বরিশাল- কুয়াকাটা মহাসড়কে বন্ধ করে বিক্ষোভ 

বরিশাল অফিস  :: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী ।
বৃহস্পতিবার  (১১ জুলাই) বিকাল ৪ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা । এ সময় পুলিশ তাদের বাধা দিলে না মেনে শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে অবরোধ শুরু করে। পুলিশের ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা গেছে ।

মহাসড়ক অবরোধের শুরুতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের উভয় প্রান্তে যানবাহন আটকে যায়। ফলে সাধারণ যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। আর পণ্যবাহী গাড়িগুলো সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছে তারা। তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে বাধ্য হবে তারা।
এদিকে স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের এ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কটি অবরোধ হলেই বরিশাাল-কুয়াকাটার পাশাপাশি বরিশাল-ভোলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়ছেন বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সাধারণ মানুষ। এ ভোগান্তি লাঘবে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।



প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে যুবলীগের এক কেন্দ্রীয় নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ওই নালিশি মামলা দেন মো. মহিবুল্লাহ নামে এক ব্যক্তি।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

এছাড়া একই ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করেছেন দিদার উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি।

আরো পড়ুন : মহিপুরে উচ্ছেদ অভিযানে ভেঙে দিলো অবৈধ স্থাপনা

মামলার তিন আসামির মধ্যে শামীম আল সাইফুল ইসলাম সোহাগ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম আব্দুল খালেক। বাকি দুই আসামি হলেন- মাওলানা শেরই আলমের ছেলে আরিফ বিল্লাহ নাসিম ও রুস্তম হাওলাদারের ছেলে রনি হোসেন রকি। আসামিরা সবাই পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা।

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী নাজমুল বলেন, বাদী মহিবুল্লাহ মঙ্গলবার দুপুরে ফেসবুকে দেখতে পান আসামিরা প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য কোনো ব্যক্তির ভিডিওর সঙ্গে সুপার এডিটের মাধ্যমে প্রতিমন্ত্রীর ছবি বসিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আসামিরা নিজে বা অন্য কাউকে সুবিধা দিতে নতুন তথ্য সংযুক্ত করে প্রতিমন্ত্রীর মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টিতে আসায় প্রতিমন্ত্রীর মান ক্ষুণ্ণ হয়েছে।




হারের পর কলম্বিয়ান দর্শককে ঘুষি উরুগুয়ান ফুটবলারের

চন্দ্রদ্বীপ ডেস্ক : উরুগুয়ের ১৩ বছরের অপেক্ষার অবসান হলো না। সমর্থকদের প্রতীক্ষা আরও দীর্ঘ হচ্ছে। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে লুইস সুয়ারেজদের কাঁদিয়ে ২৩ বছর পর টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

তবে ম্যাচটির শেষে উত্তাপ ছড়িয়েছিল তুমুল মাত্রায়। ফুটবল খেলায় সংঘাত সাধারণত খেলোয়াড়-কোচদের মধ্যে হয়ে থাকে। কিন্তু এদিন উরুগুয়ান ফুটবলাররা তর্কে জড়িয়েছিলেন কলম্বিয়ান সমর্থকদের সঙ্গে। একপর্যায়ে সেটা হাতাহাতি এমনকি ঘুষি পর্যন্ত গড়িয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এসময় সুয়ারেজ ও উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা তার খেলোয়াড়দের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তবে সংঘাতটা ঠিক কি কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি গণমাধ্যমটি।

মাঠের ভেতরে সংঘাত-তর্ক মারামারি, ফুটবলে খুব স্বাভাবিক ঘটনা। তবে মাঠ ছাড়িয়ে সেটা গ্যালারিতে চলে যাওয়া, এমন নজির ফুটবলে কমই রয়েছে।




কোপায় হতাশার পর ছাঁটাই যুক্তরাষ্ট্র কোচ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘরের মাঠে বড় আশা নিয়ে খেলতে নেমে গ্রুপ পর্বই পার হতে পারেনি যুক্তরাষ্ট্র। ব্যর্থতার মাশুল দিতে হল গ্রেগ বারহল্টারের। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই চাকরি হারালেন দলের কোচ।

যুক্তরাষ্ট্র ফুটবলের প্রধান সিন্ডি পার্লো স্থানীয় সময় এক বিবৃতিতে এই খবর জানান।

দেশের ফুটবলের এগিয়ে নেওয়া জন্য এখন সঠিক ব্যক্তির খোঁজে নামার কথাও বলেন তিনি।

বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শুরুটা দারুণ করে যুক্তরাষ্ট্র। তুলনামূলক দুর্বল পানামার কাছে ২-১ গোলে হারের পর বিদায়ের শঙ্কায় পড়ে যায় তারা। আর উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে নিশ্চিত হয়ে যায় সেটি।

প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলেও মেক্সিকো ও কানাডার সঙ্গে মিলে আয়োজনের অপেক্ষায় থাকায় ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোচ থাকার আশা প্রকাশ করেন বারহল্টার। বিশ্বকাপের জন্য কাজ শুরুর কথাও বলেন তিনি।

কিন্তু দেশের ফুটবলের অভিভাবক সংস্থা আর আস্থা রাখতে পারল না ৫০ বছর বয়সী কোচের উপর। তাই দ্বিতীয় মেয়াদের দায়িত্বে ১৩ মাসেরও কম সময়ে চাকরি হারালেন তিনি।




‘কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা’: প্রধান বিচারপতি

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে? নির্বাহী বিভাগের যে কোনও সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুলাই) আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব।

দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ১৬ দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের স্বার্থে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ১৬ দফা পরামর্শ দিয়েছেন।




মহাকাশের যে গ্রহে পচা ডিমের দুর্গন্ধ, বৃষ্টির মতো ঝরে পড়ে কাচ

চন্দ্রদ্বীপ ডেস্ক: কয়েক বছর আগে সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পান মহাকাশ বিজ্ঞানীরা। সেই এক্সোপ্ল্যানেট অর্থাৎ বহির্গ্রহের গঠন বৃহস্পতি গ্রহের মতো হলেও তার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই গ্রহ থেকে অনবরত পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। শুধু তা-ই নয়, গ্রহে বৃষ্টির মতো ঝরে পড়ে কাচ।



এক বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের

চন্দ্রদ্বীপ ডেস্ক:

বাংলাদেশকে এক বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। গতকাল বুধবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে উন্নয়নের দিকে বাংলাদেশের অভিযাত্রায় তাঁর অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৈঠক শেষে বেইজিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ঘোষণা করেছেন। চীনের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তারা মূল্য দেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ সময়ে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির কথা বলেছেন।

গতকালের বিনিময় মূল্য অনুযায়ী, এক বিলিয়ন ইয়ানে প্রায় ১৪ কোটি ডলার। এর আগে ২০১৬ সালে চীনের প্রেসিডেন্টে শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের ২৭টি সমঝোতা স্মারক সই হয়। এতে সরকারের সঙ্গে প্রায় ২৫-২৭ বিলিয়ন বা ২৫০০-২৭০০ কোটি ডলারের মতো অনুদান, ঋণ এবং বেসরকারি খাতে আরও কিছু সমঝোতার আওতায় সব মিলিয়ে ৪০ বিলিয়ন বা চার হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছিল। তা থেকে এখন পর্যন্ত আট বিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। শি জিনপিংয়ের সেই সফরে বাংলাদেশ-চীন সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়।

বাসস জানায়, গতকাল বাংলাদেশ ও চীন উভয় দেশ বিদ্যমান ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে ২২ সমঝোতা স্মারক ও দলিল সই হয়েছে। সাত ঘোষণাপত্রও সই হয়। সই হওয়া দলিলের মধ্যে দুটি নবায়ন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে ২১ দলিল সই হয়। পরে বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে ২২তম সমঝোতা স্মারক সই হয়।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্মানে গ্রেট হলে আয়োজিত চীনের রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগ দেন। দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়।




৫ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা




গাজা শহরে আছে ২.৫ লাখ মানুষ, সবাইকে চলে যাওয়ার নির্দেশ ইসরায়েলের




আজ যেসব খেলা দেখবেন টিভিতে