ঘরোয়া উপায়ে ব্রণ দূর করবেন যেভাবে




নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি




বরিশালে সড়কের অভাবে আধুনিক যোগাযোগব্যবস্থা বঞ্চিত ২ গ্রাম

বরিশাল অফিস :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা ও সাহেবপুর দুটি গ্রামের মানুষ একটি সড়কের কারণে আধুনিক যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত। কয়েক দিনের টানা বৃষ্টিতে ভরে যাচ্ছে খাল-বিল। পানি জমে নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের কাঁচা রাস্তা। রাস্তায় হাঁটুসমান কাদা। চরম দুর্ভোগ সাধারণ মানুষের। মাত্র এক কিলোমিটার কাঁচা রাস্তাই যেন গ্রাম দুটির জনসাধারণকে স্মার্ট সুযোগ সুবিধা থেকে শত বছর পেছনে রেখেছে।

এ যেন এক অবহেলিত জনপদের অভিভাবকহীন ছিন্নমুল শিশু। যেখানে থাকে না শিশুটির দেখভাল করার মতো কোনো প্রতিনিধি। ঠিক তেমনি বাকেরগঞ্জের এই হেলেঞ্চা ও সাহেবপুর গ্রাম দুটির রাস্তা অবস্থা। এখানকার মানুষ ঠিকই তাদের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করে জনপ্রতিনিধি, কিন্তু তা ব্যালট পেপার, সিল এবং স্ট্যাম্প কালির মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। নির্বাচিত জনপ্রতিনিধির থাকেনা জনসাধারণের জীবনমান পরিবর্তনের বিন্দুমাত্র চিন্তাচেতনা।

এক কিলোমিটারের এই রাস্তাটি দিয়ে দৈনিক দুই গ্রামের হাজার লোকের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম।

এলাকার অধিকাংশ পরিবারই কৃষিকাজের ওপর নির্ভরশীল। চলতি বর্ষা মৌসুমে এলাকাবাসীর একমাত্র চলাচলের এই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে ওই রাস্তায় দেখা যায়, এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টির কারণে হেলেঞ্চা ও সাহেবপুরের কাঁচা রাস্তা বেহাল অবস্থায়। প্রতি বছরের মতো এবারও বৃষ্টিতে হাঁটুকাদায় পরিণত হয়েছে, যা একদমই চলাচলের অনুপযোগী।

এ সময়ে কথা হয় সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী দাস ও হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল হকের সঙ্গে। তারা উভয়েই বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তাটির কারণে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কেউ অসুস্থ হলে, জরুরি প্রয়োজনে তাকে স্থানান্তর করতে হলে কোলে তুলে বা টিনে শুইয়ে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যেতে হয় উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ছাড়াও সাধারণ মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের বাকেরগঞ্জে সদরে যাতায়াতে পড়তে হয় দুর্ভোগে।

হেলেঞ্চা গ্রামের,পাটিকর পাড়ার ব্যবসায়ী দীলিপ কুমার জানান রাস্তাটির জন্য পন্য পরিবহনে নানাভাবে ঝামেলায় পড়তে হয়,যাতায়াত ভারা বেশি হয়। যার প্রভাব বিক্রেতা ও ক্রেতার ওপর পড়ে। একই গ্রামের পিন্টু দে জানান, দুই গ্রামের অতি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি অলৌকিক কোনো কারণে কি এটি পাকা হচ্ছে না তা বুঝে উঠতে পারছি না।

সাহেবপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম বলেন, আমরা অবহেলায় আছি। এলাকার রাস্তাঘাট সংস্কার না হওয়ায় বর্ষাকালে হাঁটুকাদায় চলতে হয়। সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেও তারপরেও হেলেঞ্চা ও সাহেবপুর গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণ করা উচিত।

স্থানীয়রা বলেন, হেলেঞ্চা ও সাহেবপুর কাঁচা সড়কটির বেহাল দশা। পাকাকরণ না করায় সামান্য বৃষ্টিতেই চলাচল করা যায় না। এতে এলাকার মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে। তবে স্থানীয়দের দাবি তাদের রাস্তাটি অতি দ্রুত পাকাকরণের।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী খায়ের মিয়া বলেন, গ্রামীণ সড়কগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাকাকরণের কাজের বরাদ্দ প্রক্রিয়াধীন থাকে। নতুন বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।




গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৪ রাজধানী ঢাকার বনানীস্থ শেরাটন ঢাকায় ১৩ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

সভায় চলতি বছরের প্রথম ষাম্মাসিক সময়ে অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম,

প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায় শাখার অপারেশন ম্যানেজার ও উপশাখার ইন-চার্জগণ অনলাইনে যুক্ত ছিলেন।




বরিশালে কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা!

