অন্তর্বর্তীকালীন সরকার : আলোচনায় যারা




দায়িত্ব নিচ্ছি আর একটি গুলিও হবে না : সেনাপ্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্দোলনকারী ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমি দায়িত্ব নিচ্ছি আর একটি গুলিও হবে না।

সোমবার (৫ আগস্ট)  বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেনাপ্রধান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকার দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।




গণভবনের পর জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছেন হাজারো জনতা




আন্দোলনকারীদের দখলে গণভবন

চন্দ্রদ্বীপ ডেস্ক : গণভবনে ঢুকে গেছেন আন্দোলনকারীরা। সোমবার বিকাল ৩টার দিকে তারা গণভবন দখলে নেন।

এ সময় লোকজন ভাংচুর ও লুটপাট করে। টিভি সোফা থেকে শুরু করে যে যা পারে নিয়ে যায়।

বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এরআগে বেলা ২টার দিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনাসদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন বলে জানা গেছে।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন বলে জানা গেছে।




দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। যাবার আগে তিনি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:

প্যারিস অলিম্পিক ২০২৪
সরাসরি, সকাল ১১টা থেকে
স্পোর্টস ১৮–১, এমটিভি, অলিম্পিক ওয়েবসাইট

ক্রিকেট

দ্য হান্ড্রেড (মেয়েদের)
ওয়েলস ফায়ার-সাউদার্ন ব্রেভ
সরাসরি, রাত ৮টা
টি স্পোর্টস, সনি স্পোর্টস ২

দ্য হান্ড্রেড (ছেলেদের)
ওয়েলস ফায়ার-সাউদার্ন ব্রেভ
সরাসরি, রাত ১২-৩০ মিনিট
টি স্পোর্টস, সনি স্পোর্টস ২

গ্লোবাল টি-টোয়েন্টি
বাংলা টাইগার্স–সারে
সরাসরি, রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ২

মন্ট্রিয়ল–টরন্টো
সরাসরি, রাত ২টা
টি স্পোর্টস, স্টার স্পোর্টস সিলেক্ট ২




তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএ’র

চন্দ্রদ্বীপ ডেস্ক : দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রোববার (৪ আগস্ট) বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব তৈরি পোশাক শিল্প কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৪ আগস্ট) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সাধারণ ছুটির ফলে এই তিন দিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, অনির্দিষ্ট কালের জন্য হাইকোর্ট ও নিম্ন আদালতের সব বিচারিক এবং দাফতরিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।




দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় ১৪ পুলিশ সদস্য নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ১৩ পুলিশ এবং কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক সদস্য  নিহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৩০০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি থানা ও সরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।

বাসস।




হামলা না করতে ইরানকে বোঝানোর চেষ্টা জর্ডানের

চন্দ্রদ্বীপ ডেস্ক : হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে ইরানের পাল্টা হামলা ঠেকানোর শেষ চেষ্টা চালাচ্ছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।

হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। সেখানে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতেই তেহরানে গেছেন সাফাদি। দুই দশকের মধ্যে ইরানে এটাই কোনো জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। খবর দ্য গার্ডিয়ানের।

জর্ডানকে মূলত পশ্চিমা মিত্রদেশ হিসেবে দেখা হয়। তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গাজা সংঘাতের মুখে জর্ডান এত দিন ভারসাম্য রক্ষা করে চলেছে। এখন ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অভ্যন্তরীণ চাপে রয়েছে জর্ডান কর্তৃপক্ষ।

গত এপ্রিলে ইসরাইলে ইরান যখন হামলা করেছিল, তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সাহায্য করছিল জর্ডান। কিন্তু জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি। জনগণের ক্ষোভের মুখে পড়েছে সরকার।

গাজায় ইসরাইলি হামলায় সমর্থন দেওয়ায় জর্ডানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। হানিয়াকে হত্যার ঘটনায় জর্ডানের পক্ষ থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানানো হয়েছে। জর্ডান বলেছে, এটা উসকানিমূলক অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আয়মান সাফাদি যে উদ্দেশে ইরান গেছেন, তা সফল হয়নি। রোববার ইরানের কর্তৃপক্ষ বলেছে, সমঝোতার কোনো পথ খোলা নেই। তেহরানের অতিথি হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে।

এর আগে গত এপ্রিলে জর্ডানের আকাশসীমায় আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তারা। জর্ডান জানায়, তাদের দেশকে অন্য দেশের যুদ্ধক্ষেত্রে হতে দেবে না। তবে তারা একই সঙ্গে ফ্রান্সের নৌবাহিনীকে রাডার স্থাপনের অনুমতি দেয়।

ইরান বলছে, হানিয়াকে হত্যার ঘটনা সব সীমা অতিক্রম করে গেছে। দেশটির পক্ষ থেকে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকে তেহরান পারস্য দেশগুলোর ওপরে চাপ দিতে পারবে। বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাতকে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলতে পারবে।




নেকড়ে’ লাইলস এবার অলিম্পিকেরও দ্রুততম মানব

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিকেরও দ্রুততম মানব নোয়াহ লাইলসরয়টার্স

অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট শেষ হতে ১০ সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আজ প্যারিসে সেই দৌড় শেষে বিজয়ীকে খুঁজে বের করতে সময় লাগল ৩০ সেকেন্ডেরও বেশি। অপেক্ষার পালাটাকে এতটাই দীর্ঘ মনে হয়েছিল যে জ্যামাইকান স্প্রিন্টার কিশানে টম্পসন তো ক্যামেরার সামনে অধৈর্য হয়ে ‘কাম অন’ও বলে ফেললেন। অবশেষে যখন চূড়ান্ত ফলটা এলো, টম্পসন নন বিজয়ীর হাসিটা হাসলেন নোয়াহ লাইলস। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে অ্যাথলেটিকস বিশ্বে নতুন তারকার আবির্ভাবের ঘোষণা দেওয়া লাইলস দ্রুততম মানব হলেন অলিম্পিকেও।

টম্পসনের চেয়ে ০.০০৫ সেকেন্ড এগিয়ে থেকেই ২০০৪ সালের পর যুক্তরাষ্ট্রকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম সোনা এনে দিলেন লাইলস।

ফটো ফিনিশে চূড়ান্ত বিজয়ী ঘোষণার আগে দুজনরেই টাইমিং দেখাচ্ছিল ৯.৭৯ সেকেন্ড। ক্যারিয়ার সেরা টাইমিং করেও তাই অপেক্ষা করতে হয়েছে লাইলসকে। ফটো ফিনিশে বিজয়ী ঘোষণার পর দেখা যায় লাইলস সময় নিয়েছেন ৯.৭৮৪ সেকেন্ড, টম্পসনের লেগেছে ৯.৭৮৯ সেকেন্ড। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন স্প্রিন্টার ফ্রেড কার্লি। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস হয়েছেন পঞ্চম।

১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর প্যারিসেই সবচেয়ে কম ব্যবধানে নিষ্পত্তি হলো ছেলেদের ১০০ মিটারের সোনার। মস্কোতে ব্রিটেনের অ্যালান ওয়েলস এমন সূক্ষ্ণ ব্যাবধানেই হারিয়েছিলেন সিলভিও লেওনার্দকে। তখন অবশ্য সেকেন্ডকে হাজার ভাগ করার প্রযুক্তি ছিল না। আজকের দৌড়টা ৯৯ মিটারের হলে অবশ্য লাইলস নন, বিজয়ীর হাসি হাসতে পারতেন টম্পসন। শেষ ১ মিটারেই যে এগিয়ে গেলেন