কুয়াকাটা থেকে প্রশাসনের সহায়তায় ফিরেছে ৫০০ পর্যটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে কারফিউতে আটকে পড়া প্রায় ৫০০ পর্যটককে যৌথ বাহিনীর সহায়তায় নিরাপদে ঢাকা ও বরিশালে পাঠিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।

গত মঙ্গলবার দুপুরে কুয়াকাটা থেকে ৪টি পরিবহনে ১৫০ জন পর্যটককে পুলিশ, সেনাবাহিনীর পাহারায় ঢাকায় পাঠায় জেলা প্রশাসন। এ ছাড়া প্রায় ৩৫০ জন পর্যটক প্রশাসনের নিরাপত্তায় বরিশাল পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রবিউল ইসলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব পর্যটক শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আটকে ছিলেন কুয়াকাটায়। তবে শুক্রবার থেকে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রুমের ভাড়া নেননি অনেক হোটেলের মালিক।

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী অস্থিরতায় যান চলাচল বন্ধ হয়ে গেলে পবিত্র আশুরা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় বেড়াতে এসে আটকে পড়েছিলেন অসংখ্য পর্যটক। পরিস্থিতি বিবেচনা করে আটকে পড়া পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিতে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে মাইকিং করে পুরো এলাকায় গাড়ি ছাড়ার কথা জানিয়ে দেয় কলাপাড়া উপজেলা প্রশাসন। পরে আটকে পড়া পর্যটকদের মধ্যে ১৫০ জন ঢাকার উদ্দেশে যেতে চাইলে তাঁদের পর্যটন হলিডে হোমসের সামনে জড়ো করা হয়। সেখান থেকে একটি গ্রিনলাইন পরিবহন ও তিনটি সাকুরা পরিবহনের পর্যটকবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া ৩৫০ জনের মতো পর্যটক নিজস্ব ব্যবস্থাপনায় যেতে চাইলে তাঁদের বরিশাল পর্যন্ত নিরাপত্তা দেয় প্রশাসন। পরে তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যান।

কুয়াকাটায় আটকে পড়া ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা হাসিব উদ্দিন ভূঁইয়া নামের এক পর্যটক বলেন, ‘পরিবার নিয়ে গত বুধবার কুয়াকাটায় এসেছি। তবে ভ্রমণ শেষে শুক্রবার ঢাকার উদ্দেশে যেতে চাইলে কারফিউর কারণে আর যেতে পারিনি। কিন্তু সকালে মাইকিং শুনলাম যে সেনাবাহিনীর পাহারায় উপজেলা প্রশাসন ঢাকায় পাঠাবে ভ্রমণকারীদের।’ সে ব্যবস্থায় ফিরেছেন হাসিব উদ্দিন ভূঁইয়া।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রবিউল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে কুয়াকাটায় কোনো পর্যটক আসছে না। কারফিউর কারণে পাঁচ শতাধিক পর্যটক কুয়াকাটায় আটকা পড়েছিল। গতকাল জেলা প্রশাসনের নির্দেশে যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।’




পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে স্বামী ও স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের নিজেদের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত আশ্রাব আলী (৭০) কলাপাড়ার খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ও স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০) গৃহিণী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাব আলীর বড় ছেলে হিমু চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। গত তিনদিন যাবত বাবা মাকে মুঠোফোনে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাড়ির প্রধান গেট ভিতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় তাদের ঘরের দরজা খোলা ছিলো। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড নিশ্চিত ভাবে বলতে পারেনি পুলিশ।

পটুয়াখালী পুলিশ সুপার আবদুস সালাম জানান, এ দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।




বরিশালে স্ত্রী ছুরিকাঘাতে স্বামী খুন

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় স্বামী শাহিন হাওলাদারকে ছুরিকাঘাতে খুন করেছেন স্ত্রী। এ ঘটনায় স্ত্রী মারিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাহিন হাওলাদার (৪৫) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত কাঞ্চন হাওলাদারের পুত্র ও শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গ্রেপ্তারকৃত মারিয়া বেগম (৩৮) এক‌ই গ্রামের মৃত বাবুল হাওলাদারের মেয়ে ।

নিহত শাহিন হাওলাদারের ছোট ভাই সামিম হাওলাদার জানান, প্রায় সময়ই তার ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো ভাবি মারিয়ার। এর আগেও একবার ভাইকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন তখন ভাইয়ের হাতের আঙুল কেটে গিয়েছিল। এবারেও ঝগড়া করে রাতে ভাইকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে।

জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান খানের বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহিন হাওলাদার, প্রতিদিনের মতো সোমবার (২২ জুলাই) নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন শাহিন হাওলাদার।

এ সময় রাত একটার দিকে মারিয়া ছুরি দিয়ে শাহিনের বুকের বাম পাশে আঘাত করে। শাহিন বাঁচার জন্য তার নিজ ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে মেঝ ভাইয়ের স্ত্রী মাহামুদা বেগমকে জানান।

খবর পেয়ে তিনি স্বজনদের নিয়ে শাহিন হাওলাদারের ভাড়া বাসায় গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিন হাওলাদারের স্বাস্থ্যের অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল বাকেরগঞ্জ থানার ওসি মো. মোস্তফা জানান, শাহিন হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে স্ত্রীর ছুরির আঘাতে। এ ঘটনায় নিহত শাহিনের বড় ভাই নিজামুল কাদির বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্ত্রী মারিয়া বেগমকে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।