বরিশাল অফিস  বরিশালের খুচরা বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচের কেজিতে দাম কেজিতে ৩০০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৬০০ টাকায়। খুচরা বাজারে শুক্রবার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এ কাঁচা মরিচ। যা রোববার বিক্রি হয়েছে ৬০০ টাকায়।

ফলে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কাঁচা মরিচ। টানা বৃষ্টির কারণে স্থানীয় চাষীদের মরিচ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে চাহিদা চেয়ে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়া শুক্র ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় এই সংকট বেড়েছে। তবে দুএক দিনের মধ্যে দাম কমে যেতে পারে বলে জানিয়েছে খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা।

বরিশাল নগরীর একমাত্র বৃহৎ কাঁচাপণ্যের পাইকার বাজার বহুমুখি সিটি মার্কেটে বৃহস্পতিবার এক কেজি মরিচের দাম ছিলো ১৫০ থেকে ১৮০ টাকা। শুক্রবার পাইকারী বাজারে প্রতি কেজির দাম ছিলো ১৫০ টাকা থেকে ১৮০ টাকা। এছাড়া শনিবার পাইকারী দাম ছিলো ২৮০ থেকে ৩০০ টাকা এবং রোববার পাইকারী দাম ছিলো কেজি প্রতি ২২০ থেকে ২৫০ টাকা। কিন্তু রোববার পাইকারী বাজারে ২৫০ টাকায় কেনা কাঁচা মরিচ একই দিন খুচরা বাজারে ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। নগরীর একাধিক বাজার ঘুরে শুক্র ও শনিবারও খুচরা বাজারে দাম ছিলো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

নগরীর বটতলা বাজারের ক্রেতা রাজিব আহমেদ বলেন, রোববার সকালে বাজারে গিয়ে দেখি কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা। যা শুক্রবারও ছিলো ৩০০ টাকা। একদিনের ব্যবধানে কিভাবে এমন দাম বাড়লো বুঝতে পারছি না। তাই বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি করেছেন তিনি।

কাঁচা মরিচের বিকল্প কী

সিটি মার্কেটের পাইকারী সবজি বিক্রেতা হেমায়েত উদ্দিন খান বাবুল বলেন, বৃষ্টিতে স্থানীয় মরিচ নষ্ট হয়েছে। তাছাড়া ভারত থেকে সপ্তাহে দুদিন আমদানি বন্ধ থাকে। তাই চাহিদার চেয়ে যোগান কমে যাওয়ায় দাম বেড়েছে। দুএক দিনের মধ্যে দাম কমে যাবে। একাধিক খুচরা ব্যবসায়ী বলেন, বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তাছাড়া মরিচ কেনার পর নষ্ট হয়ে যাওয়াসহ অবিক্রিত রয়ে যায়। এ কারণে মরিচের দাম বেশি নিতে হচ্ছে। তবে ক্রয়মূল্যের দ্বিগুণের বেশি দামে বিক্রির সঠিক কারণ দিতে পারেনি খুচরা বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর অভিযান শুরু হবে বলে জানান তিনি।




কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনু, সম্পাদক আমির

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু ও হোসাইন আমির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরী প্রধান দুই পদের ভোটাভুটি শেষে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

সভাপতি হিসেবে তিনজন ও সাধারণ সম্পাদক হিসেবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ১৬ জন ভোটার ভোট প্রদান করেন।

আরো পড়ুন : পবিপ্রবিতে সর্বাত্মক কর্মবিরতি – সেশনজটের আশঙ্কা

এছাড়া আলোচনার মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মো. কুদ্দুচ মাহমুদ, সহ-সভাপতি পদে ইছাহাক শেখ ও যুগ্ম সম্পাদক পদে সাইদুর রহমান মনোনীত হয়।

