কোপাতেই কলম্বিয়াকে ৯-১ গোলে হারানোর অতীত আছে আর্জেন্টিনার

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার দ্বৈরথ বেশ পুরনো। সেই পুরনো দ্বৈরথকে নতুন করে লেখাতে এবারের কোপার ফাইনালে খেলছে লাতিনের শক্তিশালী এই দুই দল।

শক্তির বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরম্যান্সে কলম্বিয়া বেশ এগিয়ে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়ানরা।

দু’দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনা ৪২ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে ২৫ ম্যাচে ও কলম্বিয়া জিতেছে ৯ ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে।

কোপা আমেরিকাতেও দুই দলের পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১৫ বার কলম্বিয়ার বিপক্ষে খেলে ৯ বারই জয়ের মুখ দেখে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়া জয় পায় মাত্র ৩টি ম্যাচে। বাকি ৩টি ম্যাচ ড্র হয়।

জয়ের ব্যবধান বিবেচনা করলে এই কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার কাছে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে ১৯৪৫ সালে ৯-১ গোলের ব্যবধানে হেরেছিল কলম্বিয়া। যা এখন পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

অন্যদিকে, ১৯৯৩ সালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়েছিল কলম্বিয়া, যা তাদের ইতিহাসের বড় জয় আর্জেন্টিনার বিপক্ষে।




সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

 




কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধা ও দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব অডিটরিয়ামে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুয়াকাটা যুগান্তর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বিপ্লব।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন যুগান্তর সজন সমাবেশ কুয়াকাটা শাখার সভাপতি জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু অনন্ত মুখার্জি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, এনজিও পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।

কুরআন খতম শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রুমান ইমতিয়াজ তুষার।




ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে দিনভর

পটুয়াখালী প্রতিনিধি :: সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজে আজ (১৩ জুলাই) সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন ইন্টারনেটসেবা ব্যাহত হতে পারে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন কেবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।

তাতে আরো বলা হয়, দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেটসেবা ব্যাহত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি।

তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

বিএসসিপিএলসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার ৫ হাজার জিবিপিএসের বেশি। এর অর্ধেকেরও বেশি প্রায় ২ হাজার ৭০০ জিবিপিএস আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়।

বাকি দুই হাজার ৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ সরবরাহ করে বিএসসিপিএলসি। দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে এ ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৪ (সিমিউই-৪) কনসোর্টিয়ামের সদস্য। ২০০৬ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবলে যুক্ত হয়েছিল।

এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজার। এটি প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।
অন্যদিকে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ প্রবেশ করেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে এক হাজার ৬০০ জিবিপিএস সরবরাহ করা হয়।




বরগুনায় কবরের মাটি খুঁড়ে মাকে বের করার চেষ্টা আড়াই বছরের শিশুর!

 বরিশাল অফিস :: বরগুনা পাথরঘাটায় আড়াই বছরের সাইমুন নামের এক শিশু মায়ের কবরের পাশে গিয়ে খবর খুড়ে মাকে বের করার চেষ্টা করে। সাইমুনের মা শাহানা বেগম যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরের দিকে শাহানার বাবা শহিদ প্যাদা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এর আগে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শে-ই বাংলা কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মায়ের মৃত্যু হয়। একই দিন বেলা ১১টার দিকে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দেন তিনি।

শাহানা পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গুচ্ছ গ্রামের শহীদ প্যাদার মেয়ে এবং একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলা এলাকার ইউনুস মিয়ার স্ত্রী। এর আগেও একইভাবে শ্বশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে ইউনুসের বড় ভাই ইব্রাহিমের স্ত্রী এসিড খেয়ে আত্মহত্যা করে।

সরেজমিনে শাহানার বাড়িতে দেখা গেছে, শাহানার বাবার বাড়ির সামনে একটি নতুন কবরের কাছে শাহানার, তার পাশে আড়াই বছরের ছেলে সাইমুনকে কান্নাকাটি করছে এবং মাকে ডাকছে আর বলছে আমি মায়ের কাছে যাবো। সাইমুনকে ছেড়ে দিলেই মায়ের কবরের পাশে গিয়ে কবরের মাটি খুঁড়তে থাকে আর বলে মায়ের কাছে যাবো। সাইমুনের নানী পারুল কিছুতেই সান্তনা দিয়ে রাখতে পারেছ না সাইমুনকে। বার বার মায়ের কবরের পাশে চলে যায় মাকে উঠানোর জন্য।

শাহানার পরিবার সূত্রে জানা গেছে, ঘরের দরজা বন্ধ করে শাহানা আত্মহত্যা করছে বিষয়টি টের পেয়ে শাহানার স্বামী ইউনুস ও তার মা হালিমা দরজা ভেঙে উদ্ধার করে। এরপর পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। পরে সেখানে মঙ্গলবার রাতে শাহানার মৃত্যু হয়।

শাহানার বাবা শহিদ প্যাদা জানান, ‘বিয়ের পর থেকেই শাহানার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবি করতো। এজন্য বিভিন্ন সময়ে ১০টি গরু দিয়েছেন। সবশেষ গত এক মাস আগে আবারো ৫০ হাজার টাকার জন্য চাপ শাহানার কাছে চাপ প্রয়োগ করতে থাকেন জামাই ইউনুস ও তার মা হালিমা। সে (শাহানা) টাকা নিতে আমাদের বাড়িতে আসলে টাকা দিতে না পারায় আর শ্বশুর বাড়ি যায়নি মেয়ে। গত সোমবার বিকেলে ইউনুসের বড় ভাই ইব্রাহিম আমাদের বাড়িতে এসে অনেক অনুরোধ করে শাহানাকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়েই ইউনুস ও তার মা হালিমা মিলে মেয়ে শাহানাকে মারধর করে। পরের দিন মঙ্গলবার সকালেও দ্বিতীয় দফায় মারধর করে। এ নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দেয় শাহানা।’

তিনি আরো বলেন, ‘এক দিকে মেয়ে হাড়ানোর শোক, অন্যদিকে ছোট্ট নাতি সাইমুনের এমন আহাজারি, আমি আর সহ্য করতে পারছি না। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’

অভিযুক্ত ইউনুসের বাড়িতে গেলে সাংবাদিকের টের পয়ে সবাই অন্যত্র চলে যায়। তবে তাদের পাশের বাড়িতে থাকা ইউনুসের বড় ভাই ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জানান, ঘটনার দিন সকালে শাহানার সাথে ইউনুসের ঝগড়া হয়েছে। তবে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলবেন না বলে জানান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল মামুন জানান, শাহানা আত্মহত্যা করার বিষয়ে জানতে পেরেছি। বরিশালে শাহানার ময়নাতদন্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




প্রশ্নফাঁস চক্রের সদস্য জাহিদুলের গ্রেপ্তারে আনন্দিত ভোলার এলাকাবাসী

বরিশাল অফিস :: সরকারি কর্ম কমিশনসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে একজনের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। জাহিদুলের প্রতারণা থেকে রেহায় পায়নি তার নিজ এলাকার সাধারণ চাকরি প্রত্যাশীরাও। তার আটকের খবর নিজ এলাকায় জানাজানি হলে প্রতারণার শিকার চাকরি প্রত্যাশিদের মধ্যে আনন্দের পাশাপাশি ক্ষোভও দেখা গেছে।

সুত্রে জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমাড়া ইয়াসিনগঞ্জ বাজারসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মাস্টার বাড়ির আবদুল লতিফের ছোট ছেলে জাহিদুল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, চার বোন তিন ভাইয়ের মধ্যে জাহিদুল সবার ছোট। ছোট বেলায় জাহিদুল ইসলাম প্রথমে লালমোহন উপজেলার রায়চাঁদ এলাকার একটি মাদরাসায় হাফেজি পড়েছেন। কিন্তু পারিবারিক নানা সমস্যার কারণে হাফেজি পড়াশুনা শেষ করতে পারেননি। পরে লালমোহনের ডাওয়ারী মাদরাসা থেকে দাখিল ও লালমোহন কামিল মাদরাসা থেকে আলিম পাস করেন। বর্তমানে লালমোহন কামিল মাদরাসায় ফাজিল তৃতীয় বর্ষে অধ্যয়নরত জাহিদুল।

