ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৩৭

বরিশাল অফিস :: ইউক্রেনের কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা অংশ নিজেদের ওই হাসপাতালে আঘাত হেনেছে। ওমাৎজিৎ নামের ওই হাসপাতালের চিকিৎসক লেসিয়া লিসাৎজিয়া বলেন, হঠাৎ যেন চলচ্চিত্রের কোনো দৃশ্যের ঘটনা ঘটে গেল তীব্র আলো এবং পরপরই ভয়ংকর একটি শব্দ। তিনি জানান, হামলায় হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অপর একটি অংশে আগুন ধরে যায়। তাঁর মতে, হাসপাতালটির ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাজধানীসহ দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের পাঁচটি শহর ও নগরে রাশিয়া কয়েকডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এতে অন্তত ৩৭ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়েছে।

এসব হামলায় স্কুল ও হাসপাতালসহ প্রায় একশ’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩০টি ক্ষেপনাস্ত্র প্রতিহত করা হয়েছে। জেলেনস্কি এ হামলার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি রাশিয়ার হামলার কঠোর জবাব দেয়ার জন্যে ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানান।

এদিকে রুশ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদারে নতুন পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন।




বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত বেড়ে ৪

বরিশাল অফিস :: বগুড়ায় শাহ ফতেহ আলি পরিবহনের বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। মঙ্গলবার ভোর রাতে শহরতলীর বনানীতে এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। লাশ বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুন্দুরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্বাস আলী জানান, রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী মারা যান। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজন মারা যান।

আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৭ জন হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। দুঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে।




স্পেন-ফ্রান্স সেমিফাইনালসহ টিভিতে খেলার সূচি




দুমকী উপজেলা ও পবিপ্রবি পঁচিশে পদার্পণে নানা আয়োজন

পটুয়াখালী প্রতিনিধি :: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক প্রতিষ্ঠিত দুমকি উপজেলা ও দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ পঁচিশে পদার্পণ উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাঈনুল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার শিরীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, চরগরব্দী আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ‌ আলম প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : খালের বাঁধ কাটলো প্রশাসন – চাষযোগ্য হলো ৭০০ একর জমি

অপরদিকে “স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্রাজুয়েট তৈরি” স্লোগানকে ধারণ করে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।




খালের বাঁধ কাটলো প্রশাসন – চাষযোগ্য হলো ৭০০ একর জমি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে কৃষি কাজ নিয়ে চরম বিপাকে পড়েছে ওই ইউনিয়নের প্রায় তিন শতাধিক কৃষকপরিবার। মুষলধারা বৃষ্টিতে তিন গ্রামের ৭শ একর আবাদি কৃষিজমিতে ৩ ফুট পানি জমে রয়েছে। খালে বাঁধ দেওয়ার কারণে জমানো পানি নিষ্কাশন না হওয়ায় কৃষিকাজ নিয়ে দুর্বিষহ অবস্থায় কৃষক পরিবারগুলো। স্থানীয়দের মাধ্যমে পানি নিষ্কাশনে প্রতিকার না পেয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের সহায়তা চেয়ে মানববন্ধন করেছে দুই শতাধিক কৃষক।

এ নিয়ে রোববার (৭ জুলাই) Chandradip News24 .com অনলাইনে ‘ পটুয়াখালী সরকারি খালে অবৈধ বাঁধ, ৩ গ্রামের ৭শ একর জমি পানিবন্দি ’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। সংবাদ প্রচারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশনায় চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নাজমুল হাসানের নেতৃত্বে সরকারি খালে প্রভাবশালীদের অবৈধ বাঁধগুলো গত রোব ও সোমবার কেটে অবমুক্ত করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে রথযাত্রা থেকে মোবাইল চোর চক্রের ৪ সদস্য আটক

