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা রয়ে যায়।




টিভিতে খেলার সূচি

ক্রিকেট

২য় টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে-ভারত
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫

লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যান্ডি-গল
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস

ডাম্বুলা-কলম্বো
রাত ৮টা, টি স্পোর্টস




ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ গড়াল টাইব্রেকারে




বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি, ৪৭ ঘণ্টা পর মিলল মরদেহ

বরিশাল অফিস ::ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪৭ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের শূন্যরেখায় ভারতের গোয়ালপুকুর থানার এসআই মোস্তফা বালিয়াডাঙ্গী থানার পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেন। নিহত রাজু মিয়া (২০) বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হার্ট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা মো. হবিবরের ছেলে।

মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা ছাড়াও বালিয়াডাঙ্গী থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত রাজু মিয়ার স্বজনরা।

স্থানীয় বড় পলাশ বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া জানান, বিএসএফের কাছ থেকে মরদেহ পাওয়ার পরপরই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন

জানা যায়, গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫এস থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে বিএসএফের গুলিতে নিহত হন রাজু মিয়া। শুক্রবার (৫ জুলাই) দুপুরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে ওই যুবকের মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছিল তারা।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, শনিবার রাত ১০টা ৩০ মিনিটে নাগরভিটা সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিহত রাজুর মরদেহ বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।




প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৪

বরিশাল অফিস :: বরিশালের মুলাদীতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

এরআগে বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে মুলাদী উপজেলার চরপদ্মা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-তরুণীর প্রেমিক মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের আলমগীর আকনের ছেলে ফজলে রাব্বী (২০), একই এলাকার মৃত আজাহার গোমস্তার ছেলে বাতেন গোমস্তা (২২), আজিজ বেপারীর ছেলে রুহুল আমিন (২০) ও কালাম খানের ছেলে নাবিল খান (২০)।

মুলাদী থানার ওসি মো. জাকারিয়া মামলার বরাতে জানান, উপজেলার উত্তর পাতারচর গ্রামের বাসিন্দা ওই তরুণীর সাত বছর আগে বিয়ে হয়। তিন বছর পর তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে ওই যুবতীর সঙ্গে পূর্ব পরিচয়ে সূত্রে ফজলে রাব্বির প্রেম হয়।

বৃহস্পতিবার বিকেলে প্রেমিক ফজলে রাব্বী ওই তরুণীকে নিয়ে চরপদ্মা এলাকায় মাছুম বিল্লাহর মাছের ঘেরে ঘুরতে যায়। সেখানে বিয়ের প্রলোভন দিয়ে প্রথমে ফজলে রাব্বী ধর্ষণ করে।

তখন ঘেরে থাকা ৪ কর্মচারীরা তাদের আপত্তিকর অবস্থায় দেখে আটক করে। পরে তারা প্রেমিক ফজলে রাব্বীকে মাছের ঘেরে একপ্রান্তে নিয়ে আটকে রেখে তরুণীর মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে। সন্ধ্যার পরে ওই তরুণী বাড়ি ফিরে বিষয়টি মা-বাবাকে জানায়। তারা সফিপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেয়।

অভিযোগের ভিত্তিতে রাতেই চরপদ্মা এলাকায় অভিযান চালিয়ে মাছের ঘের কর্মচারী বাতেন, রুহুল আমিন ও নাবিলকে গ্রেপ্তার করে। পরে ওই এলাকা থেকে ফজলে রাব্বীকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, তরুণীর বাবার করা মামলার আসামি চারজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামি একই বাসিন্দা আবুল কালাম ব্যাপারীর ছেলে রবিন বেপারীকে (২০) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে পালাক্রমে ধর্ষণের কথা গ্রেপ্তাররা স্বীকার করেছেন।

ওই তরুণীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।




ঘেরের বাঁধ কেটে ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ

বরিশাল অফিস :: বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ঘেরের বাঁধ কেটে ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে ৬ একর জমিতে মাছের ঘের করেন সোহেল রানা। তিনি গত ৫ বছর ধরে ওই ঘেরে মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবি করছেন একই গ্রামের আল আমিন মৃধা, খলিল হাওলাদার, জয়নাল ও সোলায়মান মৃধা। শনিবার বেলা ১১টার দিকে ওই জমি দখলে নেওয়ার জন্য তারা ঘেরের বাঁধ কেটে ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেন।