কুয়াকাটা প্রসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, চতুর্থ বারের মতো এবং (দু’বছর মেয়াদ) টানা চার বছর পর সভাপতির পদ থেকে আগামী ২০ জুলাই ২০২৪ বিদায় নিতে চলেছি। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে অভিনন্দন। কুয়াকাটা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী টানা দুই মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকার পর তৃতীয় মেয়াদে নির্বাচন করা যায় না।




পবিপ্রবিতে সর্বাত্মক কর্মবিরতি – সেশনজটের আশঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সর্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ১৪তম দিনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় ১৪তম দিনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ ও কর্মচারী ইউনিয়ন কর্মসূচি পালন করছে।

এ সময় শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের এ সর্বাত্মক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। স্থবির হয়ে পড়েছে পবিপ্রবির শিক্ষা কার্যক্রম। দেখা দিচ্ছে সেশনজটের আশঙ্কা। শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন : ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট – এবার পর্নোগ্রাফি আইনে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া (মুন্না) বলেন, যুগ যুগ ধরে দেশের সেরা শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় অথচ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যেভাবে দেখছে তা চরম মর্যাদাহানিকর ও অবমাননাকর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যমূলক প্রত্যয় পেনশন স্কিমের আওতায় থাকবে না।

তিনি আরো বলেন, আমাদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতনস্কেল প্রবর্তন করতেই হবে। সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ এ দাবিতে কর্মসূচি দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।




ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট – এবার পর্নোগ্রাফি আইনে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের অভিযোগে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপি’র ছবি, ভিডিও সুপার এডিট করে প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসঞ্জোরে কথোপকথন সুপার এডিট করে তাঁর সম্মানহানী করার জন্য একটি পর্নো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার অপরাধে এবার পটুয়াখালীর কলাপাড়ায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪) জুলাই সকালে মহিপুর থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম ফরাজী কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালতে এ মামলা করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দাখিলী কাগজপত্র, ভিডিও পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে ওসি মহিপুরকে এজাহার গ্রহণের নির্দেশ দেন বিচারক।

বাদির নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট মো: গোফরান বিশ্বাস পলাশ ও আদালতের বেঞ্চ সহকারী মো: কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় মো: আরিফ বিল্লাহ নাসিম, মো: রনি হোসেন রকি, আসাদুজ্জামান কবির মল্লিক, মহসীন উদ্দীন হিমন, সায়েদ কায়সার সজীবসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসেঞ্জার কথোপকথন সুপার এডিট করে তার সম্মানহানী করার জন্য একটি র্পনোভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে আসামিরা। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনানুমতিতে পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুণ্ন করার জন্য এতে লাইক, কমেন্টস, শেয়ার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় আসামিরা। বিষয়টি বাদিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে সংক্ষুব্দ হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।

আরো পড়ুন : বাউফলে হাতুড়িপেটায় আহত ব্যক্তির মৃত্যু

এর আগে, প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্টের ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগসহ তিনজনের নামে সাইবার নিরাপত্তা আইনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো: মহিবুল্লাহ ১০ জুলাই বরিশাল সাইবার ট্রাইবুনালে একটি মামলা করেন। বরিশাল সাইবার ট্রাইবুনালের বিচারক মো: গোলাম ফারুকের সাইবার ট্রাইবুনাল সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২৩, ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারার অভিযোগে বাদির দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর মহিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদির নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট ফাহাদ বিন আহসান ও ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো: নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।




কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ




কোটাবৈষম্য নিরসনে পবিপ্রবির শিক্ষার্থীদের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

পটুয়াখালী প্রতিনিধি :: কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করেন। পদযাত্রা শেষে দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন : বাউফলে হাতুড়িপেটায় আহত ব্যক্তির মৃত্যু

এ সময় বৈষম্যমূলক কোটাপদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। পদযাত্রায় পবিপ্রবির পাশাপাশি পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্মারকলিপি দেওয়া শেষে পবিপ্রবির শিক্ষার্থী সৈয়দ ইমাম হোসেন স্বাধীন বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে, তিনি দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটাবৈষম্য নিরসন করবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে, তা বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে।’

আন্দোলনরত পবিপ্রবি শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্রসমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।