জানা গেছে, চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজসহ ৩টি গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটি মণ্ডল স্লুইচ খালের সাথে সংযুক্ত। দীর্ঘদিন ধরে ওই খালে প্রভাবশালী একটি মহল ১০-১২ টি বাঁধ দিয়ে মাছ চাষ করছে। যার ফলে ওই গ্রামের প্রায় ৭শ একর আবাদি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। এ কারণে বন্ধ রয়েছে চাষাবাদ।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নাজমুল হাসান জানান, উত্তর চরমোন্তাজ গ্রামের মধ্য যে খালটি রয়েছে সেখানে কয়টি অবৈধ বাঁধ ছিল। বাঁধের কারণে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষি জমি তলানো ছিল। ইউএনওর নির্দেশ ও গনমাধ্যমে সংবাদ দেখে স্থানীয় জনসাধারণকে নিয়ে খালের বাঁধ কেটে অবমুক্ত করা হয়েছে।

কৃষকরা বলছেন, দীর্ঘদিন এই খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে একটি প্রভাবশালী মহল। এবছরও একই চিত্র ছিল। কিন্তু ইউএনও এবং সাংবাদিকরা তাৎক্ষণিক উদ্যোগের ফলে ৭শ একর জমিতেই এখন চাষাবাদ করা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অবৈধ বাঁধ কেটে খাল অবমুক্ত করা হয়েছে। এখন পানি নিষ্কাশন চলছে।




বাউফলে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে এক শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়নের দাখিল মাদ্রাসা থেকে ওই শিক্ষার্থী চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়। একটি বিষয়ে ফলাফল খারাপ করায় ওই শিক্ষার্থী আগামী বছর ফের পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নেয়। এরই ধারাবাহিকতায় ওই মাদ্রাসার কম্পিউটার বিষয়ের শিক্ষক শহিদুল ইসলামের কাছে সে প্রাইভেট পড়া শুরু করে।

গত ৩০ জুন বিকালে প্রাইভেট পড়া শেষে ব্যাচের সব শিক্ষার্থীকে ছুটি দেওয়া হলেও বিশেষ পড়ার অজুহাতে নির্যাতিত শিক্ষার্থীকে টেবিলে বসতে বলেন শিক্ষক শহিদুল। কিছুক্ষণ পর ঘরের দরজা আটকে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ধস্তাধস্তির কারণে শিক্ষার্থীর শরীরে ক্ষত তৈরি হয়েছে। বিষয়টি কাউকে না বলার নির্দেশ দিয়ে শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেন তিনি।

আরো পড়ুন : পটুয়াখালীতে রথযাত্রা থেকে মোবাইল চোর চক্রের ৪ সদস্য আটক

পরে নির্যাতিত শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানানোর পর গ্রামের কয়েকজন মোড়ল সালিশ-মীমাংসার প্রতিশ্রুতি দেন। সালিশে ১ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হলেও শিক্ষার্থীর মা বলেন, আমি এ বিচার মানি না। পরে রোববার রাতে নির্যাতিত শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে রথযাত্রা থেকে মোবাইল চোর চক্রের ৪ সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছিল। এই রথযাত্রা থেকে একটি পেশাদার মোবাইল চোর চক্রের চারজনকে আটক করেছে পটুয়াখালী থানা পুলিশ।

সোমবার (৮ জুলাই) আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৭ জুলাই) বিকেলে রথযাত্রা চলাকালীন আদালতপাড়া এলাকা থেকে চোর চক্রের চারজনকে আটক করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৮২ মণ লইট্যা ও ইলিশ মাছ জব্দ

আটকরা হলেন– বাগেরহাট জেলার গোটাপাড়া উপজেলার আতাইকাঠী গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে মো. মিলন মোল্লা, একই জেলার কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের সত্য রঞ্জন সাহার পুত্র সবুজ সাহা (২৭), একই উপজেলার ধোপাখালী ইউনিয়নের মো. হাবিবুর রহমান শেখের ছেলে মো. জসিম শেখ (২৮), অপরজন ঝালকাঠী পৌর এলাকার মনু সড়কের বাসিন্দা মৃত মজিদ তালুকদারের ছেলে মো. সানোয়ার হোসেন তালুকদার। আটক সবার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোবাইল চুরির একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, আটক সবাই পেশাদার মোবাইল চোর। তাদের আটকের পর নিয়মিত মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকের সময় তাদের সঙ্গে থাকা আটটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।




পেছাল ডি মারিয়ার ঢাকা সফর, আলোচনায় মেসিও




চট্টগ্রামসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস




গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ২ লাখ : ল্যানসেট