ঘের মালিক সোহেল রানা বলেন, তারা স্থানীয় ইউপি সদস্য জসিম হাওলাদারের ক্ষমতার প্রভাব বিস্তার করে আমার মাছের ঘের দখলে নেওয়ার জন্য দেশীয় অস্ত্রসহ ২০-২৫ জন লোক নিয়ে ঘেরের বাঁধ কেটে মাছ ভাসিয়ে দেন। আমি এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করছি। কীভাবে ঋণের টাকা পরিশোধ করবো জানি না।

বাঁধ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত খলিল ও আল-আমিন মৃধা বলেন, ওই ঘেরের ভেতরে আমাদের জমি রয়েছে। তাই আমাদের জমি আমরা বুঝে নিচ্ছি।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এস আলম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

বরিশাল অফিস :: এস আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির (মেকানিক্যাল) স্টিল প্লান্ট বিভাগ উপ-সহকারী প্রকৌশলী/ সহকারী প্রকৌশলী পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ০৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এস আলম গ্রুপ
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/ সহকারী প্রকৌশলী
বিভাগ: (মেকানিক্যাল) স্টিল প্লান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: মেশিন রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রপাতির সমস্যা সমাধানে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৪

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪




দুমকিতে উপজেলা পরিষদ’র সমন্বয় কমিটির সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের সমন্বয় সভা ৬ জুলাই (শনিবার) সকাল ১০টায় এ উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার,
বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি কাজী আলমগীর হোসেন ও সহ-সভাপতি এ্যাড, মোঃ সুলতান আহমেদ মৃধা এবং সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহীন মাহমুদ, দুমকি উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান এ্যাড, মাইনুল ইসলাম রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার শিরিন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, দুমকি উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সহ এ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




মির্জাগঞ্জে পারাপারের অনুপযোগী অর্ধ শতাধিক ব্রিজ

পটুয়াখালী প্রতিনিধি :: মির্জাগঞ্জে পারাপারের অনুপযোগী প্রায় অর্ধ শতাধিক আয়রন ব্রিজ। কোনোটির এঙ্গেল ভেঙে পড়েছে আবার কোনোটি রয়েছে পাটা ছাড়া। কিছু কিছু ব্রিজ দাঁড়িয়ে রয়েছে বিধ্বস্ত অবস্থায়। কাগজে কলমে এলজিইডির তালিকাভুক্ত থাকলেও জনগণের কোনো উপকারে আসছে না এসব ব্রিজ।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে লোকজন চলাচল ও ছোট ছোট পরিবহন পারাপারের সুবিধার্থে এলজিইডির সহায়তায় প্রায় ২ শতাধিক আয়রন ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু বর্তমানে ৫৬টি ব্রিজ ঝুঁকিপূর্ণ আছে। যেসব ব্রিজগুলো পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো হলো- উপজেলার ময়দা ক্লিনিক এবং হাওলাদার বাড় সংলগ্ন ছৈলাবুনিয়া খালের উপর নির্মিত ২টি ব্রিজ, বাজিতা প্রথম খণ্ড এলাকার বাজিতা খালের উপর গাজীবাড়ির সামনের ব্রিজ। পশ্চিম সুবিদখালী মুসল্লিবাড়ি সংযোগ ব্রিজ, ঘটকের আন্দুয়া গ্রামে সুকরঞ্জ বিশ্বাসবাড়ির সামনে আবিদা খালের উপর ব্রিজ, কিসমত শ্রীনগর এলাকার মহিষকাটা-লক্ষ্মীপুরা বেতাগী সড়কের নাপিতবাড়ি খালের উপর ব্রিজসহ মোট ৫৬টি ব্রিজ।

সরজমিন দেখা যায়, এইসব ভাঙা ব্রিজে কাঠ, বাঁশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কিছু রয়েছে একেবারেই ব্যবহারের অনুপযোগী।

আরো পড়ুন : কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: মূলহোতা ‘পিস্তল বাবু’ র‌্যাবের জালে

এসব এলাকার বাসিন্দারা জানান, বছরের পর বছর এই ব্রিজগুলো ভাঙা অবস্থায় রয়েছে। সরকার প্রশাসন বা জনপ্রতিনিধিরা মেরামত বা নতুন ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছে না। এইসব ব্রিজ দিয়ে আমাদের পার হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। আমাদের বাচ্চারা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। প্রায়ই ভাঙা ব্রিজ দিয়ে পড়ে দুর্ঘটনা ঘটছে। এই ভাঙাচুরা ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানাই।

উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী বলেন, সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য অবহিত করা হবে।

মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন বাদশাহ বলেন, ইতিমধ্যে আমরা ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর তালিকা করে এসব স্থানে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি।