সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অলিম্পিক

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০২৫ সালে সৌদি আরবে প্রথমবারের মতো অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১২ জুলাই) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এ ঘোষণা দিয়েছে।

আইওসি সভাপতি টমাস বাখ এক বিবৃতিতে বলেন, অলিম্পিক গেমসে সৌদির সঙ্গে কাজ করতে পেরে আমরা খুব ভাগ্যবান। অলিম্পিক গেমস এই অভিজ্ঞতা থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, আমরা একটি তরুণ জাতি, যেখানে ২৩ মিলিয়নেরও বেশি খেলোয়াড় রয়েছে। আমাদের দেশ পেশাদার খেলাধুলার জন্য বিশ্বব্যাপী একটি কেন্দ্র হয়ে উঠেছে। এটি (অলিম্পিক আয়োজন) আমাদের তরুণ ক্রীড়াবিদ, আমাদের দেশ এবং বিশ্বব্যাপী খেলাপ্রেমীদের জন্য একটি ভালো পদক্ষেপ।

গত বছর সৌদি আরব একটি বার্ষিক স্পোর্টস বিশ্বকাপ চালু করে। এর প্রথম সংস্করণটি বর্তমানে রিয়াদে ৩ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি আরব বর্তমানে ফুটবল, বক্সিং এবং গলফসহ বিভিন্ন খেলাধুলায় প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও কয়েক বছর ধরে সম্ভাব্য অলিম্পিকে ভক্তদের একটি তরুণ প্রজন্মের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবে অলিম্পিকের আয়োজন এরই একটা প্রয়াস।




ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী




পটুয়াখালীতে বউ নিয়ে টানাটানি

পটুয়াখালী প্রতিনিধি :: নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য ‘আমার বউ আমার বউ’ বলে টানাটানি করেন লিটন আকন নামের যুবক।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে, দু-একজন ছেলেটিকে বাধা দিচ্ছে এমন দৃশ্য দেখতে ভীড় করে উৎসুক জনতা। অনাকাঙ্খিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী-স্ত্রীর জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরসন করতে বলেন।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাওলাদার বাড়িতে বসে মিমাংসা হলে শুক্রবার (১২ জুলাই) বিকেলে শ্বশুরবাড়ী থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন লিটন। সামনের দিনে সুন্দর ভাবে একত্রে জীবনযাপনের প্রত্যয় ব্যাক্ত করেন এই দম্পতি।

জানা গেছে, এক বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি। এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি ও তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন লিটন। মামলায় আদালতে হাজির হতে আসলে স্ত্রীকে দেখে আবেগে আপ্লুত হয়ে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য হাতধরে টানাটানি করেন তিনি।




পটুয়াখালী বাস টার্মিনাল ইজারা নিলেও কাজ হচ্ছে না

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী পৌর বাস টার্মিনাল থেকে প্রতিবছর ২২ লক্ষ টাকা ইজারা নেয় পটুয়াখালী পৌরসভা। তবে এই ২২ লক্ষ টাকা ইজারা নিলেও কোন কাজ হয় না পৌর বাস টার্মিনালটিতে। নেতারা নির্বাচনের আগে অনেক আশ্বাস দিলেও নির্বাচন শেষ হলে তা ভুলে যায়।

প্রতিদিন পটুয়াখালী থেকে ঢাকা ও অভ্যন্তরীন রুটে প্রায় ৫’শ থেকে ৬’শ বাসে প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। তবে যাত্রীদের জন্য নেই কোন বসার স্থান, নেই কোন পয়ংনিষ্কাশনের ব্যবস্থা।

নদী-নালায় পরিনত হয়েছে এই পৌর বাস টার্মিনালটি এমনটাই বলছিলেন পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন মৃধা। পত্র আহ্বান করা হবে সেজন্য আমরা ওখানে বেশি টাকা খরচ করতে পারি না।

সরেজমিনে গিয়ে দেখা যায়- নোংরা পানি, কাঁদা, যাত্রীদের দুর্ভোগ, জলাবদ্ধতা, এরই মাঝে চলছে টিকেট বিকিকিনি ও যাত্রী ওঠা নামা। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে চলে এ কার্যক্রম। ২০০৯ সালে পটুয়াখালী পৌর শহর থেকে সরিয়ে নিয়ে আশা হয় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে।

গত ৫ বছরে পটুয়াখালী পৌর শহরের ব্যপক উন্নয়ন হলেও তার ভিন্ন রুপে ফুটে উঠে পটুয়াখালী পৌর বাস টার্মিনাল।

এই ২০০৯ সালের পর থেকে কোন উন্নয়ন এর ছোঁয়া পায়নি এই পৌর বাস টার্মিনালটি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যেমন বেড়েছে যাত্রী সমাগম তেমনি বেড়েছে বাস। তবে বর্ষা মৌশুম শুরুতেই ময়লার ভাগারে পরিণত হয় এটি।

বাস মালিক সমিতি বলছে, আমরা নিজেদের উদ্যগে যাত্রীদের জন্য আধুনিক টয়লেটের ব্যবস্থা করেছি। টিকিট কাউন্টারের সামনে বালু ফেলে যাত্রী।




পটুয়াখালীতে সালিশে এক কামড়ে আঙুল নিয়ে পলায়ন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় সালিশ বৈঠকে বিমল মালাকার ওরফে বিট্রিশ নামে এক যুবক কামড় দিয়ে আঙুল বিচ্চিন্ন করেছেন এক দর্জির। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাউফল পৌর শহরের কুন্ডুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অরুন মালাকার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পৌর শহরের বরিশাল টেইলার্সের মালিক।

জানা গেছে, সম্প্রতি স্ত্রী হত্যার অভিযোগে কারাভোগ করে বের হয়ে আসেন বিট্রিশ। বৃহস্পতিবার রাতে এ নিয়ে সালিশ বৈঠক বসলে অরুন মালাকার বিট্রিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ নিয়ে বিট্রিশ ক্ষিপ্ত হয়ে অরুনের ডান হাতের তর্জনীর মাথা কামড়ে নিয়ে পালিয়ে যান। উপস্থিত লোকজন অরুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘অরুণের আঙুলের মাথা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে মাথাটা সেলাই দিয়ে দিয়েছি। যদি কোনো ইনফেকশন হয় তাহলে উন্নত চিকিসা নিতে হবে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাদের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




কোটি টাকা আত্মসাত ঢাকা থেকে বরিশালের ইটভাটার মালিক গ্রেপ্তার

বরিশাল অফিস :: ব্যবসায়ীক পার্টনারের কাছ থেকে কোটি টাকা আত্মসাত করে আত্মগোপনে থাকা ইট ভাটার মালিক বাবুল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত বাবুল শরীফ উপজেলার ভরসাকাঠী গ্রামের মৃত হোসেন শরীফের ছেলে ও শিকারপুর ব্রীজ সংলগ্ন এসবিআই ব্রিকস ফিল্ডের মালিক। তার (বাবুল) বিরুদ্ধে শিকারপুর গ্রামের মৃত রহম আলী খানের ছেলে ব্যবসায়ী শাহ আলম খান মিন্টু থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা বাবুল শরীফকে ঢাকার সাভার এলাকার
নয়াবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে জানা গেছে, ব্যবসায়ীক পার্টনার হিসেবে শাহ আলম খান মিন্টুর কাছ থেকে বাবুল শরীফ মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ২০২০ সালে কৌশলে ইট ভাটা বন্ধ করে বাবুল শরীফ আত্মগোপন করেন। দীর্ঘদিন পর আত্মগোপনে থাকা বাবুল শরীফের সন্ধান পেয়ে পাওনা এক কোটি সাত লাখ টাকা ফেরত পেতে থানায় মামলা দায়ের করেন শাহ আলম খান মিন্টু।

 




১৫ মাস পর দখল হওয়া চারটি দোকান উদ্ধার 

বরিশাল অফিস :: ১৫ মাস যাবত দখল হওয়া একটি মার্কেটের চারটি দোকান ঘর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হয়ে ওইসব দোকান ঘরগুলো উদ্ধার করেছেন। এসময় উত্তেজনা ছড়িয়ে পরলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের।

ওই বাজারের আক্কেল প্লাজার মালিক মোঃ আক্কেল আলী সরদার বলেন, উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার হুকুমে গত ১৫ মাস যাবত আমার মার্কেটের চারটি দোকান ঘর দখল করে ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক অগ্রীম ৫০ হাজার টাকা এবং মাসিক চার হাজার টাকা করে আদায় করে নিচ্ছিলেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মাগুরা-মাদারীপুর গ্রামের বাসিন্দা নেছার হাওলাদার ও তার সহযোগিরা। দখল হওয়া দোকান ফেরত পেতে একাধিকবার স্থানীয় আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে ইউপি চেয়ারম্যানের কাছে ধর্না দিয়েও কোন সুফল হয়নি। পরে শুক্রবার সকালে এলাকার সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে দখল হওয়া দোকান ঘরগুলো উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে নেছার হাওলাদারের (০১৭৯৪-৮২৫৮০০) নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এসআই মোঃ হক সিকদার বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করা হয়েছে। পাশাপাশি উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, একইভাবে উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার হুকুমে টরকী বন্দরের ন্যাশনাল ব্যাংক সংলগ্ন নিউ মার্কেটের দোকান ঘর জোরপূর্বক দখল করে গত এক বছর ধরে ভাড়া উত্তোলন করে নিচ্ছেন স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেও অদ্যবর্ধি কোন সুফল পায়নি ওই মার্কেটের মালিক মোবারক সরদার।




আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি




গাজাযুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত: বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সেখানে গাজা ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করছে নেতানিহুর সরকার।

মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে বলেও উল্লেখ করেছেন বাইডেন। বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি। তবে আলোচনার পর্যায়ে কিছু জটিলতা রয়েছে।

বাইডেন বলেন, এখনো অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি। বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর। তাছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেন।




ডিলিট করা ছবি এক মিনিটে ফিরে পাবেন এই ৩ উপায়ে