জাহিদুলের বড় বোন মায়ানুর বেগম বলেন, জাহিদুল আমার ছোট ভাই। পড়াশুনা করার জন্য দুই বছর আগে ঢাকায় পাঠাই। ঢাকায় মিরপুর এলাকায় থেকে পড়াশুনার পাশাপাশি ছোট খাটো ব্যবসা কারতো শুনেছি। পরে কিছু দিন আগে বিভিন্ন পত্র-পত্রিকার মধ্যেমে শুনতে পাই আমার ছোট ভাই জাহিদুল ইসলাম প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িয়ে গ্রেপ্তার হয়েছে।

এলাকাবাসী জানায়, জাহিদুল ইসলাম এলাকায় জুয়েল নামে পরিচিত। দুই বছর ধরে পরীক্ষায় পাস ও চাকরি দেওয়ার নামে বিভিন্ন সময় এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে। বাড়িঘরের অবস্থা নাজুক হলেও এলাকায় জাহিদুলের চলাফেরা ছিলো রাজকীয়ভাবে। তাঁর কথায় মন সহজে গলে যেত সাধারণ চাকরী প্রত্যাশিদের। এই সুযোগে তিনি পরীক্ষায় পাস করিয়ে দেওয়া ও চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন সাধারণ চাকরী প্রত্যাশিদের কাছ থেকে। তার আত্মীয়-স্বজনও তার প্রতারণা হাত থেকে রেহায় পায়নি বলে জানা যায়। বিভিন্ন সময় তার ফেসবুকে আইডি থেকে চাকুরীর পাইয়ে দেয়া লোভনীয় পোস্ট করে প্রলোভন দেখাতো। তবে পাওনাদারদের ভয়ে এক বছর ধরে ঠিকমতো এলাকায় ফিরতে পারেনি জাহিদুল।

জানতে চাইলে প্রতিবেশী শাহাবুদ্দিন বলেন, জাহিদুল ইসলাম ওরফে জুয়েল চাকরি দিবে বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ+ পাইয়ে দিবে বলেও টাকা নিয়েছে। তাই তাঁর গ্রেপ্তারে এলাকার অনেকেই আনন্দিত। টাকা ফেরত না পেয়ে আবুল কাশেম নামের এক ভুক্তভোগী মামলাও করেছেন জাহিদুলের নামে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, জাহিদুল এক বছর আগেও এলাকার মানুষজনকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। চাকরী দিতে না পেরে তিনি এলাকা থেকে উধাও হয়ে যান। এখন আর প্রতারক জাহিদুল ইসলাম বাড়িতেও আসেন না। জাহিদুলের প্রতারণার শিকার ভোক্তভোগী পরিবারগুলি তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সরকারের নিকট।’




পিরোজপুরে মাকে কুপিয়ে হত্যা : ছেলে গ্রেফতার

বরিশাল অফিস :: আর্থিক নানা সঙ্কট ও পারিবারিক বিরোধের কারণে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পরে অভিযুক্ত ছেলে যতিশ বালাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এ কথা জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম। এর আগে, তাকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর থেকে গ্রেফতার করা হয়।

নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে তার মাকে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন। পুলিশের কাছে অভিযুক্ত যতিশ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক নানা সঙ্কট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের ওপরে ক্ষোভ ছিল। তাই পূর্বপরিকল্পিকভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেন।

পুলিশ সুপার আরো জানান, এ হত্যাকাণ্ডে নিহতের স্বামী নারায়ণ বালা নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলদারসহ জেলা পুলিশের কর্মকর্তারা।




ডেঙ্গু প্রতিরোধে যেসব সচেতনতা প্রয়োজন 




ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার




ইন্টারনেটে দিনভর ধীরগতি থাকবে