বোয়ালখালীতে লবণ বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন এলাকায় লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল।

অটোরিকশাটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিল।

এসময় নিহত হন অটোরিকশায় থাকা মা-ছেলে ও অটোরিকশার চালকসহ চারজন।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।




ফিলিস্তিনিদের অর্থ সহায়তা, ইসরায়েলকে বোমা দেবে যুক্তরাষ্ট্র




হিজাব আইন লঙ্ঘন, তেহরানে তার্কিশ এয়ারলাইনস বন্ধ করল ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক : হিজাব আইন লঙ্ঘন করায় তুরস্কের পতাকাবাহী তার্কিশ এয়ারলাইনসের অফিস বন্ধ করে দিয়েছে ইরান। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার (৯ জুলাই) অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রচার না পেলেও গতকাল বুধবার (১০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজও পুলিশের বরাতে সংবাদ প্রকাশ করেছে।

জানা যায়, পুলিশ সোমবার তার্কিশ এয়ারলাইনসের ওই অফিসে যায়। সেখানকার নারী কর্মীদের হিজাব পরতে না দেখে সতর্ক করে পুলিশ। তখন তাৎক্ষণিক হিজাব পরতে হুমকিও দেওয়া হয়। বলা হয়, নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন। ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন। এতে ক্ষুব্ধ হয় পুলিশ।

পরের দিন পুলিশ আবারও সেখানে যায়। এবার তাঁরা অফিসটি বন্ধ করে দেয়। তাসনিম নিউজ জানিয়েছে, বুধবারও অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। এ ব্যাপারে তার্কিশ এয়ারলাইনসও কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা হচ্ছে, উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।




আজ টিভিতে যা দেখবেন




ভোর থেকে বৃষ্টি, বিপাকে পরীক্ষার্থীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : সাপ্তাহিক ছুটির সকালেই বৃষ্টিতে ভিজেছে ঢাকা। মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা বিরতি নিয়ে সকাল থেকেই কমবেশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ছে। সড়কে যানবাহন চলাচলও কম আছে।

বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই আজ শুক্রবার রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস।

কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।

শুক্রবার (১২ জুলাই) মধ্যরাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আবার তা কিছুটা সময় থেমে থাকে। এরপর ভোর ৫টার দিকে আবারও মাঝারি আকারে বৃষ্টি ঝড়তে শুরু করে।

সকাল ৯টার সময়ও বৃষ্টি পড়ছিল।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম। অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। তবে, বেশি বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা।




গাজায় ইসরাইলের ‘যুদ্ধাপরাধে’ বাইডেন জড়িত, অভিযোগ এরদোগানের

চন্দ্রদ্বীপ ডেস্ক : গাজা সংঘাতে ইসরাইলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লংঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।

ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

এরদোগান বলেন, গাজার বেসামরিক নাগরিকদের ইসরাইলের নৃশংসভাবে হত্যা, হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লংঘনের বিষয়টি উপেক্ষা করেছে এবং তারা ইসরাইলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখেছে।

সাক্ষাৎকারে এরদোগান বলেন, এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক আইন লংঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে? এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না।

শুরু থেকেই ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা।

এছাড়া ইসরাইলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরাইলের শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সংঘাতে যুদ্ধাপরাধ করার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইসরাইল। বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও অস্বীকার করছে তারা।




বরিশালে বিক্রির জন্য মরা গরু জবাই মাংস উদ্ধার

বরিশাল অফিস :: মাংস বিক্রির জন্য আবারও মরা গরু জবাই করে ফেঁসে গেলেন মাংস বিক্রেতা সেন্টু হাওলাদার ও তার সহযোগিরা। রাতের আধাঁরে মরা গরু জবাই করে মাংস পাচারের সময় এলাকাবাসীর রোষানলে পরেন কসাই সেন্টু। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের।

বৃহস্পতিবার সকালে ঘটনার প্রত্যক্ষদর্শী পিকআপ চালক রাব্বি হোসেন জানান, বুধবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার নলচিড়া এলাকা থেকে তার পিকআপে করে একটি রোগাক্রান্ত এবং একটি সুস্থ গরু আগরপুর বাজারে নিয়ে আসে ওই বাজারের ‘ভাই ভাই গোস্তের দোকান’র মাংস ব্যবসায়ী কসাই সেন্টু হাওলাদার ও তার সহযোগিরা। পথিমধ্যে রোগাক্রান্ত গরুটি মারা যায়। পরবর্তীতে সুস্থ গরু বাজারে রেখে মৃত গরু আগরপুর গ্রামের সোহান ফকিরের বাড়িতে নিয়ে জবাই করা হয়।

