যুদ্ধে আহত ১০ হাজার ইসরায়েলি সেনা, মানসিক সমস্যায় ভুগছে অনেকে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ২৫০ সেনাকে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।



যুক্তরাজ্যের মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক




সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফির‌ছেন প্রধানমন্ত্রী




রাস্তা সংস্কারে চেয়ারম্যানের নির্দেশে কাটা হলো ৩৫টি গাছ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তা সংস্কারের নামে কেটে ফেলা হয়েছে ১০ থেকে ১৫ ফুট দৈর্ঘ্যরে অন্তত ৩০ থেকে ৩৫টি তাল ও খেজুর গাছ। চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর ফকিরের নির্দেশে ওই ইউনিয়নের মৌলভীতবক গ্রামের সড়কের পাশে থাকা গাছগুলো কেটে ফেলে স্থানীয়রা।

২০ দিন আগে কাবিটা প্রকল্পের আওতায় ওই গ্রামের ২ কিলোমিটার সড়কে মাটি ফেলার কাজ করে চেয়ারম্যান। এর আগে তার নির্দেশে বাড়ীর সামনে সরকারী সড়কের উপরে থাকা গাছগুলো স্থানীয়রা নির্বিচারে কেটে ফেলে। এছাড়া সড়কে মাটি ফেলার সময় ভেকু দিয়ে অনেক গাছ অপসারণ করে খালে ফেলে দেয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী ও বজ্রপাত প্রতিরোধক এসব গাছ না কেটেও সড়কে মাটি ফেলার কাজ করা যেতো বলে দাবি স্থানীয়দের।

আরো পড়ুন : রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, চরম ভোগান্তিতে এলাকাবাসী

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান তার বিরেদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

তবে বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।




রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের আমড়াজুড়ি সুইচগেট থেকে রহমান খান এর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক খোঁড়াখুঁড়ি করে অল্প কিছু কিছু জায়গায় বালু ফেলে রাখা হয়েছে। প্রায় ছয় মাসের বেশি সময় ধরে ঠিকাদার কাজ বন্ধ করে সড়ক এভাবে ফেলে রাখায় দুর্ভোগ পোহাচ্ছেন ঐ গ্রামের প্রায় ছয় হাজার মানুষ।

কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের গ্রামীণ এই সড়কটি কার্পেটিং করার জন্য খুঁড়ে রেখে উধাও হয়ে যায় ঠিকাদার। রাস্তা খোঁড়ার ফলে কোন ধরনের যান চলাচল করতে পারছে না এতে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষসহ কোমল মতি শিক্ষার্থীদের।

মঙ্গলবার (৯ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায় সড়কটির এমন চরম দুরবস্থা।

স্থানীয় ভুক্তভোগী জনগণ জানায়, দীর্ঘদিন আগে রাস্তাটিতে কাজ শুরু করে রাস্তা খুঁড়ে রেখেছেন ঠিকাদার। কাজ শেষ তো দূরের কথা তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তার বেড কেটে রাখায় এতে পানি জমে চরম ভোগান্তি হচ্ছে গ্রামবাসীর। এ সড়ক দিয়ে অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আগে হাঁটা গেলেও এখন পানি জমে থাকায় রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটা যাচ্ছে না।

আরো পড়ুন : পটুয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রকৌশলী অফিস থেকে জানান হয়, নন-মিউনিসিপাল প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ৮৪ লাখ ৬২ হাজার ৮৫০ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণের কাজ পান বাউফল উপজেলার মেসার্স আব্দুল বারী এন্টারপ্রাইজ। তার কাছ থেকে কাজটি ক্রয় করেন রিয়াজ নামের পটুয়াখালীর এক ঠিকাদার। প্রকল্পের মেয়াদ শেষ হলেও মাটি খোঁড়াখুড়ি ছাড়া আর কিছুই হয়নি।

ক্রয়কৃত ঠিকাদার রিয়াজ মুঠোফোনে বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি কাজ শুরু করবেন বলে জানান।

উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা বলেন, মানুষের ভোগান্তি দেখলে আমাদেরও কষ্ট লাগে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার তাগেদা দেয়া হয়েছে। খুব শীঘ্রই রাস্তার নির্মাণ কাজ শুরু হবে।




পটুয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন।

৯ জুলাই, মঙ্গলবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় থাকা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর। অভিযানকালে শতাধিক পাকা-আধাপাকা দোকানপাট উচ্ছেদ করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর বলেন, পৌরসভায় খাল ও নদীর মধ্যে যত অবৈধ স্থাপনা ছিল তারই অংশ বিশেষ হিসেবে বহালগাছিয়া খালের ওপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




পটুয়াখালীতে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার খাস জমিতে অবস্থানরত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি।

মঙ্গলবার (৯ জুলাই) পটুয়াখালী প্রেসক্লাবে জেলা কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক মজুর সংহতির জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমজাদ হেসেন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ নীলু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর মোহাম্মদ, চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি মো. সিরাজ খান, সহসভাপতি হারুন হাওলাদার ও কোষাধ্যক্ষ মজিবুর রহমান।

আরো পড়ুন : পটুয়াখালীতে ই-জিপিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, ‘সংবিধান অনুযায়ী খাস জমির প্রকৃত মালিক ভূমিহীনরা। চর বাংলায় ভূমিহীন ৩২০ পরিবার গত ৩০-৩৫ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু ভূমি অফিস ভূমিহীনদের নামে বন্দোবস্ত না দিয়ে কিছু অসাধু ভূমিদস্যুদের বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা করছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। অবিলম্বে ভূমিদস্যুদের অপতৎপরতা বন্ধ করে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানাচ্ছি।




বরিশালে চুরির ঘটনা বেড়েই চলেছে

বরিশাল অফিস : হঠাত করে জেলার বিভিন্ন উপজেলায় চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন রাতে চুরির ঘটনা বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কোন চোর গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সোমবার দিবাগত গভীর রাতে জেলার উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের আব্দুস ছালাম রাঢ়ীর বসত ঘরে দুর্ষর্ধ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা সিঁদ কেটে গৃহে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একইদিন রাতে গৌরনদীর কাসেমাবাদ বাসষ্ট্যান্ডের কীটনাশক ও মুদি দোকানের তালা ভেঙ্গে চুরি ও অপর দুই দোকানে চুরির চেষ্টা চালানো হয়েছে। কীটনাশক ব্যবসায়ী শ্যামল খলিফা জানান, রাতের আধাঁরে দোকানের তালা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকাসহ দামী ওষুধ নিয়ে গেছে চোরেরা।

মুদি দোকানী শাহিন তালুকদার জানান, তার দোকানের তালা ভেঙ্গে নগদ আট হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। একই রাতে আরো দুইটি দোকানের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালানো হয়েছে। অপরদিকে হরিসেনা গ্রামের হারুন সরদারের বসতঘরের টিন কেটে মালামাল চুরি করে নিয়েছে চোরেরা। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে পুলিশি তৎপরতা বৃদ্ধির দাবী করেছেন এলাকাবাসী।




পটুয়াখালীতে ই-জিপিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘বিপিপিএর কার্যাবলি ও ই-জিপিবিষয়ক সচেতনতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (যুগ্ম সচিব) মো. নাছিমুর রহমান শরীফ। ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় বিপিপিএ এ কর্মশালা আয়োজন করে।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।




আর্জেন্টিনার কোপা জয়ের সম্ভাবনা কেমন, জানাল সুপার কম্পিউটার