অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা




ভোলায় ট্রাফিক পুলিশের দায়িত্বে স্বেচ্ছাসেবী সংগঠন

বরিশাল অফিস :: ভোলায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের বাংলাস্কুল মোড়, কালিনাথ রায়ের বাজার, পান বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজট নিরসনে দায়িত্ব পালন করছে তারা।

বুধবার (৮ আগষ্ট) সকাল থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট, নিরাপদ সড়ক চাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহরের গুরুত্বপূর্ণ চত্বরগুলোতে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন।

রেডক্রিসেন্ট কর্মী আল আমিন বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি।

এতে কিছুটা হলেও ভোগান্তি কমছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সদস্য বনি আমিন বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা সড়কের নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি এবং যানজট নিরসনে কাজ করছি।

এদিকে ভোলাবাসী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে থাকায় স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করায় কিছুটা হলেও যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে তারা।




পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটে পদত্যাগপত্রে সই করেন আমিন উদ্দিন। এরপর তা পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে।  ২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন।

এর আগে, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এম আমিন উদ্দিন। তিনি ২০০৬-২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সবশেষ ২০১৯-২০২০ সেশন এবং ২০২০-২০২১ সেশনেও পরপর দুইবার সভাপতি নির্বাচিত হন তিনি।

২০০৯ সাল থেকে দ্বায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই পদে তাকে নিয়োগ দেওয়া




র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান, ডিএমপির কমিশনার মাইনুল হাসান

চন্দ্রদ্বীপ ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।

আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসান।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।




হামাসে হানিয়ার উত্তরসূরি হচ্ছেন সিনওয়ার




বরিশালে ৬৩ জনের জামিন

ব‌রিশাল অফিস :: শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৬৩ জন জামিনে মুক্ত হয়েছেন।

সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যা থেকে মঙ্গলবার (০৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তারা মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন জিআরও ও আইনজীবীরা।

বরিশাল মহানগর পুলিশের তিন থানার নিবন্ধন কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় বিশেষ আদালতে দেওয়া জামিনে মুক্ত হয়েছেন তিনজন। তাদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট লিংকন উল্লেখযোগ্য।

আর মঙ্গলবার এক সঙ্গে জামিনে মুক্ত হয়েছেন ৬০ জন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালত, মহানগর ও জেলা বিচারিক হাকিম আদালত।




আজ প্যারিস অলিম্পিক ইভেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: অলিম্পিকে আজ ২১টি সোনার পদকের লড়াই। শ্রীলঙ্কা ও ভারতের তৃতীয় ওয়ানডেও আজ।

প্যারিস অলিম্পিক

লাইভ ইভেন্ট
সকাল ১১-৩০ মি., স্পোর্টস ১৮-১, এমটিভি, অলিম্পিক ওয়েবসাইট

৩য় ওয়ানডে

শ্রীলঙ্কা-ভারত
বেলা ৩টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ৫

দ্য হানড্রেড

ট্রেন্ট রকেটস-লন্ডন স্পিরিট
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২




২১ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গতকাল সোমবারের কর্মসূচি ‘মার্চ টু ঢাকা’এবং একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘটনার পর বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনের লাশ এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এর মধ্যে চারজন পুলিশ সদস্য, একজন র‌্যাব সদস্য এবং একজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।

মধ্যরাত থেকে  মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তিন দিনে ঢাকা মেডিকেলে ৬৯ লাশ

গত তিন দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ৬৮ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে গত রোববার ১১ জনের, গতকাল ৩৭ জনের এবং আজ আনা হয় ২১ জনের লাশ।

যেসব লাশ এসেছে, তার মধ্যে একটি উত্তরা থেকে আনা পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলামের (৪৪)। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। উত্তরা থেকে সুলতান (৩০) নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশসহ অজ্ঞাতপরিচয় পরিচয় আরও তিনজনের গুলিবিদ্ধ লাশ আনা হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বয়স আনুমানিক ৪০, ৩২, ৩৮ বছর।

এদিকে বিজিবি সদস্য আবদুল আলিম শেখের (৪৬) লাশ  আনা হয় গাজীপুর থেকে। পুলিশ সদস্য মনির হোসেনের (৪৫) লাশ আনা হয় পোস্তগোলা এলাকা থেকে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। সংসদ ভবন এলাকা থেকে আনা হয় পুলিশ সদস্য মাহফুজুর রহমানের (২৪) লাশ। যাত্রাবাড়ী এলাকা থেকে আনা হয় র‌্যাব সদস্য আনোয়ার হোসেন (৫৭) ও পুলিশ সদস্য সঞ্জয় কুমার দাসের (৩১) লাশ। আনোয়ারকে গুলি করে এবং সঞ্জয়কে পিটিয়ে হত্যা করা হয়।

এ ছাড়া যাত্রাবাড়ী থেকে রাসেল মাহমুদ (২১) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ এবং আরও দুই অজ্ঞাত ব্যক্তির লাশ আনা হয়, যাঁদের বয়স আনুমানিক ৩০ ও ৪০ বছর। অজ্ঞাতপরিচয় এই দুই ব্যক্তির লাশ আনা হয় যাত্রাবাড়ী থানার পশ্চিম পাশের রাস্তা থেকে।

দুপুরে যাত্রাবাড়ী থানার আশপাশে দুপুর পৌনে ১২টার দিকে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে দুজনের মরদেহের ওপর পুলিশের পোশাক দেখা গেছে। আরেকটি মরদেহের হাতে পরানো রয়েছে হাতকড়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় অনেকেই হতাহত হন। পরে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে তারা থানার ভেতর ঢুকে পুলিশ সদস্যদের মারধর করে। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন।

এ ছাড়া বাড্ডা থেকে আবদুল জব্বার (৩০) ও আশরাফুল (১৭), ডেমরা থেকে রোমান (১৭), বংশাল থেকে সাইফুদ্দিন (৬০), মিরপুর থেকে মো. রুবেল (১৮) ও অজ্ঞাতপরিচয় (৩০) এবং হাতিরঝিল থেকে শাহরিয়ার আলম রাব্বী (৩২) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এদিকে  রাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ২০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় তরুণের লাশ আসে। তাঁর লাশ আনা হয় বংশাল থেকে।




ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।  বঙ্গভবনে  রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত




পটুয়াখালীতে ১১ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জেলা পুলিশ সদস্যরা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ১১ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জেলা পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যাকারীদের বিচার, পুলিশ কোনো সরকার অথবা রাজনৈতিক দলের অধীনে নয়, নিরপেক্ষ পুলিশ গঠন, আট ঘণ্টার ডিউটি, অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অবৈধ/মৌখিক আদেশ বাস্তবায়নে চাপ প্রয়োগ বন্ধ, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরোধ, ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে অধস্তন কর্মচারীদের সোর্স মানি বরাদ্দ, পুলিশের প্রতিটি ইউনিটি প্রতি মাসের ১০ (দশ) তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের টিএ/ডিএ পরিশোধ, নতুন বেতন স্কেল প্রণয়ন পূর্বক মূল বেতন ও ঝুঁকিভাতা বৃদ্ধি এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে প্রতিটি জেলা পুলিশ লাইন্স, থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

পরে অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের হোসেন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে দাবি মেনে নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তাঁরা আরও জানান যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা পুলিশ কর্মবিরতি অব্যাহত রাখবে।