পুলিশের সদস্য ও স্থাপনায় আক্রমণ না চালানোর অনুরোধ জানিয়েছেন আইজিপি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনায় আক্রমণ না চালানোর অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ–আল–মামুন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আইজিপি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণের ঘটনা সংঘটিত না করার বিষয়ে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেন সবাইকে আহ্বান জানান। এ আহ্বান জানানোর জন্য রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্রসংগঠনের নেতাদের বিনীত অনুরোধ করেন আইজিপি।




ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার




বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য পটুয়াখালীতে ছাত্র আন্দোলনের সহায়তার দাবী

পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের মধ্যে পটুয়াখালী জেলায় নিহত ১১ জনের পরিবারের আর্থিকসহ সার্বিক সহায়তার দাবী করেছে পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপর ছাত্র নেতৃবৃন্দ।

আজ (৬ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের কাছে এ দাবী করেন পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়ক দাবী কারক ছাত্র নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমন্বয়ক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জেল হোসেন, তানভীর, ফাহাদ, রিফাত, কাওসার, জিন্নাত, সজীব খাঁন, ইমতিয়াজ, ছালমান, তানজিলা শিমু, কামরুল ইসলাম, গোলাম কিবরিয়া, রাকিব হোসেন, মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল রাইয়ান ও জুবায়ের হোসেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের TC দেয়া থেকে বিরত থাকতেও জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন সমন্বয়ক প্রতিনিধবৃন্দ। এ ব্যাপারে

জেলা প্রশাসক তাদেরসহ সকলের সহযোগিতা কামনা করেন।




বরিশালের বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান স্বপনের

বরিশাল অফিস :: এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মোবাইল ফোনের মাধ্যমে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে আমাদের নেতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দীর্ঘ বছর পর রাজপথে মিছিল করতে পেরে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

অন্যদিকে মঙ্গলবার সকালে আনন্দ মিছিল করেছেন দীর্ঘদিন কোণঠাসা থাকা বিএনপি নেতাকর্মীরা।

 




বঙ্গভবনে প্রবেশ করেছেন সমন্বয়করা

বরিশাল অফিস :: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে জানানোর জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৬টায় সেনাবাহিনীর মিনি বাসে করে বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

তবে গাড়িতে কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেছে। গাড়ির জানালা বন্ধ থাকায় আন্দোলনের কোন কোন সমন্বয়ক ছিলেন তা বোঝা যায়নি। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে দেখা যায়।




ভারতে ঢুকতে পারেনি সাংবাদিক শ্যামল দত্ত

বরিশাল অফিস :: স্ত্রী-সন্তান নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন থেকে ফেরত দেওয়া হয়েছে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। এসময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।




ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত আটক

বরিশাল অফিস ::

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।




আন্দোলনে নিহতদের স্মরণে পিরোজপুর বিএনপির দোয়া মোনাজাত

বরিশাল অফিস ::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে পিরোজপুরে দোয়া মোনাজাত ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের পোস্টঅফিস রোডে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, এডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন শেখ রানা, সাইদুল ইসলাম কিসমত।

পরে এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয় মোনাজাত করা হয়।




দেড় যুগ পর কাঠালিয়ায় জামায়াতের বিজয় মিছিল

বরিশাল অফিস :: দেড় যুগ পর ঝালকাঠির কাঠালিয়ায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বাসস্টান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্টান্ডে গিয়ে শেষ হয় মিছিলটি।

বিজয় মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাস্টার মো: মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো: সাঈদুর রহমান, সাবেক সেক্রেটারি ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, আমুয়া ইউনিয়ন আমির মো: আবদুর রহিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মেহেদী হাসান প্রমুখ।

সভায় বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আওয়ামী সন্ত্রার্সীদের দুঃশাসনে ছিলাম। জালিম সরকার আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে।




ভোলায় হেফাজত ইসলামের দোয়া মোনাজাত ও আনন্দ মিছিল

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে ভোলায় বিজয় মিছিল করেছে হেফাজত ইসলাম ভোলা জেলা শাখা। এর আগে নিহত ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য ভোলার খলিফাপট্টি জামে মসজিদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খলিফা পট্টি মসজিদ এর সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদিক্ষণ করে।
বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ।

আনন্দ উল্লাসে মিছিলে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।