পটুয়াখালী থেকে চলছে ঢাকাগামী বাস

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে জেলার সব বাসস্ট্যান্ড থেকে স্বল্প পরিসরে বাস চলাচল শুরু হয়। এছাড়া, অভ্যন্তরীণ রুটে বাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলছে।

এদিকে, পটুয়াখালীতে কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। সকাল থেকে খুলেছে দোকানপাট, হাট-বাজারে বেড়েছে মানুষের ভিড়। তবে এখনও জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়নি।

কলাপাড়া শ্যামলী বাস কাউন্টারের ইনচার্জ মহাসীন পারভেজ বলেন, সকাল থেকে ঢাকাগামী সাকুরা, নাবিলা, গ্রীনলাইন, এনা ও শ্যামলীসহ বেশ কিছু বাস ছেড়ে গেছে। তবে ছাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

সোহাইব মিয়া নামের এক যাত্রী বলেন, আমি ঢাকাতেই থাকি। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছিলাম। আজ বাস চলাচল শুরু করায় ঢাকা ফিরে যাচ্ছি।

ভ্যান চালক হোসেন শিকদার বলেন, কারফিউ চলাকালীন সময় রিকশা চালিয়েছি। তবে সে সময় সড়কে মানুষজন ছিল না। আজ কারফিউ শিথিল করার পর লোকজনের আনোগোনা বেড়েছে। এছাড়া সব দোকানপাটও খুলেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, কলাপাড়ায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।




কোটা নিয়ে আপিল শুনানি রোববার

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন।

দ্রুত শুনানি করতে রোববার সকালে আপিল বিভাগে যাব: অ্যাটর্নি জেনারেল
কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়ে দুই শিক্ষার্থীর লিভ টু আপিল
এবার হাইকোর্টের রায় বাতিল চেয়ে দুই শিক্ষার্থীর লিভ টু আপিল




কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন৷
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।




২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত চলমান এইচএসসি ও সমমানের আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে অনিবার্য কারণে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কুয়েতমৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিতে আহত হয়ে আরও শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন।

এদিকে উত্তরা-আজমপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে প্রায় ২০০ জনের বেশি গুলিবিদ্ধ হয়ে সেখানে গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে যারা গুরুতর, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে




টিভিতে আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: নটিংহামে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার) থেকে। লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ রয়েছে।

ক্রিকেট
নটিংহাম টেস্ট, ১ম দিন
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ৫

লঙ্কা প্রিমিয়ার লিগ
১ম কোয়ালিফায়ার
গল-জাফনা
বিকেল ৩-৩০ মিনিট, টি স্পোর্টস

এলিমিনেটর
কলম্বো-ক্যান্ডি
রাত ৮টা, টি স্পোর্টস

টেনিস
হামবুর্গ ওপেন
বিকেল ৪টা, ইউরোস্পোর্ট

সাইক্লিং
ট্যুর ডি ফ্রান্স
রাত ৮টা, ইউরোস্পোর্ট




আবারও করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আবারও করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে সংক্রামক এই ভাইরাসের মৃদু উপসর্গও রয়েছে। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট অবশ্য আগেই করোনার টিকা নিয়েছিলেন।

এছাড়া এর আগেও দুই দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি এ সংক্রান্ত কিছু হালকা উপসর্গে ভুগছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে টিকা দেওয়া হয়েছে এবং তিনি বুস্টার ডোজও নিয়েছেন। এর আগে তিনি দুবার কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।

বিবিসি বলছে, করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার আগে ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনকে বুধবার লাস ভেগাসে সমর্থকদের সাথে দেখা করতে এবং সেখানে একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে দেখা গিয়েছিল। রাতে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল করেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এই খবরটি প্রেসিডেন্ট বাইডেন এমন এক সময়ে পেলেন যখন গত জুনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে খারাপ পারফরম্যান্সের কারণে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার জন্য তিনি ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছেন।

কারিন জ্যঁ-পিয়ের বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট বাইডেন এখন তার ডেলাওয়্যারের বাড়িতে আইসোলেশনে থাকবেন এবং সেই সময়ে সেখান থেকেই নিজের সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেনের ডাক্তার কেভিন ও’কনর বলেছেন, বাইডেনের সর্দি এবং কাশিসহ ওপরের শ্বাসযন্ত্রের উপসর্গগুলো রয়েছে এবং তাকে প্যাক্সলোভিডের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

দিনের প্রথম ইভেন্টের সময় ভালো বোধ করলেও পরে তিনি করোনা পরীক্ষায় পজিটিভ হন বলে ড. ও’কনর জানান।




ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা
দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। বিবাহবিচ্ছেদের এই ঘোষনা তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, “প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।
গত বছর মে মাসে শেখ মানা বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরা’র। দু’মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়েছে।

মেয়ের কোলে নিয়ে তোলা ছবি একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা। সেখানে তিনি বলেন, ‘কেবল আমরা দুজন’। বুধবারের পোস্টের পর বোঝা গেল, এই পোস্টের মাধ্যমে আসন্ন বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।