রাজবাড়ীতে বরিশাল থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মডেল জামে মসজিদ থেকে গত শুক্রবার জুম্মার নামাজের সময় সংঘবদ্ধ চোরচক্র দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ও র্যাব যৌথ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর গ্রামের মোঃ আঃ মালেক সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম রনি (৩১)
- একই উপজেলার রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন চন্দ্র মন্ডল (৩০)
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বরিশাল জেলার গৌরনদী থানার মাহিলারা বাজার এলাকার খোকন মন্ডলের গ্যারেজ থেকে একটি সাদা ও গোলাপি রঙের SUZUKI GIXXER SF মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো ল-৬৫-৩২৭৩, ইঞ্জিন নম্বর BGA5-192860, চেসিস নম্বর RMBL-ED11F-140130। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা।
পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিন জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং যারা মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করেছিল তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








