রোববারের পরীক্ষাও স্থগিত, ১১ আগস্ট শুরু এইচএসসি




শোকাবহ আগস্ট মাস শুরু




হানিয়া হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির




ডিবির প্রধান হলেন আশরাফুজ্জামান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মহা. আশরাফুজ্জামান। তিনি এখন থেকে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্থলে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

ডিএমপির আদেশে বলা হয়, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এবং ডিবি থেকে মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম এ্যান্ড অপস শাখায় বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




সীমিত পরিসরে আজ থেকে চলবে ট্রেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : সীমিত পরিসরে আর আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এর আগে স্বাভাবিক হয়েছে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল।

রেলওয়ে জানিয়েছে, আপাতত শুধু লোকাল ও কমিউটার ট্রেন চালানো হবে। ঢাকাসহ এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন চলাচল করবে।

তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকছে। আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়।

এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী ঢাকায় ফিরেছে আগের যানজট।

গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।

তবে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এ বাহনের যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্তৃপক্ষ বলছে, মিরপুরে দুটি স্টেশন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় এক বছরের আগে মেট্রোরেল চালু সম্ভব নয়।




গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৪৪০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।




পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে অক্টোবরে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিক উৎপাদন শুরুতে প্রস্তুত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কেন্দ্রটির দুটি ইউনিটের প্রথমটি অক্টোবরে উৎপাদন শুরু করবে। এই ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এছাড়া দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হবে ডিসেম্বরে।

এটি কলাপাড়া উপজেলায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এর কাছেই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) নামের যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে চীনা নির্মাণ প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড ও রাষ্ট্রীয় মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড।

২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৯৫০ একর আয়তনের এই বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের আগস্টে।

এটি পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে রামনাবাদ নদীর তীরে অবস্থিত।

প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম বলেন, ভৌত কাঠামোসহ আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, পায়রা প্লান্টের বিদ্যমান সঞ্চালন লাইন ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করতে ২০ কিলোমিটার ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। এছাড়া বরগুনার আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন নির্মাণ করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ‘দেশের বার্ষিক চাহিদার ১০ শতাংশ মেটানোর জন্য এই কেন্দ্রটি পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।’

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭ হাজার মেগাওয়াট এবং পিক আওয়ারের চাহিদা প্রায় ১৭ হাজার মেগাওয়াট।

মোট চাহিদার মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত হয় প্রায় ২৫ শতাংশ বা ৬ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ।

বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, শক্ত কয়লা ব্যবহারের পরিবর্তে তারা গুঁড়ো কয়লা ব্যবহার করবেন, কারণ এটি বেশি কার্যকরী এবং কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক পদার্থ নির্গমন কমায়।

জানতে চাইলে সহকারী প্রকৌশলী শাহরিয়ার হাসান বলেন, এটি একটি অত্যাধুনিক বিদ্যুৎকেন্দ্র, যেখানে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হবে, ফলে পরিবেশ দূষণ কমবে।

আরপিসিএল-নরিনকো সূত্রে জানা গেছে, এই প্ল্যান্টে ফ্লাই অ্যাশ সাইলো, ফুয়েল-ওয়েল পাম্প, বৃষ্টির পানি ধরে রাখা, ফায়ার স্টেশন পরিষেবা এবং অগ্নিনির্বাপক পানির ট্যাঙ্ক ছাড়াও বয়লার, পাওয়ার হাউস, টারবাইন, জেনারেটর, চিমনি ইত্যাদি সাধারণ অবকাঠামো আছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্জ্য পানি সংরক্ষণাগার বেসিন, প্রশাসনিক ভবন, প্রকৌশল ভবন, মাল্টিপারপাস হল, ওয়ার্কশপসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে।

এছাড়া শ্রমিকদের ডরমেটরি, ক্যান্টিন ও মসজিদের পাশাপাশি আমদানি করা কয়লা খালাসের জন্য কনভেয়ার বেল্টসহ একটি আধুনিক জেটি নির্মাণের কাজও শেষ হয়েছে।

এছাড়া প্লান্টের মূল ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে জানিয়ে তারা জানান, বর্তমানে এই প্রকল্পে ৯ হাজার ৯৭২ জন বিদেশি এবং ৫ হাজার ৭ জন বাংলাদেশি কাজ করছেন।




ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে




প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার (৪ আগস্ট) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।‌ পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে।



জাতীয় মৎস্য পদক নিলেন ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান