সুপ্রিম কোর্টসহ সব আদালত বন্ধ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারা দেশের নিম্ন আদালত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এ ছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা সংক্রান্তে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছেন:

১। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

২। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের সব দপ্তর ও শাখাসমূহ যথারীতি বন্ধ থাকবে

৩। তবে প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা




দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা ও তিনদিন সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বার্তায় জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো।

এদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সেক্রেটারি জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাকির এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে বিটিএমএ’র সদস্যভুক্ত সব কারখানা বন্ধ থাকবে।

পরিস্থিতি এবং সরকারের ঘোষণার প্রেক্ষাপটে কারখানা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে জানান তিনি।




যেভাবে ইসরাইলি সরকারের গালে ‘চপেটাঘাত’ মারল হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইলের রাজধানী তেলআবিবের কাছে হলন শহরে ছুরিকাঘাতে এক ইহুদি নারীসহ দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, রোববারের অভিযান ছিল দখলদার ইসরাইলের নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানের মুখে একটি কড়া চপেটাঘাত।

ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ কমিটিগুলো রোববার সকালে দক্ষিণ তেলআবিবে চালানো অভিযানের সফল বাস্তবায়নকে অভিনন্দন জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনি বীর যোদ্ধাদের দৃঢ়তার সামনে ইসরাইলি শাসকদের পরাজয়ের লক্ষণ।

হামাস বলেছে, সফল অভিযানটি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর চালানো দৈনন্দিন অপরাধ এবং গণহত্যার একটি স্বাভাবিক এবং বাস্তব প্রতিক্রিয়া। সংগঠনটি তাদের যোদ্ধাদের অপরাধী ইসরাইলি খুনিদের মোকাবিলা করার জন্য এ ধরণের আরও বেদনাদায়ক অপারেশন চালানোর আহ্বান জানিয়েছে।

এদিন বিভিন্ন গণমাধ্যমে তেলআবিবের কাছে ইসরাইল বিরোধী এ ছুরিকাঘাত অভিযানের খবর দিয়েছে। যাতে দুই ইহুদি নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

ইসরাইলি সংবাদমধ্যমগুলো ছুরিকাঘাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। সেই সঙ্গে উদ্ধারকারী বাহিনী ও চিকিৎসকরা তাদের বাঁচানোর চেষ্টা করছে বলেও উল্লেখ করেছে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি যে যুবক অভিযানটি পরিচালনা করেছিল, ইসরাইলি সামরিক বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে।

ইসরাইলি পুলিশের দাবি, ছুরিকাঘাতকারী ছিল পশ্চিম তীরের বাসিন্দা এবং এ ছুরিকাঘাতের ঘটনায় অন্য কেউ তাকে সহযোগিতা করেছিল। সূত্র: ইরনা




উত্তরা ব্যাংকের পটুয়াখালী শাখার উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :: উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন গত ৪ আগস্ট ব্যাংকের পটুয়াখালী শাখার নুতনভাবে সুসজ্জিত কার্যালয়ের উদ্বোধন করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম, মো. আশরাফ-উজ-জামান ও মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সেমিতে ব্রাজিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফ্রান্সকে ১-০ ব্যবধানে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলে সেমিফাইনালে চলে গেছে ব্রাজিল নারী দল। কাঙ্ক্ষিত জয়ে অলিম্পিকের স্বপ্ন বেঁচে রইল ব্রাজিলিয়ান তারকা মার্তার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন মার্তা। যে কারণে ফরাসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ব্রাজিল জয় পাওয়ায় অলিম্পিকের সেমিতে খেলার সুযোগ পাচ্ছেন ৬ বারের বর্ষসেরা এই নারী ফুটবলার।

চলতি অলিস্পিকের মাধ্যমে নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন মার্তা। যে কারণে ক্যারিয়ারের শেষ বড় প্রতিযোগিতায় ভালো কিছু করতে চান ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

স্পেনের কাছে হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিলো ব্রাজিল। হলুদ জার্সিতে নিজের শেষ স্বপ্ন হতে কিনা- সেটি ভেবে সন্দিহান হয়ে পড়েছিলেন মার্তা। তবে তৃতীয় স্থানের কোটা আর ভাগ্যের খেলায় কোনো রকমে নকআউট পর্বে ওঠে ব্রাজিলিয়ানরা। অবশেষে ফরাসিদের বিপক্ষে জয়ে আরও এক ধাপ এগিয়ে ব্রাজিল।




দ্রুততম মানবী হয়ে ইতিহাস গড়লেন সেন্ট লুসিয়ার আলফ্রেড

চন্দ্রদ্বীপ ডেস্ক : অলিম্পিক গেমসের ইতিহাসে আগে কখনো পদই জেতেনি সেন্ট লুসিয়া। সেই দেশটির নারী অ্যাথলেট জুলিয়েন আলফ্রেড এমন এক কৃতী গড়লেন যা সোনার হরফে লেখা থাকবে দেশটির ইতিহাসে। রোববার প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকসের নারীদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন আলফ্রেড। গেমসের অন্যতম সেরা আকর্ষণীয় পদক দিয়ে ইতিহাসে প্রথম পদক তালিকায় নাম ওঠালো সেন্ট লুসিয়া।

জুলিয়েন আলফ্রেড ফিনিশিং লাইন অতিক্রম অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে চিৎকার করতে থাকেন। পরক্ষণেই কান্নায় ভেঙ্গে পড়েন। গ্যালারিতে অবস্থান করা নিজ দেশের সমর্থকদের দিকে তাকিয়ে এই উদযাপন করেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।




বৃক্ষমেলা উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালী প্রতিনিধি :: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ’ এবারের এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বৃক্ষমেলা-২০২৪ আগামি ১৯-২৫ আগষ্ট সপ্তাহব্যাপি বৃক্ষমেলা বিভিন্ন কর্মসূচি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বিভাগীয় বনবিভাগ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বিভাগীয় বনকর্মকর্তা সফিকুল ইসলাম।

সহকারী বন সংরক্ষন কর্মকর্তা তারিকুল ইসলাম এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মুজাহিদ প্রিন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস কান্তি দত্ত, স্বরুপকাঠি নার্সারী স্বত্বাধিকারী হাফিজুল আলম উজ্জ্বল প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে আগামি ১৯-২৫ আগষ্ট সপ্তাহব্যাপি পটুয়াখালীতে বৃক্ষমেলার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভায় সরকারি বে-সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, উপকূলীয় বিভাগীয় বনবিভাগ এর কর্মকর্তা, কর্মচারীগণ, সাংবাদিক, বিভিন্ন নার্সারীমালিক, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।




আগামীকাল থেকে টানা তিন দিন সাধারণ ছুটি

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামীকাল সোমবার থেকে আবারও তিন দিনের (৫,৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সারা দেশে সংঘাত-সংঘর্ষের ঘটনায় আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে।

কারফিউ জারির পর সাধারণ ছুটি ঘোষণা করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে এই ছুটি দেওয়া হয়েছে। ছুটির শর্তগুলো আগের ছুটির মতোই। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।




সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ




বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা সংস্কারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের ওপর সরাসরি প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজ করে দেন।

হাইকোর্ট বেঞ্চের পর্যবেক্ষণে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।

এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি একটি রিট করেন। এই রিটে ‘আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের রাস্তায় নামার আশঙ্কার কথা উল্লেখ করে তাদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয়। সেই সঙ্গে রিটে কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত নেওয়াকে বেআইনি উল্লেখ করে তাদের মুক্তির নির্দেশনা চাওয়া হয়।

একপর্যায়ে সোমবার ও মঙ্গলবার এই রিটের আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়। মঙ্গলবার শুনানিতে দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ বলেন, সমস্ত মৃত্যুই আমাদের জন্য দুঃখজনক। আমরা এমন কোন কাজ করব না, যাতে জাতির ক্ষতি হয়।

তবে গত বুধবার ও বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের অপর বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় দ্বৈত বেঞ্চ বসেনি। কেবলমাত্র বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ পরিচালনা করেন বলে জানান বেঞ্চ অফিসার রেজাউল করিম। এর মধ্যে ছয়জন আন্দোলনকারীকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ।