বন্যা, এবার পরিস্থিতি ভয়াবহ




খুলনায় পুলিশ সদস্য নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. সুমন। তিনি পুলিশ লাইন্সের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক কালবেলাকে বলেন, ‘পুলিশ সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। অথচ আমার এক ভাইকে তারা পিটিয়ে মেরে ফেলল।’




আইনমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার দুই আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগে ৬, রংপুর বিভাগে ৩ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোন নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। বিচার বিভাগ স্বাধীন কিন্তু প্রসিকিউশন টিম আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়।
আইনমন্ত্রী শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারাদেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে ৫ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিতকৃত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




প্যারিস অলিম্পিক : ফুটবল আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ফ্রান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাতেতা।

শুক্রবার বোর্দোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বল দখলেই হোক কিংবা লক্ষ্যে শট নেওয়া, সব দিকে এগিয়ে ছিল তারা। কিন্তু ফল নির্ধারক গোলটি শুরুতেই হজম করে হাভিয়ের মাসচেরানোর দল। সেই ক্ষতি আর পুষিয়ে নিতে পারেনি আকাশি-সাদা জার্সিধারীরা।

ম্যাচ শুরর মাত্র ৫ মিনিটে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে বল জালে জড়ান জ্যা ফিলিপ্পে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে যথেষ্ট ছিল। অবশ্য ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়।

পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। শেষ চারের ম্যাচে তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে। শেষ আটের ম্যাচে ৭১ মিনিটে গোল হজম করে মিশর। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সেই গোল শোধ দেয় তারা। ৯০ মিনিট শেষে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে সেমিতে পা রাখে মিশর।




বরিশালে এগিয়ে চলছে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মানের কাজ

বরিশাল অফিস :: উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে বরিশালে ৪১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার”। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক তহবিলের (জিওবি) অর্থায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ চরআইচা মৌজার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ৪১২ কোটি টাকা ব্যয়ে বরিশাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তরের সদস্য, বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্প মহা-পরিচালক ও প্রকল্প পরিচালকের সমন্বয়ে একটি টিম প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে একাধিকবার পরিদর্শন এবং পরিচালনা করছেন।

পরিদর্শন শেষে প্রকল্প স্থান পিন্থ লেভেল (পিএল) নির্ধারণ এবং কাজের গতি ত্বরাহ্নিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের কাজ চারতলা বিশিষ্ট পর্যন্ত প্রায় সম্পন্ন হয়েছে। প্রকল্পটিতে নির্মাণ করা হবে অফিস ব্লক, প্ল্যানেটরিয়াম ব্লকসহ প্লাজা ও ডরমেটরি ভবন। এছাড়াও নির্মাণ করা হবে বাউন্ডারী ওয়াল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার” স্থাপনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় ববি’র শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। আমার শিক্ষার্থীরা এ স্থাপনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় খুব আনন্দিত।

বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম বলেন, দক্ষিণাঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক শিক্ষায় শিক্ষিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বরিশাল গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, মহাকাশ বিষয়ক গবেষণার মাধ্যমে জ্যোতি বিজ্ঞানের দিগন্ত উন্মোচন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। প্রকল্পটি নির্মাণ শেষে উদ্বোধণের পর এখানকার শিক্ষার্থীরা নভোথিয়েটারের মাধ্যমে মহাকাশ বিষয়ক প্রদর্শনী, ৫ ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারী ও ৫ ডি মুভি থিয়েটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।




বরিশালে বন্দর থানার ওসি বদলি

বরিশাল অফিস :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুলকে বদলি করা হয়েছে। ওই থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন বিপ্লব কুমার মিস্ত্রি। বিপ্লব কুমার এতদিন কোতোয়ালি মডেল থানায় পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এর দুই দিন আগে কোতোয়ালি মডেল থানা ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশে মোট চারটি থানা গত তিন দিনে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হলো।




সোনার পদকে সবার ওপরে চীন

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্যারিস অলিম্পিকে সোনার পদকে সবার ওপরে আছে চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি।

এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে।

যদিও সবমিলিয়ে পদক বেশি জিতেছে যুক্তরাষ্ট্র। ৯ সোনা ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। সোনার পদকে এখনও চীনের থেকে তিন ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র।

তৃতীয় স্থানে থাকা ফ্রান্স সোনার পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি।

৮টি করে সোনার পদক জিতেছে অস্ট্রেলিয়া এবং জাপানও।

 




কাতারে চিরনিদ্রায় শায়িত ইসমাইল হানিয়া

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার (২ আগস্ট) কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা শেষে লুসাইল রয়্যাল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

হামাসের এসব নেতা গতকাল বৃহস্পতিবার দোহা বিমানবন্দরের টার্মাকে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন। হানিয়ার জানাজায় হামাসের উচ্চপদস্থ নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন খালিদ মিশালও, যাকে হানিয়ার উত্তরসূরী বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩১ ‍জুলাই) ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকান হন ইসমাইল হানিয়া। আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউজে ওঠেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। এ ঘটনায় নিহত হন তার এক দেহরক্ষীও।

এদিকে, হানিয়াকে হত্যায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান ও দেশটির মিত্ররা। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আলোচনায়ও বসার কথাও জানিয়েছেন তারা। জানা গেছে, এ বিষয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ কর্মকর্তারা লেবানন, ইরাক ও ইয়েমেনের মিত্রদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র: আল জাজিরা, 




দুমকিতে মালবাহী ট্রাক চাপায় নিহত এক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মালবাহী ট্রাক চাপায় মো. জাকির হোসেন (২৭) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় দুমকি-লেবুখালী সড়কের সাতানী বাইপাসে এ ঘটনাটি ঘটে। নিহত জাকির হোসেন কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) বাউফল ব্রাঞ্চের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামে।

দুমকি থানা পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির দিনে বাউফল ব্রাঞ্চ থেকে মোটর সাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। দুমকি সাতানী বাইপাস মোড়ে বিপরীত দিকের একটি দ্রুতগামী পাথর বোঝাই ট্রাক (ঝিনাইদহ- ট-১১-১৮৩৬) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান জাকির হোসেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।




কারাগারে থাকা ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগরের ৩৭ জন ও ঢাকা জেলার পাঁচজন রয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত ৩৭ জনের জামিন মঞ্জুর করে আদেশ দেন। আর ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত অপর পাঁচজনের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. সাইদুল ইসলাম ও মো. মাহবুব আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগরের জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান।

ঢাকা জেলার জামিন প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- সামির হোসেন, রাশেদুল হাসান তুহা, সোয়াদ উর রহমান, রুহুল আমিন ও রনি শেখ।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।