শেখ হাসিনার সফর যে কারণে গুরুত্বপূর্ণ বেইজিংয়ের কাছে




পটুয়াখালীতে ৮২ মণ লইট্যা ও ইলিশ মাছ জব্দ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশ মাছসহ দুটি পিকআপ ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

অভিযানের সময় ১১ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন : ঝাড়ু মিছিল নিয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও – পালালেন কর্মকর্তারা

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। কিছু অসাদু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারি ব্যবসায়ীদের তা বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি পিকআপ ভ্যান থেকে ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অসাদু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।




বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা




বরিশালে ১১ দফা দাবীতে বিক্ষোভ মিছিল

বরিশাল অফিস :: দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, শ্রমিক কর্মচারীসহ সকল শ্রমজীবী মানুষদের রেশনিং সুবিদা প্রদান করা ও শ্রমিকদের চাঁদা বা প্রিমিয়াম বিহীন পেনশন সুবিদা প্রদানসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে নগরীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় নগরীর সদর রোডে শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে একর্মসূচি পালিত হয়। সমন্ময় পরিষদের সভাপতি এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লার সঞ্চলনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানিক মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোসলেম সিকদার, শেখ আবুল হাসেম মাস্টার, নান্নু মিয়া, শায়লা শারমিন প্রমুখ। সমাবেশ শেষে ২৫টি সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।




ঝাড়ু মিছিল নিয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও – পালালেন কর্মকর্তারা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও বন্ধ মিটারের বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় শতাধিক গ্রাহক বাউফল পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ ঝাড়ু মিছিলে অংশ নেন।

এ সময় পল্লীবিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের কর্মকর্তা অফিস ত্যাগ করেন।

আরো পড়ুন : সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, সম্প্রতি তাদের মিটারে রিডিং এর চাইতে অতিরিক্ত বিল করা হয়েছে৷ এ ছাড়াও আরও কয়েকটি বন্ধ মিটারেও বিল করে পল্লীবিদ্যুৎ। এ বিষয়ে অভিযোগ দিলে গ্রাহকদের নামে মামলা দেওয়ার ভয় দেখায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ৷

পল্লীবিদ্যুতের এ ঘটনার প্রতিকার না পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা এ ঝাড়ু মিছিল করেন।




সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: সময় টিভির সাংবাদিক ও পটুয়াখালী প্রেসক্লা‌বের সদস্য মো. ম‌নির হোসেন বাদলের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোড ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

এ সময় মানববন্ধনে গত ৩ জুলাই বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সময় টিভির সাংবাদিক ও পটুয়াখালীর প্রেসক্লা‌বের সদস‌্য ম‌নির হোসেন বাদ‌লসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মামলা প্রত্যাহারসহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন- পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, সহ-সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, মুফতি সালাহউদ্দিন, মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।

আরো পড়ুন : কুয়াকাটা সৈকতের ১০ কি. মি. জুড়ে এক লাখ বৃক্ষ রোপণ চলছে

জানা যায়, পটুয়াখালীর বাউফলে গৃহবধূকে ভাগিয়ে নেয়ার অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মামলা করেন ওই গৃহবধূর স্বামী। এ ঘটনায় ‘অন্যের বউ ভাগিয়ে নেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা’ শিরোনামে গত ২৯ জুন সময় টিভির ওয়েবসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হন বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান খান রিয়াদ (৪৩)। তিনি বাদী হয়ে গত ৩ জুলাই বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সময় টিভির সাংবাদিক ও পটুয়াখালীর প্রেসক্লা‌বের সদস‌্য ম‌নির হো‌সেন বাদ‌লসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য বিবাদীরা হলেন- দৈনিক কালবেলার বাউফল উপজেলা প্রতিনিধি জি এম মশিউর রহমান মিলন, বাউফল প্রতিদিন ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক মো. এনামুল হক এনা, বেসরকারি টেলিভিশন সময় টিভির রিপোর্টার মো. মনির হোসেন বাদল ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো. ফিরোজ। আদালত বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার দায়িত্ব দেন।




আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী




বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

চন্দ্রদ্বীপ ডেস্ক : বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু এবং অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, রোববার বিকেল সাড়ে ৫ টায় বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রথযাত্রার সময় রথের চূড়ার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রঞ্জিত, নরেশ, আতশী, অলক ও সবিতা।

বগুড়া সদর থানার ওসি সাইহান আহমেদ জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পর ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতলে ১ জনের মৃত্যু হয়।

রোববার বিকাল ৫টায় সনাতন ধর্মের রথ যাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগবুল আহসান রিপু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। উদ্বোধনের ২০ মিনিট পর রথযাত্রা শুরু করে বনানী শিবমন্দিরে যাবার প্রাক্কালে সেউজগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।




সরকারি চাকরিতে কোটা ইস্যুতে কোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটাতো সাবজুডিস। কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোন কথা বলতে পারি না। কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে একটা কথা আমি না বলে পারছিনা, আমরা দেখছি যে কোটা আন্দোলন। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে। নারীদের কোটা বাতিল করতে হবে, এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে। সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি?

তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকাতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সে সুযোগ কিন্তু এই গত কয় বছরে পায়নি। এটা হলো বাস্তবতা।

প্রধানমন্ত্রী বলেন, এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে। তারাও চাকরী পাচ্ছে না। আর এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে যাতে হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায়টা আমরা সবসময়ই মেনে নেই। কিন্তু আমরা এখন দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে,সেখানে মেয়েরাও করছে।

তিনি বলেন, এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা কয়জন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছিল সেই হিসেবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কী না? সেটা আগে তারা প্রমাণ করুক।

তিনি বলেন, ‘আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটাতো সাবজুডিস। কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোন কথা বলতে পারি না। কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটার কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছেন। যদিও স্বাধীনতার পর থেকেই বিভিন্ন শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল। এক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০১৮ সালের অক্টোবরে নবম থেকে ১৩ তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণী) সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কীম প্রসঙ্গে বলেন, সার্বজনীন পেনশন স্কীম আমরা দিয়েছি এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ২০০৮ এর নির্বাচনী ইশতেহারে। যেটা আমরা করতে পেরেছি।
তিনি বলেন, শুধুমাত্র সরকারী চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকীরা বঞ্চিত থাকে। কাজেই কেউ যাতে বঞ্চিত না থাকে সেজন্য এই পেনশন স্কীমে বিভিন্ন স্তর দিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের প্রত্যেকেই এই সার্বজনীন পেনশন স্কীমে যুক্ত হতে পার। যুক্ত হতে পার নিজেদের একটা ভবিষ্যতের জন্য।

তিনি বলেন, যখন মানুষের বয়স হয়ে যাবে বা তারা কর্মক্ষম থাকবে না এর মাধ্যমে তাদের জীবন- জীবকা নির্বাহের জন্য একটি নিশ্চিত অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে। এটা কিন্তু আজীবন পাবে। আমি মনে করি যারা আমাদের রাজনীতির সাথে যুক্ত তাদের এ ধরনের পেনশন স্কীমে ঢোকা দরকার। আর যারা একেবারে প্রান্তিক বা নিন্ম আয়ের মানুষ রয়েছে তাদের জন্য এতে বিশেষ প্রণোদণা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, যুব মহিলা লীগ সবসময়ই আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল,অনেক সময় তারা যেমন পুলিশের হাতে নির্যাতিত তাই নয়, বিএনপির অস্ত্রধারী নেতা-কর্মীরাও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো- যুব মহিলা লীগের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন করেছে। তাদের সেই অত্যাচারের অনেক ছবি, চিত্র অনেক কিছুই এখনো রয়েছে। অত্যাচার নির্যাতনকালে মা-বোন বলে তারা কোন সমীহ করেনি।

তিনি বলেন, তারা এতই জঘন্য প্রকৃতির নির্যাতন করেছে যেটার নিন্দা করার ভাষা আমার নেই। কারণ তারা সে সময় মানুষ নয় জানোয়ারের থেকেও অধম জীবে পরিণত হয়েছিল। তারপরেও সকল বাধা অতিক্রম করে প্রত্যেকটা সংগ্রামে যুব মহিলা লীগ রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এমনকি তাঁকে গ্রেফতারের সময় বাধা দিতে গিয়ে অনেকে গ্রেফতার হয়ে করা বরণ করেন। যাদের অনেককে ছোট বাচ্চা ঘরে রেখেও কারাগারে যেতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।
তিনি বলেন, ‘সেই সংগ্রামের পথ বেয়েই আজকে আমরা সরকারে আসতে পেরেছি এবং অত্যাচার নির্যাতন যতই হোক আমরা মাথা নত করিনি, আর আমরা একটাই জিনিষ চেয়েছিলাম গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হোক।’

এ সময় খালেদা জিয়ার ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠান ও দেড় মাসের মাথায় তার পদত্যাগে বাধ্য হওয়া, দেড় কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচনে জয়লাভের চেষ্টা এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে প্রেফতার করা হলে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন এবং স্বাক্ষর সংগ্রহে যুব মহিলা লীগের ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি তাঁর সরকারের নিরাপত্তা বলয়ের বিভিন্ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করেন এ সময়।

এরআগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।




আমাকে ২৫ কোটি না দিলে প্রযোজকদের দেখে নেব’

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের চলচ্চিত্রের ইতিহাসে আয়ের দিক থেকে সকল সিনেমাকে পেছনে ফেলতে চলেছে শাকিব খানের ‘তুফান’। গেল ঈদুল আজহায় মুক্তির পর পরবর্তী চার সপ্তাহেও প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে এখনও তুফান জোয়ার বইছে। যে কারণে সিনেমাসংশ্লিষ্টরা দাবি করছেন, তুফান অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলবে।

ইতোমধ্যেই বিশ্বের আরও ১৬টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের এই সিনেমা। যেখানেও দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। সবকিছু মিলিয়ে কারো কারো দাবি, আয়ের দিক থেকে তুফান ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে।

‘তুফান’ ১০০ কোটির ব্যবসা এনে দিবে, এমনটি মনে করছেন শাকিব খান নিজেও। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেন, তুফানের আয় ১০০ কোটি হবে।

শাকিব বলেন, ‘আমার হিসেবে, এই সিনেমাই ১০০ কোটি হবে। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা এই ছবিটা হাউজফুল। আমি ‘প্রিয়তমা’-র সময়েই ডাবলিন বা ফ্রান্সের ছবির রেজাল্ট দেখেছি।’

শাকিব খানের পারিশ্রমিক কোটি ছাড়াল
কলকাতায় উরাধুরা নাচলেন শাকিব-মিমি
হলিউড-বলিউডের থেকে আমরা পিছিয়ে নেই : শাকিব
তুফান যখন ভারতে মুক্তি পেয়েছে তখন সেখানে মুক্তি পেয়েছে প্রভাস ও দীপিকার বিগ বাজেটের সিনেমা ‘কাল্কি’। তাদের পোস্টারের পাশে নিজের সিনেমার পোস্টার দেখে আপ্লুত শাকিব।

নায়ক বলেন, ‘এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রভাস-দীপিকা পাড়ুকোনের নতুন ছবির সঙ্গে। ওটার পাশে আমার ছবি দর্শক টানছে আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে। আমরা কিন্তু জিতেছি। মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি, জানি না।’

সিনেমা মুক্তির আগেই শাকিব বলেছিলেন, তুফান ১০০ কোটির ব্যবসা করলে তাকে ২৫ ভাগ দিতে হবে প্রযোজকদের। সেটাই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শাকিব বলেন, ক্রমাগত চেষ্টা করছি, ‘বড়’ সিনেমা করতে। ‘প্রিয়তমা’ করার পর ইধিকা (পাল) কিন্তু বাংলাদেশে স্টার হয়ে গেছে। মিমি (চক্রবর্তী) আগে থেকেই স্টার। তারা বাংলাদেশে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। আর ওই যে শত কোটির ব্যবসার কথা বলেছি, ওটা কিন্তু হবে। তখন আমাকে ২৫ কোটি না দিলে প্রযোজকদের আমি দেখে নেব (হাসি)!