স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, মৃত গরু জবাইয়ের ঘটনাটি চারদিকে ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা রাতেই সোহান ফকিরের বাড়িতে অবস্থান নেয়। এ সময় কসাই সেন্টু ও তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মাংস ব্যবসায়ী সেন্টুর শ্বশুর আবদুল মজিদ খান ঘটনাস্থলে এসে বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এ

লাকাবাসী আরও বলেন, মরা গরু জবাইয়ের বিষয়টি প্রথমে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো সত্বেও তারা বিষয়টি এড়িয়ে যান। পরে রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পর তার নির্দেশে মাংস ব্যবসায়ী কালাম তালুকদারকে আটক করেন পুলিশ। আটককৃত কালাম আগরপুর গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তবে ঘটনার মূল হোতারা পলাতক রয়েছে। এরপূর্বেও একাধিকবার কসাই সেন্টুর বিরুদ্ধে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে।

আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র জানান, বিষয়টি জানার পরপরই অভিযান চালিয়ে মাংসসহ একজনকে আটক করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান জানান, আটক মাংস ব্যবসায়ী কালাম তালুকদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদ- দেওয়া হয়েছে। পলাতক অন্যান্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।




মোমবাতি প্রোজ্জ্বলন করে বরিশালে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল অফিস :: কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৩নং ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে মোমবাতি প্রোজ্জ্বলন করে তারা। এ সময় তারা কোঠা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এর আগে বিকেলে কোটা সংস্কারের দাবিতে মহাসড়টি অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার ওপর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময়‘ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসনের জবাব চাই’ এমন স্লোগানে প্রকম্পিত করে আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মিজান হাওলাদার বলেন, আমাদের দাবি যতদিন না পর্যন্ত আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে কোন বাঁধাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সন্ধ্যা মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হয়েছে।

শিক্ষার্থীরা আরিন ইসলাম ফাহিম বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছে তারা। তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে বাধ্য হবে তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আলী আশরাফ ভুঁইয়া জানান, মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের ৫ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছিলাম।




দশমিনায় গার্ডার ব্রিজ উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনায় ইউপিসি (পোস্ট অফিস) আরজবেগী বাজার খালের ওপর চেইনেজ ৫ হাজার ৩৪ মিটার দৈর্ঘ্যে আরসিসি গার্ডার ব্রিজ ও সংযোগ সড়কের ফলক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী বাজারে এলজিইডির বাস্তবায়নে এ ব্রিজ ও সংযোগ সড়কের উদ্বোধন করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে যুবলীগ নেতার মৃত্যুবার্ষিকী পালিত

উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পটুয়াখালী-৩ আসেনর সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা সাজু।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দীন তমান জোমাদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুনাহার খান ডলি, উপজেলা এলজিইডি প্রকৌশলী মকবুল হোসেন প্রমুখ।




পটুয়াখালীতে যুবলীগ নেতার মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা ও সাবেক মহিলা এমপি লুৎফুন নেছার ছেলে, সাবেক ছাত্র ও যুবলীগ নেতা মরহুম মাহমুদুর রহমান পলাশের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ পলাশকে স্মরণ করে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও পরিবারের সদস্যরা।

সকাল ১০টায় টাউন জৈনকাঠী জৈনপুরী হুজুরের খানকা সংলগ্ন কবরস্থানে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২নং বাঁধঘাটস্থ বায়তুল করিম জামে মসজিদের ইমাম হাফেজ মো. মাহাবুবুর রহমান।

এরআগে গতরাতে ওই খানকায় কোরানখানি খতম করা হয়। বৃহস্পতিবার আছর নামাজবাদ পুরান বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এবং সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পলাশের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন : প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পুষ্পস্থাবক অর্পণ করেন শহীদ মাহামুদুর রহমানের পিতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, মাতা সাবেক সংসদ সদস্য মিসেস লুৎফুননেছা, মামা সাবেক পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, মামা হাজী হামেজউদ্দিন মৃধা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহ আলম মৃধা, মামা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা, সহধর্মীনি প্রভাষক রোকসানা পারভীন রিপা, জেলা যুবলীগ নেতা মোঃ অসীম মৃধা, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান কুমার শীলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, ২০০৫ সালে জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ১১ জুলাই মাহমুদুর রহমান পলাশ মৃত্যুবরন করেন। এরপর থেকে প্রতিবছর ১১জুলাই পলাশ মৃধার মৃত্যু বার্ষিকী পালিত করে আসছেন তার পরিবারের সদস্যরা।